ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার
Nagad desktop

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৬:০০ এএম
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
ছবি: আইসিসি

যার শুরু আছে, তার শেষও আছে। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের খেলা দিয়ে যে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়েছিল, সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই ভারতের ফাইনাল ম্যাচ দিয়ে আজ দুবাইয়ে পর্দা নামবে। এর মাধ্যমে সমাপ্তি ঘটবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। তবে যে দলই চ্যাম্পিয়ন হোক, তা নতুন হবে না। ভারত জিতলে তৃতীয় (একবার যৌথভাবে), নিউজিল্যান্ড জিতলে হবে দ্বিতীয় শিরোপা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এবারের মতো এত অনিশ্চয়তা আর বিতর্ক অতীতে কোনো আসরে হয়নি। শুরুটা হয়েছিল স্বাগতিক পাকিস্তানে গিয়ে ভারতের খেলতে অসম্মতি জানানোর মধ্য দিয়ে। অনেক বাগ্‌বিতণ্ডার পর শর্ত সাপেক্ষে পাকিস্তান ভারতের না আসা মেনে নেয়। শর্ত দেওয়া হয়, ভবিষ্যতে ভারতের কোনো আইসিসি ইভেন্টে তারাও যাবে না। তারা খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। যে কারণে পাকিস্তান স্বাগতিক হওয়ার পরও আসর পরিচিতি পেয়েছিল হাইব্রিড মডেলে।

এই হাইব্রিড মডেলে খেলতে গিয় আইসিসি আবার ভারতকে দিয়েছে অবারিত সুবিধা। ভারতের সবগুলো খেলা একই ভেন্যুতে হওয়ার কারণে তারা উইকেটের বাড়তি সুবিধা পেয়েছে, যা অন্য দলগুলো পায়নি। শুধু তা-ই নয়, অন্য দলগুলো যেখানে এক ভেন্যুতে থেকে আরেক ভেন্যুতে যাতায়াত করেছে, সেখানে ভারত আরামদায়কভাবে এক স্থানে থেকে খেলেছে। ছিল না ভ্রমণজনিত ক্লান্তি। একই ভেন্যুতে খেলা হওয়ার কারণে ভারত তাদের দলও গঠন করে সে দৃষ্টিকোণ থেকে। দলে স্পিনারদের প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। সেমিফাইনালসহ শেষ দুটি ম্যাচ তারা খেলেছে চার স্পিনার নিয়ে। বাকি দলগুলো এই সুবিধা নিতে পারেনি। তারা সেরা একাদশে সর্বোচ্চ দুজন স্পিনার খেলিয়েছে।

ভারতকে এ রকম সুবিধা দেওয়ার কারণে সাবেক অনেক তারকা ক্রিকেটার কঠোর সমালোচনায় মেতে ওঠেন। কিন্তু ভারতীয় সাবেকরা এটিকে বাড়তি সুবিধা হিসেবে মানতে রাজি ছিলেন না। শুধু তা-ই নয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগ পর্যন্ত সেমিতে ভারতের প্রতিপক্ষ চূড়ান্ত না হওয়ায় সেমিতে ওঠা অপর গ্রুপের দুই দলকেই ( অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা) দুবাইয়ে উড়িয়ে আনা হয়। পরে এক দলকে (দক্ষিণ আফ্রিকা) আবার পাকিস্তানে ফিরিয়ে নেওয়া হয়। এভাবে ভারতকে সর্বোচ্চ যতটুকু সুবিধা দেওয়া যায় আইসিসি তার সবটুকু দেওয়ার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত সব বিতর্ক, শঙ্কা দূর করে সফলভাবেই শেষ হতে চলেছে ২৯ বছর পর পাকিস্তানে আয়োজিত আইসিসির কোনো ইভেন্ট। এই আয়োজনে পাকিস্তানের শুধু আক্ষেপ থাকবে ফাইনালটা তাদের দেশে অনুষ্ঠিত হয়নি।

