ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ডিজিটাল পরিসরে নারীর নিরাপত্তা ও সহিংসতার স্বরূপ রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা! একটি জাতির অবক্ষয়ের নির্মম চিত্র! ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু ওয়াশিংটন-তেহরান শান্তিচুক্তি ও বৈশ্বিক বাস্তবতা এবারের স্বপ্নবিলাসী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু সফলতা নির্ভর করবে বাস্তবায়ন সক্ষমতার ওপর যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১ ‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি জামায়াতের সংসদ সদস্যকে মাইক্রোওভেন দিতে চাইলেন পার্থ রায়পুরায় সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ ভেসে উঠল নদীতে,  নিহত বেড়ে ৪ মাথা ঝুঁকানোর দরকার নেই, নিজ নিজ ধর্ম অনুযায়ী চেয়ারের প্রতি সম্মান জানাবেন: স্পিকার বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে আরও যুগোপযোগী করা হবে: সেনাপ্রধান আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু কিউএস র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা নর্থ সাউথ ইউনিভার্সিটি কোমর ব্যথা প্রতিরোধ করা যায় সবকিছু এখনই শেষ হয়ে যায়নি: রোনালদো ইংল্যান্ডের সেট-পিস সামলাতে না পেরে হতাশ ক্রোয়েশিয়া কোচ গরমের তপ্ত সময়ে শরীর ও ত্বকের যত্ন কারাগারে অভিনেতা জাহের আলভী কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫ কাতার ম্যাচে ফিরছেন কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস আন্তর্জাতিক ইয়োগা দিবসে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ‘ব্লেন্ডার’স চয়েস আনপ্লাগড’
Nagad desktop

সালমান খানকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটলেন ধোনি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:২৯ পিএম
সালমান খানকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটলেন ধোনি
ছবি : সংগৃহীত

ভারত তথা গোটা ক্রিকেটবিশ্বেরই অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন আজ। ৪৩ বছরে পা দেওয়া ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ভাসছেন সবার শুভেচ্ছা ও শুভকামনায়। তবে মাঝরাতে জন্মদিনের প্রথম প্রহরে ধোনির সঙ্গে সাক্ষাত করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা সালমান খান।

মধ্যরাতে কেক কাটার সময় ধোনির স্ত্রী সাক্ষীসহ উপস্থিত ছিলেন বলিউডের এই জনপ্রিয় তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জন্মদিনের কেক কেটে ধোনি প্রথমে তার স্ত্রী সাক্ষীকে এবং পরে সালমান খানকে খাইয়ে দিচ্ছেন কেক।

ইনস্টাগ্রামে ধোনির সঙ্গে ছবি পোষ্ট করে সালমান খান ্লিখেছেন, ‘হ্যাপি বার্থডে কাপ্তান সাহেব!’

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, মুকেশ আম্বানীর ছেলে অনন্ত আম্বানীর বিয়েতে যোগ দিতেই বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন ধোনি। একই সময়ে সালমান খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন চলচ্চিত্র ‘সিকান্দার’ এর শুটিংয়ে। দুই তারকাকে একসঙ্গে দেখে আনন্দে ভাসছে ভক্তরাও।

‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম
ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। ম্যাচে ২-২ সমতার পর থ্রি লায়ন্সদের এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। দলের জয়ের অসামান্য অবদান রাখার পর তিনি জানিয়েছেন তার ‘বাড়তি জেদের’ কথা।

ইনজুরির কারণে গত সেপ্টেম্বর এবং অক্টোবরের আন্তর্জাতিক ক্যাম্পগুলোতে স্কোয়াডে ছিলেন না বেলিংহ্যাম। এতে বিশ্বকাপের চূড়ান্ত দলে টমাস টুখেল তাকে রাখবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়া গত গ্রীষ্মের আন্তর্জাতিক উইন্ডো শেষে কোচ টুখেল রসিকতার ছলে মন্তব্য করেছিলেন যে, বেলিংহ্যামের আচরণ তার মায়ের কাছে বিরক্তিকর লেগেছিল। একই সঙ্গে দলগত ভ্রাতৃত্ববোধের সঙ্গে বেলিংহ্যাম কতটা মানিয়ে নিতে পারবেন, তা নিয়েও ফুটবল মহলে আলোচনা চলছিল।

তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে ঘনিষ্ঠ বন্ধু মর্গান রজার্সকে পেছনে ফেলে ১০ নম্বর পজিশনেই শুরুর একাদশে জায়গা করে নেন বেলিংহ্যাম। পরে অবশ্য তিনি একটু নিচে নেমে খেলেন এবং টুর্নামেন্টের শুরুতেই নিজের শক্তির জানান দেন।

ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে বেলিংহ্যাম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য চারপাশের অনাকাঙ্ক্ষিত সমালোচনা ও গুঞ্জনগুলোকে একপাশে সরিয়ে রাখাটা দারুণ ছিল। আমি শুধু আমার দেশ এবং সতীর্থদের দেখাতে চেয়েছিলাম যে, দলকে জেতাতে আমি কতটা প্রতিশ্রুতিবদ্ধ।’

সমালোচকদের জবাব দিয়ে বেলিংহ্যাম বলেন, ‘আমার মনে এক ধরণের বাড়তি জেদ কাজ করছে। এটি আমাকে ম্যাচের শুরুতেই মনোযোগ ধরে রাখতে এবং আগ্রাসী ফুটবল খেলতে অনেক সাহায্য করে। আমি জানি এসব সমালোচনা একজন ফুটবলারের জীবনেরই অংশ। যারা আমাকে নিয়ে নেতিবাচক কথা বলেন, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই; কারণ মাঝে মাঝে আমি সত্যিই তেমন সমালোচনার যোগ্য কাজ করি। তবে আজকের দিনটি মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য বেশ ভালো ছিল যে- আমি আসলে কী করতে পারি।’

পাপ্পু/অনিক/

সবকিছু এখনই শেষ হয়ে যায়নি: রোনালদো

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:১৯ পিএম
সবকিছু এখনই শেষ হয়ে যায়নি: রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে ১-১ গোলে ড্র করার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের আশ্বস্ত করেছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের এই মহাতারকা দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন, ‘সবকিছু এখনই শেষ হয়ে যায়নি।’

২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশাজনক শুরু করেছে পর্তুগাল, যা দলটির ভক্তদের প্রত্যাশার চেয়ে অনেক কম। কে গ্রুপের এই ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ শেষে পরিস্থিতি শান্ত করতে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম শুরুটা তেমন হয়নি, তবে সবকিছু এখনই শেষ হয়ে যায়নি।’

পর্তুগিজ এই তারকা আরও বলেন, ‘মাথা উঁচু রাখো এবং পরের ম্যাচের দিকে মনোনিবেশ করো।’ ম্যাচে শুরুর একাদশে থাকলেও আল নাসরের এই ফরোয়ার্ড পর্তুগালের আক্রমণে তেমন কোনো চূড়ান্ত প্রভাব ফেলতে পারেননি, যা পুরো ম্যাচে দলটির আক্রমণভাগের সুযোগ তৈরির ঘাটতি থেকেই স্পষ্ট ছিল।

ম্যাচের পঞ্চম মিনিটে জোয়াও নেভেসের এক দুর্দান্ত হেডারে পর্তুগাল দ্রুত লিড নিলেও, প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ইয়োয়ান উইসা গোল করে আফ্রিকান দলটিকে সমতায় ফেরান। বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাসের প্রথম এই গোলের মাধ্যমেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগের দিনও নিজের প্রোফাইলে সমর্থকদের উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট করেছিলেন রোনালদো। যেখানে তিনি লিখেছিলেন, ‘এই মুহূর্তটির জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন সময় এসেছে দেশের জন্য এবং বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সমস্ত পর্তুগিজ সমর্থকদের জন্য আমাদের সেরাটা দেওয়ার।’

ড্রয়ের পর দেওয়া তার বার্তাটি মূলত আগের সেই প্রত্যয়েরই ধারাবাহিকতা।

পাপ্পু/অনিক/

ইংল্যান্ডের সেট-পিস সামলাতে না পেরে হতাশ ক্রোয়েশিয়া কোচ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
ইংল্যান্ডের সেট-পিস সামলাতে না পেরে হতাশ ক্রোয়েশিয়া কোচ
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের সেট-পিসগুলো সঠিকভাবে সামলাতে না পারা এবং রক্ষণভাগের খারাপ পারফরম্যান্সকে করেছেন ক্রোয়েশিয়ার কোচ ডালিচ। চলমান ২০২৬ বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরে যাওয়ার পর নিজের এই হতাশার কথা জানান তিনি।

গ্রুপপর্বের প্রথম ম্যাচেই এমন পরাজয়ে বেশ বিপর্যস্ত দেখিয়েছে ডালিচকে। প্রতিপক্ষের সেট-পিসের শক্তির বিরুদ্ধে খেলোয়াড়দের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে ক্রোয়েশিয়ার এই কোচ বলেন, ‘প্রথমেই ইংল্যান্ডকে জয়ের জন্য অভিনন্দন জানাই। আমাদের প্রত্যাশানুযায়ী ম্যাচটি বেশ কঠিন এবং কিছুটা অদ্ভুত ছিল।’

তিনি আরও বলেন, ‘প্রথমার্ধে আমরা বেশ ভালো খেলেছি। বেশ কিছু ভালো সেভ করার পাশাপাশি নিজেদের পরিকল্পনাগুলো আমরা মাঠে বাস্তবায়ন করতে পেরেছিলাম। আমরা জানতাম যে প্রতিপক্ষের সেট-পিসগুলোই আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হতে পারে, আর শেষ পর্যন্ত দুর্ভাগ্যবশত কর্নার থেকেই আমরা দুটি গোল হজম করলাম।’

