ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
নওগাঁর আম আমদানি করতে চায় জাপান বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি দেশে আরও কমল স্বর্ণের দাম প্রতিরোধে কার্যকর উদ্যোগ জরুরি আজ ‘লম্বা মেয়েদের’ প্রশংসা পাওয়ার দিন আনচেলত্তির সন্তুষ্টি, স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার কাতারের দেওয়া 'উড়ন্ত হোয়াইট হাউস' উন্মোচন করলেন ট্রাম্প জি-৭ সম্মেলনের ‘আমি বস’ মন্তব্য ছিল শুধুই মজা, বললেন ট্রাম্প চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা তুমুল হট্টগোল, জাতিসংঘ কর্মকর্তাকে ‘চুপ থাকতে’ বললেন ইসরায়েলি দূত আন্তর্জাতিক তহবিল কাটছাঁট: মানবিক সংকটে রোহিঙ্গারা রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ স্কটল্যান্ড কোচ ক্লার্ক শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি বোয়ালমারীতে আলুবোখারা চাষ করে সাড়া ফেলেছেন হাবিবুর পুঁজিবাজারে আস্থা ফেরানো অন্যতম চ্যালেঞ্জ মুখে হাত দিয়ে কথা বলে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের আলমিরন অভিমানে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন বিএনপির অনেক নেতা জিতলেই নকআউটে জার্মানি গতির রাজা জর্ডান মরোক্কোর রেকর্ড ভেঙে দ্রুততম গোল প্যারাগুয়ের ব্রাজিল ম্যাচের চেয়েও স্কটল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে মরক্কো: ওয়াহবি হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন ব্রাজিলের রাফিনহা ৯ বছরেও খোলেনি রোহিঙ্গাদের ফেরার পথ বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে সাগরিকায় ক্রিকেটের উন্মাদনা শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের বর্ণিল উদ্বোধন ইসমাইল সাইবারিকে ছাড়িয়ে এবার ৬৪ সেকেন্ডে দ্রুততম গোল গ্যালারজারের দূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত? ব্রেকে হাওয়া না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ল যাত্রীবাহী বাস

প্রতীক্ষার অবসান, বাংলাদেশের জার্সিতে অভিষেক হামজার

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৭:২৮ পিএম
প্রতীক্ষার অবসান, বাংলাদেশের জার্সিতে অভিষেক হামজার
হামজা দেওয়ান চৌধুরী। ছবি: সংগৃহীত

আর কিছুক্ষণ পরই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়েই মাঠে নামতে যাচ্ছে হাভিয়ের কাবরেরার দল।অর্থাৎ হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখার যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হলো আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা লেস্টার সিটি থেকে এখন ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলছে। শেফিল্ড এখন ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল। তবে চলতি মৌসুমে ফের প্রিমিয়ারে ফেরার ভালো সুযোগ আছে তাদের।

বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেকের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবলেই নতুন মাত্রা যোগ হলো। নিশ্চিতভাবেই তিনি এখন এই অঞ্চলের সবচেয়ে হাইপ্রোফাইল ফুটবলার।

হামজার জন্ম ইংল্যান্ডে। দেশটির অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন তিনি। মা-বাবা বাংলাদেশি হওয়ায় সেই সূত্রে তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন। নানা প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার (২৫ মার্চ) লাল-সবুজ জার্সি গায়ে জড়ালেন তিনি।

হামজাকে মিডফিল্ডে রেখে একাদশ সাজিয়েছেন কাবরেরা। অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে রাখেননি তিনি। গোলপোস্টে অনুমিতভাবেই মিতুল মার্মার প্রতি আস্থা রেখেছেন। আর আক্রমণভাবে খেলাচ্ছেন রাকিব হোসেন ও শাহরিয়ার ইমনকে। রক্ষণে আছেন তপু বর্মন, মোহাম্মদ হৃদয়, শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন। ম্যাচে আর্মব্যান্ড থাকছে তপুর কাছে।

বাংলাদেশ একাদশ

তপু বর্মন (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, শাহিল আহাদ তপু, মিতুল মার্মা, তারিক রায়হান কাজী, মজিবুর রহমান জনি ও সাদ উদ্দিন।

তোফায়েল/এমএ/

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:২৮ এএম
বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নেওয়ার বিষাদময় রেকর্ড গড়ল হাইতি।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় ব্রাজিলের কাছে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ক্যারিবীয় দেশটি।

