ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মির্জা ফখরুল ব্যস্ত জীবন, ভার্চুয়াল বিনোদন: আমরা এখন কোন পথে? লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব-সম্পাদক জিসান বরিশাল বিভাগ এসএসসি ১৯৮৬ বাংলাদেশর দিনব্যাপী নৌ-বিহার আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ আর্জেন্টিনা-ব্রাজিলে মাতোয়ারা ‘প্রচেষ্টা’র এক দিন জিয়াউর রহমান জনগণের বাকস্বাধীনতা নিশ্চিত করেছিলেন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী যুদ্ধবিরতি কার্যকরের পরও থামেনি হামলা, লেবাননে নিহত ১৬ হরিণাকুণ্ডুতে আ.লীগ–বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬ ফেরদৌস ওয়াহিদ ও সাঈদা শম্পার ‘মন বোঝে না’ চট্টগ্রামে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরির আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ‘বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে সরকার’ প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমান কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র বরেন্দ্র সভ্যতার ইতিহাস-ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর বৃহত্তর কুষ্টিয়ার প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল জলিলের স্মরণসভা ইবি ছাত্রদলে পদ পাচ্ছে ছাত্রলীগ কর্মীরা! প্রাথমিক পরীক্ষায় শিশুদের থেকে ফি আদায় প্রসঙ্গে গাজীপুরে তেল কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩ ইউনিট রাজশাহীতে অটো ভাড়া বৃদ্ধি তিস্তা ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি, পরবর্তী কর্মসূচি ‘ঢাকা ঘেরাও’ নায়িকা ববির কথিত স্বামী আবুল বাশার গ্রেপ্তার সিটি কলেজ ক্যাম্পাস, ষোলশহরে ছাত্রলীগের ঝটিকা মিছিল সোনারগাঁয় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সম্পর্কের পর বিয়ে হয়নি বলে ধর্ষণের অভিযোগ গ্রহণযোগ্য নয়, রায় কোর্টের সিরাজউদ্দৌলা নাটকের ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র খোলা ড্রামে ভোজ্যতেল: ভোক্তার অধিকার কোথায়? আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন: নৌপরিবহনমন্ত্রী

মোহামেডানের কাছে ৩৯ রানে হার আবাহনীর

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম
আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পিএম
মোহামেডানের কাছে ৩৯ রানে হার আবাহনীর
ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইয়ে শেষ হাসি হাসলো মোহামেডান। আবাহনীকে তারা হারিয়েছে ৩৯ রানের ব্যবধানে।

শনিবার (১২ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের দেওয়া ২৬৫ রানের জবাবে ২২৫ রানে অলআউট হয়েছে আবাহনী। ফলে তাওহিদ হৃদয়ের দল জয় পেয়েছে ২৫ রানে।

মোহামেডানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল আবাহনী। ৫৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে নাজমুল হোসেন শান্তর দল। দলীয় ১৭ রানে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। তার বলে জিসান আলম (৩) ক্যাচ দেন তাইজুল ইসলামকে।

দলের স্কোরবোর্ডে ১৪ রান যোগ হতেই পারভেজ হোসেন ইমন ইবাদত হোসেনের শিকারে পরিণত হয়। ৩১ রানে আবাহনী দ্বিতীয় উইকেট হারায় ইমন ১৬ রানে বিদায় নিলে। হতাশ করে মোহাম্মদ মিঠুনও। ১৯ রানে তিনি মিরাজের বলে বোল্ড হলে ৫৯ রানে পতন হয় তৃতীয় উইকেটের। 

মুমিনুল ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত কিছুটা ধকল সামাল দেন ৬৭ রানের জুটি গড়ে। সেই জুটি ভাঙেন ইবাদত হোসেন মুমিনুলকে ২৫ রানে ফিরিয়ে। মাত্র ১ রান করে আউট হন মাহফুজুর রাব্বি তাইজুলের বলে।

টিকেছিলেন নাজমুল হোসেন শান্ত। আরও একটি জুটি গড়েন তিনি। এবার হয় ৪৪ রানের জুটি, তাকে সঙ্গ দেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবারও আঘাত হানেন ইবাদত। সৈকত ২৪ রান করে আউট হলে ১৭৬ রানে পতন হয় ষষ্ঠ উইকেটের।

