ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা বিশ্ব বাবা দিবস আজ ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, পরে পুলিশে হস্তান্তর ব্রায়ান ব্রোবির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ এক দিনে দ্রুততম দুই গোল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ উল্লাসের পরদিন ৪০ টন স্মৃতি ছুটিতে গ্রামে গিয়ে ডাকাত হামলায় আহত এসিল্যান্ডসহ ৬ জন মেসির ফাউল: ফিফায় আলজেরিয়ার নালিশ ঈশ্বরগঞ্জে আ.লীগের সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট ১১ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা বুলবুল আটক বম সম্প্রদায়ের এক অসুস্থ নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করল সেনাবাহিনী উত্তরায় ভূমি গ্যালারিতে চিত্রপ্রদর্শনী দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত রোনালদো-মেসিদের মতো খেলো, অলিম্পিকে ভালো ফল চাই: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করতে গোপনে মরিয়া ছিলেন ট্রাম্প প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ভারত সফরেও যাবেন: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক জামায়াত গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল ব্যস্ত জীবন, ভার্চুয়াল বিনোদন: আমরা এখন কোন পথে? লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব-সম্পাদক জিসান বরিশাল বিভাগ এসএসসি ১৯৮৬ বাংলাদেশর দিনব্যাপী নৌ-বিহার আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ আর্জেন্টিনা-ব্রাজিলে মাতোয়ারা ‘প্রচেষ্টা’র এক দিন জিয়াউর রহমান জনগণের বাকস্বাধীনতা নিশ্চিত করেছিলেন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী যুদ্ধবিরতি কার্যকরের পরও থামেনি হামলা, লেবাননে নিহত ১৬

লিপুর ছক্কায় আলোকিত জাকের

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১১:৪৩ এএম
আপডেট: ০৬ মার্চ ২০২৪, ১২:০৩ পিএম
লিপুর ছক্কায় আলোকিত জাকের
ছবি : সংগৃহীত

কথায় আছে ‘কপালের লিখন, যায় না খণ্ডন’- কথাটি আরেকবার সত্য বলে প্রমাণিত হয়েছে জাকের আলী অনিকের ক্ষেত্রে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মূল জাতীয় দলের হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে জাকের আলী যে দৃষ্টিন্দন, অবিস্মরণীয় ইনিংস খেলেছেন তা যেন সেই কথাটিকেই নতুন করে ফিরিয়ে দিয়েছে। পাক্কা ২০০ স্ট্রাইক রেটে ৪ চার আর ৬ ছক্কায় ৬৮ রানের ইনিংস যেন অকেটা রূপকথার মতোই। তার ৫ ছক্কায় আবার এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল নাজিমউদ্দিনের। ২০০৭ সালে নাইরোবিতে পাকিস্তানের বিপক্ষে তিনি মেরেছিলেন ৫টি ছক্কা। জাকের আলীর এই দুর্দান্ত ইনিংসেই ভর করে বাংলাদেশ শ্রীলঙ্কার ২০৬ রানের পাহাড় টপকানোর দুঃসাহসিক অভিযানে নেমে সফলই হয়ে গিয়েছিলেন প্রায়। ৪ বল বাকি থাকতে জাকের আলী আউট হয়ে গেলে সে লক্ষ্য আর পূরণ হয়নি। জাকের আলীর মন মাতানো ইনিংসের মাঝেও তাই বেজে উঠে ৩ রানে হারের করুণ সুর।

