ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাইতির বিপক্ষে নামার আগে ব্রাজিলকে সুখবর দিল ফিফা ওয়ালটন পিসিবিএ'র রপ্তানি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, গণপিটুনির শিকার তিন পুলিশ বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে কক্সবাজারে রোহিঙ্গাদের সুরক্ষায় ইইউর ১.৪ কোটি ইউরো অনুদান বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি মাগুরায় নবজাতককে বিক্রি করলেন বাবা পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর এসএসসি ফল ঘোষণা ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক চাকরি স্থায়ীকরণের দাবিতে জাবির কর্মচারীদের অবস্থান মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২ সিলেটে ৩৬ ঘণ্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার টঙ্গীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নেপালের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ চুয়াডাঙ্গায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু ভার্চুয়াল জুয়ার ফাঁদে সমাজ এসএসএফকে জনগণের সঙ্গে সংযোগ অটুট রাখার নির্দেশ তারেক রহমানের গানেই লিজার ব্যস্ততা প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের নামে আমন্ত্রণপত্র আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ আবার জ্বলে ওঠো জার্মানি চাঁপাইনবাবগঞ্জে ২০০ জাতের আম নিয়ে মেলা শুরু

সুদিন ফেরানোর প্রত্যয় জ্যোতির

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪৮ এএম
সুদিন ফেরানোর প্রত্যয় জ্যোতির
ছবি : সংগৃহীত

শেষবার বাংলাদেশ-ভারত নারী দলের সিরিজ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এর জন্য শাস্তিও পেতে হয়েছিল ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরকে। এক বছরের কম সময়ের ব্যবধানে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। সিলেটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আজ বিকেল ৪টায়। সিরিজ শুরুর আগে ভারতীয় অধিনায়ক জানান, বাংলাদেশকে সমীহ করছেন তিনি। তাতে খুশি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। একই সঙ্গে তার চাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পার করা কঠিন সময় পেরিয়ে ভালো ক্রিকেট খেলা।

গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। সেই আনুষ্ঠানিকতায় উঠে আসে আগের সিরিজে দুই দলের মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্বের কথা। সেসব অবশ্য মাথায় রাখতে চান না জ্যোতি। তার কথায়, ‘অতীতে অনেক কিছু হয়ে গেছে। কিন্তু যা হওয়ার তা হয়েছে। ওটাতে আমরা বসে নেই।’ বাংলাদেশ দলকে নিয়ে হারমানপ্রীতের প্রশংসা নিয়ে জানতে চাইলে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘শুনে ভালো লেগেছে যে তারা বলছে, আমরা আগের থেকে অনেক পরিপক্ব দল। এর মানে হচ্ছে তারা আমাদের হালকাভাবে নেয়নি অবশ্যই।’
দেশজুড়ে চলমান তীব্র দাবদাহের মাঝে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে বিকেলে খেলা বলে খানিকটা স্বস্তি খুঁজে পাচ্ছেন জ্যোতি। তার কথায়, ‘যখন ৪টার সময় খেলব, তখন রোদের তাপমাত্রা একটু হলেও কমে যাবে। একটু স্বস্তিতে খেলতে পারব দুই দল।’ এমন গরমে উইকেট হতে পারে স্পিনবান্ধব। ম্যাচের আগে উইকেট দেখে তবেই বোলিং আক্রমণ নির্ধারণ করতে চান জ্যোতি।

এদিকে সিলেটের উইকেটে রান ফোয়ারার প্রশংসা হয় প্রতিনিয়ত। বাংলাদেশ কাপ্তানের আশা একই ধারা থাকবে এই সিরিজেও। বিশ্বকাপের আগে এমন সিরিজ খেলতে পারাকে বাড়তি সুবিধা হিসেবে নিচ্ছেন টাইগ্রেস অধিনায়ক। বলেছেন, ‘সিলেটের উইকেট কিন্তু বরাবরই ভালো। স্পোর্টিং উইকেট। ব্যাটাররা রান করতে পারে, বড় স্কোর হয়। টি-টোয়েন্টিতে সবাই চায় স্কোর হোক। সে জন্য বলব যে টি-টোয়েন্টি খেলার জন্য সিলেট আদর্শ একটি ভেন্যু।’

এ ছাড়া বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে সিরিজ খেলাকে দেখছেন বাড়তি সুবিধা হিসেবে জ্যোতি। তার কথায়, ‘ওদের জন্য একটা ভালো প্রস্তুতি, আমাদের জন্যও। ভারতের মতো দলের বিপক্ষে পাঁচটা টি-টোয়েন্টি খেলা এবং আমাদের দলটা যে কঠিন সময় পার করে এসেছে সেটা থেকে কামব্যাক করতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। এটা আমাদের জন্য বড় সুযোগ।’