সবাই সাজঘরের পথ ধরলেও একপ্রান্ত আগলে রেখে নাজমুল হোসেন শান্ত অর্ধশতক আদায়ের পর ছুটছিলেন শতকের কাছাকাছি। কিন্তু সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে থামে তার ৮০ রানের ইনিংস। রানের খাতা না খুলেই দুই বল পর রানের খাতা না খুলেই আউট হন রাকিবুল হাসান। ১৯০ রানে ৮ উইকেট হারানো আবাহনী হারের দ্বারপ্রান্তে তখন।

মৃত্যুঞ্জয় চৌধুরীর ২৪ ও রিপন মন্ডলের ১৩ কেবল কমিয়েছে হারের ব্যবধান। ২২৫ রানে অলআউট হয়ে আবাহনীর পরাজয় ৩৯ রানে। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ইবাদত। জোড়া উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ ও সাইফউদ্দিন। একটি করে উইকেট শিকার করেন আবু হায়দার রনি ও তাইজুল ইসলাম।

ব্রাজিলের বিপক্ষে অগ্নিপরীক্ষার আগে স্বকীয়তায় ফেরার আহ্বান ম্যাকগিনের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
ব্রাজিলের বিপক্ষে অগ্নিপরীক্ষার আগে স্বকীয়তায় ফেরার আহ্বান ম্যাকগিনের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে বাঁচা-মরার ম্যাচের আগে স্কটল্যান্ডকে নিজেদের চেনা ছন্দ ও স্বকীয়তায় ফেরার আহ্বান জানিয়েছেন দলের মিডফিল্ডার জন ম্যাকগিন। ২৫ জুন বাংলাদেশ সময় মায়ামিতে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে স্টিভ ক্লার্কের দল।

বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ১-০ গোলে পরাজিত হয় স্কটল্যান্ড। ম্যাচের মাত্র ৭০ সেকেন্ডে ইসমায়েল সাইবারির করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে মরক্কো। এই হারের ফলে স্কটল্যান্ডের পয়েন্ট দাঁড়িয়েছে ৩। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে অন্তত এক পয়েন্ট পেলেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে তাদের।

ম্যাচ শেষে ম্যাকগিন বলেন, ‘একটি দেশ এবং একটি দল হিসেবে আমরা অনেক দূর এগিয়েছি। মরক্কোর দলে বিশ্বমানের অনেক খেলোয়াড় রয়েছে, তবে আমাদের দলেও মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব নেই। মাঠে আমাদের নিজেদের মেলে ধরতে হবে এবং স্বকীয়তা দেখাতে হবে।’

তিনি আরও বলেন, ‘গোল খাওয়ার পরও আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তা নিয়ে আমরা গর্বিত। আমরা ভেঙে পড়তে পারতাম, কিন্তু দ্বিতীয়ার্ধে অনেক বেশি মানসিক দৃঢ়তা ও আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছি। ভাগ্য সহায় হলে ম্যাচটি ড্র হতে পারত, এমনকি জয়ও পেতে পারতাম।’

ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে বড় সুযোগ হিসেবে দেখছেন অ্যাস্টন ভিলার এই অধিনায়ক। এই মিডফিল্ডার বলেন, ‘আমরা জানি আমাদের কী করতে হবে এবং ম্যাচটি নিয়ে আমরা রোমাঞ্চিত। মায়ামির আবহাওয়া ভিন্ন হবে, তবে আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। ব্রাজিলের মতো ঐতিহ্যবাহী ফুটবল পরাশক্তির বিপক্ষে খেলা আমাদের জন্য বড় সুযোগ। ইতিবাচক ফল পেতে হলে সেরাটা উজাড় করে দিতে হবে।’

পাপ্পু/নাঈম

দ্রুত বিদায়ে হতাশ তুরস্ক কোচ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৫৭ পিএম
দ্রুত বিদায়ে হতাশ তুরস্ক কোচ
ছবি: সংগৃহীত

প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে নিজেদের ছিটকে যাওয়ার ঘটনায় তীব্র ধাক্কা খেয়েছেন তুরস্কের কোচ ভেনসেঞ্জো মন্টেলা। তবে টানা দুই ম্যাচে গোলশূন্য থাকার পরও নিজের খেলোয়াড়দের প্রতি কোনো ক্ষোভ বা অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

ম্যাচের প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়া প্যারাগুয়েকে হারাতে ব্যর্থ হয়েছে তুরস্ক। পুরো ম্যাচে রেকর্ড ৩২টি আক্রমণ করেও ১-০ গোলের হেরে, এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা।

