ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু
Nagad desktop

বর্ণিল উৎসবেও বিতর্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৪৩ এএম
বর্ণিল উৎসবেও বিতর্ক
ছবি : সংগৃহীত

উড়ছে কনফেত্তি, উড়ছে আনন্দের রেনু। এরই মাঝে সাদা ব্লেজারে রোহিত-কোহলিদের আনন্দ-উচ্ছ্বাস বর্ণিল রঙে যেন রাঙিয়ে দিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরিবেশ। শ্যাম্পেইনের ছিপি খুলতেই আরও যেন উত্তাল হলো নীল সমুদ্র। ট্রফি নিয়ে রোহিতরা যখন উল্লাসে ব্যস্ত, একটু দূরেই একজন নেচেই চলেছেন আপন মনে। পা দুলিয়ে শরীর কাঁপাচ্ছেন কৈশোরের পা দেওয়া ছোট্ট কিশোরের মতো। অথচ তার বয়স ৭৫। মানুষটি ভুলেই গেছেন ভারতীয় ক্রিকেটে তার ওজন কতটা। ভারত চ্যাম্পিয়ন, এই আনন্দে কিছুক্ষণের জন্য যেন শিশু বনে গেলেন সুনীল গাভাস্কার। টিভি চ্যানেল স্টার স্পোর্টস ভারতীয় এই কিংবদন্তির নাচের সেই ভিডিও এক্সে পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘দিল তো বাচ্চা হ্যায় জি।’

শুধু গাভাস্কার নন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারতীয় দল থেকে শুরু করে দুবাই যেন হয়ে উঠেছিল এক খণ্ড ভারত। আর কোহলিদের নিজ দেশের আনাচে-কানাচে রীতিমতো হোলির আবহ। অথচ এটি কোনো বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ দ্বিগুণ বেড়ে গিয়েছিল ভারতের। কারণ আইসিসির টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর রেকর্ড আগে ছিল না রোহিতদের। দুইবারের মোকাবিলায় দুটিতেই হার (২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল)। 

শুধু কী তাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এখন সর্বোচ্চ তিনবারের (একবার শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে) চ্যাম্পিয়ন। পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে (দুবার)। যদিও ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ব্যবধান কমিয়ে আনল ভারতও, সপ্তমবার। রোহিতদের উৎসবের উপলক্ষটা ছিল তাই নানা দিক থেকে। 

প্রশংসার উল্টো পাশে থাকে সমালোচনা। অপরাজিত চ্যাম্পিয়ন ভারতকে শুনতে হচ্ছে এখন সেটাও। দুবাইকে হোম গ্রাউন্ড বানিয়ে খেলা ভারত চ্যাম্পিয়ন হবে না তো অন্য কেউ হবে! এমন আলোচনা এখন তুঙ্গে। আদতে তা সত্যিই বটে। আয়োজক পাকিস্তান। তবে ফাইনাল হলো দুবাইয়ে। অন্য দলগুলো যেখানে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ছুটতে গিয়ে পাড়ি দিতে হয়েছে হাজার হাজার মাইল। সেখানে ভারত স্থির, নির্ভার। একই ভেন্যুতে খেলেছে সব ম্যাচ। বাড়তি সুবিধাই বটে। উৎসবের মাঝে শেষের বিতর্কও জন্ম দিয়েছে। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না পাকিস্তান ক্রিকেটের কোনো কর্তাব্যক্তি। ভারত দলের হাতে পুরস্কার তুলে দেন আইসিসি সভাপতি জয় শাহ ও বিসিসিআই প্রধান রজার বিন্নি। আপাতদৃষ্টিতে মনে হয়েছে, নিজ গৃহে অন্নপ্রাসন।

তাই বলে ভারত খারাপ দল, তা বলার অবকাশ নেই। টুর্নামেন্টের শুরু থেকে প্রত্যেক ম্যাচেই দাপট দেখিয়েছেন রোহিত-কোহলিরা। যেখানে পাত্তা পায়নি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান,বাংলাদেশের মতো দলগুলো। ভারতের এমন সাফল্য শুধু ‘হোম গ্রাউন্ড দুবাই’ বলেই, তা বলাটা অত্যুক্তি। আসলে সাম্প্রতিক বছর তথা গত দেড় দশকের ক্রিকেট বিবেচনা করলে ভারত দুর্দমনীয় দল, তা বলাই বাহুল্য। 

মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ দিয়েই মূলত ভারতের নতুন ক্রিকেট যুগে প্রবেশ। এরপর আইসিসির প্রতিটি ইভেন্টেই জোর দাপট দেখিয়েছে তারা। শিরোপা হাতেগোনা থাকলেও রোহিত-কোহলিদের আধিপত্য ছিল দেখার মতো। ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল ভারত। সর্বশেষ আসরে ঘরের মাঠে রানার্স আপ (২০২৩)। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। এরপর তিন আসরে খারাপ করলেও ২০১৪-এ রানার্স আপ। পরের তিন আসরের দুটিতে খেলেছে সেমিফাইনাল, একটিতে সুপার টুয়েলভ। আর সর্বশেষ আসর গত বছর ওয়েস্ট ইন্ডিজে, যেখানে চ্যাম্পিয়ন ভারত। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই চিত্র। ২০০২ সালে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার পর তিন আসরে গ্রুপ পর্বই পার হতে পারেনি ভারত। কিন্তু ২০১৩ সালেই দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন। ২০১৭ সালে অল্পের জন্য শিরোপা থেকেছে অস্পর্শ। পাকিস্তান চ্যাম্পিয়ন, ভারত রানার্স আপ। এবার সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির গত তিন আসরে ভারত চ্যাম্পিয়ন দুবার, রানার্স আপ একবার। বাদ যাবে কেন টেস্ট ফরম্যাট। গত ছয় বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপে দুবার ফাইনাল খেলেও ভারতের জেতা হয়নি ঐতিহাসিক সেই ‘গদা’। দুবার ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। কী কাকতালীয়, এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে অস্ট্রেলিয়া ও ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে সাফল্যের হাসি রোহিত-বরুণদের। 

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিবেচনায় নিলে দুই বছরের মধ্যে টানা চারটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে দলকে আইসিসির বড় চারটি ইভেন্টের ফাইনালে তোলার কীর্তি রোহিত শর্মার। গুঞ্জন ছিল ফাইনালের পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিতে পারেন রোহিত শর্মা। সেই আশায় গুড়েবালি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক একটু ঘুরিয়ে-পেঁচিয়ে রোহিতের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছিলেন। রোহিতের জবাবটা ছিল এমন, ‘কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যেভাবে চলছে চলবে।’ উত্তরটা সবার মনঃপূত হচ্ছে না ভেবেই চেয়ার ছেড়ে ওঠার আগে মুচকি হেসে আবার বললেন, ‘একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই, আমি কোথাও যাচ্ছি না। এই সংস্করণ থেকে আমি অবসর নিচ্ছি না।’

আগামী ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সালে। সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। কে জানে! বৈশ্বিক এই চৌদ্দতম আসরে সোনালি ট্রফির দিকেই হয়তো পাখির চোখ করে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, তথা ফর্মের তুঙ্গে ফুটতে থাকা টিম ইন্ডিয়া।

রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০২ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:১৭ এএম
রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের পর প্রথম পয়েন্ট পেল তারা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

বুধবার (১৭ জুন) হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় পর্তুগাল।

ম্যাচের ৬ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে হেডে গোল করেন জোয়াও নেভেস। এতে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল হজম করতে হয় তাদের। 

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা ইওয়ানে উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। এতেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের দেখা পায় আফ্রিকার দেশটি।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগাল। যদি জোয়াও ক্যানসেলোর অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিকে করা গোলটি অফসাইডের কারণে বাতিল না হতো। এরপর সুযোগ আসে কঙ্গোর, এগিয়ে যাওয়ার। কিন্তু কেদ্রিক বাবাম্বুর জোরালো শটে বল পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় তারা।

জয়ের খোঁজে একের পর এক চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি পর্তুগাল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

