ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
রোহিঙ্গাদের জন্য জমি চাইল জাতিসংঘ, নাকচ করলো বাংলাদেশ ব্রাজিলের বিপক্ষে অগ্নিপরীক্ষার আগে স্বকীয়তায় ফেরার আহ্বান ম্যাকগিনের রামু বৌদ্ধ বিহারে একদিন দ্রুত বিদায়ে হতাশ তুরস্ক কোচ ভালোবাসা ও শ্রদ্ধায় বাবা বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ,ভ্যাকসিন সংকটে খামারিরা রিকন্ডিশন্ড গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের আহ্বান বারভিডার আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ থেকে বিদায়ের পর লজ্জিত আরদা গুলের বেনজিরকে শিগগিরই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ২৮ জন টিনএজ থেকে গ্লোবাল সুপারস্টার চকরিয়ায় শ্রীরামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় ডাকাতি করতে গিয়ে পুলিশের খাঁচায় ৩ ডাকাত আইওএস ২৭-এ আসছে নতুন ফিচার কেমন ছিল রাসুল (সা.)-এর প্রিয় পোশাক রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষিকার মৃত্যু ব্রাজিলের কাছে হেরেও ফুটবলারদের নিয়ে গর্বিত হাইতির কোচ বরকে মিষ্টিমুখ করাতে গিয়ে প্রাণ গেল চাচা শ্বশুরের ঢাকা ও বেইজিংয়ের মধ্যে চুক্তি হতে পারে ১৫-১৭টি : পররাষ্ট্র সচিব চট্টগ্রামে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার সাতকানিয়ায় মাদরাসায় হামলা ও দেওয়ালে জয় বাংলা লেখার প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ এআই ক্যামেরা বন্ধের পেছেন কি তবে ‘ইঁদুরের হাত’ অস্ট্রেলিয়ায় শনাক্ত হলো সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশের’ মৃত্যু টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা ৮০তম জন্মদিন ঘিরে ট্রাম্পের ভাগ্যে বড় পরিবর্তনের আভাস জ্যোতিষীদের ৯০ মিনিট খেলতে এখনও প্রস্তুত নন ইয়ামাল

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম
ছবি : সংগৃহীত

মাস চারেক আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু ছিলেন তিনি। স্বামী জিয়ার মৃত্যুতে একমাত্র সন্তান তাহসিনকে নিয়ে স্ত্রী লাবণ্য অথৈ পড়ে যান আর্থিক কষ্টে। 

ক্রীড়াঙ্গনের অনেকে অনেক আশ্বাস দিলেও তার কিছুই বাস্তবায়ন হয়নি এখন পর্যন্ত। তবে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়া পরিবারের দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সাবেক এই অধিনায়ক জিয়ার পরিবারকে দিয়েছেন ৫ লক্ষ টাকা সহায়তা। পাশাপাশি আশ্বাস দিয়েছেন যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার। ছেলে তাহসিনের লেখাপড়া ঠিকঠাকভাবে চালিয়ে নেওয়া ও দাবার ক্যারিয়ারে মনোযগী হওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তামিম।

তামিম আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও তাদের সহায়তার। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন তাদের আবেদন জমা দিতে বলেছেন, যাতে ভবিষ্যতে তাহসিনের দাবা ক্যারিয়ারে সহযোগিতা করা সম্ভব হয়।

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার। তিনি সম্প্রতি হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড ও তিনটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন। 

ব্রাজিলের বিপক্ষে অগ্নিপরীক্ষার আগে স্বকীয়তায় ফেরার আহ্বান ম্যাকগিনের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
ব্রাজিলের বিপক্ষে অগ্নিপরীক্ষার আগে স্বকীয়তায় ফেরার আহ্বান ম্যাকগিনের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে বাঁচা-মরার ম্যাচের আগে স্কটল্যান্ডকে নিজেদের চেনা ছন্দ ও স্বকীয়তায় ফেরার আহ্বান জানিয়েছেন দলের মিডফিল্ডার জন ম্যাকগিন। ২৫ জুন বাংলাদেশ সময় মায়ামিতে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে স্টিভ ক্লার্কের দল।

বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ১-০ গোলে পরাজিত হয় স্কটল্যান্ড। ম্যাচের মাত্র ৭০ সেকেন্ডে ইসমায়েল সাইবারির করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে মরক্কো। এই হারের ফলে স্কটল্যান্ডের পয়েন্ট দাঁড়িয়েছে ৩। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে তাদের।

ম্যাচ শেষে ম্যাকগিন বলেন, ‘একটি দেশ এবং একটি দল হিসেবে আমরা অনেক দূর এগিয়েছি। মরক্কোর দলে বিশ্বমানের অনেক খেলোয়াড় রয়েছে, তবে আমাদের দলেও মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব নেই। মাঠে আমাদের নিজেদের মেলে ধরতে হবে এবং স্বকীয়তা দেখাতে হবে।’

তিনি আরও বলেন, ‘গোল খাওয়ার পরও আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তা নিয়ে আমরা গর্বিত। আমরা ভেঙে পড়তে পারতাম, কিন্তু দ্বিতীয়ার্ধে অনেক বেশি মানসিক দৃঢ়তা ও আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছি। ভাগ্য সহায় হলে ম্যাচটি ড্র হতে পারত, এমনকি জয়ও পেতে পারতাম।’

ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে বড় সুযোগ হিসেবে দেখছেন অ্যাস্টন ভিলার এই অধিনায়ক। এই মিডফিল্ডার বলেন, ‘আমরা জানি আমাদের কী করতে হবে এবং ম্যাচটি নিয়ে আমরা রোমাঞ্চিত। মায়ামির আবহাওয়া ভিন্ন হবে, তবে আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। ব্রাজিলের মতো ঐতিহ্যবাহী ফুটবল পরাশক্তির বিপক্ষে খেলা আমাদের জন্য বড় সুযোগ। ইতিবাচক ফল পেতে হলে সেরাটা উজাড় করে দিতে হবে।’

পাপ্পু/নাঈম

দ্রুত বিদায়ে হতাশ তুরস্ক কোচ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৫৭ পিএম
দ্রুত বিদায়ে হতাশ তুরস্ক কোচ
ছবি: সংগৃহীত

প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে নিজেদের ছিটকে যাওয়ার ঘটনায় তীব্র ধাক্কা খেয়েছেন তুরস্কের কোচ ভেনসেঞ্জো মন্টেলা। তবে টানা দুই ম্যাচে গোলশূন্য থাকার পরও নিজের খেলোয়াড়দের প্রতি কোনো ক্ষোভ বা অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

ম্যাচের প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়া প্যারাগুয়েকে হারাতে ব্যর্থ হয়েছে তুরস্ক। পুরো ম্যাচে রেকর্ড ৩২টি আক্রমণ করেও ১-০ গোলের হেরে, এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা।

ম্যাচ শেষে কোচ মন্টেলা বলেন, ‘আমরা সুযোগ তৈরি করছি, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে বল জালে জড়াচ্ছে না। উল্টো প্রতিপক্ষ দল তাদের সুযোগ কাজে লাগিয়ে গোল করে যাচ্ছে। মাত্র দুই ম্যাচ পরেই বিশ্বকাপকে বিদায় জানাতে হচ্ছে, এটা সত্যিই স্তব্ধ করে দেওয়ার মতো।’
‘ডি’ গ্রুপে শীর্ষস্থানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল তুরস্ককে। তবে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল দখলে আধিপত্য বজায় রেখে ৩০টি শট নিয়েও ২-০ গোলে হারতে হয়েছিল তাদের।

