ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড প্রত্যাবর্তন জয়ে রাঙাতে চায় সুইডেন গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি কুরাসাওয়ের জালে ৭ গোল জার্মানির খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান প্রথমার্ধে ইতিহাস গড়ল কুরাসাও, ৩ গোল দিল জার্মানি মমতার দলে সংকট আরও গভীর, বিদ্রোহী এমপি বেড়ে ২২ জোটার স্মরণে বিশ্বকাপে বিশেষ উদ্যোগ নিল পর্তুগাল হোম অব ক্রিকেটে লিটনের অন্য রকম প্রথম ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে চাঁদপুরের তিন প্রতিষ্ঠানের কৃতিত্ব চট্টগ্রামে মা-মেয়েকে হত্যা, নেপথ্যে অটোরিকশার চুক্তিপত্র নিয়ে বিরোধ বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ ধর্ষণ ও ভ্রূণ নষ্টে গ্রেপ্তারের কথা শুনে চোখ খুলছেন না শিবির নেতা জিসান ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: শফিকুর রহমান গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭ পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ আলু সংরক্ষণাগারে কেজিপ্রতি ৫ টাকা ভাড়ার দাবি, ৭ দিনের আল্টিমেটাম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর হতে পারে রবিবার, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী সোনারগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ আতঙ্কে ঘর ছাড়া, নিরাপত্তার আশ্বাস পুলিশের ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান ইতিহাসের দুয়ারে গিয়ে থামল বাংলাদেশ, রক্ষা পেল অজিরা
Nagad desktop

নারী বিশ্বকাপের সেরা একাদশে নিগার সুলতানা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১১:৩০ এএম
নারী বিশ্বকাপের সেরা একাদশে নিগার সুলতানা
ছবি : সংগৃহীত

এক যুগ পর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে জয়ের দেখা পেলেও সেমিফাইনাল স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া বাংলাদেশের পারফরম্যান্স কেবল একা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিই করেছেন।

চার ম্যাচ খেলে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে ১টি ক্যাচ নেওয়ার পাশাপাশি স্টাম্পিং করেছেন ৬টি। এই পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জায়গা করে নিয়েছেন আইসিসির নারী বিশ্বকাপের সেরা একাদশে।

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগারের চেয়ে বেশি ডিসমিসাল নেই অন্য কোনো উইকেটকিপারের।

এই একাদশে সর্বোচ্চ তিনজন জায়গা পেয়েছে রানার্সআপ দল দক্ষিণ আফ্রিকার। একাদশের অধিনায়ক করা হয়েছে তাদেরই অধিনায়ক লরা ভলভার্ট। 

চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের দুজন সেরা একাদশে ও একজন আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। মোট সাত দেশের প্রতিনিধি আছেন টুর্নামেন্টের সেরা দলে।

টিম অব দ্য টুর্নামেন্ট:

লরা ভলভার্ট, দক্ষিণ আফ্রিকা (অধিনায়ক)

তাজমিন ব্রিটস, দক্ষিণ আফ্রিকা

ড্যানি ওয়াইট-হজ, ইংল্যান্ড

অ্যামেলিয়া কার, নিউজিল্যান্ড

হারমানপ্রীত কৌর, ভারত

ডিয়ান্ড্রা ডটিন, ওয়েস্ট ইন্ডিজ

নিগার সুলতানা, বাংলাদেশ (উইকেটকিপার)