ফাইনালের দুই প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ড একই গ্রুপ (‘এ’ গ্রুপ) থেকে উঠে এসেছে। এক সপ্তাহের ব্যবধানে দুই দলের এটি দ্বিতীয় মোলাকাত। গ্রুপ পর্বে দুই দল মুখোমুখি হয়েছিল নিয়ম রক্ষার ম্যাচে। দুই দলই পরস্পরের বিপক্ষে মাঠে নামার আগে নিজ নিজ ম্যাচে দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে বিদায় করে দিয়েছিল। যে কারণে দুই দলের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার আর গ্রুপসেরা হওয়ার। সেখানে জয়ী হয়েছিল ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের যা ছিল টানা ষষ্ঠ জয়। আজ দুই দলের ১২০তম বারের মতো মুখোমুখি হবে। ভারতের জয় ৬১টিতে, নিউজিল্যান্ডের জয় ৫০টিতে। একটি ম্যাচ টাই হয়েছে। বাকি সাতটি হয়েছে পরিত্যক্ত। এদিকে ভারতের কাছে টাান ছয় ম্যাচ হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে পাকিস্তানে তিন জাতির আসরে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। ভারতের কাছে হারলেও তারা আছে দুর্দান্ত ফর্মে।

ভারত শিরোপা জিতলে তা হবে অপরাজিত, কিন্তু নিউজিল্যান্ড জিতলে তা আর হবে না। কারণ গ্রুপ পর্বে শেষ ম্যাচে তারা ভারতের কাছে হেরেছিল ৪৪ রানে। আসরের সেরা দুই দলই উঠে এসেছে ফাইনালে। সেমিতে দুই দলের সামনেই প্রতিপক্ষরা পাত্তা পায়নি। ভারত ৪ উইকেটে অস্ট্রেলিয়াকে এবং নিউজিল্যান্ড ৫০ রানে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করেছিল।

দুই দলের ব্যাটিং লাইনই শক্তিশালী। ভারতের ব্যাটিং অর্ডার এমনিতেই বিশ্বসেরা। লম্বা ব্যাটিং লাইন। কোহলি-রোহিত-রাহুল-শ্রেয়াস-গিল-পান্ডিয়া-অক্ষর। ফাইনাল পর্যন্ত আসতে তাদের ব্যাটিং লাইনকে খুব একটা কঠিন পরীক্ষা দিতে হয়নি। চার ম্যাচের তিনটিই তারা জিতেছে রান তাড়া করে। যেখানে সর্বোচ্চ রান ছিল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার করা ২৬৪। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তারা আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪৯ রান করেছিল। এই রানের মাঝেই তাদের দলের পক্ষে সেঞ্চুরি হয়েছে দুটি। শুভমান গিল অপরাজিত ১০১ ও বিরাট কোহলি অপরাজিত ১০০ রান করেন। কিন্তু এই সেঞ্চুরির মিছিলে আবার এগিয়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা। চার ম্যাচের তিনটিতেই সেঞ্চুরি হয়েছে পাঁচটি। যেখানে দুটি করে সেঞ্চুরি আছে আবার দুই ম্যাচে। শুধু ভারতের বিপক্ষে ম্যাচে তাদের কোনো ব্যাটার সেঞ্চুরি করতে পারেননি। পাঁচ সেঞ্চুরির দুটি আবার এসেছে রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে। এবারের আসরে একের অধিক সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার তিনি। তার দুটি ইনিংস ছিল বাংলাদেশের বিপক্ষে ১১২ ও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৮ রানের। বাংলাদেশের বিপক্ষেই তাদের সেঞ্চুরি ছিল শুধু একটি। আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন টম লাথাম অপরাজিত ১১৮ ও ওপেনার উইল ইয়াং ১০৭ রানের ইনিংস খেলে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাচিন রবীন্দ্রর ১০৮ রানের ইনিংস ছাড়াও সেঞ্চুরি করেছিলেন কেন উইলিয়ামসন ১০২ রানের ইনিংস খেলে। আসরে ৩০০-ঊর্ধ্ব রানের ইনিংস হয়েছে আটটি। নিউজিল্যান্ডের ইনিংসই আছে দুটি। সেমিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ৬ উইকেটে করা ৩৬২ রান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেই সর্বোচ্চ। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তারা ৫ উইকেটে করেছিল ৩২০ রান।