ম্যাচ শেষে কোচ মন্টেলা বলেন, ‘আমরা সুযোগ তৈরি করছি, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে বল জালে জড়াচ্ছে না। উল্টো প্রতিপক্ষ দল তাদের সুযোগ কাজে লাগিয়ে গোল করে যাচ্ছে। মাত্র দুই ম্যাচ পরেই বিশ্বকাপকে বিদায় জানাতে হচ্ছে, এটা সত্যিই স্তব্ধ করে দেওয়ার মতো।’
‘ডি’ গ্রুপে শীর্ষস্থানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল তুরস্ককে। তবে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল দখলে আধিপত্য বজায় রেখে ৩০টি শট নিয়েও ২-০ গোলে হারতে হয়েছিল তাদের।

মন্টেলা বলেন, ‘আমাদের ফিনিশিং আরও নিখুঁত হতে পারত, তবে এই মুহূর্তে খেলোয়াড়দের দোষ দেওয়ার মতো কোনো মানসিকতা আমার নেই। আমি এই ছেলেদের আগের চেয়েও বেশি ভালোবাসছি কারণ তারা মাঠে নিজেদের মন-প্রাণ উজাড় করে খেলেছে। ফুটবল আসলে কোনো যুক্তি মেনে চলে না। আর ঠিক এই কারণেই এটি বিশ্বের সবচেয়ে সুন্দর খেলা।’

২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে সেমিফাইনালে খেলা তুরস্কের সমর্থকদের জন্য ২৪ বছর পর বড় মঞ্চে ফেরার এই রাতটি ছিল ভীষণ তিক্ততার। মন্টেলা মনে করেন, তুরস্ক দলের নিয়মিত বড় টুর্নামেন্টগুলোতে অংশ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘হয়ত অবচেতনভাবেই, দীর্ঘ বিরতির পর এমন একটি বড় টুর্নামেন্টে খেলার চাপ আমাদের ওপর চড়ে বসেছিল। বড় টুর্নামেন্টগুলোতে নিয়মিত খেলার অভ্যাস আমাদের তৈরি করতে হবে। আমার বিশ্বাস, এরপর থেকে পরিস্থিতির উন্নতি হবে।’

পাপ্পু/নাঈম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর লজ্জিত আরদা গুলের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
বিশ্বকাপ থেকে বিদায়ের পর লজ্জিত আরদা গুলের
ছবি: সংগৃহীত

‘ডি’ গ্রুপে নিজেদের টানা দ্বিতীয় ম্যাচে হেরে ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে বিদায় নিল তুরস্ক। ম্যাচের প্রথমার্ধেই প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা।

এরপর ম্যাচের অর্ধেকেরও বেশি সময় ধরে ১০ জনের দলের বিপক্ষে গোলের দেখা পায়নি তুরস্ক। উল্টো এক গোল হজম করতে হয় তুরস্ককে। ফলে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচ শেষে নিজেদের এমন হতাশাজনক পারফরম্যান্সের জন্য ক্ষমা চেয়েছেন তুর্কি মিডফিল্ডার আরদা গুলের। গুলের বলেন, ‘আমরা সবার কাছে ক্ষমা চাইছি, আমরা সত্যিই লজ্জিত। আমরা সবাই শীর্ষ স্তরের ক্লাবগুলোতে খেলি এবং এই ধরনের প্রতিযোগিতায় আমাদের আরও অনেক ভালো করা উচিত ছিল।’

ম্যাচে বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখানোর পাশাপাশি প্যারাগুয়ের গোলপোস্ট লক্ষ্য করে রেকর্ড ৩৩টি শট নেয় তুরস্ক, কিন্তু গোলের দেখা পায়নি দলটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচটিতেও একই চিত্র দেখা গিয়েছিল। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। তিনি আরো বলেন, ‘দুই ম্যাচে আমরা একটা গোলও করতে পারিনি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তুরস্ক সর্বমোট ৬২টি শট নিয়েছে। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে গোল না করে কোনো দলের টানা দুই ম্যাচে এত বেশি শট নেওয়ার রেকর্ড আর নেই।

