ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
এমপি আসলে আগে পায়ে একটা মেরে দিব: এমপির পিএ ও যুবদল কর্মীর অডিও ভাইরাল মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বৃষ্টি মনোমুগ্ধকর খুনি প্রথম কবি দেখা ও কয়েক টুকরো স্মৃতি হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, মৃত্যু ৫৪ ‘দোষ সব আমার, খেলোয়াড়দের ওপর থেকে নজর সরান’: প্যারাগুয়ে কোচ শুক্রবারের নির্ধারিত মার্কিন-ইরান আলোচনা বাতিল : সুইজারল্যান্ড মিথ্যার চোরাস্রোত বয়ে যায় আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে প্রতিমন্ত্রী অনুবাদ হয় না মানুষের স্মৃতির ভেতর অন্ধকারের গান প্রেমের এলিজি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত দুবাইগামী যাত্রীর লাগেজ থেকে বৈদেশিক মুদ্রা জব্দ রেকর্ড থেকে ৫ কদম দূরে দিবু মার্তিনেস সমাজবোধ ও জীবনবীক্ষা জুহান্নুস: ফিনল্যান্ডের সেই অনন্য উৎসব, যখন পুরো দেশ চলে যায় প্রকৃতির কোলে জামিন পেয়েও নতুন মামলায় আটক সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী হাইতি ম্যাচে পরিবর্তনের আভাস আনচেলত্তির বাংলাকে দ্বিখণ্ডিত করাই ছিল তাদের উদ্দেশ্য ফুটবল ও লাতিন আমেরিকার কথাসাহিত্য ‘আফ্রিকান ব্রাজিলিয়ান’ মরক্কো ফুটবল শেখাল আসল ব্রাজিলকে: বোমেল প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনে সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ চিকিৎসকের বিরুদ্ধে মামলা দেশে স্বর্ণের দামে বড় পতন আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আ. লীগ নেতা সবার আগে নকআউটে মেক্সিকো চট্টগ্রামে হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালাল স্বামী

১৮৮ রানে অলআউট বাংলাদেশ, বোলাররাই করলেন ৮৪

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০২:২০ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৪, ০২:২৫ পিএম
১৮৮ রানে অলআউট বাংলাদেশ, বোলাররাই করলেন ৮৪
ছবি : সংগৃহীত

প্রথম টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কাকে ২৮০ রানে অলআউট করার পর দ্বিতীয় দিনে বাংলাদেশ গুটিয়ে গিয়েছে ১৮৮ রানে। ফলে ৯২ রানের লিড পেয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছানো ৭ জনের মধ্যে ৩ জনের কেউই স্বীকৃত ব্যাটার নন। মানে তিনজনই হলেন বোলার। স্বাগতিকদের কারো ব্যাট থেকে আসেনি অর্ধশতকও। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান এসেছে নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলামের ব্যাট থেকে। 

স্বীকৃত ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৫ রান এসেছে লিটন দাসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন শাহাদাত হোসেন দিপু ১৮ রান। তবে দিপুর চেয়েও বেশি এবং তৃতীয় সর্বোচ্চ রান করেছেন ১০ নম্বরে ব্যাট করতে নামা খালেদ আহমেদ। তিনি করেন ২২ রান। আরেক বোলার শরিফুলের ব্যাট থেকে আসে ১৫ রান।

দলীয় ১৮৮ রানের মধ্যে ৮৪ রান করেছে বোলাররাই। অতিরিক্ত ১৯ রান বাদে ব্যাটাররা করেছেন সেই তুলনায় ১ বেশি ৮৫ রান।

শুরুর চার ব্যাটারের মধ্যে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের ব্যাট থেকে এসেছে ১২ ও ৯ রান। বাকি দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে সমান ৫ রান। মেহেদি হাসান মিরাজ করেন ১১ রান। 

শ্রীলঙ্কার হয়ে বিশ্ব ফার্নান্দো ৪টি, লাহিরু কুমারা ও কসুন রাজিথা নেন ৩টি করে উইকেট। 

‘দোষ সব আমার, খেলোয়াড়দের ওপর থেকে নজর সরান’: প্যারাগুয়ে কোচ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:১৫ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১২:১৬ পিএম
‘দোষ সব আমার, খেলোয়াড়দের ওপর থেকে নজর সরান’: প্যারাগুয়ে কোচ
পারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হারের পর সমালোচনার মুখে পড়েছে প্যারাগুয়ে দল। তবে খেলোয়াড়দের ওপর বাড়তে থাকা চাপ ও সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ গুস্তাভো আলফারো।

সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘দলের ব্যর্থতার পুরো দায় তার এবং খেলোয়াড়দের সমালোচনার বাইরে রাখা উচিত।’
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হতাশাজনক পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে আলফারো বলেন, তুরস্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের মানসিকভাবে স্বস্তিতে থাকতে দেওয়া প্রয়োজন।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমাকে সমালোচনা করুন। আপনারা আমার ওপর গুলি চালাতে পারেন, কিন্তু ওদের ওপর নয়। ওদের রক্ষা করুন। কারণ বিশ্বকাপ শেষ হলে আমি চলে যাব, কিন্তু ওরা থেকে যাবে। ওরাই ভবিষ্যতে দেশের প্রতিনিধিত্ব করবে।’
তিনি আরো বলেন, ‘আমি সব আঘাত গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু খেলোয়াড়দের রক্ষা করুন। ওরাই জাতীয় দলের সবচেয়ে মূল্যবান সম্পদ।’

