ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
টিভিতে আজকের খেলা দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’ কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি জি৭ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমিই বস’ লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার পাওনা টাকার বিরোধেই খুন হন আরিফ আবারও বাড়ল স্বর্ণের দাম ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৩ নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ চট্টগ্রামের অপহরণকারীদের হুমকিমূলক চিরকুট,নিখোঁজ শিশু উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়ার শুভ সূচনা ধোবাউড়ায় শিশু নিছামনি ধর্ষণ-হত্যার বর্ণনা দিলেন ৪ ধর্ষক গ্রাহক আস্থা ও প্রযুক্তিনির্ভর সেবায় সাফল্যের চূড়ায় পূবালী ব্যাংক ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রাসুল (সা.)-এর রাতের অভ্যাস কি ছিল? মেসি-দ্যুতিতে রঙিন বিশ্ব ভুল পরিকল্পনায় ঝুলে গেল মন্ত্রীদের জন্য মসজিদ নির্মাণ প্রকল্প মেসিতে মাতাল বিশ্ব বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ বিশ্বকাপে অভিষেকেই বিরল ভৌগোলিক কৃতিত্ব উজবেকিস্তানের ঝিনাইদহের শৈলকুপায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান শেষ মুহূর্তের ইরেনকির গোলে পানামাকে হারিয়ে ঘানার জয়; খেলোয়াড়দের রেটিং দূরত্ব হাজার মাইল, উৎসব ক্যাম্পাসে তিস্তায় আরেকটি ব্যারেজ নির্মাণ হবে: সংসদে প্রধানমন্ত্রী
Nagad desktop

জায়ান্টদের সহজ পরীক্ষা

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০২:০৪ পিএম
জায়ান্টদের সহজ পরীক্ষা
ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ছড়িয়ে ছিল চ্যাম্পিয়ন্স লিগের উত্তাপ। হয়ে যায় শেষ ষোলোর প্রথম লেগের খেলা। এখন ক্রিকেট নিয়ে উন্মাদনা থেমেছে ভারতের শিরোপা উল্লাসের মধ্য দিয়ে। যদিও ক্রীড়া অনুরাগীদের বিনোদনের খোরাক শেষ হয়নি! কেননা, আজ থেকে শুরু চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ ষোলোর ফিরতি লেগের লড়াই। প্রথম দিন জায়ান্টদের জন্য অপেক্ষা করছে সহজ পরীক্ষা, যারা প্রথম লেগ জিতে কিছুটা হলেও চাপমুক্ত আছে।

ধরা যাক বার্সেলোনার কথা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে তাদের প্রতিপক্ষ বেনফিকা। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে প্রথম লেগ ১-০ গোলে জিতেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সেই ম্যাচে আবার লাল কার্ড দেখেছিল বার্সার পাউ কুবার্সি। যদিও এটা তাদের জন্য খুব বড় ধাক্কা নয়, তবে মাত্র এক গোলের লিড নিয়ে একেবারে নির্ঘুম থাকারও সুযোগ নেই বার্সার। তবে স্বস্তির খবর হলো, ফিরতি লেগ ঘরের মাঠে বড় ভিড়ের সামনে খেলবে তারা।

আজ বার্সা খেলতে নামবে শোককে শক্তি বানিয়ে। গত শনিবার ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তাদের টিম চিকিৎসক কার্লেস মিরানো গার্সিয়া। আজকের ম্যাচ জিতে সেই জয় প্রয়াত এই চিকিৎসককে উৎসর্গ করতে চান ফ্লিক। তিনি বলেন, ‘(গার্সিয়ার মৃত্যু) বড় একটি ক্ষতি। আমার মনে হয়, তিনি আমাদের ওপর থেকে সমর্থন করবে। আমরা তার জন্য খেলতে চাই। এই পরিস্থিতিতে তার জন্য হলেও জেতা খুবই গুরুত্বপূর্ণ।’

পিএসজি মাঠে ফিরবে অপ্রাপ্তি ঘুচানোর মিশন নিয়ে। আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে শূন্য হাতে ফেরার দোরগোড়ায় প্যারিসের ক্লাবটি। কখনোই এই মঞ্চে শিরোপা না জেতা ক্লাবটির জন্য লিভারপুল ম্যাচটি ‘ডু-অর-ডাই’। কারণ পার্ক দেস প্রিন্সেসে প্রথম লেগ ১-০ গোলে জিতে এসেছে অলরেডরা। যদিও লিভারপুলের জয়টা দাপুটে ছিল না। ৮৭ মিনিটে হার্ভে ইলিয়ট এবং গোলমুখে আলিসনের বীরত্বে ৩ পয়েন্ট নিয়ে ফেরার সৌভাগ্য হয়েছিল তাদের।

