সুপার এইটে আজ আফগানিস্তানের বাঁচা-মরার লড়াই। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে। এমন ম্যাচে তাদের শুরুটা টস হেরে। যেখানে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ তাদের আমন্ত্রণ জানিয়েছে ব্যাটিং করার। অর্থ্যাৎ, টস জিতে আগে ফিল্ডিং করবে অস্ট্রেলিয়া।
রবিবার (২৩ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই মাঠটি স্পিনারদের জন্য বরাবরই বেশ কার্যকরি। ব্যাটারদের রান করার জন্য বেশ সংগ্রামই করতে হয়। সে হিসেবে আফগানিস্তানের স্পিনার বনাম অস্ট্রেলিয়ার ব্যাটারদের লড়াইটা বেশ জমজমাটই হবে।
বাংলাদেশকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা অজিরা আফগানিস্তানকে হারাতে পারলেই নিশ্চিত করে ফেলবে সেমিফাইনালে তাদের স্থান। বাংলাদেশকে ইতোমধ্যেই বিদায়ঘন্টা বাজিয়ে দিয়েছে ভারত ৫০ রানের ব্যবধানে পরাজিত করে। নিশ্চিতভাবে অস্ট্রেলিয়াও তাই চাইবে আফগানিস্তানের সঙ্গেও।