ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
পুলিসিচকে ঘিরে উদ্বেগ লাল কার্ডের পর বসনিয়ার জালে সুইজারল্যান্ডের গোল উৎসব অসুস্থ মেসির বাবা, গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পরিবার গোলশূন্য সমতায় বিরতিতে সুইজারল্যান্ড-বসনিয়া অবশেষে কাটল ভিসা জটিলতা, কানাডায় খেলতে পারবেন ওয়াহি বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই: ডগলাস সান্তোস বিশ্বকাপে সৌদি আরবের জন্য ভিন্ন নিয়ম পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা অপ্সরার আন্তর্জাতিক অভিষেক আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আওয়ামী লীগ নেতা বাদশা গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য, উদ্ধার করে হাসপাতালে ভর্তি মেনে নাও, মেসি সেরা: রোনালদো নাজারিও কেইনের প্রেরণা এমবাপ্পে-হালান্ড কুমিল্লায় ধর্ষণকাণ্ড: গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর নামে প্রতারণা, গ্রেপ্তার ১ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে চেক প্রজাতন্ত্র টাকার অভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত, সহায়তার আবেদন রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ সাবেক মন্ত্রী হারুণ অর রশীদ অর নেই কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাইতির বিপক্ষে নামার আগে ব্রাজিলকে সুখবর দিল ফিফা ওয়ালটন পিসিবিএ'র রপ্তানি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, গণপিটুনির শিকার তিন পুলিশ বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে কক্সবাজারে রোহিঙ্গাদের সুরক্ষায় ইইউর ১.৪ কোটি ইউরো অনুদান বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি

দুই ওপেনারকে সাজঘরে পাঠালেন তাসকিন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ১০:৪৭ এএম
আপডেট: ১৮ মার্চ ২০২৪, ১০:৫১ এএম
দুই ওপেনারকে সাজঘরে পাঠালেন তাসকিন
ছবি : সংগৃহীত

টস হারলেও সিরিজ নির্ধারণী ম্যাচের শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। দুই ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশের হয়ে শুভসূচনা করেছেন পেসার তাসকিন আহমেদ।

দ্বিতীয় ওভারের তৃতীয় বলে তাসকিনের ফুললেংথের বল ডিফেন্ড করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ওপেনার পাথুম নিশাঙ্কা। এলবিডব্লু হলেও রিভিউ নেননি তিনি। ৮ বলে ১ রান করে ফিরে যান নিশাঙ্কা দলীয় ১ রানে। তার বিদায়ে প্রথম উইকেটের পতন ঘটে লঙ্কানদের।

চতুর্থ বোলিংয়ে এসে আভিস্কা ফার্নান্দোকে প্রথম তিন বল ডট করার পরের বলেই চার হজম করা তাসকিন ফিরে আসেন পঞ্চম বলেই। আভিস্কার ব্যাটের কোণা খুঁজে নিয়ে ক্যাচ বানান মুশফিকুর রহিমের। তার ব্যাটে রান ঐ একটি চার।

স্কোরবোর্ডে ১৫ রান তুলতেই দুই ওপেনারকে তুলে নিয়ে বাংলাদেশের হয়ে দারুণ সূচনা করেছেন তাসকিন আহমেদ।

লাল কার্ডের পর বসনিয়ার জালে সুইজারল্যান্ডের গোল উৎসব

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:০৪ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৩:২৬ এএম
লাল কার্ডের পর বসনিয়ার জালে সুইজারল্যান্ডের গোল উৎসব
ছবি: সংগৃহীত

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে চালিয়ে বসনিয়া ও হার্জেগোভিনার রক্ষণ ভাঙতে সক্ষম হয় সুইজারল্যান্ড। লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া বসনিয়াকে ৪-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে গ্রুপ ‘বি’তে শীর্ষে থাকল সুইজারল্যান্ড।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। সুইজারল্যান্ড ৪টি শট নেয়, যার মধ্যে ১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বসনিয়া ২টি শটের মধ্যে ১টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। এতে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় সুইজারল্যান্ড। ম্যাচের ৭৪ মিনিটে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। বেঞ্চ থেকে মাঠে নামার কিছুক্ষণ পরই সুইজারল্যান্ডকে এগিয়ে নেন ২০ বছর বয়সী ইয়োহান মানজাম্বি। বক্সের ভেতরে আসা ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠান তিনি। বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিল বল স্পর্শ করলেও তা জালে যাওয় থেকে ঠেকাতে পারেননি।