সিলেটের উইকেট বিবেচনায় রেখে কেমন রান আশা করছেন সেই উত্তরে জ্যোতির ভাষ্য ছিল, ‘প্রথমে ব্যাট করে ১৫০ প্লাস বা ১৪০ প্লাস রান যদি করতে পারি তাহলে তাদের জন্য চেজ করা কঠিন হবে। তবুও বলব না, কারণ টি-টোয়েন্টিতে এখন কোনো রানই আসলে নিরাপদ না। সবকিছুই আসলে অনিশ্চিত। তবে যদি ১৪০ বা ১৫০ রান করতে পারি, তাহলে আমাদের বোলিং অ্যাটাকের দিক থেকে ডিফেন্ড করাটা হয়তো বা একটু হলেও সহজ হবে।’

হাইতির বিপক্ষে নামার আগে ব্রাজিলকে সুখবর দিল ফিফা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:২৬ পিএম
হাইতির বিপক্ষে নামার আগে ব্রাজিলকে সুখবর দিল ফিফা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আগামী শনিবার (২০ জুন) হাইতির মুখোমুখি হবে তারা। এই ম্যাচে নামার আগে ফিফা থেকে সুখবর পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্রাজিলের।

বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম ম্যাচগুলো শেষ হওয়ার পর ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সবশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ব্রাজিল। 

ডিআর কঙ্গোর সঙ্গে ড্রয়ের পর পয়েন্ট হারিয়ে পর্তুগাল পাঁচ থেকে সাত নম্বরে নেমে গেছে। এর ফলে ব্রাজিল এক ধাপ এগিয়ে পঞ্চম এবং মরক্কো এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ফ্রান্স উঠে এসেছে দুই নম্বরে। অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমেছে স্পেন। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জার্মানিরও। কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে তারা। র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছে তারা। বেলজিয়াম এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে।

অবস্থান পরিবর্তন হয়নি ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের। তারা যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে। 

সালমান/ 

বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখে বড় শাস্তি পেলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানে। তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।

গত ১১ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হারে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৮৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর লাল কার্ড দেখেন জোয়ানে।

ফিফার মতে, দক্ষিণ আফ্রিকা আক্রমণে থাকাকালে তিনি মেক্সিকোর ডিফেন্ডার রবার্তো আলভারাদোর মুখে আঘাত করে বসেন। সাধারণত সরাসরি লাল কার্ডের শাস্তি এক ম্যাচ হলেও, ঘটনাটিকে ‘গুরুতর ফাউল’ হিসেবে বিবেচনা করে ডিসিপ্লিনারি কমিটি আরও দুই ম্যাচ বাড়িয়ে মোট তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস জোয়ানের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার দাবি, ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতো গুরুতর ছিল না।

ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার শেফেলো সিথোলে এবং মেক্সিকোর সিজার মন্তেসও লাল কার্ড দেখেন। ফলে দক্ষিণ আফ্রিকা ৯ জন এবং মেক্সিকো ১০ জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করে।

গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টায় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ম্যাচে চেক প্রজাতন্ত্রও দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল।

সালমান/

বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম
বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি
এলিয়ে ওয়াহি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে জার্মানির বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচের আগে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট। দলের ফরোয়ার্ড এলিয়ে ওয়াহিকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে কানাডা সরকার। ফলে শনিবার (২০ জুন) টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচে তিনি খেলতে পারবেন না।

বৃহস্পতিবার (১৮ জুন) আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) এক বিবৃতিতে জানায়, কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ওয়াহি দলের সঙ্গে সফরে যেতে পারছেন না। দল যুক্তরাষ্ট্র থেকে ফিরে না আসা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন।

২৩ বছর বয়সী ওয়াহির নাম সম্প্রতি ফ্রান্সে একটি স্পট-ফিক্সিং তদন্তে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, মে মাসে নিসের হয়ে মেত্‌জের বিপক্ষে ম্যাচে তিনি ইচ্ছাকৃতভাবে একটি হলুদ কার্ড দেখেছিলেন। তবে তাকে এখন পর্যন্ত কোনো মামলায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি।

ফরাসি ফুটবল লিগ (এলএফপি) জানিয়েছে, ওই হলুদ কার্ডকে ঘিরে অস্বাভাবিক পরিমাণ বাজি ধরার তথ্য তাদের নজরে আসে। অন্যদিকে মার্সেই প্রসিকিউটরের কার্যালয় নিশ্চিত করেছে, সংগঠিত জালিয়াতি, ক্রীড়া দুর্নীতি ও অর্থপাচারসংক্রান্ত তদন্তের অংশ হিসেবে ২৩ বছর বয়সী এক লিগ ওয়ান ফুটবলারকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও ওই ফুটবলারের নাম প্রকাশ করা হয়নি।

এফআইএফ বলেছে, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়ার বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফেডারেশন এই কঠিন সময়ে তার প্রতি সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেছে।

ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের ১-০ গোলের জয়ে শুরু থেকেই খেলেছিলেন ওয়াহি। জার্মানির বিপক্ষে ম্যাচের পর আগামী বৃহস্পতিবার কুরাসাওয়ের মুখোমুখি হবে আফ্রিকান দলটি।

সালমান/

কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:০৩ পিএম
কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার
ছবি: সংগৃহীত

কানসাসের তীব্র গরমে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখতে আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ধরনের ‘কুলিং ভেস্ট’ ও ইনসুলেটেড বুট ব্যবহার করছেন লিওনেল মেসিরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়ার পর বৃহস্পতিবার (১৮ জুন) কানসাসে অনুশীলনে নামে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের এই শহরে তখন তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গরমের প্রভাব কমিয়ে খেলোয়াড়দের দ্রুত রিকভারি করতেই ফর্মুলা ওয়ান অনুপ্রাণিত থেকে এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে দলটি।

আর্জেন্টিনা দলের কিট স্পন্সর প্রতিষ্ঠান পুরো স্কোয়াডের জন্য বিশেষ কুলিং ভেস্ট সরবরাহ করেছে। একই ধরনের প্রযুক্তি এর আগে ব্যবহার করেছে স্পেন দলও। শরীরের সঙ্গে সহজে খাপ খাইয়ে নেওয়া যায় এমন এই ভেস্টে একাধিক বিশেষ কম্পার্টমেন্ট থাকে, যেখানে কুলিং জেল রাখা হয়। জেলগুলো শরীরের তাপমাত্রা কমিয়ে খেলোয়াড়দের স্বস্তি দিতে সহায়তা করে। পাশাপাশি পায়ের তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে বিশেষ ইনসুলেটেড বুট।

প্রযুক্তিটির কার্যকারিতা সম্পর্কে স্পেন দলের ট্রেনার কার্লোস ক্রুজ বলেন, ‘এই ভেস্ট খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করার প্রক্রিয়া ত্বরান্বিত করে। অনুশীলন বা ম্যাচের পর দ্রুত রিকভারি নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।’

তিনি আরো জানান, বর্তমানে অনুশীলন শেষে ভেস্টগুলো ব্যবহার করা হলেও ভবিষ্যতে ম্যাচের আগে, বিশেষ করে ওয়ার্মআপ ও মূল ম্যাচ শুরুর মধ্যবর্তী সময়েও এগুলো ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এতে খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে আরও সতেজ অনুভব করবেন এবং ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত থাকতে পারবেন।

পাপ্পু/আমান

কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৫০ পিএম
কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার
ইংল্যান্ডের সেরা দুই স্ট্রাইকার গ্যারি লিনেকার ও হ্যারি কেইন/ ছবি: সংগৃহীত

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে দেশের ইতিহাসের সর্বকালের সেরা স্ট্রাইকার হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক ইংলিশ তারকা গ্যারি লিনেকার।

বিশ্বকাপে নিজের গোলসংখ্যার রেকর্ড স্পর্শ করায় কেইনকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

বুধবার (১৭ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করেন কেইন। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এই স্ট্রাইকার।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে দলকে সমতায় ফেরান ইংল্যান্ড অধিনায়ক।

বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই গোলের সুবাদে বিশ্বকাপে লিনেকারের ১০ গোলের রেকর্ডে ভাগ বসান কেইন।

‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে লিনেকার বলেন, ‘হ্যারি আমার রেকর্ড স্পর্শ করায় আমি সত্যিই আনন্দিত। তবে নামের বর্ণানুক্রমে আমি এখনও তার চেয়ে এগিয়ে আছি—এটাই আমার সান্ত্বনা!’

হাস্যরসের পর গম্ভীর সুরে তিনি যোগ করেন, ‘বিশ্বকাপে দুই অঙ্কের গোলের ক্লাবে তাকে স্বাগত। এটি অসাধারণ একটি অর্জন। যদিও এই মাইলফলকে পৌঁছাতে আমার চেয়ে একটি বিশ্বকাপ বেশি খেলতে হয়েছে তাকে। কিন্তু সত্যি বলতে, আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি হ্যারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার। তার বহুমুখী খেলার সামর্থ্যই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।’

ইংল্যান্ডের হয়ে ৩০ গোল করা আরেক সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারারও লিনেকারের সঙ্গে একমত। তার মতে, ‘নিজের সময়ে মেসি, এমবাপ্পে ও হালান্ডের মতো বিশ্বমানের ফরোয়ার্ডদের উত্থান দেখেও ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছে হ্যারি কেইন। লিনেকারের বিশ্বকাপ গোলের রেকর্ড ভাঙা এখন তার জন্য সময়ের অপেক্ষা মাত্র।’

পাপ্পু/আমান