চতুর্থ দিন শেষে বাংলাদেশের জন্য আতঙ্কের নাম হয়ে যাওয়া মিচেল অপরাজিত ছিলেন ৪৪ রান করে । পঞ্চম দিনের শুরুতে আদায় করে নেন অর্ধশতকও। তার ব্যাটেই ভরসা খোঁজার চেষ্টা করছিল নিউজিল্যান্ড। আর বাংলাদেশ চাইছিল তার উইকেট। অবশেষে মিচেলকে আউট করা গেল। নাইমের বলে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
আউট হওয়ার আগে ৫৮ রান করেন মিচেল। নাইমের বলে সুইপ শট খেলতে গিয়ে টপ এইজ হয়ে তাইজুলের হাতে ক্যাচে পরিণত হয়ে ফিরে যান মিচেল। এই আউটে তাইজুলের অবদানও রয়েছে অনেকখানি। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মোটামুটি কঠিন ক্যাচকে সহজ বানিয়ে ধরেছেন তাইজুল।
মিচেলের বিদায়ে অষ্টম উইকেটের পতন ঘটল সফরকারি কিউইদের। তার বিদায়ে তারা তখনও ২০০ রান দূরে ছিল জয় থেকে। মিচেলকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট পেলেন নাইম।
আর প্রথম ইনিংসে ফিল্ডিংয়ে নড়বড়ে থাকার পর মিচেলের ক্যাচ নিয়ে নিজের স্বভাবসুলভ ফিল্ডিং ফিরিয়ে আনলেন তাইজুল। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও রাখলেন অবদান।