কোচ সেবাস্তিয়ান মিগনের দল তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে হার ছিল অনুমেয়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির প্রতিপক্ষ মরক্কো। তবে এই ম্যাচের ফলাফল তাদের কোনো উপকারে আসবে না। বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি এখন তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। শেষ ম্যাচে হাইতি যদি মরক্কোকে হারিয়ে দেয় এবং স্কটল্যান্ড ব্রাজিলের কাছে হেরে যায়, তাও 'সি' গ্রুপের তলানিতেই থাকতে হবে হাইতিকে।

ফিফা বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথম টাইব্রেকার হিসেবে দলগুলোর পারস্পরিক ম্যাচের ফল (হেড-টু-হেড রেকর্ড) বিবেচনা করা হয়। যেহেতু স্কটল্যান্ড ইতোমধ্যেই হাইতিকে হারিয়েছে, তাই দুই দলের পয়েন্ট সমান হলেও স্কটল্যান্ডই টেবিলের তৃতীয় স্থানে থাকবে।

পাপ্পু/নাঈম

আনচেলত্তির সন্তুষ্টি, স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৫১ এএম
আনচেলত্তির সন্তুষ্টি, স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে হাইতিকে সহজেই পরাজিত করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেকাওরা। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয় নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ডান পায়ের কাফ ইনজুরি থেকে সেরে ওঠা নেইমার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত থাকবেন।

কোচ বলেন, ‘নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন এবং সোমবার থেকে দলের সঙ্গে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত থাকবেন।’

চলতি বিশ্বকাপে এখনো মাঠে নামার সুযোগ হয়নি নেইমারের। ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা এই তারকাকে সতর্কতার সঙ্গে দলের মূল অনুশীলনে ফিরিয়ে আনা হচ্ছে।

হাইতির বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন আনচেলত্তি। তবে দ্বিতীয়ার্ধে দলের খেলার তীব্রতা কিছুটা কমে যাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন তিনি।

ব্রাজিল কোচ বলেন, ‘প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছি এবং আরও গোল করতে পারতাম। সামগ্রিকভাবে এটি ভালো একটি ম্যাচ ছিল। দ্বিতীয়ার্ধে আমরা আরও বেশি তীব্রতা নিয়ে খেলতে পারতাম। তবে বিশ্বকাপের মতো আসরে কখনো কখনো পরবর্তী ম্যাচের কথাও মাথায় রাখতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা খেলার মান উন্নত করতে পেরেছি, ভুল কম করেছি এবং ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছি। রক্ষণভাগও ভালো খেলেছে। উন্নতি হয়েছে, কিন্তু সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নকআউট পর্বের জন্য নিজেদের সেরা অবস্থানে নিয়ে যেতে গ্রুপ পর্বকে কাজে লাগাতে হবে।’

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে থাকা মাথেউস কুনিয়া হাইতির বিপক্ষে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ইগর থিয়াগোর পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

কুনিয়ার সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে মাথেউসের অবস্থান খুব কার্যকর ছিল। সে দারুণভাবে বক্সে ঢুকেছে এবং সুযোগ কাজে লাগিয়েছে। আমি আগেও বলেছি, সে আমাদের জন্য বড় একটি বিকল্প।’

পাপ্পু/নাঈম

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ স্কটল্যান্ড কোচ ক্লার্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৩২ এএম
রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ স্কটল্যান্ড কোচ ক্লার্ক
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে মরক্কোর কাছে ১-০ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক। বিশেষ করে প্রথমার্ধে চে অ্যাডামসকে ফাউল করার ঘটনায় মরক্কোর ইসা দিওপকে লাল কার্ড না দেখানো নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

ফক্সবোরোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় স্কটল্যান্ড। খেলা শুরুর মাত্র ৭০ সেকেন্ডের মাথায় ব্রাহিম দিয়াসের দারুণ পাস থেকে গোল করে মরক্কোকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি। সেই একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

স্কটল্যান্ড কোচ বলেন, ‘চে অ্যাডামসের সামনে গোলরক্ষক ছাড়া আর কেউ ছিল না। আমার মতে, সেটি ছিল ‘লাস্ট ম্যান’ পরিস্থিতি। কিন্তু রেফারি কেবল হলুদ কার্ড দেখিয়েছেন এবং ভিএআরও সেই সিদ্ধান্ত বহাল রেখেছে। এখন এ নিয়ে আর কিছু করার নেই।’