‘লা আলবিরোজা’ খ্যাত প্যারাগুয়ে সর্বশেষ ২০১০ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল। সেই আসরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানোই ছিল দলটির বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্য।

এদিকে প্রথম ম্যাচে তুরস্কও অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে। ফলে শুক্রবার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ডি গ্রুপের ম্যাচটি দুই দলের জন্যই কার্যত বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। দিনের শুরুতে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের ফলও গ্রুপের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আলফারো স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে তার দল “সবদিক থেকেই খেই হারিয়ে ফেলেছিল”। তবে তিনি দাবি করেন, সেই ধাক্কা কাটিয়ে দল আবারও ঐক্যবদ্ধ হয়েছে এবং তুরস্কের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত।

পাপ্পু/নাঈম

হাইতি ম্যাচে পরিবর্তনের আভাস আনচেলত্তির

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:২৪ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১১:৫১ এএম
হাইতি ম্যাচে পরিবর্তনের আভাস আনচেলত্তির
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে শুরুর একাদশ কেমন হবে, তা প্রকাশ না করে এক রহস্য বজায় রেখেছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন ‘দল কেমন হবে তা আমার মাথায় ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে আছে। আমি আগামীকালই তা ঘোষণা করব। এই মুহূর্তে সংবাদমাধ্যমে তা প্রকাশ করা ঠিক হবে না। ফুটবল নিয়ে লুকোচুরির কিছু নেই, তবে আমি আগে খেলোয়াড়দের বিষয়টি জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’

দলের পরিবর্তনের বিষয়ে তিনি আরো বলেন, ‘কিছু পরিবর্তন অবশ্যই আসবে। দলের পারফরম্যান্সের উন্নতির স্বার্থে তুলনামূলক বেশি বিশ্রাম পাওয়া খেলোয়াড়দের সুযোগ দেওয়া হতে পারে। আমাদের আরও উন্নতি করতে হবে; খেলায় ভারসাম্য ও গুণগত মান ফিরিয়ে আনার পাশাপাশি পাসের ভুলগুলো কমিয়ে আনতে হবে। আমাদের খেলোয়াড়রা গতিময়, শক্তিশালী ও দারুণ প্রতিভাবান, তাই এই মান ধরে রাখার সক্ষমতা আমাদের আছে। দলের সবার চিন্তাভাবনা একই—আমাদের আরও ভালো খেলতে হবে।’

মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের আশানুরূপ পারফরম্যান্স না হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন এই অভিজ্ঞ কোচ। তবে হতাশাজনক সেই পারফরম্যান্সকে খুব একটা গুরুত্ব না দিয়ে তিনি আশ্বস্ত করেছেন যে, টুর্নামেন্ট যত এগোবে, দলের খেলা ততই উন্নত হবে।
দলকে নিয়ে আশাবাদী আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপে প্রথম ম্যাচেই সবকিছু জিতে নেওয়া যায় না। আমাদের এখন সমাধান খুঁজতে হবে। 

খেলোয়াড়দের নিজেদের ভুল বুঝতে পারার মানসিকতা ইতিবাচক ছিল এবং গত কয়েকদিন আমরা এগুলো নিয়েই কাজ করেছি। আমার বিশ্বাস, আমরা খুব দ্রুতই ঘুরে দাঁড়াব এবং এই বিশ্বকাপে দলটির প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আমি শতভাগ আত্মবিশ্বাসী।’

হাইতি দল সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি ছিল। হাইতি মূলত তাদের শারীরিক সক্ষমতার জানান দিয়েছে। তারা একটি সুসংগঠিত দল এবং তাদের খেলার কৌশল অত্যন্ত স্পষ্ট। আক্রমণভাগে একজন বেশ লম্বা ও নির্ভরযোগ্য সেন্টার ফরওয়ার্ড রয়েছে তাদের। নিজেদের শক্তিমত্তা অনুযায়ী তারা চমৎকার ফুটবল খেলে। তারা বিশ্বকাপে খেলছে এবং প্রতিটি দলই এখানে সর্বোচ্চ অনুপ্রেরণা নিয়ে মাঠে নামে, তাই প্রতিপক্ষ হিসেবে তাদের আমাদের সমীহ করতেই হবে। ফুটবলে কোনো ম্যাচের ফল আগে থেকে নিশ্চিত বলা যায় না। প্রতিটি ম্যাচই এখন অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ।’