বোলিংয়ে ভারত স্পিননির্ভর। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষ ম্যাচে তারা এক পেসার কমিয়ে বরুণ চক্রবর্তীকে নিয়ে চার স্পিনার খেলেছিল। কিন্তু সুযোগ পেয়েই বাজিমাত করেন বরুণ ৫ উইকেট নিয়ে। সেমিতেও তারা একই একাদশ নিয়ে নামে। এবার বরুণ নেন ২ উইকেট। দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে তিনি চার ম্যাচে ৮ উইকেট নিয়ে দলের হয়ে সবার ওপরে থাকা মোহাম্মদ শামির ঠিক পেছনেই আছেন। চার স্পিনার খেলানো হলে পেসার হর্ষিত রানাকে আজকেও দর্শক হয়ে থাকতে হবে। তখন হার্দিক পান্ডিয়াকেই আগের মতো দ্বিতীয় পেসারের কাজ সারতে হবে। ১০ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি নিউজিল্যান্ডের হ্যানরিকে নিয়ে দল আছে না খেলার দোলাচলে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে তিনি কাঁধে চোট পেয়েছিলেন। যদিও পরে তিনি মাঠে ফিরে ২ ওভার বোলিংও করেছিলেন। কিন্তু তার খেলার বিষয়টি অধিনায়ক স্যান্টনার। তবে তার খেলার আশা তিনি ছেড়ে দেননি। হ্যানরি না খেললে তার পরিবর্তে জ্যাকব ড্যাফিকে খেলানো হবে। পেস আক্রমণে হ্যানরির সঙ্গে থাকা ও’রর্ক উইকেট নিয়েছেন ৬টি। জেমিসন নামের প্রতি সুবিচার করতে না পারলেও তাকে আজ দেখা যাবে সেরা একাদশে। নিউজিল্যান্ডের স্পিন আক্রমণ অবশ্য ভারতের সঙ্গে পাল্লা দেওয়ার মতো নয়। তকে অধিনায়ক স্যান্টনার (৭ উইকেট) ও ব্রেসওয়েলকে (৬ উইকেট) সামাল দিতে হবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনকে।

এবারের আসরে ৩০০-ঊর্ধ্ব ইনিংস যে আটটি হয়েছে তার সব কটি হয়েছে পাকিস্তানের বিভিন্ন ভেন্যুতে। তাই দুবাইয়ে আজকের ম্যাচে দুই দলের অধিনায়কই মনে করছেন ৩০০-ঊর্ধ্ব রানের ইনিংস হওয়ার সম্ভাবনা কমই?

দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৯ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৯ এএম
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে দুই বার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সমতায় ফিরে ক্রোয়েশিয়া। মার্টিন বাতুরিনা ও পেতার মুসার গোলে ২-২ সমতায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে। ইংল্যান্ডের পক্ষে দুটি গোলই করেন অধিনায়ক হ্যারি কেইন।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ডালাস স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। 

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ৯ মিনিটে বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ফাউল করেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। এতে পেনাল্টি পায় ইংল্যান্ড। 

ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে ডোমিনিক লাইন থেকে বেরিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার বল জালে জড়াতে আর ভুল করেননি তিনি। একই দিকে শট নেন এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেন। 

ম্যাচের ৩৬ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আক্রমণটি শুরু হয় জুড বেলিংহামের বল হারানোর পর। পেতার সুচিচ সহজ একটি পাসে মার্টিন বাতুরিনাকে খুঁজে পান এবং তিনি বক্সের বাইরে থেকে দারুণভাবে শট নিয়ে গোল করেন। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলটিতে হাত লাগালেও শেষ পর্যন্ত তা আটকাতে পারেননি।

ইংল্যান্ডের জালে বল জড়ালেও তাদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ৫ মিনিট পর ম্যাচের ৪২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে ক্রোয়েশিয়ার জালে পাঠান হ্যারি কেইন।

২-১ গোলে পিছিয়ে পড়লেও বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পেতার মুসার গোলে সমতায় ফিরে তারা। 

সালমান/

ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:২৬ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:২৭ এএম
ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা
ছবি: সংগৃহীত

চোখের পানি শুকানোর আগেই বড় সুখবর পেলেন ভোজিনহা। পরের ম্যাচে যিনি তখন দাঁড়াবেন কেপ ভার্দের গোলমুখে, তখন গ্যালারিতে উপস্থিত থাকবেন তার মা আনা ক্যান্ডিদা। মা-ছেলের স্বপ্নপূরণ করে ফুটবল তার শক্তি দেখাল।