পাপ্পু/আমান

ব্রাজিলের কাছে হেরেও ফুটবলারদের নিয়ে গর্বিত হাইতির কোচ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০১:১৬ পিএম
ব্রাজিলের কাছে হেরেও ফুটবলারদের নিয়ে গর্বিত হাইতির কোচ
হাইতি কোচ সেবাস্তিয়ান মিগনে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হাইতি। ম্যাচে প্রথমার্ধে হজম করা প্রথম দুটি গোল নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও, দলের ফুটবলারদের লড়াইয়ে গর্বিত হাইতি কোচ সেবাস্তিয়ান মিগনে।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথম দুটি গোল খাওয়ার ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা অনভিজ্ঞতার পরিচয় দিয়েছি। আর ব্রাজিলের বিপক্ষে এমনটা হওয়ার পর ম্যাচ থেকে ফিরে আসা প্রতি মিনিটেই আরও কঠিন হয়ে পড়ে।’

মিগনে আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়রা প্রমাণ করেছে যে বিশ্বকাপে খেলার যোগ্যতা তাদের আছে। তবে দুর্ভাগ্যবশত, আজ আমরা ব্রাজিলের বিপক্ষে খেলেছি এবং দুই দলের শক্তির ব্যবধানটা অনেক বেশি ছিল। এই স্তরে ভালো করতে হলে সবকিছুর নিখুঁত সমন্বয় প্রয়োজন, কিন্তু আজ আমরা দুটি ভুল করে বসেছি।’

দলের বিদায় নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি। মরক্কোর কাছে স্কটল্যান্ড হেরে যাওয়ায় আমাদের পরের রাউন্ডে যাওয়ার আর কোনো সুযোগ নেই। তবে আমাদের মনে রাখতে হবে, দীর্ঘ ৫২ বছর পর আমরা বিশ্বকাপে অংশ নিয়েছি। আমরা সমর্থকদের আবেগকে শ্রদ্ধা জানাই। আমি আমার খেলোয়াড়দের ওপর আস্থা রাখি; যদিও আমরা ব্রাজিলের কাছে হেরে অত্যন্ত হতাশ।’

ভবিষ্যত নিয়ে হাইতি কোচ বলেন, ‘সোজা কথা, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। আগামী পাঁচ দিন পর আমাদের ম্যাচ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিরুদ্ধে। সেই ম্যাচে সমর্থকদের গর্বিত করতে আমরা আমাদের সেরাটা দেব।’

পাপ্পু/নাঈম

৯০ মিনিট খেলতে এখনও প্রস্তুত নন ইয়ামাল

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০৬ পিএম
৯০ মিনিট খেলতে এখনও প্রস্তুত নন ইয়ামাল
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফেরার পথে থাকা স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল জানিয়েছেন, এই মুহূর্তে পুরো ৯০ মিনিট খেলা তার জন্য ‘খুব জলদি এবং অপ্রয়োজনীয়’ হবে।

সৌদি আরবের বিপক্ষে স্পেনের পরবর্তী ম্যাচের আগে স্প্যানিশ সম্প্রচারমাধ্যম আরটিবিইকে দেওয়া সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী এই উইঙ্গার বলেন, ‘এখনই পুরো একটি ম্যাচ খেলার সময় আসেনি। তবে কোচ আমাকে যত মিনিটের জন্য চাইবেন, আমি খেলতে প্রস্তুত।’

‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে চাপে পড়েছে স্পেন। ফলে ২১ জুন সৌদি আরবের বিপক্ষে জয়েই চোখ লুইস দে লা ফুয়েন্তের দলের।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। এপ্রিলের মাঝামাঝি সময়ে ইনজুরিতে পড়ার পর সেটিই ছিল তার প্রথম ম্যাচ।

স্পেন কোচ দে লা ফুয়েন্তে অবশ্য আশা করছেন, সৌদি আরবের বিপক্ষে ইয়ামাল প্রায় এক ঘণ্টা খেলতে পারবেন।

রেডিও কোপেকে তিনি বলেন, ‘ও প্রায় ৬০ মিনিট খেলার মতো অবস্থায় আছে।’

এদিকে, বার্সেলোনায় ইয়ামালের সতীর্থ পাউ কুবারসি বিশ্বাস করেন, টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই তরুণ তারকা।

কুবারসি বলেন, ‘লামিন শুরু থেকে খেলুক বা বদলি হিসেবে নামুক, সে দলকে সাহায্য করবে। তার সামর্থ্য সম্পর্কে সবাই জানে।’
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত স্পেন প্রথম ম্যাচে হোঁচট খেলেও সৌদি আরবের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

পাপ্পু/নাঈম