গোল হজমের পর ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া ও হার্জেগোভিনা। ৮০ মিনিটে আক্রমণ গড়ে তোলা ব্রিল এম্বোলোকে থামাতে ডি-বক্সের কাছে মারাত্মক ট্যাকল করেন টারিক মুহারেমোভিচ। ফলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান।

এক গোলে পিছিয়ে যাওয়ার পর একজন খেলোয়াড় কমে যাওয়ায় আরও বিপদে পড়ে বসনিয়া। আর সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগাতে থাকে সুইসরা। সুইজারল্যান্ডের হয়ে এবার জ্বলে উঠলেন আরেক বদলি খেলোয়াড় রুবিন ভার্গাস। ম্যাচের ৮৪ মিনিটে নিকোলা ভাসিলকে পরাস্ত করে নিচু শটে বল জালে জড়ান তিনি। 

এরপর বসনিয়ার জালে তৃতীয় গোল ও নিজের দ্বিতীয় গোল করেন ইয়োহান মানজাম্বি। ৯০ মিনিটে গ্রানিত জাকা চমৎকার এক ‘নো-লুক’ পাসে বল বাড়িয়ে দেন রুবিন ভার্গাসের কাছে। তিনি বক্সের ভেতরে বল কাটব্যাক করেন, আর সেখানে থাকা মানজাম্বি সুযোগটি কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেন।

নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা ছয় মিনিটের দ্বিতীয় মিনিটে এসে সান্ত্বনার একটি গোল পায় বসনিয়া। দূরপাল্লার দুর্দান্ত শটে বল জালে পাঠান এরমিন মাহমিচ। তবে শেষ মিনিটে আরও একটি গোল হজম করতে হয় তাদের। 

ডি-বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে সুইজারল্যান্ডের জিব্রিল সোকে ফাউল করেন আমার মেমিচ। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বসনিয়ার জালে বড় জড়ান গ্রানিত জাকা। এতে ৪-১ গোলে জয় পায় সুইজারল্যান্ড।

সালমান/ 

অসুস্থ মেসির বাবা, গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পরিবার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০২:৪২ এএম
অসুস্থ মেসির বাবা, গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পরিবার
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-০ গোলে জয় পায় তারা। গোলের পর মাঠেই কাঁদতে দেখা যায় মেসিকে। এর কারণ হিসেবে জানা যায়, মেসির বাবা হোর্হে মেসি শারীরিকভাবে অসুস্থ। তবে তাকে নিয়ে ছড়ানো গুজবে ক্ষোভ প্রকাশ করেছে মেসির পরিবার।

এক বিবৃতিতে মেসির পরিবার জানায়, হোর্হে মেসি বর্তমানে একটি স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার দিকে অগ্রসর হচ্ছেন।

‘সাম্প্রতিক সময়ে যেসব গুজব ও জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করছে। কিছু ব্যক্তি যেভাবে একটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয় উপস্থাপন করছেন তা অসংবেদনশীলতা, অসম্মান ও গোপনীয়তার পরিপন্থি।’

পরিবার আরও স্পষ্ট করে, ‘হোর্হে মেসির অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তার পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তাই পরিবারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া অন্য কোনো তথ্যকে সত্য বা নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করা উচিত নয়।’

বিবৃতিতে বলা হয়, ‘এ সময়ে আমরা দায়িত্বশীলতা, সংযম এবং মানবিকতা প্রত্যাশা করি। একজন মানুষের স্বাস্থ্য এবং তার প্রিয়জনদের মানসিক শান্তি কখনোই গুজব বা দায়িত্বহীন সংবাদ বা আগ্রহের বিষয় হওয়া উচিত নয়।’

আরও বলা হয়, ‘যারা ভালোবাসা, সহানুভূতি ও উদ্বেগ প্রকাশ করেছেন তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। একইসঙ্গে অনুরোধ করছি, এই সময়ে হোর্হে মেসি ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা এবং পারিবারিক পরিসরকে সম্মান জানানো হোক। এ বিষয়ে নতুন তথ্য থাকলে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

