ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের সিরিজ হারের পর বাংলাদেশ শিবিরে দুসংবাদ হোর্হে মেসির গুজব ছড়ানোয় বরখাস্ত তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই একনেকে পাস হবে: পানিসম্পদমন্ত্রী চাঁদপুরের সানজিদার বিশ্বজয়, যুক্তরাষ্ট্রে ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি জাবিতে শিক্ষামন্ত্রীর আগমনে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি গণপিটুনির শিকার চার ডিবি সদস্য গ্রেপ্তার, অপহরণ চেষ্টার মামলা শিশুস্বাস্থ্যে বড় উদ্যোগ, ৬ মাসে চালু ৫ বিশেষায়িত হাসপাতাল জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপে মরক্কোর নতুন বিস্ময় আয়ুব বুয়াদ্দি সংবাদ প্রকাশের জেরে বগুড়ার সাংবাদিক কারাগারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ২৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ব্রাজিল ম্যাচে থাকছে বিরল ৫০০ বছরের পুরোনো ফুটবল লেখক শিবিরের ১৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তির আশা ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব স্মরণে মিশরে আন্তর্জাতিক সেমিনার হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম অস্ট্রেলিয়ার গতিময় কাউন্টার-অ্যাটাকে সতর্ক যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মোটরের তারে জড়িয়ে প্রাণ গেলো মা-ছেলের প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার: পরীমনি ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা মৌসুমি ফল আল্লাহর বিশেষ নেয়ামত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

মিরপুরের স্মৃতি ফিরবে সাগরিকায়?

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১০:৫৭ এএম
মিরপুরের স্মৃতি ফিরবে সাগরিকায়?
ছবি : সংগৃহীত

সকাল থেকেই সাগরিকার আকাশ অনেকটা মেঘলা। বেলা বাড়তেই ঝরল বৃষ্টি। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও একটু বেশি। এমন আবহের মধ্যেই ঐচ্ছিক অনুশীলনে মন দিলেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। তবে বৃষ্টির গতি বাড়তেই ব্যাঘাত ঘটল তাতে। মনমতো অনুশীলনটা হলো না বলে কিছুটা বিরক্ত তারা।

বাংলাদেশের অনুশীলন ঐচ্ছিক হলেও গতকাল মাঠমুখো হয়নি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। তবে প্রথম ম্যাচ হেরে যাওয়া লঙ্কান শিবির সিরিজে ফিরতে মরিয়া। আজ শুক্রবার (১৫ মার্চ) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাগরিকায় দুপুর আড়াইটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। জিতলে সিরিজে নিশ্চিত হবে বাংলাদেশের। হেরে গেলে ১৮ মার্চ তৃতীয় ওয়ানডে রূপ নেবে অঘোষিত ফাইনালে। 

প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ জিতেছে অনায়াসে। পেসারদের দাপটের পর অধিনায়ক শান্তর সেঞ্চুরির সঙ্গে মুশফিক-মাহমুদউল্লাহর অনবদ্য ব্যাটিং এনে দেয় ৬ উইকেটের জয়। তারপরও টপ-অর্ডার ব্যাটিং নিয়ে থাকছে অস্বস্তি। দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস প্রথম ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আর তাই গতকাল ঐচ্ছিক অনুশীলনে সৌম্যকে দেখা গেল বাড়তি মনোযোগী ছাত্রের ভূমিকায়। ব্যাটিং প্র্যাকটিস করলেন প্রায় ঘণ্টাখানেক। তারপরও মন না ভরায় নিক পোথাসের কাছ থেকে অনুমিত নিয়ে করলেন আরও দুই ওভার ব্যাটিং। লক্ষ্য রানে ফেরা। সৌম্যের সঙ্গে নেটে ঘাম ঝরান স্পিনার তাইজুল ইসলামও। প্রথম ম্যাচে বল হাতে দলের আস্থার প্রতিদান দিতে পারেননি তিনিও। হয়তো সে কারণেই নিজের সেরাটা দিতে ছুটে এসেছিলেন বাঁহাতি এই স্পিনার!

প্রথম ম্যাচে প্রচণ্ড গরমে ক্র‌্যাম্প হয়েছে কয়েকজনের। দ্বিতীয় ম্যাচের আগে তাই জিম ও সুইমিংয়ে প্রস্তুতি সেরেছেন মুশফিকুর, মাহমুদউল্লাহরা। তবে মাঠে আসা সৌম্য, তানজিদ হাসান তামিমরা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন লম্বা সময়। অবশ্য মাঠে এলেও অনুশীলন করেননি তাওহীদ হৃদয়। উল্টো তানজিদ তামিমের নেটে বোলিং মেশিন সামলেছেন তিনি। বন্ধু তামিমকে প্রায় দুই ধাপে বোলিং মেশিনের মাধ্যমে থ্রো করেছেন তরুণ এই ব্যাটার। শেষ দিকে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছ থেকে পেয়েছেন বাহ্‌বা। আজ ব্যাটে রান এলে সত্যিকার বাহ্‌বাটা তিনি পাবেন ভক্তদের কাছে।