অ্যাফি ফ্লেচার, ওয়েস্ট ইন্ডিজ

রোজমেরি মেয়ার, নিউজিল্যান্ড

মেগান শুট, অস্ট্রেলিয়া

ননকুলুলেকো এমলাবা, দক্ষিণ আফ্রিকা

দ্বাদশ খেলোয়াড়

ইডেন কারসন, নিউজিল্যান্ড

প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৪২ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:৪৫ এএম
প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই ম্যাচে মাঠে নামলেই দারুণ এক রেকর্ড গড়বেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনার জার্সি গায়ে এখন পর্যন্ত ১৯৯ ম্যাচ খেলেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই ২০০ ম্যাচ খেলার রেকর্ডে নাম লেখাবেন সর্বোচ্চ আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এদিকে মেসির ফিটনেস ইস্যুতে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছিল আর্জেন্টিনা শিবিরে। কেননা গত মাসে ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে মাঠ ছাড়তে হয় মেসিকে। কিন্তু আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নেমে সেই শঙ্কা দূর করেন তিনি। সেই ম্যাচে ২০ মিনিটের মতো মাঠে ছিলেন মেসি। নামার কিছুক্ষণ পর পেনাল্টি থেকে গোলও আদায় করে নেন তিনি। এবার অধিনায়ককে নিয়েই মূল লড়াইয়ে নামার অপেক্ষায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রসঙ্গত, সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটি পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি এখন পর্যন্ত ২২৮টি ম্যাচ খেলেছেন। ২০২টি ম্যাচ খেলে তালিকায় দুইয়ে আছেন কুয়েতের বাদের আল মুতাওয়া। আর তিনে আছেন মেসি।  

সালমান/

কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:১৮ এএম
কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড
ডিক অ্যাডভোকাট

কুরাসাওয়ের ডাচ কোচ ডিক অ্যাডভোকাট ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে রেকর্ড গড়েছেন। চলতি বিশ্বকাপে জার্মানির বিপক্ষে কুরাসাওয়ের প্রথম ম্যাচে দায়িত্ব পালন করার সময় তার বয়স ছিল ৭৮ বছর ২৬০ দিন।

অ্যাডভোকাট এই রেকর্ড গড়েন চলতি বিশ্বকাপেই গড়া আগের রেকর্ডটি ভেঙে। এর আগে, মিরোস্লাভ কৌবেক (চেক প্রজাতন্ত্র) এবং হুগো ব্রুস (দক্ষিণ আফ্রিকা) ৭৪ বছর বয়সে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে রেকর্ড গড়েছিলেন। 

এর মধ্যে হুগো ব্রুসের জন্ম ১৯৫২ সালের ১০ এপ্রিল, আর কৌবেকের জন্ম ১৯৫১ সালের ১ সেপ্টেম্বর। অন্যদিকে অ্যাডভোকাটের জন্ম ১৯৪৭ সালের ২৭ সেপ্টেম্বর। তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ।

২০২৬ বিশ্বকাপের আগে এই রেকর্ডের মালিক ছিলেন জার্মানির অটো রেহাগেল। তিনি ২০১০ ফিফা বিশ্বকাপে গ্রিস জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার সময় ৭১ বছর ৩১৭ দিন বয়সে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়েছিলেন।

সালমান/

গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৫৫ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:১৫ এএম
গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

আক্রমণ ও পাল্টা আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি জাপান ও নেদারল্যান্ডস। ফলে গোলশূন্য থেকে প্রথমার্থ শেষ করেছে তারা।

রবিবার (১৪ জুন) ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হয় ম্যাচ।

প্রথমার্ধের ৩৪ মিনিটে দারুণ এক সুযোগ আসে নেদারল্যান্ডসের সামনে। কর্নার থেকে ডনিয়েল মালেনের নেওয়া হেড ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। তার দুর্দান্ত সেভে প্রথমার্ধে গোল হজম করতে হয়নি জাপানকে। 

সালমান/

প্রত্যাবর্তন জয়ে রাঙাতে চায় সুইডেন

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:০০ এএম
প্রত্যাবর্তন জয়ে রাঙাতে চায় সুইডেন
ছবি: সংগৃহীত

এক আসর পর বিশ্বকাপে ফিরেছে সুইডেন। ১৯৫৮ আসরের রানার্সআপরা বাংলাদেশ সময় আজ (১৫ জুন) সকালে এবারের প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে। প্রতিপক্ষ তিউনিসিয়া। বিশ্বমঞ্চে প্রত্যাবর্তনের ম্যাচটি জয়ে রাঙানোর পণ দলটির। যদিও পথটা মোটেও সহজ হওয়ার কথা নয়। কারণ আফ্রিকার দেশ তিউনিসিয়া বাছাই পর্বে কোনো গোল হজম করেনি। অন্যদিকে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে বেশ ধুঁকতে হয়েছে সুইডেনকে। এখন মূল পর্বে দুদলের শুরুটা কেমন হয়, সেটিই হবে দেখার। মন্তেরেইতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে সকাল ৮টায়।