মন্টেলা বলেন, ‘আমাদের ফিনিশিং আরও নিখুঁত হতে পারত, তবে এই মুহূর্তে খেলোয়াড়দের দোষ দেওয়ার মতো কোনো মানসিকতা আমার নেই। আমি এই ছেলেদের আগের চেয়েও বেশি ভালোবাসছি কারণ তারা মাঠে নিজেদের মন-প্রাণ উজাড় করে খেলেছে। ফুটবল আসলে কোনো যুক্তি মেনে চলে না। আর ঠিক এই কারণেই এটি বিশ্বের সবচেয়ে সুন্দর খেলা।’

২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে সেমিফাইনালে খেলা তুরস্কের সমর্থকদের জন্য ২৪ বছর পর বড় মঞ্চে ফেরার এই রাতটি ছিল ভীষণ তিক্ততার। মন্টেলা মনে করেন, তুরস্ক দলের নিয়মিত বড় টুর্নামেন্টগুলোতে অংশ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘হয়ত অবচেতনভাবেই, দীর্ঘ বিরতির পর এমন একটি বড় টুর্নামেন্টে খেলার চাপ আমাদের ওপর চড়ে বসেছিল। বড় টুর্নামেন্টগুলোতে নিয়মিত খেলার অভ্যাস আমাদের তৈরি করতে হবে। আমার বিশ্বাস, এরপর থেকে পরিস্থিতির উন্নতি হবে।’

পাপ্পু/নাঈম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর লজ্জিত আরদা গুলের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
বিশ্বকাপ থেকে বিদায়ের পর লজ্জিত আরদা গুলের
ছবি: সংগৃহীত

‘ডি’ গ্রুপে নিজেদের টানা দ্বিতীয় ম্যাচে হেরে ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে বিদায় নিল তুরস্ক। ম্যাচের প্রথমার্ধেই প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা।

এরপর ম্যাচের অর্ধেকেরও বেশি সময় ধরে ১০ জনের দলের বিপক্ষে গোলের দেখা পায়নি তুরস্ক। উল্টো এক গোল হজম করতে হয় তুরস্ককে। ফলে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচ শেষে নিজেদের এমন হতাশাজনক পারফরম্যান্সের জন্য ক্ষমা চেয়েছেন তুর্কি মিডফিল্ডার আরদা গুলের। গুলের বলেন, ‘আমরা সবার কাছে ক্ষমা চাইছি, আমরা সত্যিই লজ্জিত। আমরা সবাই শীর্ষ স্তরের ক্লাবগুলোতে খেলি এবং এই ধরনের প্রতিযোগিতায় আমাদের আরও অনেক ভালো করা উচিত ছিল।’

ম্যাচে বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখানোর পাশাপাশি প্যারাগুয়ের গোলপোস্ট লক্ষ্য করে রেকর্ড ৩৩টি শট নেয় তুরস্ক, কিন্তু গোলের দেখা পায়নি দলটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচটিতেও একই চিত্র দেখা গিয়েছিল। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। তিনি আরো বলেন, ‘দুই ম্যাচে আমরা একটা গোলও করতে পারিনি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তুরস্ক সর্বমোট ৬২টি শট নিয়েছে। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে গোল না করে কোনো দলের টানা দুই ম্যাচে এত বেশি শট নেওয়ার রেকর্ড আর নেই।

পাপ্পু/আমান

ব্রাজিলের কাছে হেরেও ফুটবলারদের নিয়ে গর্বিত হাইতির কোচ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০১:১৬ পিএম
ব্রাজিলের কাছে হেরেও ফুটবলারদের নিয়ে গর্বিত হাইতির কোচ
হাইতি কোচ সেবাস্তিয়ান মিগনে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হাইতি। ম্যাচে প্রথমার্ধে হজম করা প্রথম দুটি গোল নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও, দলের ফুটবলারদের লড়াইয়ে গর্বিত হাইতি কোচ সেবাস্তিয়ান মিগনে।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম দুটি গোল খাওয়ার ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা অনভিজ্ঞতার পরিচয় দিয়েছি। আর ব্রাজিলের বিপক্ষে এমনটা হওয়ার পর ম্যাচ থেকে ফিরে আসা প্রতি মিনিটেই আরও কঠিন হয়ে পড়ে।’