সালমান/

অনুশীলনে ফিরলেন নেইমার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৪৪ এএম
অনুশীলনে ফিরলেন নেইমার
ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফের ইনজুরিতে এক মাস ধরে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড বুধবার (১৭ জুন) নিউ জার্সির মরিস্টাউনে দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেন।

বিশ্বকাপ চলাকালে এই প্রথমবার ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে প্রাথমিক অনুশীলন করার পর তিনি কোচিং স্টাফদের তত্ত্বাবধানে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফের চোটে পড়েন নেইমার। এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। তবে চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রেখেছে ব্রাজিল।

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। গ্রুপপর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ হাইতি, এরপর স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। 

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচে নেইমারকে না খেলিয়ে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে দলের মেডিকেল স্টাফদের।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসন ও একাধিক চোটের কারণে প্রায় ৭০০ দিন জাতীয় দলের বাইরে কাটাতে হয়েছে তাকে।

সালমান/

বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৫৫ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:১৪ এএম
বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়ল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেল তারা। সুবাদে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ করেছে আফ্রিকার দেশটি।

বুধবার (১৭ জুন) হিউস্টনে গ্রুপ ‘কে’-র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামে দুইদল।

ম্যাচের শুরুতে মাত্র ৬ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালকে এগিয়ে নেন জোয়াও নেভেস। পেদ্রো নেতোর পাস থেকে হেডে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসিকে পরাস্ত করেন তিনি। পর্তুগালের জার্সিতে পেয়ে যান চতুর্থ গোলের দেখা। 

শুরুর লিড ধরেই এগিয়ে যেতে থাকে পর্তুগাল। প্রথমার্ধ প্রায় শেষের দিকে। চলছিল যোগ করা সময়ের পঞ্চম মিনিটের খেলা। এমন সময় চমক দেখাল কঙ্গো। পেয়ে গেল বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল। এই ঐতিহাসিক গোলের নায়ক ইওয়ানে উইসা। 

শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। তা ঠেকানোর কোনো সুযোগই পাননি দিয়োগো কস্তা। এতে শেষ মুহূর্তে ১-১ গোলে সমতায় ফেরে কঙ্গো। তাদের গোলের পর শেষ হয় প্রথমার্ধ।

সালমান/

মেসির পর রোনালদোর কীর্তি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:১৯ পিএম
মেসির পর রোনালদোর কীর্তি
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো

২০২২ কাতার বিশ্বকাপেই অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু তাদের ভুল প্রমাণ করে আরও এক বিশ্বকাপে নাম লেখালেন তারা।

বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে দারুণ হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু করেন মেসি। এতে দেশের জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপে নামার কীর্তি গড়েন তিনি।

মেসির পর এই কীর্তি গড়লেন রোনালদো। আজ রাতে ডিআর কঙ্গোর বিপক্ষে নেমেছেন তিনি। এর মধ্য দিয়ে তিনিও পর্তুগালের জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপে নামার কীর্তি গড়লেন। 

মেসি-রোনালদোর মতো মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়াও এই কীর্তি গড়েছেন। তবে ২০০৬ ও ২০১০ আসরে স্কোয়াডে থাকলেও তার মাঠে নামার সুযোগ হয়নি। এবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি।

সালমান/

পর্তুগালের একাদশে রোনালদো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৪২ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:০৮ এএম
পর্তুগালের একাদশে রোনালদো
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। এই ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে দলটি। পর্তুগালের শুরুর একাদশে আছেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বুধবার (১৭ জুন) হিউস্টনে গ্রুপ ‘কে’-র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে দুই দল।

মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা ও জোয়াও নেভেসের প্রতি আস্থা রেখেছেন পর্তুগালের স্প্যানিশ কোচ রর্বাতো মার্টিনেজ। আর রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন জোয়াও ক্যানসেলো, টমাস আরাজো, রাফায়েল ভেইগা ও নুনো মেন্ডিস।

পর্তুগাল একাদশ: ডিয়াগো কস্তা, জোয়াও ক্যানসেলো, টমাস আরাজো, রাফায়েল ভেইগা, নুনো মেন্ডিস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ,  বার্নার্দো সিলভা, পেদ্রো নেতো, ক্রিশ্চিয়ানো রোনালদো।

সালমান/