সিলেটে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে পরে ব্যাটিং করে রান তাড়া করে জেতায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শনিবার (৯ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটিতে বাংলাদেশ একাদশে নেই কোনো পরিবর্তন।
তবে লঙ্কান শিবিরে আছে তিন পরিবর্তন। হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে পড়া মাথিশা পাথিরানার জায়গায় দলে এসেছেন নুয়ান থুসারা। দিলশান মধুশাঙ্কার পরিবর্তে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাজে ফর্মের কারণে আভিস্কা ফার্নান্দো জায়গা হারিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভার কাছে।
আজকের ম্যাচে চারিথ আসালাঙ্কার পরিবর্তে হাসারাঙ্গাই দিচ্ছেন শ্রীলঙ্কাকে নেতৃত্ব।
সিরিজের প্রথম ম্যাচে সফরকারীরা জেতে ৩ রানে আর পরের ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে জয় লাভ করে সিরিজে সমতা রেখা টান দেয়। ফলে আজকের ম্যাচটি হয়ে আছে সিরিজ নির্ধারণী ম্যাচ।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক) অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।