ম্যাচে আরও কয়েকটি বিতর্কিত মুহূর্ত ছিল। স্কটল্যান্ডের দাবি, দ্বিতীয়ার্ধে জন ম্যাকগিন ও স্কট ম্যাকটোমিনে ফাউলের শিকার হলেও পেনাল্টি পায়নি দলটি। যদিও এ বিষয়ে সরাসরি সমালোচনা করতে চাননি ক্লার্ক।

পরাজয়ের হতাশা থাকলেও দলের প্রত্যাবর্তনের চেষ্টা নিয়ে সন্তুষ্ট ক্লার্ক। ম্যাচের শুরুতেই গোল হজম করার পর স্কটল্যান্ড ধীরে ধীরে খেলায় ফেরে এবং দ্বিতীয়ার্ধে মরক্কোর ওপর চাপও সৃষ্টি করে।

ক্লার্ক বলেন, ‘শুরুতে আমরা খুব সহজ একটি গোল হজম করেছি। অফসাইড ট্র্যাপ করতে গিয়ে ভুল করেছি এবং তার মূল্য দিতে হয়েছে। এমন পরিস্থিতি থেকে ফিরে আসা সবসময়ই কঠিন। তবে খেলোয়াড়রা হাল ছাড়েনি। প্রথম ১০ মিনিটের পর আমরা নিজেদের গুছিয়ে নিয়েছি এবং ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘ওয়াটার ব্রেকের পর থেকে আমরা অনেক ভালো ফুটবল খেলেছি এবং দ্বিতীয়ার্ধেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। ফলাফল নিয়ে সবাই হতাশ, কারণ আমরা এই টুর্নামেন্টে যতদূর সম্ভব এগিয়ে যেতে চাই।’

জিতলেই নকআউটে জার্মানি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:০১ এএম
জিতলেই নকআউটে জার্মানি
সাইকেল চেপে ট্রেনিং সেশনে যাচ্ছেন জার্মানির ফুটবলাররা। ছবি: সংগৃহীত

দেখতে দেখতে বিশ্বকাপ ফুটবলে প্রত্যেক দলের একটি করে ম্যাচ শেষ। এখন ‘ই’ গ্রুপের দলগুলো গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। এক ম্যাচে জার্মানির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে আইভরি কোস্ট। অন্য ম্যাচে ইকুয়েডরের প্রতিপক্ষ কুরাসাও। জার্মানির ম্যাচটি আজ শনিবার রাত ২টায় টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে। গ্রুপের অন্য ম্যাচের ভেন্যু কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। এ ম্যাচটি মাঠে গড়াবে রবিবার ভোর ৬টায়।

‘ই’ গ্রুপে আজ অনুষ্ঠিতব্য দুই ম্যাচই গ্রুপের সমীকরণ পাল্টে দিতে পারে। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এটি বলাই যায়। নিজ নিজ প্রথম ম্যাচে জার্মানি ও আইভরি কোস্ট জয় পেয়েছে। প্রথম ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট নিয়ে উভয় দল নকআউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। আজ এই দুই দলের এক দল আগেভাগেই নকআউট পর্বে খেলা নিশ্চিত করতে পারে। যারাই জয় পাবে তাদের নকআউটে খেলা নিশ্চিত হয়ে যাবে।

গ্রুপের প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে নিজেদের শক্তিমত্তার পরিচয় তুলে ধরে জার্মানি। প্রতিপক্ষ জানিয়ে দেয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে তারা বিশ্বকাপে এসেছে। তাদের সেই লক্ষ্য অর্জনের প্রথম ধাপে নাস্তানাবুদ হয়েছিল কুরাসাও। আক্রমণভাগে জার্মানির গতি, পাসিং ও ফিনিশিং ছিল চোখে পড়ার মতো। তাদের গতির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পারেনি কুরাসাও। তাই তো গোল-বন্যায় ভাসতে হয়েছে তাদের। একে একে সাতবার জাল থেকে বল কুড়াতে হয়েছিল কুরাসাওয়ের গোলরক্ষককে।

তরুণ ও অভিজ্ঞদের মিশেলে জার্মানি দলটি পুরোনো জার্মানির মতো। নির্মম ও সুসংগঠিত। মাঝমাঠ থেকে খেলার নিয়ন্ত্রণ নেওয়া, দ্রুত বলের ট্রানজিশন এবং উইং ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে রাখা–সবদিক থেকেই এগিয়ে ছিল জার্মানি। তবে আইভরি কোস্টকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আফ্রিকান দল নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।