এবার দিয়ে ১৩তম বারের মতো বিশ্বকাপ খেলছে সুইডেন। ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল তারা। এবারও প্রায় একই গল্পের পুনরাবৃত্তি হতে যাচ্ছিল। বাছাই পর্ব শেষ করেছিল গ্রুপে সরার তলানিতে থেকে। পরবর্তীতে প্লে-অফ পর্বে ইউক্রেন ও পোল্যান্ডের বাধা ডিঙিয়ে তারা মূল পর্বের ছাড়পত্র অর্জন করে। দলটির ডাগআউটে এখন আছেন সাবেক ইংলিশ ফুটবলার গ্রাফাম পটার। ক্লাব কোচিংয়ে চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে হাঁটার পর গত বছর সুইডেন জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে কোচ হিসেবে এটিই হবে তার প্রথম ম্যাচ। যদিও প্রতিপক্ষ বেশ চ্যালেঞ্জিং। তবে সুইডেন কোচ পটার বলেছেন, ‘আমরা যদি নিজেদের সেরাটা দিতে না পারি, তাহলে প্রতিটি ম্যাচই কঠিন হবে। একই সঙ্গে আমরা যদি নিজেদের মতো করে খেলতে পারি, সেরাটা দিতে উন্মুখ থাকি, তাহলে অবশ্যই আমাদের জয়ে সুযোগ থাকবে।’

এদিকে এবার সপ্তম বারের মতো বিশ্বকাপে খেলবে তিউনিসিয়া। তবে আগের ৬ আসরের কোনো বারই গ্রুপে বাধা ডিঙাতে পারেনি দলটি। এবার নতুন গল্প লিখতে চান দলটির কোচ সাবরি লামৌচি বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো, পরের ধাপে যাওয়া। আমরা আগে কখনো গ্রুপ পর্ব পার করতে পারিনি। এবার পারব, আমি এটা বিশ্বাস করি।’ আর এই লক্ষ্যে জয় দিয়েই আসর শুরুর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি, ‘জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে কে চাইবে না? খুব কঠিন ও শক্তিশালী একটি দলের বিপক্ষে জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং এই প্রতিযোগিতায় ভালো শুরু করতে চাইব।’

উল্লেখ্য, ফিফা র‌্যাঙ্কিংয়ে সুইডেন ৩৯তম, তিউনিসিয়া ৪৫তম স্থানে। ২০০৩ সালের পর আবারও আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হবে এই দুই দল। আগের চার সাক্ষাতে সুইডেনের জয় ২টি, তিউনিসিয়ার ১টি। অন্য ম্যাচটি ড্র হয়েছে।

কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:২০ এএম
কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি
গোলের পর জার্মানির খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে জার্মানি। কেবল জয় নয়, কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জিতেছে ৭-১ গোলে। এই জয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি। বিশ্বকাপে ব্রাজিলকেও ৭-১ গোলে হারিয়েছিল তারা।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হাস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কুরাসাওকে গোলবন্যায় ভাসিয়েছে ইউরোপিয়ান পাওয়ার হাউস জার্মানি। 

প্রথমার্ধে ৩ গোল দেওয়ার পর দ্বিতীয়ার্ধে কুরাসাওয়ের জালে আরও চারবার বল জড়িয়েছে তারা। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা কুরাসাওয়ের পক্ষে একমাত্র গোলটি করেন লিভানো কোমেনেনসিয়া।

জার্মানির পক্ষে কাই হাভার্টজ দুটি এবং ফেলিক্স এনমেচা, নিকো শ্লটারবেক, জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও ডেনিজ উন্দাভ একটি করে গোল করেন। 

কুরাসাওয়ের জালে সপ্তমবার বল জড়ানোর মধ্য দিয়ে ২০১৪ বিশ্বকাপের ব্রাজিলের বিপক্ষে ম্যাচের স্মৃতি ফিরিয়ে আনে জার্মানি। সেই বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা। এরপর আবারও বিশ্বকাপে ৭ গোলের দেখা পেল জার্মানি।

এসজি/