২০২৭ সালে সৌদি আরবের মাটিতে ২৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। তার আগে সেই আসরের মূলপর্বে উত্তীর্ণ হতে হলে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। আজ সেই বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে হওয়া সেই ড্র’য়ে গ্রুপ সি’তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে অন্য তিন দল ভারত, হংকং ও সিঙ্গাপুর।
মোট ছয় গ্রুপে ভাগ হয়ে খেলবে ২৪টি দল। গ্রুপের চারটি করে দল রয়েছে। সবাই হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে। গ্রুপ চ্যাম্পিয়নরা এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
সবশেষ ২৮ নভেম্বর প্রকাশিত ফিফা র্যাংকিং অনুযায়ী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। র্যাংকিং অনুযায়ী সবগুলো দল চারটি পটে বিভক্ত ছিল।
আগামী বছরের
আগামী বছরের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ একবছর পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। ভারত গ্রুপের শীর্ষ দল ও র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে প্রথম ম্যাচটি ভারতে গিয়ে খেলতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়া কাপ ফুটবলে খেলেছে। এরপর আর কখনো বাছাইপর্ব পার হতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ সূচি:
২৫ মার্চ : ভারত-বাংলাদেশ
১০ জুন: বাংলাদেশ-সিঙ্গাপুর
৯ অক্টোবর: বাংলাদেশ-হংকং
১৪ অক্টোবর: হংকং-বাংলাদেশ
১৮ নভেম্বর: বাংলাদেশ-ভারত
৩১ মার্চ (২০২৬) : সিঙ্গাপুর-বাংলাদেশ