ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সুরের মূর্ছনায় বিশ্ব সংগীত দিবস: ঢাকার দুই প্রান্তে সুরের বিভা কুড়িগ্রামে এক বাঘা আইড় ৮৫০০০ অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদরাসাছাত্রের জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় দণ্ডিত ৫৯ জন: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য, উত্তপ্ত সংসদ স্পেনের শুরুর একাদশে ইয়ামাল সুফিয়া কামাল ও আবু হেনা মোস্তফা কামালের স্মরণে জবিতে দুই দিনব্যাপী সেমিনার শুরু মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ মালয়েশিয়ায় তারেক রহমান, বাণিজ্য–বিনিয়োগে নতুন সম্ভাবনার প্রত্যাশা দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ শরীয়তপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক স্থানীয় নির্বাচনে প্রার্থীর রাজনৈতিক পরিচয় মুখ্য নয়: ইসি সচিব বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন তারেক রহমান মাদারগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু ‘কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার উদ্যোগ নিচ্ছেন’ আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু জেনেভায় সিলেটে টানা বৃষ্টি, বন্যার শঙ্কা পাউবোর বাংলাদেশের বাজেট ২০২৬-২০২৭: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাস্তবতা গাজীপুরে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল প্রযুক্তির অপচ্ছায়া সড়কে ‘এআই ক্যামেরা’ ও অভিনব ডিজিটাল ডাকাতি বাবা দিবসে সবচেয়ে বড় প্রশ্ন: আমরা কি বাবা-মাকে হারাচ্ছি, নাকি তাদের সঙ্গে সময়ের সংযোগ হারাচ্ছি! ১০ দফা দাবিতে চাকরিচ্যুত ব্যাংকারদের মানববন্ধন সোমবার মোহভঙ্গের বাংলাদেশ: যখন বুঝলাম সর্বনাশ হয়ে গেছে

মহারণে বরিশাল-চিটাগং

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬ এএম
আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ এএম
মহারণে বরিশাল-চিটাগং
বিপিএলের ট্রফি মাঝে রেখে চিটাগং কিংস ও ফরচুন বরিশালের দুই অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও তামিম ইকবাল। ছবি: বিসিবি

বিতর্কের দিক দিয়ে অতীতের সব আসরকে ছাড়িয়ে গিয়েছে এবারের বিপিএল। তবে শুধু বিতর্ক দিয়ে চলতি আসরকে পরিমাপ করা যাবে না। বিতর্ক যতই থাকুক না কেন, ২২ গজে ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করতে পেরেছে ঠিকই। সেই মনোরঞ্জনের শেষ দৃশ্য মঞ্চাস্থ হবে আজ শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে। যেখানে লড়াইয়ে অবতীর্ণ হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্রতিপক্ষ প্রথমবারের মতো শিরোপার ঘ্রাণ নেওয়ার স্বপ্নে বিভোর চিটাগং কিংস। 

বিপিএলের আগের ১০ আসরের মাঝে ফরচুন বরিশাল একই ফ্র্যাঞ্চাইজির অধীনে তৃতীয়বারের মতো খেলছে ফাইনাল। গত আসরে তারা প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল। তার আগে ২০২২ সালে অষ্টম আসরে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরেছিল ১ রানে। এ ছাড়া ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে আরও দুবার ফাইনাল খেলেছিল। ২০১২ সালে প্রথম আসরে বরিশাল বার্নাস নামে খেলে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরেছিল ৫৬ রানে। ২০১৫ সালে তৃতীয় আসরে বরিশাল বুলস নামে অংশ নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হার মেনেছিল ৩ উইকেটে। বিপরীতে চিটাগং কিংস ২০১৩ সালে বর্তমান ফ্র্যাঞ্চাইজির অধীনেই ফাইনাল খেলেছিল। প্রতিপক্ষ ছিল ঢাকা গ্লাডিয়েটর্স। হেরেছিল ৫২ রানে। এরপর কিংসের ফ্র্যাঞ্চাইজি সরে দাঁড়ান। তিনি সরে যাওয়ার পর চিটাগং আর কখনো ফাইনাল খেলতে পারেনি। বিপিএলর আগের ১০ আসরের মাঝে ঢাকা ও কুমিল্লা ৪ বার করে এবং রাজশাহী ও রংপুর ১ বার শিরোপা জিতেছে। 