জাকের আলী যদি আউট না হতেন, তাহলে ম্যাচের চিত্রনাট্য বদলেও যেতে পারত। বাংলাদেশ জয়ী হলে ম্যাচ সেরাও যে তিনি হতেন তা নির্দ্বিদায় বলে দেওয়া যায়। তার জায়গা হয়ে যেত তখন ইতিহাসের বুকে। কিন্তু দল হারলেও জাকের বন্দনা থেমে যায়নি; চলছেই। এই জাকের বন্দনা কী হওয়ার ছিল? শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিনি তো দলেই ছিলেন না। প্রথমবারের মতো ডাক পাওয়া স্পিনার আলিস ইসলামের ইনজুরি জাকের আলীর ভাগ্যের দরজা খুলে যায়। সেই ভাগ্যের দরজা দিয়ে তিনি প্রবেশ করেন জাতীয় দলে। তার এই অন্তর্ভুক্তিটাও কিন্তু ছিল রাজ্যের বিস্ময় জাগানো। জাকের আলী মূলত উইকেটকিপার কাম ব্যাটার। সেখানে স্পিনার আলিস ইসলামের পরিবর্তে আরেকজন স্পিনার কিংবা বোলার অথবা অলরাউন্ডারের সুযোগ পাওয়ার কথা। সেখানে জাকের আলী! যে কারও অবাক তো হওয়ারই কথা। কিন্তু অবাক হননি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দায়িত্ব নিয়েই একমাত্র জাকের আলীকে দলে নিয়ে তিনি হাঁকিয়েছেন ছক্কা। যে ছক্কায় আলোর ঝরনধারা বইছে জাকের আলীর ভুবনে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছিলেন মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন আগের নির্বাচক কমিটি। যেখানে ঠাঁই হয়নি জাকের আলীর। বিপিএল চলাকলীন এ নিয়ে জাকের আলীর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন খুবই কড়া ভাষায় সমালোচনা করেছিলেন। গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব পালন শুরু করেন ১ মার্চ থেকে। আলিস ইসলামের ইনজুরিতে তিনি জাকের আলীকে দলে নিয়ে নিজের কাজ শুরু করেন। ২ মার্চ আলিস ইসলামের পরিবর্তে জাকের আলীকে দলে নেওয়ার কথা জানানো হয় বিসিবির পক্ষ থেকে। গাজী আশরাফ হোসেন লিপুর আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিয়েছেন জাকের আলী।

বিসিবি যদি নির্বাচক কমিটিতে পরিবর্তন না আনতো, তাহলে হয়তো জাকের আলীর জাতীয় দলে খেলার অপেক্ষার প্রহর আরও বেড়ে যেত। কিংবা গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া না হতো। প্রখর ক্রিকেট জ্ঞানসম্পন্ন গাজী আশরাফ হোসেন লিপুর দূরদর্শিতার কারণেই জাকের আলীর দিকে আজ স্পটলাইট। স্পিনার আলিস ইসলামের পরিবর্তে উইকেটকিপার কাম ব্যাটার জাকের আলীর কোন বিষয়টি  প্রধান নির্বাচককে উদ্বুদ্ধ করেছে দলে নিতে? খবরের কাগজের সঙ্গে একান্ত আলাপচারিতায় প্রধান নির্বাচক বলেন, ‘বিপিএল যারা ভালোভাবে ফলো করেছেন তারা হয়তো জাকের আলীকে জানেন। তার আগে হয়তো সেভাবে জানতেন না। বিপিএলে  তাকে দেখার পর মনে হয়েছে সে মূলত ব্যাটসম্যান। তার মাঝে লম্বা শট খেলার ভালো সামর্থ্য আছে। মিডল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে সে খুবই কার্যকরী হবে। যে কারণে তাকে আমি দলে নেই।’ এরপরই জাকের আলীর উচ্ছ্বসিত প্রশংসা করে প্রধান নির্বাচক  বলেন, ‘তার প্রতি আমার যতটুকু আশা ছিল, তার থেকে কয়েকগুণ বেশি সে ভালো খেলেছে। সত্যি এটা দলের জন্য খুবই ভালো একটি দিক। দেখা যাক এখন সে আগামীতে কী করে? সবে তো শুরু।’

দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৪৩ এএম
দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা
ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। এর পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ঘানা। এই ম্যাচে বুকায়ো সাকার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।    

শনিবার (২০ জুন) কানসাস সিটিতে দলের মূল অনুশীলন সেশন থেকে আলাদা হয়ে অনুশীলন করেন আর্সেনাল তারকা।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, অ্যাকিলিস টেন্ডনের সমস্যার কারণে সাকাকে বিশেষ ‘লোড ম্যানেজমেন্ট’ পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে, যাতে তিনি টুর্নামেন্টের পরবর্তী সময়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে সাকার পরিবর্তে একাদশে ছিলেন আর্সেনালেরই আরেক খেলোয়াড় ননি মাদুয়েকে। সাকা ওই ম্যাচের শেষ ১৮ মিনিট মাঠে ছিলেন। 

এদিকে সাকা পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের শুরুর একাদশে ফিরতে পারবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ থমাস টুখেল। 

মার্চের পর থেকে মাত্র এক ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন সাকা। মৌসুমের শেষ দিকে আর্সেনালের হয়ে মাত্র পাঁচটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। 

