ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স শিশু গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক হবে আগামীর স্মার্ট বাহন টিভিতে আজকের খেলা প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক? গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা ৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নোবিপ্রবিতে উৎসবের আমেজ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত মা-বাবাকে অবহেলা করো না, জাহান্নাম নেমে আসবে পৃথিবীতে!

বাংলাদেশের টিকে থাকার লড়াই

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১০:৩২ এএম
আপডেট: ০৬ মার্চ ২০২৪, ১২:০৪ পিএম
বাংলাদেশের টিকে থাকার লড়াই
ছবি : সংগৃহীত

দৃশ্যপটে আমূল পরিবর্তন। দুই দিন আগেও যেখানে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সিলেটবাসীর মাঝে আগ্রহের ব্যাপক ঘাটতি ছিল। স্টেডিয়ামমুখী করতে মাইকিং করেও সুফল পাওয়া যায়নি। কিন্তু ঘরের ছেলে জাকের আলীর দৃষ্টিনন্দন, আগ্রাসী ব্যাটিংয়ের কারণে সিলেটবাসীর মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। জাকের আলীর এই মারমুখী ব্যাটিংয়ের কারণেই বাংলাদেশ দল শ্রীলঙ্কার ৩ উইকেটে করা পাহাড়সমান ২০৬ রান টপকাতে গিয়ে অল্পের জন্য পারেনি। শেষ পর্যন্ত হার মানে ৩ রানে। একে তো হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে আবার বোনাস হিসেবে ঘরের ছেলে জাকের আলীর নান্দনিক ব্যাটিং দেখতে না পারার কারণে অনেকের মাঝে ব্যাপক আফসোস দেখা গেছে। কেউ কেউ মাথায় হাত দিয়ে বলছিলেন, ইস কেন যে গেলাম না? কী মিস করলাম? এরকম ম্যাচ কি পরের ম্যাচে গেলে আর দেখতে পারব? জাকের আলী কি আবারও সেই রকম ইনিংস খেলতে পারবে? এ রকম কত প্রতিক্রিয়া।

গতকাল মঙ্গলবার অনেকেরই মুখে মুখে ছিল এ রকম প্রথম ম্যাচের স্তূতি। আর ছিল আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে মাঠে যাওয়ার আগ্রহ। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে প্রথম ম্যাচে দর্শকের যে খরা ছিল তা আর দ্বিতীয় ম্যাচ দেখা যাবে না। টিকিটের চাহিদাও বেড়ে গেছে। অনেকেই টিকিটের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। 
আজ দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর। লড়াই করে প্রথম ম্যাচ ৩ রানে হারের পর আজ ঘুরে দাঁড়াতে পারলে ৯ মার্চ শনিবার শেষ ম্যাচ তখন হয়ে উঠবে সিরিজ নির্ধারণী ‘ফাইনাল’। আর যদি দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিততে না পারে, তখন সিরিজ হারানোর পাশাপাশি শেষ ম্যাচ হয়ে উঠবে নিয়মরক্ষার। শ্রীলঙ্কান দলের পরামর্শক সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়া গতকাল সিলেটে এসে সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ প্রথম ম্যাচ ভালো খেলেছে। তারা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে।

গতকাল দুই দলই বিশ্রাম কাটিয়েছে। স্টেডিয়ামমুখী হয়নি কোনো দলই। অবশ্য শ্রীলঙ্কা দলের কয়েকজন প্রতিনিধি উইকেট দেখতে মাঠে এসেছিলেন বলে জানা গেছে। প্রথম ম্যাচ বাংলাদেশ হেরে গেলেও লড়াকু মনোভাব সবার মনে দাগ কেটেছে। ম্যাচে দুই দলের হয়েছে অনেক কীর্তি। রান বন্যার ম্যাচে দুই দলের ৪০৯ রান বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ। শ্রীলঙ্কা ইনিংসে ১২ ছক্কাও বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বোচ্চ। আবার জাকের আলীর ইনিংসে ৬ ছক্কাও বাংলাদেশের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল নাজিমউদ্দিনের ৫টি। জয়-পরাজয়ের মাঝে প্রথম ম্যাচটি টি-টোয়েন্টির পরিপূর্ণ আবহ নিয়ে হাজির হয়েছিল। যা দেখে তৃপ্তি নিয়ে মাঠে উপস্থিত স্বল্পসংখ্যক দর্শক ফিরে গেছেন বাড়িতে। সেই টানে তাদের সঙ্গে নতুন করে আরও অনেকে যোগ হবেন আজ। বিসিবির পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপিও এমনটি আশা করছেন। খবরের কাগজকে তিনি বলেন, ‘বিপিএল মাত্রই শেষ হয়েছে। আবার সবার রোজারও একটি প্রস্তুতি আছে। প্রথম ম্যাচ যে রকম লড়াই হয়েছে, তাতে আমার মনে হচ্ছে সিরিজের বাকি দুই ম্যাচে দর্শক অনেক বেশি হবে।’