এর আগে, আলজেরিয়ার বিপক্ষে জয়ের পর কান্নার কারণ জানতে চাইলে মেসি বলেন, ‘আমি কেন কেঁদেছিলাম? সেটি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় ছিল না, সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। গত কিছুদিন বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। তবে আমি দলের প্রতিনিধি এবং সতীর্থদের কাছে কৃতজ্ঞ। তারা সব সময় আমার পাশে থেকেছেন এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি জুগিয়েছেন।’

সালমান/

গোলশূন্য সমতায় বিরতিতে সুইজারল্যান্ড-বসনিয়া

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০১:৫৬ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০২:১০ এএম
গোলশূন্য সমতায় বিরতিতে সুইজারল্যান্ড-বসনিয়া
ছবি: সংগৃহীত

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে বসনিয়া ও হার্জেগোভিনা এবং সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বিরতিতে যায় গোলশূন্য সমতায়।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি শুরু হয়।

প্রথমার্ধে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। ম্যাচের ৭ মিনিটে সুইস মিডফিল্ডার গ্রানিত জাকার নেওয়া শটটি প্রতিপক্ষের রক্ষণভাগে বাধা পায়। এরপর ৯ মিনিটে দান এনদোয়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়।

ম্যাচের ১৯ মিনিটে দান এনদোয়ের শট ঠেকিয়ে দেন বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিল। আর ৩৭ মিনিটে আমর মেমিচের শট রুখে দেন সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল। আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও শেষ পর্যন্ত গোল আদায়ে ব্যর্থ হয়েছে দুই দল। এতে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

পরিসংখ্যানে সুইজারল্যান্ড ৪টি শট নেয়, যার মধ্যে ১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বসনিয়া ২টি শটের মধ্যে ১টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

সালমান/ 

অবশেষে কাটল ভিসা জটিলতা, কানাডায় খেলতে পারবেন ওয়াহি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০১:৩৬ এএম
অবশেষে কাটল ভিসা জটিলতা, কানাডায় খেলতে পারবেন ওয়াহি
এলিয়ে ওয়াহি। ছবি: সংগৃহীত

আইভরি কোস্টের ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি অবশেষে কানাডার ভিসা পেয়েছেন। ফলে শনিবার (২০ জুন) জার্মানির বিপক্ষে বিশ্বকাপ গ্রুপ ম্যাচে তিনি দলের সঙ্গে থাকতে পারবেন।

এর আগে, ভিসা জটিলতার কারণে তাকে কানাডায় প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে গত মাসে ফ্রান্সের লিগ ওয়ানে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি।

মে মাসে নিসের হয়ে মেত্‌জের বিপক্ষে ম্যাচে ওয়াহি ইচ্ছাকৃতভাবে একটি হলুদ কার্ড দেখেছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনায় বেটিং মার্কেটে অস্বাভাবিক কার্যকলাপ ধরা পড়ার পর বিষয়টি তদন্তে আসে বলে জানায় ফরাসি ফুটবল লিগ (এলএফপি)।

আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) জানায়, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়ার বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে কানাডায় প্রবেশের জন্য প্রথমে তার অনুমতি মেলেনি।

পরবর্তী সময়ে ফেডারেশন জানায়, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে এবং তিনি এখন দলের সঙ্গে কানাডায় যেতে পারবেন।

এএফপি জানিয়েছে, কানাডার কর্তৃপক্ষ শুরুতে তার ভিসা অনুমোদনে দেরি করেছিল এবং তার আইনি পরিস্থিতি নিয়ে অতিরিক্ত তথ্য চেয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়।

আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, কানাডায় প্রবেশের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে। ফলে এলিয়ে ওয়াহি দলের সঙ্গে সফর করতে পারবেন এবং স্বাভাবিকভাবে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।

ওয়াহির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে মার্সেই প্রসিকিউটরের কার্যালয়। তারা জানিয়েছে, সংগঠিত জালিয়াতি, ক্রীড়া দুর্নীতি, অপরাধলব্ধ অর্থ নেওয়া ও অর্থপাচারের অভিযোগে তদন্ত চলছে।

