ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা অপ্সরার আন্তর্জাতিক অভিষেক আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আওয়ামী লীগ নেতা বাদশা গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য, উদ্ধার করে হাসপাতালে ভর্তি মেনে নাও, মেসি সেরা: রোনালদো নাজারিও কেইনের প্রেরণা এমবাপ্পে-হালান্ড কুমিল্লায় ধর্ষণকাণ্ড: গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর নামে প্রতারণা, গ্রেপ্তার ১ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে চেক প্রজাতন্ত্র টাকার অভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত, সহায়তার আবেদন রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ সাবেক মন্ত্রী হারুণ অর রশীদ অর নেই কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাইতির বিপক্ষে নামার আগে ব্রাজিলকে সুখবর দিল ফিফা ওয়ালটন পিসিবিএ'র রপ্তানি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, গণপিটুনির শিকার তিন পুলিশ বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে কক্সবাজারে রোহিঙ্গাদের সুরক্ষায় ইইউর ১.৪ কোটি ইউরো অনুদান বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি মাগুরায় নবজাতককে বিক্রি করলেন বাবা পরীমনির প্রেমে জড়িয়ে চাকরি গেল সাকলায়েনের এসএসসি ফল ঘোষণা ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক চাকরি স্থায়ীকরণের দাবিতে জাবির কর্মচারীদের অবস্থান মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২ সিলেটে ৩৬ ঘণ্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাইয়ে ‘বিব্রত’ ওয়াসিম আকরাম

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পিএম
বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাইয়ে ‘বিব্রত’ ওয়াসিম আকরাম
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। এমন অবস্থায় পাকিস্তান দলের কঠোর সমালোচনা করেছেন দলটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেসার ওয়াসিম পেসার।

সাধারণত সুবিধাজনক অবস্থানে থাকলেই কোনো দল ইনিংস ঘোষণার মতো সিদ্ধান্ত নেয়। প্রথম টেস্টে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করলেও সেই টেস্টে ১০ উইকেটে হারতে হয়েছে স্বাগতিকদের। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ২৬ রানে ৬ উইকেটত তুলে নেওয়ার পরও পরাজিত হতে হয়েছে তাদের ৬ উইকেটে। দুই টেস্টেই এমন সুবিধাজনক অবস্থানে থেকে দলের হার মানতে পারছেন না আকরাম।

বার্তা সংস্থা এএফপিকে নিজ দলের হারে হতাশা প্রকাশ করে কিংবদন্তি এই পেসার বলেন, ‘এটা আমাদের ক্রিকেটে বড় ধাক্কা, আমাদের ক্রিকেট নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যেভাবে তারা ভালো পরিস্থিতি থেকে ম্যাচ হেরেছে, একজন সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও ক্রিকেটপ্রেমী হিসেবে আমি বিব্রত। আমি আসলে কিছু বুঝতেই পারিনি।’

নিজেদের মাঠে খেলা সবশেষ ১০ টেস্টের মধ্যে ৪টি ড্রয়ের বিপরীতে আছে ১০টি হার। জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়া আরকোনো দলই একুশ শতকে ঘরের মাঠে এত বেশিসংখ্যক ম্যাচে জয়হীন থাকেনি। বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাইয়ের আগে সবশেষ ২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও তিন ম্যাচ সিরিজের সব ম্যাচ হেরেছিল পাকিস্তান।

দেশের মাটিতে এমন হার নিয়ে আকরাম বলেছেন, ‘ঘরের মাঠে আমরা ধারাবাহিকভাবে হারছি। এটাই আমাদের ক্রিকেটের মান সম্পর্কে বলে দেয়। তৃণমূলে কোনো পদক্ষেপ নেই বলেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে। আমাদের বিকল্প ক্রিকেটার নেই। এটা নিয়ে কাজ করতে হবে। ক্রিকেট জাতি হিসেবে ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এর কোনো দ্রুত সমাধান নেই।’

বেশিরভাগ সাবেক ক্রিকেটাররাই পাকিস্তানের এই পরাজয়কে ভালোভাবে নেননি। সবাই বেশ কড়া সমালোচনা করেছেন দলের ক্রিকেটারদের।

পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০৮ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১২:২১ এএম
পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে দ্রুততম গোল করে শুরুতেই এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। তবে দারুণ খেলে ম্যাচে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। এতে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটেই গোলের দেখা পায় চেক প্রজাতন্ত্র। ডান দিক থেকে হ্লোজেক বলটি কাট ব্যাক করেন। সেখান থেকে সয়কা বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাড়িয়ে দেন মিখাল সাদিলেককে। সময় ও জায়গা পেয়ে সাদিলেক নিখুঁত শটে গোলরক্ষক উইলিয়ামসকে পরাস্ত করেন।

শুরুতে পিছিয়ে গেলেও ম্যাচে ফেরার একাধিক সুযোগ তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকার সামনে। তবে তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। 