তাদের শারীরিক সক্ষমতা, গতি ও প্রতি আক্রমণ জার্মানির জন্য বড় পরীক্ষার কারণ হতে পারে। বিশেষ করে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠার দক্ষতা আইভরি কোস্টের অন্যতম বড় শক্তি। জার্মানির উচ্চরক্ষণভাগের ফাঁক কাজে লাগাতে পারলে আইভরি কোস্টের পক্ষে চমক দেখানো অসম্ভব নয়।

জার্মানি অবশ্য বল দখলে রেখে খেলতে চাইবে। শুরু থেকেই চাপ তৈরি করে দ্রুত গোল আদায়ের চেষ্টা থাকবে তাদের। শুরুতেই গোল পেলে প্রতিপক্ষকে আরও বেশি করে চেপে ধরার সুযোগ পাবে তারা। অন্যদিকে আইভরি কোস্ট অপেক্ষা করবে সুযোগের। জার্মানির সামান্যতম ভুল কাজে লাগাতে চাইবে তারা। কাগজে-কলমে জার্মানি এগিয়ে থাকলেও ম্যাচটি একপেশে হওয়ার সুযোগ কম।

অন্য ম্যাচে ইকুয়েডরের সামনে ‘ডু অর ডাই’ পরিস্থিতি। প্রথম ম্যাচে হারের কারণে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প প্রায় নেই বললেই চলে। একই অবস্থা কুরাসাওয়েরও। প্রথম ম্যাচে জার্মানির কাছে বড় ব্যবধানে হারলেও তারা জানে ইকুয়েডরের বিপক্ষের ম্যাচ থেকে তাদের পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ ম্যাচে তারা সংগঠিত ও রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারে। ম্যাচের শুরুতেই প্রতিরোধ গড়ে তুলে ইকুয়েডরকে হতাশ করে তোলা হবেই তাদের লক্ষ্য।

ইকুয়েডর অবশ্য আক্রমণাত্মক মনোভাবেই মাঠে নামবে। সব মিলিয়ে ‘ই’ গ্রুপের দুই ম্যাচেই দর্শকদের জন্য বাড়তি নাটকীয়তার সব উপাদানই রয়েছে। জার্মানি জয় পেলে নকআউট পর্ব নিশ্চিত করবে। একই অবস্থা আইভরি কোস্টের বেলায়ও। তবে জার্মানি হারলে ম্যাচটি গ্রুপে বড় অঘটন হিসেবে বিবেচিত হবে। এই ম্যাচের জয় যেমন পরবর্তী রাউন্ডে খেলার নিশ্চয়তা, অন্য ম্যাচ অর্থাৎ ইকুয়েডর-কুরাসাও ম্যাচে হারের অর্থ বিশ্বকাপ থেকে বিদায়। এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হবে পরাজিত দলের।

‘ই’ গ্রুপের প্রথম ম্যাচ শেষে জার্মানি ও আইভরি কোস্টের পয়েন্ট ৩। গোল পার্থক্যে জার্মানি পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। অন্য দুই দলের ভান্ডার এখনো শূন্য। গ্রুপের শেষ ম্যাচে জার্মানি ইকুয়েডরের এবং আইভরি কোস্ট কুরাসাওয়ের মুখোমুখি হবে।

মরোক্কোর রেকর্ড ভেঙে দ্রুততম গোল প্যারাগুয়ের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৫৩ এএম
মরোক্কোর রেকর্ড ভেঙে দ্রুততম গোল প্যারাগুয়ের
ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে খেলা শুরু হওয়ার মাত্র ৭১ সেকেন্ডের মধ্যে লিড নেয় আফ্রিকার দেশ মরক্কো। কয়েক ঘণ্টার জন্য এবারের বিশ্বকাপে এটিই ছিল সবচেয়ে দ্রুততম গোল।

সকালেই সে রেকর্ড ভেঙে নিজেদের নামে নতুন রেকর্ড করে নিয়েছে প্যারাগুয়ে। তুরস্কের বিপক্ষে মাত্র ৬৫ সেকেন্ডে প্যারাগুয়ের মাতিয়াস গালারজা গোল করেন। এ গোলেই এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ড ভাঙলেন তিনি। 

এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর হয়ে ৭১ সেকেন্ডে গোলটি করেছিলেন ইসমায়েল সাইবারি। 

নাঈম/