তদন্ত চলমান থাকলেও পুলিশি জিজ্ঞাসাবাদের পর তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে, বিশ্বকাপে ভিসা সমস্যায় পড়েছেন ঘানার থমাস পার্টেও। যুক্তরাজ্যে চলমান ফৌজদারি মামলার কারণে তাকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং তিনি ঘানার আগের ম্যাচ মিস করেন।

সালমান/

বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই: ডগলাস সান্তোস

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০১:২৫ এএম
বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই: ডগলাস সান্তোস
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে ভুলের সুযোগ খুব কম এ কথা ভালোভাবেই জানেন ব্রাজিলের লেফট ব্যাক ডগলাস সান্তোস। রাশিয়ান ক্লাব জেনিত সেইন্ট-পিটার্সবার্গে খেলা এই ডিফেন্ডার তাই হাইতির বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না। বরং মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর সেলেসাওরা আরও বেশি সতর্ক বলে জানিয়েছেন তিনি।

হাইতির বিপক্ষে কাগজে-কলমে ফেভারিট হলেও বিশ্বকাপের এবারের চমকগুলো ব্রাজিলকে ভাবাচ্ছে। পর্তুগালকে ডি আর কঙ্গোর আটকে দেওয়া কিংবা স্পেনকে নবাগত কেপ ভার্দের রুখে দেওয়ার ঘটনাগুলোই মনে করিয়ে দিচ্ছে এ মঞ্চে ছোট দল বলে কিছু নেই। সেই বাস্তবতাই তুলে ধরে ৩২ বছর বয়সী সান্তোস বলেন, ‘আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলছি। এখানে বিশ্বের সেরা খেলোয়াড়েরা খেলে। সহজ ম্যাচ বলে কিছু নেই।’ তার মতে, এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচই হতে পারে কঠিন পরীক্ষার নাম।

প্রতিশ্রুতিশীল এই ডিফেন্ডার বলেন, ‘অনেক জমজমাট ম্যাচ হবে, অনেক ড্র হবে। মানসিক ও শারীরিকভাবে শতভাগ প্রস্তুত থাকতেই হবে। কারণ বিশ্বকাপে পথচলা সব সময়ই কঠিন।’ তবে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে নিজেদের দলে ভারসাম্য দেখছেন সান্তোস। প্রথম ম্যাচের ফল প্রত্যাশিত না হলেও দলে ভারসাম্যের ঘাটতি দেখছেন না ব্রাজিলের এই অভিজ্ঞ ডিফেন্ডার। একদিকে তরুণ মুখ লিও পেরেইরা, ইগর থিয়াগো; অন্যদিকে অভিজ্ঞদের নেতৃত্বে আছেন অধিনায়ক মারকুইনহোস, কাসেমিরো, গোলরক্ষক অ্যালিসন বেকার, লুকাস পাকুয়েটা, ভিনিসিয়ুস জুনিয়ররা। সান্তোস মনে করেন, তরুণদের পাশে দাঁড়ানো এখন সিনিয়রদের বড় দায়িত্ব।

তিনি বলেন, ‘তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দলে ভারসাম্য এসেছে। সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে। অভিজ্ঞ হিসেবে তরুণদের পাশে থাকাটাও আমাদের দায়িত্ব।’ স্কটিশদের কাছে হারলেও হাইতিকে মোটেও দুর্বল প্রতিপক্ষ ভাবছেন না সান্তোস। বিশেষ করে তাদের শারীরিক শক্তি ও গতিকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি, ‘হাইতি শারীরিকভাবে খুব শক্তিশালী দল। স্কটল্যান্ডের বিপক্ষে তাদের গতি আমরা দেখেছি। তারা মানসম্পন্ন দল।’ 

তাই বড় ব্যবধানে জয়ের স্বপ্নে বিভোর না হয়ে, বাস্তববাদী থাকার বার্তাই দিয়েছেন ব্রাজিল ডিফেন্ডার, ‘আমাদের প্রথম লক্ষ্য জয়। বড় ব্যবধানে হারানোর ঔদ্ধত্য দেখানোর সুযোগ নেই। মাটিতে পা রেখে খেলতে হবে। আমরা জানি এই মুহূর্তে ৩ পয়েন্ট পাওয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’