ড্রোকাকাণ্ডে ৬ পয়েন্ট কেটে রাখা হয়েছিল কানাডা নারী ফুটবল দলের। ফলে নিউজিল্যান্ড ও ফ্রান্সের বিপক্ষে জেতার পরও নিশ্চিত ছিল না কোয়ার্টার ফাইনালে ওঠা। অবশেষে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে কানাডার ডিফেন্ডার ভ্যানেসা জিলেন পান দলের হয়ে জয়সূচক গোলের দেখা। গ্রুপপর্বে নিজেদের সবগুলো ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট ৩।
জানা গেছে, অলিম্পিক ছাড়াও কানাডা পুরুষ ও নারী ফুটবল দল এর আগেও বেশ কয়েকবার ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের কৌশল জানার চেষ্টা করেছে গুপ্তচরবৃত্তির মাধ্যমে।
এই অপরাধের দায়ে ৬ পয়েন্ট কেটে রাখার পাশাপাশি ফিফা তাদের তিন কোচকে এক বছর করে নিষিদ্ধও করে। প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বেভ প্রিস্টম্যানকে।
একই গ্রুপ থেকে ফ্রান্স ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে উঠেছে কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় কানাডা ও তৃতীয় কলম্বিয়ার সমান ৩ পয়েন্ট। ১ জয় ও ২টি ম্যাচে হেরেছে কলম্বিয়া। কলম্বিয়ার সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের রানার আপ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে কানাডা (+৩)।
সেমিফাইনালে ওঠার ম্যাচে শনিবার মার্শেইয়ে জার্মানির মুখোমুখি হবে তারা।