মিগনে আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়রা প্রমাণ করেছে যে বিশ্বকাপে খেলার যোগ্যতা তাদের আছে। তবে দুর্ভাগ্যবশত, আজ আমরা ব্রাজিলের বিপক্ষে খেলেছি এবং দুই দলের শক্তির ব্যবধানটা অনেক বেশি ছিল। এই স্তরে ভালো করতে হলে সবকিছুর নিখুঁত সমন্বয় প্রয়োজন, কিন্তু আজ আমরা দুটি ভুল করে বসেছি।’

দলের বিদায় নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি। মরক্কোর কাছে স্কটল্যান্ড হেরে যাওয়ায় আমাদের পরের রাউন্ডে যাওয়ার আর কোনো সুযোগ নেই। তবে আমাদের মনে রাখতে হবে, দীর্ঘ ৫২ বছর পর আমরা বিশ্বকাপে অংশ নিয়েছি। আমরা সমর্থকদের আবেগকে শ্রদ্ধা জানাই। আমি আমার খেলোয়াড়দের ওপর আস্থা রাখি; যদিও আমরা ব্রাজিলের কাছে হেরে অত্যন্ত হতাশ।’

ভবিষ্যত নিয়ে হাইতি কোচ বলেন, ‘সোজা কথা, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। আগামী পাঁচ দিন পর আমাদের ম্যাচ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিরুদ্ধে। সেই ম্যাচে সমর্থকদের গর্বিত করতে আমরা আমাদের সেরাটা দেব।’

পাপ্পু/নাঈম

৯০ মিনিট খেলতে এখনও প্রস্তুত নন ইয়ামাল

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০৬ পিএম
৯০ মিনিট খেলতে এখনও প্রস্তুত নন ইয়ামাল
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফেরার পথে থাকা স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল জানিয়েছেন, এই মুহূর্তে পুরো ৯০ মিনিট খেলা তার জন্য ‘খুব জলদি এবং অপ্রয়োজনীয়’ হবে।

সৌদি আরবের বিপক্ষে স্পেনের পরবর্তী ম্যাচের আগে স্প্যানিশ সম্প্রচারমাধ্যম আরটিবিইকে দেওয়া সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী এই উইঙ্গার বলেন, ‘এখনই পুরো একটি ম্যাচ খেলার সময় আসেনি। তবে কোচ আমাকে যত মিনিটের জন্য চাইবেন, আমি খেলতে প্রস্তুত।’

‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে চাপে পড়েছে স্পেন। ফলে ২১ জুন সৌদি আরবের বিপক্ষে জয়েই চোখ লুইস দে লা ফুয়েন্তের দলের।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। এপ্রিলের মাঝামাঝি সময়ে ইনজুরিতে পড়ার পর সেটিই ছিল তার প্রথম ম্যাচ।

স্পেন কোচ দে লা ফুয়েন্তে অবশ্য আশা করছেন, সৌদি আরবের বিপক্ষে ইয়ামাল প্রায় এক ঘণ্টা খেলতে পারবেন।

রেডিও কোপেকে তিনি বলেন, ‘ও প্রায় ৬০ মিনিট খেলার মতো অবস্থায় আছে।’

এদিকে, বার্সেলোনায় ইয়ামালের সতীর্থ পাউ কুবারসি বিশ্বাস করেন, টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই তরুণ তারকা।

কুবারসি বলেন, ‘লামিন শুরু থেকে খেলুক বা বদলি হিসেবে নামুক, সে দলকে সাহায্য করবে। তার সামর্থ্য সম্পর্কে সবাই জানে।’
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত স্পেন প্রথম ম্যাচে হোঁচট খেলেও সৌদি আরবের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

পাপ্পু/নাঈম