প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দলের ৩ উইকেটে ২০৬ রান অনেক বেশি হয়ে গেছে বলে খবরের কাগজকে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘১৯০ রান হলে ঠিক ছিল। বোলাররা শুরুতে ভালো বোলিং করলেও পরে তা ধরে রাখতে পারেনি।’ হারলেও ম্যাচটি দারুণ উপভোগ্য হয়েছে বলে জানান তিনি। ব্যাটিং পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার রান ছিল ২ উইকেটে ৪৫। ১০ ওভার শেষে তারা করেছিল ২ উইকেটে ৭৯। সেখানে পরের ১০ ওভার তারা সংগ্রহ করে ১২৭ রান। 
শ্রীলঙ্কা দ্বিতীয় বলে প্রথম উইকেট হারিয়েছিল। বাংলাদেশ হারিয়েছিল তৃতীয় বলে। এরপর রান সংগ্রহে শ্রীলঙ্কার সমান সমান থাকলেও উইকেট বেশি হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ব্যাটিং পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৪৩। ১০ ওভার শেষে ৪ উইকেটে ৭৮। পরের ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে যোগ করতে পেরেছিল ১২৪ রান। বাংলাদেশকে এমন খেলা উপহার দিয়েছিলেন জাকের আলী ছাড়া অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ৩১ বলে ৪ ছক্কা ও ২ চারে তিনি ৫৪ রান করেছিলেন।

প্রথম ম্যাচের আবহ পেতে আজ অনেকেই স্টেডিয়ামে ভিড় করবেন। অনেকেই টিভির সামনে বসে পড়বেন। সবারই প্রত্যাশা জয়-পরাজয়ের মাঝে প্রথম ম্যাচের মতোই হবে উপভোগ্য একটি ম্যাচ। তবে প্রত্যাশা থাকবে বাংলাদেশেরই জয়।

তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:২১ পিএম
তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান
ছবি: সংগৃহীত

মন্টেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে নকআউট পর্বের দিকে একধাপ এগিয়ে গেল জাপান। এই হারের ফলে তিউনিসিয়ার নকআউট পর্বে ওঠার স্বপ্ন এখানেই ভেঙে গেল।

ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়াকে চেপে ধরে ব্লু সামুরাইরা। মাত্র ৪ মিনিটের মাথায় কেইতো নাকামুরার পাস থেকে সিক্স-ইয়ার্ড বক্সের ভেতর চমৎকার ফিনিশিংয়ে জাপানকে এগিয়ে নেন দাইচি কামাদা।

ম্যাচের আধঘণ্টা পেরোতেই ব্যবধান দ্বিগুণ করে জাপান। বক্সের প্রান্ত থেকে দারুণ এক কোনাকুনি শটে বল জালে জড়ান আয়াসে উয়েদা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা।

দ্বিতীয়ার্ধেও জাপান খেলেছে আক্রমণাত্মক ভঙ্গিতে। ৬৯ মিনিটে উয়েদার চমৎকার এক ‘ফ্লীক’ থেকে বল পেয়ে তিউনিসিয়ার ডিফেন্স ভেদ করে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন জুনিয়া ইতো।

এরপর ম্যাচের ৮৪ মিনিটে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন উয়েদা। কাইশু সানোর ক্রস থেকে চোখ ধাঁধানো এক লুপিং হেডারে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড। ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