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করতে থাকে দক্ষিণ আফ্রিকা। এর ফল পায় ম্যাচের ৮৩ মিনিটে। মাসেকোর নেওয়া শটটি বদলি খেলোয়াড় শুল্‌কের হাতে লাগে। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। 

এতে শুরুতে পিছিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচটি ড্র হওয়ায় এই গ্রুপের অপর দুই দল মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া মধ্যকার ম্যাচে যদি কোনো দল জিতে তাহলে তারা এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউট (শেষ ৩২) পর্বে জায়গা করে নেবে।

সালমান/

মেনে নাও, মেসি সেরা: রোনালদো নাজারিও

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪৪ পিএম
মেনে নাও, মেসি সেরা: রোনালদো নাজারিও
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি (ইনসেটে রোনালদো নাজারিও)

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়। লিওনেল মেসির হ্যাটট্রিক। একের পর এক রেকর্ড ভাঙা। আর কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের চারদিক থেকে ভেসে আসা বজ্রধ্বনির মতো করতালি। এককথায় ২০২৬ বিশ্বকাপের মঞ্চে শিরোপা রক্ষার অভিযান শুরু করার জন্য আর্জেন্টিনা হয়তো এর চেয়ে ভালো দৃশ্যপট কল্পনাও করতে পারত না। মেসিময় সেই ম্যাচের পর বিশ্বের সাবেক অন্যতম সেরা স্ট্রাইকারের মন্তব্য নতুন করে আলোড়ন জাগিয়েছে। সেই মন্তব্যের মালিক ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও। তিনি বলেছেন, ‘মেনে নাও, মেসি সেরা।’

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে যান। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন এবং সর্বকালের গোলদাতাদের তালিকায় নতুন উচ্চতায় পৌঁছে যান। কিন্তু এই অর্জনে সবচেয়ে বেশি মুগ্ধদের একজন ছিলেন সেই মানুষটি, যিনি একসময় নিজেও বিশ্বকাপের অন্যতম ভয়ংকর গোলদাতা ছিলেন। রোনালদো মনে করেন, মেসির এই কীর্তিতে অবাক হওয়ার কিছু নেই, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়, আর যে ব্যক্তি সেটি ভাঙে, সে বিশ্বের কোনো ফুটবল ভক্তকেই বিস্মিত করে না।’

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি–সর্বকালের সেরা ফুটবলার কে? দীর্ঘ দুই দশক ধরে এই প্রশ্নের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু রোনালদো নাজারিওর মতে, সেই বিতর্কের এখন ইতি টানা উচিত। প্রায় ৩৯ বছর বয়সেও মেসি যেভাবে পারফর্ম করে চলেছেন, তা তাকে নতুন করে মুগ্ধ করেছে, ‘প্রতিবার মেসি মাঠে পা রাখলে, বাকিটা ইতিহাস আর সৌন্দর্যে পরিণত হয়।’

এরপরই সবচেয়ে আলোচিত মন্তব্যটি করেন রোনালদো নাজারিও, ‘এখন সময় এসেছে বিশ্বের আর লুকিয়ে না থেকে এই সত্য মেনে নেওয়ার যে, সে সর্বকালের সেরা খেলোয়াড়।’ কেন মেসিকে সেরা বলছেন নাজারিও? রোনালদোর মতে, এর ব্যাখ্যা খুব জটিল নয়, ‘সে প্রতি মৌসুমে এবং বিশ্বকাপেও ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। তবু তাকে নিয়ে এখনো সন্দেহ রয়ে গেছে? এটি (আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ) একটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত, যা চিরদিন ইতিহাসের অংশ হয়ে থাকবে।’

কেইনের প্রেরণা এমবাপ্পে-হালান্ড

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪০ পিএম
কেইনের প্রেরণা এমবাপ্পে-হালান্ড
কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন ও আর্লিং হালান্ড

প্রত্যাশার চাপে নুইয়ে পড়েননি হ্যারি কেইন। বরং মুগ্ধতা ছড়িয়েছেন পায়ের জাদুতে। তার সেই জাদুকরী পারফরম্যান্সে ক্রোয়াট পরীক্ষা লেটার মার্ক পেয়ে পাস ইংল্যান্ড। লুকা মদ্রিচদের ৪-২ ব্যবধানে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে থ্রি লায়ন্সরা। দলের শুভসূচনায় কেইনের মাথা ছিল উঁচু। জোড়া গোলে তিনিই জয়ের নায়ক, যিনি ম্যাচ শেষে জানালেন–তার প্রেরণা কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ড।

বিশ্বকাপ শুরুটা এক সুতায় গেঁথেছেন কেইন, এমবাপ্পে ও হালান্ড। তিন তারকাই তাদের প্রথম ম্যাচে দুটি করে গোল করেছেন। তরুণ দুই তারকার থেকেই কেইন নিচ্ছেন সাহস। ক্রোয়েশিয়া ম্যাচের পর তিনি বলেন, ‘আমি তাদের (এমবাপ্পে, হালান্ড) গোল করতে দেখেছি। আমি অন্যদের দিকে বেশি মনোযোগ দিতে পছন্দ করি না, কিন্তু একজন ক্রীড়াবিদ হিসেবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ইচ্ছা থাকাটা স্বাভাবিক। ওরা দারুণভাবে শুরু করেছে। একজন স্ট্রাইকার হিসেবে আমিও যত দ্রুত সম্ভব গোলের খাতায় নাম তুলতে চাই। মনের ভেতরে সেই প্রতিযোগিতা আমাকে নিজের মান আরও বাড়াতে সাহায্য করে। বিশ্বকাপের উদ্দেশ্যই হলো নিজেকে সর্বোচ্চ পর্যায়ে ঠেলে দেওয়া। তাই কয়েকটি গোল করতে পারা অবশ্যই ভালো লাগার বিষয়।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলটি করে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে নাম লিখিয়েছেন কেইন। এই অর্জনকে বিশেষ মাইলফলক হিসেবে দেখছেন ইংলিশ অধিনায়ক। তার ভাষ্য, ‘এটি স্পর্শ করা দারুণ একটি মাইলফলক। বিশ্বকাপে ১০ গোল করা বিশেষ কিছু। গ্যারি অসাধারণ কিছু টুর্নামেন্ট খেলেছেন। এখন তার সমান গোলসংখ্যায় পৌঁছাতে পেরে সত্যিই ভালো লাগছে। এই অসাধারণ টুর্নামেন্টে দুই অঙ্কের গোলসংখ্যায় পৌঁছানো খুবই বিশেষ অনুভূতি।’

নিজের বর্তমান ফর্ম নিয়েও আত্মবিশ্বাসী কেইন। তিনি বলেন, ‘শারীরিকভাবে আমি খুব ভালো অনুভব করছি। এ বছর আমি যে সংখ্যক গোল করেছি, তা আমার ক্যারিয়ারের যেকোনো সময়ের চেয়ে বেশি। আমার মনে হচ্ছে, ঠিক সময়েই আমি নিজের সেরা অবস্থানে আছি। এখনো অনেক পথ বাকি। সামনে অনেক কঠিন ম্যাচ রয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি যখন এমন ফর্মে থাকি, তখন মাঠে থাকতে এবং খেলতে খুব উপভোগ করি। এখন পুনরুদ্ধারে মনোযোগ দেব এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হব।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে চেক প্রজাতন্ত্র

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:০৭ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে চেক প্রজাতন্ত্র
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপের দ্রুততম গোলটি এল চেক প্রজাতন্ত্রের মিডফিল্ডার মিখাল সাদিলেকের কাছ থেকে। সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ইউরোপের দেশটি। 

বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের ৬ মিনিটেই গোলের দেখা পায় চেক প্রজাতন্ত্র। ডান দিক থেকে হ্লোজেক বলটি কাট ব্যাক করেন। সেখান থেকে সয়কা বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাড়িয়ে দেন মিখাল সাদিলেককে। সময় ও জায়গা পেয়ে সাদিলেক নিখুঁত শটে গোলরক্ষক উইলিয়ামসকে পরাস্ত করেন।

শুরুতে পিছিয়ে গেলেও ম্যাচের ১৬ মিনিটে সুযোগ তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকার সামনে। কিন্তু মোডিবার পাঠানো ক্রসটি বক্সে পৌঁছালে রেইনার্স ঠিকভাবে নিয়ন্ত্রণ নিতে পারেননি। এতে বল লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে চলে যায়।  

বিরতিতে যাওয়ার আগেও দক্ষিণ আফ্রিকা সুযোগ পেয়েছিল সমতায় ফেরার। কিন্তু গোল না হওয়ায় তা হয়ে উঠেনি। এতে ১-০ গোলে পিছিয়ে বিরিতিতে যায় তারা।

সালমান/ 

নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৪৯ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১০:৫২ পিএম
নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

কাফ ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ছিলেন না নেইমার জুনিয়র। এবার হাইতির বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচেও ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারবেন না এই তারকা ফরোয়ার্ড। 

হাইতির বিপক্ষে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য দলের সঙ্গে নেইমার সফর করবেন না বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বৃহস্পতিবার (১৮ জুন) সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, নেইমার দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাবেন না। তিনি নিউ জার্সিতেই থাকবেন এবং পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন করবেন। তিনি দ্য রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক ট্রেনিং কমপ্লেক্সের উন্নত সুবিধা ব্যবহার করে ফিটনেস নিয়ে কাজ করবেন।

ফলে ধারণা করা হচ্ছে, আগামী বুধবার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারের স্কোয়াডে ফেরার সম্ভাবনা রয়েছে।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফের চোটে পড়েন নেইমার। এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। তবে চোট থাকা সত্ত্বেও ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ দলে রেখেছে ব্রাজিল।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার।

সালমান/