এবার আনফিল্ডে পিএসজিকে আতিথেয়তা দেবে লিভারপুল। বাঁচা-মরার ম্যাচের আগে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘অবশ্যই আমি লিভারপুল সম্পর্কে ভাবছি। এটাও মনে করি যে আমার দল, খেলোয়াড়দের মানসিকতাও দেখা উচিত। তারা দুর্দান্ত ছিল (প্রথম লেগে)। সবাই টুর্নামেন্ট জিততে মরিয়া এবং সবার মানসিকতা একই। তাই এমন একটি গ্রুপকে কোচিং করানো আমার জন্য আনন্দের।’

ইন্টার মিলানের পরীক্ষা আরও সহজ। তারা ফেইনুর্ডের মাঠ থেকে ফিরেছিল ২-০ গোলের জয় নিয়ে। আজ ঘরের মাঠে ফিরতি লেগে আতিথেয়তা দেবে প্রতিপক্ষকে। বিশেষ চোখ থাকবে বায়ার লেভারকুসেনের দিকে, যারা প্রথম লেগে বায়ার্নের মাঠে বিধ্বংস্ত হয় ৩-০ গোলে। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারে কি না লেভারকুসেন, আজ সেটাই দেখার অপেক্ষা দুই জার্মান ক্লাবের মুখোমুখি লড়াইয়ে।

দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪৮ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:৪৯ এএম
দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ
দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। ছবি: সংগৃহীত

মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপ অভিযানের শুরুতেই কোচের রণকৌশল নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছিল, তার জবাবে সমালোচকদের সরাসরি ‘মুখ বন্ধ রাখতে’ বলেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'এ' গ্রুপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পরবর্তী ম্যাচের পরিকল্পনাও তিনি নিজের নিয়মেই করবেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ব্রুসকে অভূতপূর্ব এক রক্ষণাত্মক কৌশলে দল সাজাতে দেখে দক্ষিণ আফ্রিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ওই ম্যাচে কোনো স্পষ্ট সুযোগ তৈরি করতে না পেরেই ২-০ গোলে হেরে যায় তার দল।

তাছাড়া ‘বাফানা বাফানা’ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা দলের দ্বিতীয়ার্ধে দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ম্যাচটি শেষ করতে হয় ৯ জন নিয়ে। সব মিলিয়ে প্রথম ম্যাচে ইতিবাচক কোনো ছাপই রাখতে পারেনি তারা।

সংবাদ সম্মেলনে ব্রুস বলেন, ‘আমি ৪০ বছর ধরে কোচিং করাচ্ছি। আমি জানি এই পেশায় সমালোচনা সহ্য করা কাজেরই একটা অংশ। তাই এই মুহূর্তে আমার সমালোচনা হচ্ছে। তবে মানুষকে এটা জানতে হবে—এবং যারা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে বলছি—আমি কাজটা আমার নিজের নিয়মেই করি।’

প্রাক্তন ফুটবলারদের পণ্ডিতি ও সমালোচনার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের এসব আবর্জনা আমি কখনোই শুনি না। যারা নিজেদের খুব গুরুত্বপূর্ণ ভাবেন এবং দলের সমালোচনা করেন, তাদের কথাও আমি কান দিই না। অতীতে তারা নিজেরা কী অর্জন করেছেন, তা যখন আমি ফিরে দেখি, তখন মনে হয় তাদের মুখ বন্ধ রাখাই ভালো।’

নিজের অনড় অবস্থানের পুনরাবৃত্তি করে ব্রুস বলেন, ‘মেক্সিকোর বিপক্ষে ম্যাচে কী ভুল ছিল তা আমি জানি। খেলোয়াড়রাও সেটা জানে, আর এটাই সবচেয়ে বড় বিষয়। বাকি সব ক্ষেত্রে আমি আমার পথেই চলব।’

৭৪ বছর বয়সী এই অভিজ্ঞ বেলজিয়ান কোচ জানান, টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টার ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয় পাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কাছে প্রথম ম্যাচে হেরে চেক প্রজাতন্ত্রও এখন একই সমীকরণের মুখে। 

যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪২ এএম
যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্ব বা ‘রাউন্ড অব ৩২’-এ জায়গা করে নেবে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল এবং গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল। এবারের বর্ধিত দলের বিশ্বকাপের কারণে দলগুলোর সামনে গ্রুপ পর্বে তৃতীয় হয়েও নকআউট পর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে।