পাপ্পু/আমান

ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:১৭ পিএম
ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ‘আই’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হওয়ার আগে দলে বড় কোনো রদবদলের ইঙ্গিত দিচ্ছে না ফ্রান্স। কোচ দিদিয়ের দেশম জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মূল একাদশের কাঠামো অপরিবর্তিত রেখে কেবল কয়েকটি ছোট পরিবর্তন আনতে পারেন।

নিউইয়র্কে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ‘লে ব্লুজ’রা। সেই ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। বোস্টনে ইরাকের বিপক্ষে জয় পেলে শেষ ৩২-এ ওঠা নিশ্চিত হবে ফরাসিদের।

বড় টুর্নামেন্টে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা এড়িয়ে চলার জন্য পরিচিত দেশম। স্কোয়াডে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় থাকলেও নিজের পরিচিত কৌশল থেকে সরে আসার সম্ভাবনা কম তার। সেনেগালের বিপক্ষে প্রথমার্ধে রক্ষণভাগ কিছুটা নড়বড়ে থাকলেও বিরতির পর ফ্রান্স ছিল অনেক বেশি সংগঠিত। তাই দলের বর্তমান ভারসাম্যে বড় পরিবর্তন আনতে চাইছেন না কোচ।

সম্ভাব্য পরিবর্তনের মধ্যে রয়েছে বাম প্রান্তে থিও হার্নান্দেজের বদলে লুকাস ডিগনের অন্তর্ভুক্তি। আক্রমণভাগে দেশিরে দুয়ের জায়গায় ব্র্যাডলি বারকোলাকে দেখা যেতে পারে। মাঝমাঠে আদ্রিয়েন রাবিওতের সঙ্গী হিসেবে মানু কোনেকে খেলানোর চিন্তাও রয়েছে। তবে আক্রমণের মূল ভরসা হিসেবে যথারীতি থাকবেন কিলিয়ান এমবাপে, মাইকেল অলিসে ও উসমান দেম্বেলে।

ইরাককে হালকাভাবে নিচ্ছে না ফরাসি শিবির। পিঠের চোট কাটিয়ে ফেরা সেন্ট্রাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা বলেন, ‘আমরা নরওয়ের বিপক্ষে ওদের ম্যাচের কিছু ভিডিও দেখেছি। আমার মনে হয় ওরা বেশ ভালো দল।’

তিনি আরও বলেন, ‘ম্যাচটি মোটেও সহজ হবে না। অনেকে হয়তো ভাবছেন ইরাকের বিরুদ্ধে খেলেই আমরা অনায়াসে ৩ পয়েন্ট পেয়ে যাব, কিন্তু মাঠের লড়াইটা সম্পূর্ণ ভিন্ন হবে।’

পাপ্পু/অনিক/

জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৫১ এএম
জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে বিএমও ফিল্ডে জার্মানির কাছে ২-১ গোলে হেরেছে আইভরি কোস্ট। তবে হারের চেয়েও জার্মান দলের খেলোয়াড়সুলভ আচরণের অভাব নিয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে।

ম্যাচ শেষে জার্মান লেফট-ব্যাক নাথানিয়েল ব্রাউনের একটি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন ফায়ে। ম্যাচের এক পর্যায়ে আইভরি কোস্টের ডিফেন্ডার উইলফ্রিড সিংগো চোট পেলে তিনি বল মাঠের বাইরে পাঠিয়ে দেন। প্রচলিত সৌজন্য অনুযায়ী এরপর বলটি প্রতিপক্ষকে ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও ব্রাউন তা না করে থ্রো-ইন থেকে সরাসরি আক্রমণে চলে যান।

এ ঘটনায় হতাশা প্রকাশ করে ফায়ে বলেন, ‘আমি ওকে (ব্রাউন) বিনয়ী হতে বলেছি। ও দুর্দান্ত খেলেছে, কিন্তু ম্যাচ ১-১ সমতায় থাকা অবস্থায় জেতার তাড়নায় আমাদের সঙ্গে খারাপ আচরণ করার কোনো প্রয়োজন ছিল না।’