সালমান/

ব্রায়ান ব্রোবির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৫৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:০৪ এএম
ব্রায়ান ব্রোবির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের এগিয়ে যেতে সময় লাগল মাত্র ৫ মিনিট। এরপর ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ব্রোবি। তার জোড়া গোলে সুইডেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ডাচরা।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোলটি করেন ব্রায়ান ব্রোবি। তিনি মিডফিল্ডে তিজানি রেইনডার্সের উদ্দেশে বল ফ্লিক করে দেন। রেইনডার্স বাঁ প্রান্তে থাকা কোডি গাকপোর উদ্দেশে বল বাড়িয়ে দেন। লিভারপুল তারকা নিখুঁত একটি ক্রস ভাসিয়ে দেন বক্সের মাঝখানে, যেখানে অপেক্ষায় থাকা সান্ডারল্যান্ড ফরোয়ার্ড ব্রোবি পা ছুঁয়ে বল জালে পাঠান।

এরপর ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রোবি। ডান দিক থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁইয়ে বলের গতিপথ বদলে দেন তিনি। বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

ব্রোবিকে আক্রমণের কেন্দ্রে খেলানোর যে সিদ্ধান্ত কোচ রোনাল্ড কোম্যান নিয়েছিলেন, সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।

আক্রমণ গড়ে তুলে ম্যাচের ৩৭ গোলের সুযোগ তৈরি করেছিল সুইডেন। তবে ভিক্টর গাইকারেসের বাঁকানো শটটি নেদারল্যান্ডস গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। বিরতিতে যাওয়ার আগে নেদারল্যান্ডসের জালে বল জড়ায় সুইডেন। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

প্রথমার্ধের শেষের দিকে দারুণ দুটি সেভে সুইডেনকে গোলবঞ্চিত রাখেন নেদারল্যান্ডস গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন। ভিক্টর গাইকারেসের নেওয়া ফ্রি-কিক শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি। এরপর ইয়াসিন আয়ারির নেওয়া শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আঙুলের ডগায় ছুঁয়ে বলটি পোস্টের বাইরে পাঠিয়ে দেন তিনি। প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সুইডিশরা।

সালমান/ 

অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৪৫ পিএম
অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছে আর্জেন্টিনার। প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ম্যারাডোনার উত্তরসূরিরা। এবার তাদের সামনে গ্রুপ পর্বের দ্বিতীয় পরীক্ষা; অস্ট্রিয়া। তবে ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনিকে ভাবাচ্ছে স্কোয়াডের চোট পরিস্থিতি।

বিশ্বকাপ শুরু হওয়ার পর এখন পর্যন্ত কোনো দিনই পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পাননি স্কালোনি। কখনো বিশ্রাম, কখনো ছোটখাটো শারীরিক সমস্যার কারণে একাধিক খেলোয়াড় ছিলেন দলের বাইরে। এক দিন অনুশীলন মিস করেছেন এমিলিয়ানো মার্তিনেজ, আরেকদিন বাইরে ছিলেন মেসি। কখনো অনুপস্থিত ছিলেন রোমেরো কিংবা আলভারেজও। আবার অন্য সময়ে অনুশীলনে ছিলেন না পারেদেস ও তাগলিয়াফিকো।

সব মিলিয়ে দীর্ঘ অপেক্ষার পর গত শুক্রবার প্রথমবার পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পেয়েছিলেন স্কালোনি। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। নতুন করে চোটে পড়েছেন ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পেশির সমস্যার কারণে অন্তত একটি ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে মন্তিয়েলকে। ফলে আগামীকাল অস্ট্রিয়ার বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে না বলেই ধরা হচ্ছে।

প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন মন্তিয়েল। তবে কয়েক দিন আগে থেকেই তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। বাঁ পায়ের পুরোনো চোট কাটিয়ে তিনি উদ্বোধনী ম্যাচ খেললেও পরে অনুশীলনে পুরোপুরি স্বস্তিতে ছিলেন না। এক দিন মাঠে না নেমে জিমেই সময় কাটিয়েছিলেন তিনি। সতীর্থদের সঙ্গে আবার মাঠে ফিরলেও অনুশীলন শেষ করতে পারেননি। পরে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, ডান পায়ে অতিরিক্ত চাপজনিত সমস্যায় ভুগছেন তিনি।

এ অবস্থায় অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে অন্তত একটি পরিবর্তন আসছে; এটা প্রায় নিশ্চিত। তবে গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মন্তিয়েল ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।