৩২ দলের নকআউট পর্বের নিয়ম অনুযায়ী, প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি ১২টি গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল পরবর্তী রাউন্ডে যাবে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর তৃতীয় স্থানে থাকা ১২টি দলকে একটি আলাদা তালিকায় একত্র করা হবে। এরপর নিচের নিয়মাবলি ক্রমানুসারে বিবেচনা করে সেরা আটটি দল নির্ধারণ করা হবে:

  • গ্রুপ পর্বের সব ম্যাচ মিলিয়ে অর্জিত সর্বোচ্চ পয়েন্ট।
  • গ্রুপ পর্বের সব ম্যাচ মিলিয়ে গোল ব্যবধান (গোল ডিফারেন্স)।
  • গ্রুপ পর্বের সব ম্যাচ মিলিয়ে দেওয়া মোট গোলের সংখ্যা।
  • ফেয়ার প্লে বা দলগত আচরণ স্কোর (গ্রুপ পর্বের সব ম্যাচে খেলোয়াড় ও অফিশিয়ালদের পাওয়া হলুদ ও লাল কার্ডের সংখ্যার ওপর ভিত্তি করে)।

ওপরের সব বিষয়ে সমান হলে, সর্বশেষ প্রকাশিত ফিফা বিশ্ব র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দল ওপরে থাকবে।
প্রথম রাউন্ড শেষে তৃতীয় স্থানে থাকা দলগুলোর পয়েন্ট তালিকা

নেদারল্যান্ডস (গ্রুপ এফ) – ১ পয়েন্ট
ব্রাজিল (গ্রুপ সি) – ১ পয়েন্ট
বেলজিয়াম (গ্রুপ জি) – ১ পয়েন্ট
কাতার (গ্রুপ বি) – ১ পয়েন্ট
পর্তুগাল (গ্রুপ কে) – ১ পয়েন্ট
স্পেন (গ্রুপ এইচ) – ১ পয়েন্ট
চেক প্রজাতন্ত্র (গ্রুপ এ) – ০ পয়েন্ট
ইকুয়েডর (গ্রুপ ই) – ০ পয়েন্ট
পানামা (গ্রুপ এল) – ০ পয়েন্ট
সেনেগাল (গ্রুপ আই) – ০ পয়েন্ট
জর্ডান (গ্রুপ জে) – ০ পয়েন্ট
তুরস্ক (গ্রুপ ডি) – ০ পয়েন্ট

নিজেদের ড্র ম্যাচে দুটি গোল করায় এই তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। ১ পয়েন্ট পাওয়া বাকি দলগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে তাদের আচরণ স্কোর (ফেয়ার প্লে) এবং ফিফা র‍্যাংকিংয়ের ওপর ভিত্তি করে।

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১৪ এএম
বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের প্রথম ‘হাইড্রেশন ব্রেক’ (পানি পানের বিরতি) শুরু হতেই ডালাস স্টেডিয়ামে তীব্র দুয়োধ্বনি (বু) ভেসে আসে। ফিফার এই নতুন নিয়মের প্রতি নিজেদের চরম অসন্তুষ্টির কথাই যেন জানান দিলেন মাঠে উপস্থিত সমর্থকরা।

উত্তর আমেরিকার তীব্র গরম ও আর্দ্রতার সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে সাহায্য করার জন্য এই বিশ্বকাপে প্রথমবারের মতো প্রতি অর্ধে একটি করে বাধ্যতামূলক তিন মিনিটের বিরতি চালু করেছে ফিফা। তবে প্রবর্তনের পর থেকেই এই নিয়মটি বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

সমালোচকদের একাংশের মতে, এই বিরতি ম্যাচের স্বাভাবিক গতি ও ছন্দ নষ্ট করে দিচ্ছে। আবার অন্যদের ধারণা, ম্যাচটিকে চার কোয়ার্টারে ভাগ করে সম্প্রচারকদের বেশি বেশি বিজ্ঞাপন দেখানোর সুযোগ করে দিতেই এটি এক ধরণের চতুর চাল।

বৃহস্পতিবার ম্যাচে এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই ঘোষণা দিয়েছিলেন কিছু ইংলিশ সমর্থক। ম্যাচ চলাকালীন ২২তম মিনিটে রেফারি ক্লেমেন্ট টার্পিন যখনই বিরতির বাঁশি বাজান, তখনই দুই দেশের সমর্থকরা একসঙ্গে দুয়োধ্বনি দিতে শুরু করেন।