ডালিচ মনে করেন ক্রোয়েশিয়া এই ম্যাচে প্রচুর ভুল করেছে এবং পানামার বিপক্ষে পরের ম্যাচে দলে বড় ধরনের উন্নতি দেখতে চান তিনি।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত সেট-পিস ডিফেন্ড করার ক্ষেত্রে আমরা বেশ ভালো ছিলাম। আমরা এত সহজে গোল হজম করতাম না এবং এই প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা আলাদা অনুশীলনও করেছিলাম। আমরা ইংল্যান্ডের খেলার ধরন জানতাম, তারা যে ব্লকিং তৈরি করবে তাও জানা ছিল। কিন্তু অনুশীলনে যা করেছি, মাঠে তা দেখাতে ব্যর্থ হয়েছি।’

রক্ষণভাগের সমালোচনা করে ডালিচ বলেন, ‘প্রথম কর্নার থেকেই আমরা গোল খেলাম। দ্বিতীয় সেট-পিসের সময় প্রতিপক্ষের একজন খেলোয়াড় অনায়াসে লাফিয়ে উঠে গোল করে গেল। ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে এমন রক্ষণভাগ আমাদের জন্য বিপর্যয়কর। তারা সেট-পিস থেকে গোল করার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী। তাদের প্রায় ৪০ শতাংশ গোলই আসে সেট-পিস থেকে। আমরা তা বিশ্লেষণ করেছিলাম এবং জানতামও। আগামী ম্যাচে আমাদের আজকের পারফরম্যান্সের চেয়ে অনেক অনেক বেশি উন্নতি করতে হবে।’

পাপ্পু/অনিক/

কাতার ম্যাচে ফিরছেন কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
কাতার ম্যাচে ফিরছেন কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস
ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরির কাটিয়ে কাতারের বিপক্ষে মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস। এই তথ্য নিশ্চিত করেছেন দলটির কোচ জেসি মার্শ।

গত মাসে বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এই লেফট-ব্যাক। চলতি সপ্তাহের শুরুতে একটি উন্মুক্ত অনুশীলন সেশনে ডেভিসকে কিছুটা রক্ষণশীলভাবে অনুশীলন করতে দেখা যায়, কারণ তখনো তিনি পুরোপুরি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন।

কোচ জেসি মার্শ বলেন, ‘সে চলতি সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন করেছে এবং আগামীকালকের ম্যাচে তাকে পাওয়া যাবে। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব তাকে কীভাবে এবং কখন মাঠে ব্যবহার করা হবে।’

এর আগে ২০২৫ সালের মার্চ মাসে কনকাকাফ নেশনস লিগের ফাইনালে এসিএল ইনজুরিতে পড়েছিলেন ডেভিস। সেই চোট কাটিয়ে ওঠার পর থেকে কানাডার হয়ে আর মাঠে নামা হয়নি তার। দেশের হয়ে ৫৮টি আন্তর্জাতিক ম্যাচে ১৫টি গোল রয়েছে এই তারকা ফুটবলারের।

অধিনায়কের ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মার্শ আরও বলেন, ‘আমরা চোটের বিষয়টি খুব ভালোভাবে সামলে উঠেছি এবং আলফনসো এখন বেশ ছন্দে আছে। তাই এখন মূল বিষয় হলো- ম্যাচের পরিস্থিতি কেমন দাঁড়ায় এবং কোন মুহূর্তে আলফনসো দলে সবচেয়ে সেরা অবদান রাখতে পারবে। তবে সবচেয়ে বড় খবর হলো, সে খেলার জন্য প্রস্তুত।’

পাপ্পু/অনিক/

ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৩০ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:৩১ পিএম
ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে হ্যাটট্রিক করে আবারও ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেছেন লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মহাতারকার এমন পারফরম্যান্সে মুগ্ধতা চেপে রাখতে পারেননি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক সংবাদ সম্মেলনে লুলা দা সিলভা রসিকতার ছলে বলেন, ‘আমি ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সাইন করানো যায় কি না!’

একই সংবাদ সম্মেলনে ২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ব্রাজিলের ১-১ গোলে ড্র করার বিষয়টি নিয়েও ব্রাজিলের প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়। জবাবে শান্ত গলায় তিনি কেবল বলেন, ‘স্পেন তো কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, সেটা আরও খারাপ ছিল।’

আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে আরও একবার জ্বলে উঠে ইতিহাস পাতায় নাম লিখিয়েছেন মেসি। রেকর্ড গড়া ষষ্ঠ বিশ্বকাপ খেলতে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ড (১৬ গোল) স্পর্শ করেছেন তিনি।

পাপ্পু/অনিক/