ফাইনালে ওঠে আসা দুই দলই থাকে সমানে-সমান। কিন্তু আজকের ফাইনালে দুই দলকেই অনায়েসেই শক্তির মানদণ্ডে আলাদা করা যায়। যেখানে এগিয়ে আছে বরিশাল। ব্যাটিং-বোলিংয়ে তারা দুর্বার। তামিম ইকবাল, ডেবিড মালান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, কাইল মায়ার্স, জিমি নিশানের সমন্বয়ে ব্যাটিং লাইনকে আটকানো চিটাগংয়ের জন্য কঠিন হবে। বল হাতে তাদের সেরা দুই বোলার ফাহিম আশরাফ ও জানদাদ খান চলে গেছেন আগেই। ফাহিম আশরাফ ১১ ম্যাচে ২০টি ও জানদাদ খান ৬ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন। কিন্তু তাদের মানসম্মত বিদেশি খেলোয়াড় নিয়ে আসার ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেওয়ার কারণে ঘাটতি দেখা যায়নি। প্রথম কোয়ালিফায়ারে বরিশালকে ৯ উইকেটের সহজ জয় এনে দেন বিপিএলে প্রথমবার খেলতে নেমেই ২৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের পেসার মোহাম্মদ আলী। তার সঙ্গে মায়ার্স আর নিশাম তো থাকছেনই। দেশি কোটায় থাকবেন রিশাদ হোসেন, এবাদত হোসেন আর তানভীর ইসলাম। অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন ভালো খেলে বরিশালের সমর্থকদের ট্রফি উপহার দিয়ে সেটি লঞ্চে করে বরিশাল নিয়ে যেতে চান। এই বিপিএল চলাকালেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালকে আজ বিসিবি বিশেষ সম্মান জানাবে। 

চিটাগং ফাইনাল পর্যন্ত এসেছে ৬ জন ব্যাটার নিয়ে খেলে। আজ খেলবেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, খাজা নাফি, গ্রায়াম ক্লার্ক আর হেসেইন তালাত। বাকি ৫ জন বোলার। কিন্তু তাদের ব্যাটার হিসেবে নেই সে রকম সুখ্যাতি। যদিও ফাইনালে ওঠার ক্ষেত্রে এই বোলার নামক ব্যাটারই শেষ দৃশ্যে নায়ক হয়ে ওঠে ছিলেন। চিটাগংয়ের মন্দ কপার ওসমান খানের চলে যাওয়া। এই পাকিস্তানি এবারের আসরে ৮ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ২৮৫ রান করেছিলেন। এদিকে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা গিয়েছে প্রথম কোয়ালিফায়ারে হায়দার আলীর ইনজুরি। ১২ ম্যাচে ২১০ রান করা এই পাকিস্তানি ব্যাটার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারেননি। অধিনায়ক মোহাম্মদ মিঠুন অবশ্য এ নিয়ে চিন্তিত নন। এই দল নিয়ে তারা ফাইনালে উঠে এসেছেন। এই দলের ওপরই তার আস্থা আছে বলে জানান। 

প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩৬ পিএম
প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে ফিরেই ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল। ম্যাচের ১০ মিনিটেই বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেলেন এই তরুণ তারকা। এতে মাত্র ১৯ বছর বয়সের আগে বিশ্বকাপে গোল করা সপ্তম খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইয়ামাল।

রবিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে মুখোমুখি হয়েছে সৌদি আরব ও স্পেন। 