পাপ্পু/নাঈম

‘আফ্রিকান ব্রাজিলিয়ান’ মরক্কো ফুটবল শেখাল আসল ব্রাজিলকে: বোমেল

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:০৮ এএম
‘আফ্রিকান ব্রাজিলিয়ান’ মরক্কো ফুটবল শেখাল আসল ব্রাজিলকে: বোমেল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর দারুণ পারফরম্যান্স মুগ্ধ করেছে ফুটবলবিশ্বকে। উত্তর আফ্রিকার দেশটিকে চলতি আসরের অন্যতম ‘ডার্ক হর্স’ হিসেবে উল্লেখ করে প্রশংসায় ভাসিয়েছেন মরক্কো জাতীয় দলের সাবেক সহকারী কোচ প্যাট্রিস বোমেল।

গত শনিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-১ গোলে রুখে দেয় মরক্কো। ম্যাচটিতে মরক্কোর নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী ফুটবল দেখে উচ্ছ্বসিত বোমেল মনে করেন, দলটি ব্রাজিলকে তাদের নিজেদের ফুটবলের স্বাদই ফিরিয়ে দিয়েছে।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বোমেল বলেন, ‘আমি বলব, ‘আফ্রিকান ব্রাজিলিয়ানরা’ (মরক্কো) খোদ ব্রাজিলিয়ানদেরই ফুটবল শেখিয়েছে। এত তরুণ খেলোয়াড় নিয়ে গড়া একটি দলের এমন পরিপক্বতা, গতি ও মান আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’

তিনি আরো বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে মরক্কোর খেলার মান অসাধারণ ছিল। পুরো ম্যাচে তারাই নিয়ন্ত্রণ করেছে। ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত নৈপুণ্যের গোলটি ছাড়া ব্রাজিলকে খুব একটা প্রভাব বিস্তার করতে দেখা যায়নি। বলের দখল, প্রেসিং, সরাসরি আক্রমণ এবং ট্যাকটিক্যাল লড়াই—সব ক্ষেত্রেই মরক্কো এগিয়ে ছিল।’

এই ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই মাঝমাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বুয়াদ্দির প্রশংসা করে বোমেল বলেন, ‘আমার মতে, ম্যাচের সেরা খেলোয়াড় ছিল বুয়াদ্দি। সে একাই মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছে। মরক্কো দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, তবে তাদের সবচেয়ে বড় শক্তি হলো টিম স্পিরিট। এই টিম স্পিরিটই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।’

নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে বোস্টনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। এরপর আটলান্টায় হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তারা। 

পাপ্পু/নাঈম

সবার আগে নকআউটে মেক্সিকো

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:২৭ এএম
সবার আগে নকআউটে মেক্সিকো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করল সহ-আয়োজক দেশ মেক্সিকো। আজ (১৯ জুন) গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোর টিকিট কাটল তারা।

ম্যাচের ৫০ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার লুইস রোমো একদম সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থেকে ফাঁকা জালে বল ঠেলে দেন। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ নিজ দলের ডিফেন্ডার লি গি-হিউকের সাথে ধাক্কা খেয়ে বল হাত থেকে ফেলে দিলে এই সুযোগটি কাজে লাগায় মেক্সিকো।

ম্যাচের শেষ দিকে, ৮৭ মিনিটে সমতায় ফেরার সেরা সুযোগটি পেয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে চো গুয়ে-সুংয়ের কাছ থেকে নেওয়া হেড দারুণ দক্ষতায় রুখে দেন মেক্সিকোর গোলরক্ষক । শুধু তাই নয়, ইয়াং হিউন-জুনের ফিরতি শটটিও আটকে দিয়ে জাল অক্ষত রাখেন তিনি।

এর আগে কোরিয়ান অধিনায়ক সন হিউং-মিন মেক্সিকান কিপারের মাথার ওপর দিয়ে বল চিপ করলেও গোললাইন থেকে তা ক্লিয়ার করেন এডসন আলভারেজ। তবে পরবর্তীতে রিপ্লেতে দেখা যায়, টটেনহ্যামের সাবেক এই ফরোয়ার্ড অফসাইড ছিলেন।

ম্যাচের প্রথমার্ধের ধারহীন পারফরম্যান্সের কারণে ঘরের মাঠের দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল মেক্সিকোকে। তবে সেই দর্শকদের জোরালো সমর্থনে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় তারা। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও কর্নার লাইনের কাছাকাছি থেকে নেওয়া রাউল গিমেনেজের শট আটকে দেন কোরিয়ান গোলরক্ষক। এরপর বদলি খেলোয়াড় ওবেদ ভার্গাসের একটি বুলেট গতির শটও ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন কিম।

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:১৯ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া, রাত ১টা
স্কটল্যান্ড-মরক্কো, আগামীকাল ভোর ৪টা
ব্রাজিল-হাইতি, আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিট
বিটিভি, সময় টিভি, টি স্পোর্টস

ক্রিকেট (সরাসরি)
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড
রাত ১১টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস নেটওয়ার্ক
দ্বিপক্ষীয় সিরিজ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
দ্বিতীয় টি-টোয়েন্টি, দুপুর ২টা
টি স্পোর্টস

অনিক/