গত সোমবার রাতে বিশ্বকাপে অভিষেক হয় কেপ ভার্দের। ঐতিহাসিক ম্যাচটি তারা স্মরনীয় করে রাখে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে। গোলশূন্য ড্রয়ে সবচেয়ে বড় অবদান ছিল ভোজিনহার। দুর্দান্ত ৭ সেভে দলকে উদ্ধার করেন তিনি।

যে নামটার তেমন কোনো পরিচয় ছিল সোমবারের আগে, সেই ভোজিনহা স্পেনকে রুখে দিয়ে এখন বিশ্ব দরবারে সুপরিচিত এক গোলরক্ষক। সেই রাতে আনন্দের মাঝে নিজের কষ্টের কথাও বলেছিলেন কেপ ভার্দে ফুটবলার। তখনই জানা যায়, টাকার অভাবে মাকে যুক্তরাষ্ট্রে আনতে পারেননি তিনি। তাই আনন্দের ক্ষণে তার চোখ ভিজেছিল।

ফুটবল ভোজিনহার আক্ষেপ দূর করেছে। তার মা অবশেষে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোজিনিহা ও তার মা আনা ক্যান্ডিদা আগামী রবিবার মায়ামিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচের আগে একত্রিত হবেন।

আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, সব ধরনের ফি মওকুফ করা হয়েছে এবং ভ্রমণের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে আনা ক্যান্ডিদা এভোরা মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে উপস্থিত থাকতে পারেন।

‘এইচ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দে আগামী রবিবার উরুগুয়ে জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে।

অনিক/

বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৭ এএম
বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বাস করা কঠিন হতে পারে, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে গোলখরায় ভুগছেন।

আজ (১৭ জুন) ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অভিযান শুরু করেছেন রোনালদো। তার দলকে ১-১ গোলে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। এটা ছিল পর্তুগিজ যুবরাজের জন্য ঐতিহাসিক ম্যাচ। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামেন তিনি।

বিশেষ মাইলফলকের ম্যাচটি দারুণ কিছু করে রাঙাতে পারেননি সিআর সেভেন। টুর্নামেন্টে পর্তুগালের উদ্বোধনী ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ার পর, রোনালদো এখন বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচ (!) গোলশূন্য রয়েছেন।

২০২২ বিশ্বকাপে রোনালদো চার ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন, ঘানার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাওয়া একটি পেনাল্টি থেকে। আর ২০২৪ ইউরোর পাঁচ ম্যাচে তিনি একবারও গোল করতে পারেননি।

অনিক/

রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০২ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:১৭ এএম
রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের পর প্রথম পয়েন্ট পেল তারা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

বুধবার (১৭ জুন) হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় পর্তুগাল।

ম্যাচের ৬ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে হেডে গোল করেন জোয়াও নেভেস। এতে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল হজম করতে হয় তাদের। 

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা ইওয়ানে উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। এতেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের দেখা পায় আফ্রিকার দেশটি।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগাল। যদি জোয়াও ক্যানসেলোর অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিকে করা গোলটি অফসাইডের কারণে বাতিল না হতো। এরপর সুযোগ আসে কঙ্গোর, এগিয়ে যাওয়ার। কিন্তু কেদ্রিক বাবাম্বুর জোরালো শটে বল পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় তারা।

জয়ের খোঁজে একের পর এক চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি পর্তুগাল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

সালমান/

অনুশীলনে ফিরলেন নেইমার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৪৪ এএম
অনুশীলনে ফিরলেন নেইমার
ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফের ইনজুরিতে এক মাস ধরে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড বুধবার (১৭ জুন) নিউ জার্সির মরিস্টাউনে দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেন।

বিশ্বকাপ চলাকালে এই প্রথমবার ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে প্রাথমিক অনুশীলন করার পর তিনি কোচিং স্টাফদের তত্ত্বাবধানে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফের চোটে পড়েন নেইমার। এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। তবে চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রেখেছে ব্রাজিল।

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। গ্রুপপর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ হাইতি, এরপর স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। 

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচে নেইমারকে না খেলিয়ে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে দলের মেডিকেল স্টাফদের।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসন ও একাধিক চোটের কারণে প্রায় ৭০০ দিন জাতীয় দলের বাইরে কাটাতে হয়েছে তাকে।

সালমান/