সৌদির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে স্পেন। প্রথম গোল পেতে তাদের লাগে মাত্র ১০ মিনিট। বাঁ দিক থেকে মিকেল ওইয়ারসাবালের পাঠানো ক্রস খুঁজে নেয় ইয়ামালকে। দূরের পোস্টে স্লাইড করে বল জালে জড়ান তিনি। মুহূর্তেই গর্জে ওঠে আটলান্টার গ্যালারি। তাতেই বিশ্বকাপে গোলের খাতা খুলেন বার্সেলোনার এই তারকা।

সালমান/ 

স্পেনের শুরুর একাদশে ইয়ামাল

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৪১ পিএম
স্পেনের শুরুর একাদশে ইয়ামাল
লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে চাপে রয়েছে স্পেন। আজ (২১ জুন) সৌদি আরবের বিপক্ষে তাই চারটি পরিবর্তন নিয়ে নামছে তারা। তরুণ তারকা লামিনে ইয়ামাল ফিরেছেন শুরুর একাদশে। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন পেদ্রো পোরো, দানি ওলমো ও আলেক্স বায়েনা।

অন্যদিকে প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফেরান তোরেস, গাভি, ফাবিয়ান রুইজ এবং মার্কোস ইয়োরেন্তে।

কেপ ভার্দের বিপক্ষে স্পেনের গোলশূন্য ড্রয়ের ম্যাচে ৭১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। ইয়ামাল শুরুর একাদশে জায়গা পাওয়ায় স্প্যানিশ সমর্থকরা আশা করছেন, ম্যাচের শুরু থেকেই তাদের দল আক্রমণে আরও গতিময়, সৃজনশীল এবং ধারালো ফুটবল উপহার দিতে পারবে।

সৌদি আরব একাদশ: আল ওয়াইস (গোলরক্ষক), আল তামবাকতি, আলি লাজামি, আল আমরি, আবদুলহামিদ, আল হারবি, নাসের আল দাওসারি, আল খাইবারি, আল জুয়াইর, আল ব্রিকান, সালেম আল দাওসারি।

স্পেন একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাও কুবারসি, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, পেদ্রি, রদ্রি, লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

সালমান/

ইরান ম্যাচে বেলজিয়ামের মূল ফোকাস নিজেদের খেলায়: গার্সিয়া

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
ইরান ম্যাচে বেলজিয়ামের মূল ফোকাস নিজেদের খেলায়: গার্সিয়া
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে ইরানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষের তুলনায় নিজেদের শক্তির ওপরই বেশি জোর দিচ্ছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। এশিয়ান দলগুলোর খেলার ধরন খুব বেশি অনুসরণ না করলেও ইরানকে যথেষ্ট সমীহ করছেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্সিয়া বলেন, ইরানের বিপক্ষে মাঠে নেমে তাঁর দল নিজেদের সেরা পারফরম্যান্সই উপহার দিতে চায়। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়াম মিশর-এর সঙ্গে ১-১ গোলে ড্র করে, আর ইরান ২-২ গোলে ড্র করে নিউজিল্যান্ড-এর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে।

গার্সিয়া বলেন, ‘আমরা ইরানকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারিনি, কারণ প্রীতি ম্যাচগুলোতে তাদের পর্যবেক্ষণ করা সহজ ছিল না। তবে বিশ্বকাপ বাছাইপর্বে তাদের দুর্দান্ত পারফরম্যান্স আমরা দেখেছি।’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি আমরা দেখেছি। দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যাদের আমরা ভালোভাবে চিনি, আবার কয়েকজন সম্পর্কে আমাদের ধারণা তুলনামূলক কম। কারণ এশিয়ান দলগুলোকে আমরা নিয়মিত অনুসরণ করি না। তবে মেহদি তারেমিকে সবাই চেনে।’

ইরানের শক্তি সম্পর্কে গার্সিয়া বলেন, ‘তারা এমন একটি দল যারা মাঠে প্রচুর পরিশ্রম করে, রক্ষণভাগ সুসংগঠিত রাখে এবং সেট-পিসে বেশ কার্যকর। তাই তাদের হারাতে হলে আমাদের শতভাগ উজাড় করে খেলতে হবে। সে কারণেই আমরা প্রতিপক্ষের চেয়ে নিজেদের খেলাতেই বেশি মনোযোগ দিচ্ছি।’

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও ইরান। তবে দুই দেশের ফুটবলের সম্পর্ক নতুন নয়। বেলজিয়ামের সাবেক কোচ মার্ক উইলমোটস ২০১৯ সালে স্বল্প সময়ের জন্য ইরান জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন।

পাপ্পু/রিফাত/

জার্মানির জয়ের নায়ক কে এই ডেনিজ উন্দাভ?