জার্মানির কাছ থেকে আরও ভালো ক্রীড়াসুলভ আচরণ প্রত্যাশা করেছিলেন বলেও জানান আইভরি কোস্ট কোচ। তার ভাষ্য, ‘আমরা জার্মানির কাছ থেকে আরও একটু ভালো ক্রীড়াসুলভ আচরণ আশা করেছিলাম। সিংগো যখন চোট পেল, তখন ওদের উচিত ছিল বলটি আমাদের ফেরত দেওয়া। ওরা ফুটবলের একটি পরাশক্তি, আমরা ওদের উদাহরণ হিসেবে দেখি। তাই ওদের এমন আচরণে আমি সত্যিই হতাশ।’

ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল আইভরি কোস্টই। প্রথমার্ধে মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসির দুর্দান্ত গোলে লেস এলিফ্যান্টসরা লিড নেয়। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের বড় একটি সময়জুড়ে জার্মানির চেয়ে ভালো খেলেও সেই সুবিধা ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে দেনিজ উন্দাভের গোলে সমতায় ফেরে জার্মানি। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উন্দাভের দ্বিতীয় গোল আইভরি কোস্টের স্বপ্ন ভেঙে দেয়।

তবে হারের পরও নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ফায়ে। তিনি মন্তব্য করেন, ‘দুই দলই জয়ের যোগ্য ছিল এবং দুই দলের সামনেই সুযোগ এসেছিল। জার্মানিকে অভিনন্দন। তারা মূলত তাদের অভিজ্ঞতার জোরে ম্যাচটি জিতেছে। তবে আমরাও দারুণ খেলেছি এবং টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলের বিরুদ্ধে আমার খেলোয়াড়রা যেভাবে লড়েছে, তা নিয়ে আমি গর্বিত। এই হার থেকে শিক্ষা নিয়ে আমাদের টুর্নামেন্টের বাকি পথ চলতে হবে।’

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১৬ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
তিউনিসিয়া-জাপান, সকাল ১০টা
স্পেন-সৌদি আরব, রাত ১০টা
বেলজিয়াম-ইরান, রাত ১টা
উরুগুয়ে-কেপ ভার্দে
আগামীকাল ভোর ৪টা
নিউজিল্যান্ড-মিশর
আগামীকাল সকাল ৭টা
বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি

ক্রিকেট (সরাসরি)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
তৃতীয় টি-টোয়েন্টি, দুপুর ২টা
টি স্পোর্টস

অনিক/

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১১ এএম
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান।

খেলা শুরুর মাত্র ৪ মিনিটেই জাপানকে এগিয়ে দেন মিডফিল্ডার কামাদাদ্রুতগতির আক্রমণ থেকে পাওয়া সুযোগে নিখুঁত ফিনিশিং করে দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে যায় তিউনিসিয়া।

লিড পাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি জাপান। ম্যাচের ৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ তৈরি হলেও তিউনিসিয়ার গোলরক্ষকের দুর্দান্ত সেভে রক্ষা পায় আফ্রিকার দলটি।

তবে ৩১তম মিনিটে আর রক্ষা হয়নি। তিউনিসিয়ার রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে দ্বিতীয় গোলটি করেন ফরোয়ার্ড আয়াসে উয়েদা। কাউন্টার অ্যাটাক থেকে মাঝমাঠের একটু ভেতরে বল পেয়ে দ্রুত এগিয়ে যান তিনি। তিউনিসিয়ার ডিফেন্ডারদের তেমন কোনো বাধার মুখে না পড়ে বক্সের মাথা থেকে কোনাকুনি শট নেন উয়েদা। ডিফেন্ডার মন্তাসার তালবির পায়ের ফাঁক গলে বল জড়িয়ে যায় জালে।

ঐতিহাসিক এই ম্যাচে প্রথমার্ধ জুড়েই আধিপত্য দেখিয়েছে জাপান। অন্যদিকে, রক্ষণে বারবার ভুল ও আক্রমণে কার্যকর পরিকল্পনার অভাবে পিছিয়ে পড়েছে তিউনিসিয়া। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে আফ্রিকার প্রতিনিধিদের আরও সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে।