ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার
Nagad desktop

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে শুরুর প্রত্যাশা জ্যোতিদের

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:০৯ এএম
জয়ে শুরুর প্রত্যাশা জ্যোতিদের
ছবি : সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে ঘরের মাঠেই বিশ্বকাপ খেলতে পারত বাংলাদেশ নারী দল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সামনে চলে আসে নিরাপত্তা ইস্যু। যে কারণে অনেক দেশেই বাংলাদেশের আসতে চায়নি। যার ফলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলে যায় মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে। আর সেখানেই আজ থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

শারজায় উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বি গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। উদ্বোধনী দিনে ম্যাচ রয়েছে আরও একটি। এ গ্রুপে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে। বিশ্বকাপের অপর ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ ভেন্যুতে একটি সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শারজায় হবে একটি সেমিফাইনালসহ ১১টি ম্যাচ। বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। যেখানে বাকি চার প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে এ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড টাইগ্রেসদের জন্য স্বস্তিকরই। কারণ আগের চার মোকাবিলায় স্কটল্যান্ডের বিপক্ষে চারটিতেই জিতেছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের মঞ্চেও স্কটিশদের হারিয়ে শুরুটা দারুণ করতে মরিয়া নিগার সুলতানা ব্রিগেড। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর স্মৃতিও বাংলাদেশ শিবিরে যোগ করছে বাড়তি প্রেরণা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির জন্য বিশেষ। বাংলাদেশের জার্সিতে এটি তার ১০০তম ম্যাচ হতে যাচ্ছে। বিশেষ মাইলফলকের ম্যাচের আগে জ্যোতি বেশ আনন্দিত। তিনি জানান, ‘অন্য রকম অনুভূতি ১০০তম ম্যাচ খেলার। অনেক বেশি খুশি। অনেক সময় আসলে অবাকও লাগে। মনে হচ্ছিল এই হয়তো ক্যারিয়ার শুরু করেছি। দেখতে দেখতে প্রায় ১০০টা ম্যাচ হয়ে যাচ্ছে। আমি অনেক আনন্দিত। সব থেকে খুশি হব যদি ম্যাচে বাংলাদেশের জয়ে কোনো অবদান রাখতে পারি, সেটা হবে সবচেয়ে বেশি স্মরণীয়।’

গেল বিশ্বকাপগুলোতে বাংলাদেশের পারফরম্যান্স আহামরি নয়। এবারের আসর ঘিরে প্রত্যাশার পারদ তাই বেশি বাংলাদেশের অধিনায়কের। তিনি বলেন, ‘আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি, ২০১৪ ছাড়া বলার মতো তেমন বলার কিছু করতে পারিনি। আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা চাই এই বিশ্বকাপটা কাউন্টেবল ও মেমোরেবল হয়।’

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে নিগার সুলতানা বলেন, ‘আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সবাই একটা ভালো শেপে দেখেছি। সবার ভেতর এনার্জি বা ম্যাচ জেতার ক্ষুধা রয়েছে। ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। বোলাররা অনেক ভালো বেশি ব্যাক আপ দিয়েছে। আমরা জয়ের জন্যই খেলব।’ 

বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আশাব্যঞ্জক কথা বলেছেন দলের লঙ্কান কোচ হাসান তিলকরত্নে। তিনি বলেন, ‘হ্যাঁ। আমরা এখানে ২০ কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছি। সবাই এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে আছে। যদি আপনি দুটি প্রস্তুতি ম্যাচের দিকে দেখেন। প্রথমটা প্রত্যাশামতো হয়নি, দ্বিতীয়টিতে পাকিস্তানের বিপক্ষে মেয়েরা খুব ভালো খেলেছে। টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য ইতিবাচক।’

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস বেশ ভালো। দল জয়ই প্রত্যাশা করছে। কোচের মতে, জয় দিয়ে শুরুটা হলে মোমেন্টামে আমরা এগিয়ে থাকব। তিনি বলেন, ‘মোমেন্টামের শুরুটা প্রথম ম্যাচ থেকেই শুরু হয়। এটা খুব গুরুত্বপূর্ণ আমরা সেরা খেলাটা খেলব ও ইতিবাচক ফল আনব। আমি নিশ্চিত মেয়েরা আত্মবিশ্বাসী ও ফোকাস টুর্নামেন্টে খেলার জন্য।’

জ্যোতির ১০০তম ম্যাচ উপলক্ষে হাসান বলেন, ‘এটা বড় উপলক্ষ জ্যোতি ও দলের জন্য। সবাই জ্যোতির ১০০তম ম্যাচের দিকে তাকিয়ে আছে। এটা আমাদের সবার জন্য বড় উপলক্ষ।’

এবারের বিশ্বকাপের আগে মেয়েদের ক্রিকেট উন্নয়নে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশ্বকাপে ছেলেদের সমান অর্থ পুরস্কার দেওয়া হবে মেয়েদের চ্যাম্পিয়ন দলকেও। মেয়েদের ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া ও ২০৩২ সালের মধ্যে এর বৃদ্ধি ত্বরান্বিত করতে এমন পদক্ষেপ নিয়েছে আইসিসি। তাতে ২০২৩ আসরের তুলনায় ২২৫ শতাংশ অর্থ বেশি পাবে নারী দলগুলো। আসরজুড়ে দলগুলোকে মোট ৭৯ লাখ ৫৮ হাজার ৮০ ডলার পুরস্কার দেওয়া হবে।

প্রথমবার ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় ২০০৭ সালে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মেয়েদের ক্রিকেটকেও প্রসারিত করতে উদ্যোগ নেয় আইসিসি। ছেলেদের বিশ্বকাপের দুই বছর পর চালু হয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত ১৫ বছরে ৮টি আসর হয়েছে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে হয়েছিল মেয়েদের বিশ্বকাপের অষ্টম আসর।
২০১৪ থেকে শুরু করে এটি বাংলাদেশের টানা ষষ্ঠ অংশগ্রহণ। আগের পাঁচবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে। বিশ্বকাপে মোট ২১ ম্যাচ খেলে মাত্র ২টিতে জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দাপট অস্ট্রেলিয়ার মেয়েদের। আটবারের মধ্যে ছয়বারই চ্যাম্পিয়ন দলটি। একবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৯ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৯ এএম
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে দুই বার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সমতায় ফিরে ক্রোয়েশিয়া। মার্টিন বাতুরিনা ও পেতার মুসার গোলে ২-২ সমতায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে। ইংল্যান্ডের পক্ষে দুটি গোলই করেন অধিনায়ক হ্যারি কেইন।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ডালাস স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। 

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ৯ মিনিটে বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ফাউল করেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। এতে পেনাল্টি পায় ইংল্যান্ড। 

ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে ডোমিনিক লাইন থেকে বেরিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার বল জালে জড়াতে আর ভুল করেননি তিনি। একই দিকে শট নেন এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেন। 

ম্যাচের ৩৬ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আক্রমণটি শুরু হয় জুড বেলিংহামের বল হারানোর পর। পেতার সুচিচ সহজ একটি পাসে মার্টিন বাতুরিনাকে খুঁজে পান এবং তিনি বক্সের বাইরে থেকে দারুণভাবে শট নিয়ে গোল করেন। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলটিতে হাত লাগালেও শেষ পর্যন্ত তা আটকাতে পারেননি।

ইংল্যান্ডের জালে বল জড়ালেও তাদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ৫ মিনিট পর ম্যাচের ৪২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে ক্রোয়েশিয়ার জালে পাঠান হ্যারি কেইন।

২-১ গোলে পিছিয়ে পড়লেও বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পেতার মুসার গোলে সমতায় ফিরে তারা। 

সালমান/

ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:২৬ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:২৭ এএম
ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা
ছবি: সংগৃহীত

চোখের পানি শুকানোর আগেই বড় সুখবর পেলেন ভোজিনহা। পরের ম্যাচে যিনি তখন দাঁড়াবেন কেপ ভার্দের গোলমুখে, তখন গ্যালারিতে উপস্থিত থাকবেন তার মা আনা ক্যান্ডিদা। মা-ছেলের স্বপ্নপূরণ করে ফুটবল তার শক্তি দেখাল।

গত সোমবার রাতে বিশ্বকাপে অভিষেক হয় কেপ ভার্দের। ঐতিহাসিক ম্যাচটি তারা স্মরনীয় করে রাখে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে। গোলশূন্য ড্রয়ে সবচেয়ে বড় অবদান ছিল ভোজিনহার। দুর্দান্ত ৭ সেভে দলকে উদ্ধার করেন তিনি।

যে নামটার তেমন কোনো পরিচয় ছিল সোমবারের আগে, সেই ভোজিনহা স্পেনকে রুখে দিয়ে এখন বিশ্ব দরবারে সুপরিচিত এক গোলরক্ষক। সেই রাতে আনন্দের মাঝে নিজের কষ্টের কথাও বলেছিলেন কেপ ভার্দে ফুটবলার। তখনই জানা যায়, টাকার অভাবে মাকে যুক্তরাষ্ট্রে আনতে পারেননি তিনি। তাই আনন্দের ক্ষণে তার চোখ ভিজেছিল।

ফুটবল ভোজিনহার আক্ষেপ দূর করেছে। তার মা অবশেষে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোজিনিহা ও তার মা আনা ক্যান্ডিদা আগামী রবিবার মায়ামিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচের আগে একত্রিত হবেন।

আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, সব ধরনের ফি মওকুফ করা হয়েছে এবং ভ্রমণের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে আনা ক্যান্ডিদা এভোরা মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে উপস্থিত থাকতে পারেন।

‘এইচ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দে আগামী রবিবার উরুগুয়ে জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে।

অনিক/

বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৭ এএম
বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বাস করা কঠিন হতে পারে, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে গোলখরায় ভুগছেন।

আজ (১৭ জুন) ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অভিযান শুরু করেছেন রোনালদো। তার দলকে ১-১ গোলে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। এটা ছিল পর্তুগিজ যুবরাজের জন্য ঐতিহাসিক ম্যাচ। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামেন তিনি।

বিশেষ মাইলফলকের ম্যাচটি দারুণ কিছু করে রাঙাতে পারেননি সিআর সেভেন। টুর্নামেন্টে পর্তুগালের উদ্বোধনী ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ার পর, রোনালদো এখন বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচ (!) গোলশূন্য রয়েছেন।

২০২২ বিশ্বকাপে রোনালদো চার ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন, ঘানার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাওয়া একটি পেনাল্টি থেকে। আর ২০২৪ ইউরোর পাঁচ ম্যাচে তিনি একবারও গোল করতে পারেননি।

অনিক/

রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০২ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:১৭ এএম
রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের পর প্রথম পয়েন্ট পেল তারা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

বুধবার (১৭ জুন) হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় পর্তুগাল।

ম্যাচের ৬ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে হেডে গোল করেন জোয়াও নেভেস। এতে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল হজম করতে হয় তাদের। 

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা ইওয়ানে উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। এতেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের দেখা পায় আফ্রিকার দেশটি।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগাল। যদি জোয়াও ক্যানসেলোর অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিকে করা গোলটি অফসাইডের কারণে বাতিল না হতো। এরপর সুযোগ আসে কঙ্গোর, এগিয়ে যাওয়ার। কিন্তু কেদ্রিক বাবাম্বুর জোরালো শটে বল পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় তারা।

জয়ের খোঁজে একের পর এক চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি পর্তুগাল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

সালমান/

অনুশীলনে ফিরলেন নেইমার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৪৪ এএম
অনুশীলনে ফিরলেন নেইমার
ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফের ইনজুরিতে এক মাস ধরে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড বুধবার (১৭ জুন) নিউ জার্সির মরিস্টাউনে দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেন।

বিশ্বকাপ চলাকালে এই প্রথমবার ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে প্রাথমিক অনুশীলন করার পর তিনি কোচিং স্টাফদের তত্ত্বাবধানে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফের চোটে পড়েন নেইমার। এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। তবে চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রেখেছে ব্রাজিল।

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। গ্রুপপর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ হাইতি, এরপর স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। 

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচে নেইমারকে না খেলিয়ে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে দলের মেডিকেল স্টাফদের।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসন ও একাধিক চোটের কারণে প্রায় ৭০০ দিন জাতীয় দলের বাইরে কাটাতে হয়েছে তাকে।

সালমান/