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:২৮ পিএম
জার্মানির জয়ের নায়ক কে এই ডেনিজ উন্দাভ?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে বদলি খেলোয়াড় হিসেবে নেমে শেষ মুহূর্তের জোড়া গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে জার্মানি। নাটকীয় এই জয়ে টুর্নামেন্টের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসম্যানের দল। 

ম্যাচের প্রথমার্ধে আইভরি কোস্ট আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা নাদিয়েম আমিরি ও ডেনিজ উন্দাভের সমন্বয়ে ঘুরে দাঁড়ায় জার্মানি। ৬৮তম মিনিটে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন উন্দাভ।

২৯ বছর বয়সী এই স্ট্রাইকার এখন পর্যন্ত বদলি হিসেবে নেমেই তিন গোল করে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন। 

তবে তার ফুটবল-যাত্রা মোটেও সহজ ছিল না। ব্রেমেনের কাছে আচিম শহরে বেড়ে ওঠা উন্দাভের পরিবার তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলের কুর্দিশ ইয়াজিদি সম্প্রদায়ের। ১৪ বছর বয়সে ভের্ডার ব্রেমেন একাডেমি থেকে বাদ পড়ার পর তিনি জার্মানির চতুর্থ স্তরের লিগে খেলেছেন এবং জীবিকা নির্বাহের জন্য কারখানায় কাজও করেছেন।

২০২০ সালে বেলজিয়ামের ইউনিয়ন সেন্ট-জিলোয়াসে যোগ দিয়ে নিজের প্রতিভার প্রমাণ দেন তিনি। তাঁর পারফরম্যান্সে দলটি শীর্ষ লিগে ওঠে এবং তিনি ২৫ গোল করেন। পরে ইংলিশ ক্লাব ব্রাইটনে যোগ দিলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। এরপর স্টুটগার্টে ধারে গিয়ে সাফল্য পান এবং ২০২৪ সালে স্থায়ী চুক্তি করেন। ২০২৫/২৬ মৌসুমে ১৯ লিগ গোল করে দলকে চ্যাম্পিয়ন্স লিগে তুলতে বড় ভূমিকা রাখেন এবং জার্মানির বিশ্বকাপ দলে নিজের জায়গা পাকা করেন।

পাপ্পু/রিফাত/

অস্ট্রেলিয়ার দাপুটে জয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:২১ পিএম
অস্ট্রেলিয়ার দাপুটে জয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সিরিজ হাতছাড়া হয়েছিল আগেই। তবু শেষটা অন্তত ভালো করার সুযোগ ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নূন্যতম লড়াইটাও জমাতে পারল না বাংলাদেশ। দাপুটে এক জয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশের স্বাদ দিল সফরকারীরা।

রবিবার (২১ জুন) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। ১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে অজিরা। অধিনায়ক মিশেল মার্শ একাই করেছেন অর্ধেকের বেশি রান। ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রান করেছেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। অধিনায়ক তাওহিদ হৃদয়ের ৫১ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে দলের স্কোরটা তিন অঙ্কে নিয়ে যান। হৃদয়ের ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা।

হৃদয় বাদে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র একজন। রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে ১৪ বলে ১৬ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।

দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন মিচেল মার্শ। সিরিজসেরা হয়েছেন ম্যাট রেনশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারে ৭ রানে। টি-টোয়েন্টি সিরিজের আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছিল বাংলাদেশ।