এক দিনে দ্রুততম দুই গোল

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৩৫ পিএম
এক দিনে দ্রুততম দুই গোল
ইসমায়েল সাইবারি ও মাতিয়াস গালারজা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের এবারের আসরে এক দিনেই দ্রুততম দুই গোল দেখল দর্শক। প্রথমে দ্রুততম গোলের কীর্তি গড়েন মরক্কোর ইসমায়েল সাইবারি। বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি ৭১ সেকেন্ডে গোল করেন। তার এই গোলেই স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বের পথে অনেকটা এগিয়ে গেছে মরক্কো। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে মরক্কো। সমান পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে শীর্ষে।

এদিকে মরক্কো-স্কটল্যান্ড ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা কয়েক পরই শুরু হয় তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচ। ‘ডি’ গ্রুপের এই ম্যাচে ৬৪ সেকেন্ডে গোল আদায় করে নেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। ম্যাচটিতে তুরস্ককে ১-০ গোলে হারায় প্যারাগুয়ে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান আসরে স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত গালারজার গোলটিই দ্রুততম। তার ঠিক পরের স্থানে সাইবারি।

সাইবারি ও গালারজার গোল এবারের বিশ্বকাপের দ্রুততম হলেও বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম নয়। তারা দুজন শীর্ষ দশেও স্থান করে নিতে পারেননি। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড হাকান সুকুরের। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। ১৫ সেকেন্ডে গোল করে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন চেকোস্লোভাকিয়ার ভাকলাভ মাসেকের। ১৯৬২ সালে মেক্সিকোর বিপক্ষে গোল করেছিলেন তিনি। জার্মানির আর্নেস্ট লেহনার আছেন তৃতীয় স্থানে। তিনি ১৯৩৪ সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ২৫তম সেকেন্ডে গোল করেছিলেন। ইংল্যান্ডের ব্রায়ান রবসন চতুর্থ স্থানে। ১৯৮২ সালে ফ্রান্সের বিপক্ষে ২৮ সেকেন্ডে গোল করেছিলেন। আধা মিনিটের মধ্যে স্কোরশিটে নাম লিখিয়ে দ্রুততম গোলের কীর্তিতে পঞ্চম স্থানে যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসে। ২০১৪ সালের বিশ্বকাপে ঘানার বিপক্ষে তিনি দর্শকদের গোল উৎসবে মাতাতে মাত্র ৩০ সেকেন্ড সময় নিয়েছিলেন।

এর পরের স্থানগুলোতে যথাক্রমে রয়েছেন বার্নার্ড লাকম্বে (ফ্রান্স, ১৯৭৮ সাল, ৩১ সেকেন্ড), আর্নে নাইবেঙ্গ (সুইডেন, ১৯৩৮, ৩৫ সেকেন্ড), ইমিলি ভেইনান্তে (ফ্রান্স, ১৯৩৮, ৩৫ সেকেন্ড), ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি, ১৯৬২, ৫০ সেকেন্ড), আদালবার্ট ডেসু (রুমানিয়া, ১৯৩০, ৫০ সেকেন্ড), সেউং জিন পাক (দক্ষিণ কোরিয়া, ১৯৬৬, ৫০ সেকেন্ড), সেলসো আয়ালা (প্যারাগুয়ে, ১৯৯৮, ৫২ সেকেন্ড) ও ম্যাথিয়াস ইয়োর্গেনসেন (ডেনমার্ক, ২০১৮, ৫৫ সেকেন্ড)।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:২৩ পিএম
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

শনিবার (২০ জুন)সাউথ্যাম্পটনের রোজ বোলে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১২৩ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।

জবাবে টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত ও বিধ্বংসী বোলিংয়ের মুখে নির্ধারিত ২০ ওভারে ১০০ রানেই থমকে যায় পাকিস্তানের ইনিংস। ফলে ২৩ রানের এক স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। ওপেনার মুনিবা আলী ৩০ বলে ২৫ এবং গুল ফিরোজা ১৮ বলে ২৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাকি ব্যাটাররা ছিলেন সম্পূর্ণ ব্যর্থ।

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা দুর্দান্ত বোলিং করে ৩টি করে উইকেট শিকার করেন এবং পাকিস্তানের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন। নাহিদা আক্তার ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩টি এবং সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ২১ রান খরচায় ৩টি উইকেট নেন। এছাড়া রাবেয়া খান ও রিতু মনি ১টি করে উইকেট নেন।

রিফাত/