এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সুপার এইটে এসে মুখোমুখি হতে যাচ্ছে একে-অপরের। টসের আগে হওয়া বৃষ্টিতে মাঠে ভেজা থাকায় টস হতে দেরি হয়েছে। সে ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল।
শনিবার (২২ জুন)দুই দলের ম্যাচটি বার্বাডোসের কেনিংসটন ওভালে হবে। দুই স্বাগতিকই সুপার এইটে একপটি করে ম্যাচ খেলে পেয়েছে হারের স্বাদ। উইন্ডিজরা ৮ উইকেটে হেরেছে ইংল্যান্ডের কাছে আর যুক্তরাষ্ট্র হেরে দক্ষিণ আফ্রিকার কাছে ১৮ রানে।
টস জিতে উইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল বলেন, ‘আমরা আগে ফিল্ডিং করবো। উইকেট দেখে ভালো মনে হচ্ছে। ঝোড়ো আবহাওয়ায় বোলিং করার দিকনির্দেশনা আমাদের ওপর। আমাদের গন্তব্য আমাদের হাতেই। আজকের ম্যাচটি দিয়ে জয়ের ধারায় ফেরার সুযোগ। দল হিসেবে আমরা ভালো ব্যাটিং করছি। মাঝের ওভারগুলোয় নিজেদের ঘাটতিটা পুষিয়ে নিতে হবে। রোমারিও ও ম্যাকয়ের জায়গায় একাদশে এসেছে ব্রান্ডন কিং ও শাই হোপ।’
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারন জোন্স বলেন, ‘আজ রাতে আমরা অনেক সমর্থন পাবো। এই মাঠের উইকেটটা দেখে ভালো মনে হচ্ছে। আমরা আমদের স্বাভাবিক ভয়ডরহীন ও আগ্রাসী খেলাই খেলতে যাচ্ছি। ভালো একটি সংগ্রহ যোগ করতে চাই বোর্ডে। ইতিবাচক থাকার চেষ্টাও করবো। একাদশে দুই পরিবর্তন মিলিন্দ কুমার এবং শ্যাডলি এসেছে জেসি এবং শায়ানের জায়গায়।’