এল গ্রুপের অন্য ম্যাচে বেশ ঠান্ডা আবহাওয়ার শহর টরন্টোতেও এই হাইড্রেশন ব্রেক বেশ ঠান্ডা অভ্যর্থনাই পেয়েছে। সেখানে অবিরাম বৃষ্টির মধ্যে যখন পানামা ও ঘানার খেলোয়াড়রা সাইডলাইনের বেঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন গ্যালারিতে উপস্থিত দর্শকরা দুয়োধ্বনি দিচ্ছিলেন।

এর আগে গত মঙ্গলবার বস্টন স্টেডিয়ামে নরওয়ে বনাম ইরাকের মধ্যকার ম্যাচেও প্রথম বিরতি শুরু হওয়ার পর গ্যালারি থেকে দুয়োধ্বনি আসে। অথচ তখন বস্টনের তাপমাত্রা ছিল বেশ আরামদায়ক- মাত্র ২৩ ডিগ্রি সেলসিয়াস।

উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়ার শুভ সূচনা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:১৭ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১০:২২ এএম
উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়ার শুভ সূচনা
ছবি: সংগৃহীত

এশিয়ার স্থলবেষ্টিত দেশ উজবেকিস্তান প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে কলম্বিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রথমার্ধে কলম্বিয়া এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ইতালির কিংবদন্তি ডিফেন্ডার কানাভারোর অধীনে খেলা উজবেকিস্তান।

তবে গোল খেয়ে ৫ মিনিট পর আবারও এগিয়ে যায় কলম্বিয়া। আর বাড়ানো সময়ে কলম্বিয়া আরেকটি গোল করলে হার নিয়ে মাঠ ছাড়ে উজবেকিস্তান।

সমতা ফেরানোর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আবারও পিছিয়ে পড়ল উজবেকিস্তান। বিশ্বকাপের ‘কে’ গ্রুপের ম্যাচে ৬৫তম মিনিটে কলম্বিয়ার হয়ে দ্বিতীয় গোল করেন লুইস দিয়াজ।

এতে করে আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচটি নতুন করে দিক বদলে নেয়।

থিওটোনিয়াস

মেসি-দ্যুতিতে রঙিন বিশ্ব

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৫৮ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১০:০০ এএম
মেসি-দ্যুতিতে রঙিন বিশ্ব
ছবি: সংগৃহীত

অনেক প্রশ্ন নিয়ে বিশ্বকাপে এসেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচের আগে বেশি প্রশ্ন ছিল একজনকে ঘিরে। ৩৮ বছর বয়সে, ষষ্ঠ বিশ্বকাপে, পেশির চোট কাটিয়ে মাঠে নামা লিওনেল মেসি কি এখনো ম্যাচ বদলে দিতে পারেন? নাকি তিনি এখন কেবল স্মৃতির এক কিংবদন্তি? কানসাস সিটির রাত সেই সব প্রশ্নের উত্তর দিল গগনবিদারী বর্ণীল উৎসবে। তিন গোল, যেন তিন কবিতা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করেছে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে। তিনটি গোলই মেসির। হ্যাটট্রিক। বিশ্বকাপে তার প্রথম, আকাশি-নীল জার্সিতে একাদশতম। তার সেই হ্যাটট্রিক শুধু ম্যাচ জেতায়নি; ফুটবল ইতিহাসের পাতায় খুলে দিয়েছে কয়েকটি নতুন অধ্যায়।

জায়ান্ট দলগুলোর হতাশার শুরু চলমান বিশ্বকাপকে ম্লান করে দিচ্ছিল। বিশেষ করে ব্রাজিলের টেনেটুনে ড্র ও নবাগত কেপ ভার্দের বিপক্ষে অপ্রতিরোধ্য স্পেনের গোলশূন্য ড্র; ভক্তদের নিরাশ করেছে পুরোদমে। তবে কুরাসাওকে বাগে পেয়ে জার্মান মেশিনের চকিত প্রভাব বিস্তার, ৭-১ গোলের জয় বিশ্বকাপে ভিন্ন আমেজ আনলেও ঠিক যেন জমছিল না সব। মেসির হ্যাটট্রিক এক ঝটকায় যেন গতি বাড়াল ইউনাইটেড বিশ্বকাপের।

কানসাস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বোঝা যাচ্ছিল রাতটা হতেও পারে মেসির। কয়েক মিনিটের মধ্যেই বল জালে পাঠিয়েছিলেন তিনি, কিন্তু অফসাইড। কিন্তু সেটা যেন ছিল ভূমিকা। মূল গল্প শুরু ১৭ মিনিটে। রদ্রিগো দি পলের পাসে মেসির জাদুকরি শট, ঝাঁপিয়ে পড়েও পারেননি আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। গোল। সেই গোলের পর গর্জে ওঠে স্টেডিয়াম। যেন দর্শক শুধু গোল উদ্যাপন করছে না, নিজেদের প্রিয় এক সত্যকে আবার ফিরে পাচ্ছে।

দ্বিতীয়ার্ধে আবারও হাজির মেসি। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট ফিরিয়ে দিয়েছিলেন জিদানপুত্র, কিন্তু ফিরতি বলে আর্জেন্টাইন অধিনায়কের ‘ডাল-ভাত’ গোল। এরপর আসে সেই মুহূর্ত; ৭৭ মিনিটে তিন ডিফেন্ডারের ফাঁক গলে বক্সের বাইরে থেকে মেসির মাটি কামড়ানো শট, গোল। পূর্ণ হয় হ্যাটট্রিক। উচ্ছ্বাসে ফেটে পড়া গোটা স্টেডিয়াম যেন উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায় জীবন্ত এক কিংবদন্তিকে।

এই রাত শুধু তিন গোলের নয়। মাঠে নামার মধ্য দিয়ে মেসি বনে যান বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার, যিনি ছয়টি আলাদা আসরে খেললেন। হ্যাটট্রিকের পর বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়াল যৌথভাবে সর্বোচ্চ ১৬; ছুঁয়ে ফেললেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। আর এক গোল হলেই নতুন ইতিহাস হবে মেসির। একই সঙ্গে ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ও এখন তিনি। আর ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।

তবে এই রাতে একটা অপ্রত্যাশিত দৃশ্যও ছিল। গোলের পর ক্যামেরায় দেখা যায় মেসির চোখ অশ্রুসিক্ত। হ্যাটট্রিকের আনন্দে এমন কান্না? না, পরে মেসি জানান, এর সঙ্গে ফুটবলের সম্পর্ক নেই। গত কয়েকটা দিন ব্যক্তিগতভাবে তার জন্য কঠিন গেছে। সেই সময়ে সতীর্থদের পাশে পাওয়া তাকে শক্তি দিয়েছে।

জয়ের পরও মেসির কণ্ঠে ছিল শান্তি। তিনি বলেন, প্রথম ম্যাচ সব সময় কঠিন। আলজেরিয়ার গতিময়তা সম্পর্কে তারা জানতেন, তবে শুরুতেই এগিয়ে যাওয়ায় ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। একই সঙ্গে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আর্জেন্টিনা ফুটবলকে তারা আবারও কতটা ভালোবাসে, সেটা প্রমাণ করেছে।

আর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি? তিনি যেন ভাষাই হারিয়ে ফেলেছিলেন। তার কথায়, ‘মেসিকে নিয়ে কী বলব? আমি যা-ই বলি, অপ্রয়োজনীয় মনে হবে। ২০ বছর ধরেই সে এমন করছে। শুধু আর্জেন্টিনা নয়, পুরো ফুটবলবিশ্বের উচিত তাকে উপভোগ করা।’ 

সতীর্থ ম্যাক অ্যালিস্টার বললেন, ‘যদি কেউ ভেবে থাকে তাকে ছাড়া দল ভালো, আজ উত্তর পেয়ে গেছে।’ আর রদ্রিগো দি পলের অনুরোধ, ‘এই জার্সিতে মেসির একটি মিনিটও মিস করবেন না।’

গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ ২২ জুন, প্রতিপক্ষ অস্ট্রিয়া। শেষ মহাকাব্য লিখতে আসা মেসি কেমন করবেন সেই ম্যাচে, তা কোটি টাকার প্রশ্ন। কারণ শুরুর ম্যাচেই তিন গোল করা মেসিকে নিয়ে ভক্তদের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। সেই চাপ মেসি তো বটেই, টিম আর্জেন্টিনাও বেশ ভালো করে জানে। মার্কিন মুলুকে বিশ্বচ্যাম্পিয়নরা এসেছে তো শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই। যদিও সেই রাস্তাটা অনেক বন্ধুর। কিন্তু মেসি নামক জাদুকর যদি কোনো স্কোয়াডে থাকে, অসম্ভব সম্ভব হতে কতক্ষণ।