বাংলাদেশের সামনে সিরিজ জয়ের মিশন। যদিও লঙ্কানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড বাংলাদেশের রয়েছে মাত্র একটি। দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে মোট ৯ বার। শ্রীলঙ্কা জিতেছে ছয়বার। দুটি সিরিজ ড্র। তবে সর্বশেষ সিরিজ থেকে প্রেরণা নিতে পারে বাংলাদেশ। ২০২১ সালে মিরপুরে তিন ম্যাচের সিরিজে টাইগাররা পেয়েছিল ২-১ ব্যবধানে জয়। মে মাসে অনুষ্ঠিত সেই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩৩ রানের ব্যবধানে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় ১০৩ রানে। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছিল সফরকারীরা। 

সিরিজ জিততে তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষা করবে না বাংলাদেশ। আজ জিতে সেটাই নিশ্চিত করতে মরিয়া হাথুরু ব্রিগেড। পেসার তাসকিন আহমেদ অনেকটা জোর গলায়ই বলেছেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। এটা যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে। আমার বিশ্বাস, সিরিজ জিতব ইন্‌শাআল্লাহ।’

২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:৫৬ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০২:১৬ এএম
২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দ্বিতীয় গোলের দেখা পেয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকা যুক্তরাষ্ট্র গোলের সুযোগ তৈরি করতে থাকে। এরই ধারাবাহিকতায় দলের হয়ে দ্বিতীয় গোলটি আসে, যা ম্যাচে তাদের অবস্থান আরও শক্তিশালী করে।

৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে বল ফেরত আসে ডেস্টের কাছে, যিনি বক্সের মাথা থেকে শট নেন। ডিফেন্ডারের গায়ে লেগে বলটি উঁচু হয়ে আকাশে ভেসে ওঠে। সেই সুযোগে ফ্রিম্যান বলের নিচে অবস্থান নিয়ে হেড করে জালে পাঠিয়ে দেন।

অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলের লিড নিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সার্জিনিও ডেস্টের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।

শুরুতে অবশ্য গোল দেননি রেফারি। পরে ভিএআরের পর্যালোচনার পর রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না। সিদ্ধান্ত মিলতেই ফ্রিম্যান ও তার সতীর্থরা দৌড়ে গিয়ে উদ্‌যাপনে মেতে ওঠেন নিজেদের সমর্থকদের সামনে।

রিফাত/

শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:১৭ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০১:৪৪ এএম
শুরুতেই  আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

শুরুতেই অস্ট্রেলিয়াকে এক গোল করে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র।

সিয়াটলে ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে গেল অস্ট্রেলিয়া।

১১ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। বালোগুন বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত স্প্রিন্টে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ছয় গজের বক্সের দিকে এগিয়ে যান। এরপর মাঝখানে নিচু করে একটি পাস বাড়ান। কিন্তু সেটি ক্লিয়ার করতে গিয়ে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বার্জেস ভুল করে বল নিজের জালের ছাদে জড়িয়ে দেন (১-০)

রিফাত/

ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:১০ এএম
ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের
ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মাঠে ফিরছে ব্রাজিল। সেলেকাওদের প্রতিপক্ষ হাইতি। আজ (২০ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ’সি’ গ্রুপের ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হবে স্প্যানিশ আলেহান্দ্রো হার্নান্দেজের।

ফিলাফেলডিয়া স্টেডিয়ামে ব্রাজিল বনাব হাইতির মধ্যকার ম্যাচ পরিচালনা করবেন স্পেনের রেফারি হার্নান্দেজ। তিনি ২০১৪ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি এবং মূলত লা লিগাতে দায়িত্ব পালন করেন। ছয়টি এল ক্লাসিকো ম্যাচও পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ব্রাজিল-হাইতি ম্যাচটি হবে বিশ্বকাপে প্রধান রেফারি হিসেবে তার অভিষেক।

পূর্ণ ম্যাচ অফিসিয়াল তালিকা:

  • রেফারি: আলেহান্দ্রো হার্নান্দেজ (স্পেন)
  • সহকারী রেফারি ১: হোসে এনরিকে নারানহো পেরেজ (স্পেন)
  • সহকারী রেফারি ২: ডিয়েগো সানচেজ (স্পেন)
  • চতুর্থ কর্মকর্তা: সান্দ্রো শারার (সুইজারল্যান্ড)
  • রিজার্ভ সহকারী রেফারি: স্টিফেন ডি আলমেইডা (সুইজারল্যান্ড)

অনিক/

হোর্হে মেসির গুজব ছড়ানোয় বরখাস্ত

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৩৮ এএম
হোর্হে মেসির গুজব ছড়ানোয় বরখাস্ত
হোর্হে মেসির

বিশ্বকাপ চলাকালেই ভুয়া খবর ছড়িয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে আর্জেন্টিনার একটি স্ট্রিমিং চ্যানেল। লিওনেল মেসির পরিবারকে ঘিরে ভুল তথ্য প্রচারের অভিযোগে চ্যানেলটির একটি অনুষ্ঠানের সঞ্চালকসহ পুরো টিমকে বরখাস্ত করা হয়েছে।

আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘লুজু টিভি’র অনুষ্ঠান এল শো দেল বেরানোতেতে দাবি করা হয়, মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। লাইভ অনুষ্ঠানে সঞ্চালক ফ্লোরেনসিয়া পিনিয়া সম্প্রচার থামিয়ে গম্ভীরভাবে দর্শকদের জানান, মেসির বাবা নাকি কিছুক্ষণ আগেই মারা গেছেন। এমনকি তিনি আরও বলেন, বাবার শেষকৃত্যে অংশ নিতে মেসি যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনায় ফিরবেন।

খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পরে সেটি পুরোপুরি মিথ্যা বলে নিশ্চিত করে মেসির পরিবার। এরপরই চ্যানেল কর্তৃপক্ষ সঞ্চালক ও সংশ্লিষ্ট টিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

মেসির পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় যে ধরনের দাবি, গুজব ও অনুমানভিত্তিক খবর ছড়ানো হয়েছে, তাতে আমরা গভীরভাবে হতাশ। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয় হওয়া সত্ত্বেও কিছু মানুষ যে সংবেদনশীলতা, সম্মানবোধ ও ন্যূনতম বিবেচনার অভাব দেখিয়েছেন, তাতে আমরা অত্যন্ত অসন্তুষ্ট।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘আমরা পরিষ্কার করে জানাতে চাই যে হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তার নিকটতম পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন, সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন এবং তার অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে। তাই পরিবার বা তাদের আনুষ্ঠানিক মাধ্যম থেকে প্রকাশিত নয়; এমন কোনো বক্তব্য, তথ্য বা দাবি সত্য বলে গণ্য করা উচিত নয়। এমন পরিস্থিতিতে আমরা সবাইকে দায়িত্বশীলতা, সংযম ও মানবিকতা প্রদর্শনের আহ্বান জানাই।’

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা এক পোস্ট দিয়ে মেসির পরিবার ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন ফ্লোরেনসিয়া পিনিয়া।

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:৩৫ পিএম
ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি
ছবি: সংগৃহীত

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মরক্কো জাতীয় ফুটবল দলের অধিনায়ক আশরাফ হাকিমি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রসিকিউটররা।

২০২৩ সালে আশরাফ হাকিমির বিরুদ্ধে তার প্যারিসের বাসভবনে এক ২৪ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। অভিযোগের পর একই বছরের মার্চে ন্যান্টেরের পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এ বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। দীর্ঘ অনুসন্ধান শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একজন তদন্তকারী বিচারক মামলাটির বিচারিক শুনানির নির্দেশ দেন।

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মামলাটি খারিজ করার জন্য ২৭ বছর বয়সী হাকিমির করা আপিল আবেদনটি আদালত নাকচ করে দিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে হাকিমি লেখেন, ‘বিচারব্যবস্থা আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল— 'তুমি যদি বিখ্যাত না হতে, তবে এই মামলা কখনোই হতো না।' আমি বছরের পর বছর ধরে নীরব থাকা বেছে নিয়েছিলাম। আমি বিশ্বাস করেছিলাম যে নিজের মর্যাদা বজায় রাখা, ধৈর্য ধরা এবং বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখলে সঠিক সিদ্ধান্তই আসবে। কিন্তু আজ আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যের বিনিময়ে এমন একটি গল্প বলা হচ্ছে যা আমার নয়। মাঝে মাঝে মনে হয় আমি একটি সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি প্রথম দিন থেকেই এই বিচার প্রক্রিয়ার অপেক্ষায় ছিলাম। এখন আমি অত্যন্ত আগ্রহের সাথে এর অপেক্ষায় আছি। অবশেষে আমি মুখ খুলতে পারব।’

অন্যদিকে, অভিযোগকারিণীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পার্দো এক বিবৃতিতে বলেন, ‘তিন বছরেরও বেশি সময় ধরে চলা আইনি প্রক্রিয়ার পর এবং আশরাফ হাকিমির ডিফেন্স (আইনজীবী দল) কর্তৃক আমার মক্কেলকে যেভাবে মানহানি ও কাদা ছোড়াছুড়ি করা হয়েছে, আদালতের এই সিদ্ধান্ত তাকে স্বস্তি ও আশা দিয়েছে। তিনি স্বস্তি পেয়েছেন কারণ বিচারব্যবস্থা তার কথা শুনেছে এবং তিনি একটি সুষ্ঠু বিচারের অধিকার পেয়েছেন। আর আশা করছেন যে, এই বিচার অন্যান্য নারীদের সাহায্য করবে এবং পুরুষ ফুটবল বিশ্বসহ সব জায়গায় যৌন সহিংসতাকে কেন্দ্র করে গড়ে ওঠা অস্বীকার ও দায়মুক্তির দেয়ালকে দুর্বল করবে।’

তবে বিচারকার্য শুরু হওয়ার সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।