চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ (১৫ মার্চ) একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলবে স্বাগতিকরা। জিতলেই তিন ম্যাচ সিরিজ নিজেদের নামে লেখাবে টিম টাইগার্স।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস ভাগ্য জিতেছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। তিনি বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। সিরিজ বাঁচানোর লড়াইয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। মহেশ থিকসানার পরিবর্তে সুযোগ পেয়েছেন দুনিথ ভাল্লালাগে।
বাংলাদেশ উইনিং কম্বিনেশন ভাঙেনি। একই একাদশ নিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলবে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ভানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভাল্লালাগে, প্রমোদ মাদুসান, দিলশান মাদুসাঙ্কা এবং লাহিরু কুমারা।