ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
মরুর সাহস, উরুগুয়ের ইতিহাস দুর্দান্ত বেলজিয়ামের সামনে সালাহর মিসর নেদারল্যান্ডসকে জিততে দিল না জাপান প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড প্রত্যাবর্তন জয়ে রাঙাতে চায় সুইডেন গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি কুরাসাওয়ের জালে ৭ গোল জার্মানির খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান প্রথমার্ধে ইতিহাস গড়ল কুরাসাও, ৩ গোল দিল জার্মানি মমতার দলে সংকট আরও গভীর, বিদ্রোহী এমপি বেড়ে ২২ জোটার স্মরণে বিশ্বকাপে বিশেষ উদ্যোগ নিল পর্তুগাল হোম অব ক্রিকেটে লিটনের অন্য রকম প্রথম ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে চাঁদপুরের তিন প্রতিষ্ঠানের কৃতিত্ব চট্টগ্রামে মা-মেয়েকে হত্যা, নেপথ্যে অটোরিকশার চুক্তিপত্র নিয়ে বিরোধ বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ ধর্ষণ ও ভ্রূণ নষ্টে গ্রেপ্তারের কথা শুনে চোখ খুলছেন না শিবির নেতা জিসান ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: শফিকুর রহমান গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭ পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ আলু সংরক্ষণাগারে কেজিপ্রতি ৫ টাকা ভাড়ার দাবি, ৭ দিনের আল্টিমেটাম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর হতে পারে রবিবার, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী
Nagad desktop

চ্যাম্পিয়ন্স লিগ বার্সার ডেরায় ইন্টার

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ পিএম
বার্সার ডেরায় ইন্টার
ছবি : সংগৃহীত

হোম গ্রাউন্ড কেবল একটি মাঠ নয়। এটি অনুভূতি এবং অনুপ্রেরণা, যা তাতিয়ে তোলে স্বাগতিকদের। আত্মবিশ্বাসী খেলোয়াড়রাও নিংড়ে দেয় তাদের সবটুকুই। আজ বার্সেলোনা ফুটবলাররাও তাই করবে। কারণ তাদের ডেরায় যে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ইউরোপ সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে দুই দল। লড়বে সেমিফাইনালের প্রথম লেগে। এস্তাদিও অলিম্পিক লুইসে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

সবার জানা, বার্সার মূল মাঠ ক্যাম্প ন্যুতে চলছে সংস্কারকাজ। তাই ২০২৩-২৪ মৌসুম থেকে অলিম্পিক লুইস স্প্যানিশ জায়ান্টদের হোম গ্রাউন্ড। সেই ডেরায় আজ ইন্টার পরীক্ষা দেবে হ্যান্সি ফ্লিকের দল, যারা আগের ম্যাচেই শিরোপা উৎসবে রাঙিয়েছে নিজেদের। স্পেনে কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমির জন্য সেরা প্রস্তুতিই নিয়েছে কাতালুনিয়ার ক্লাবটি।

ইন্টারের মাথা নত টানা ব্যর্থতার ভারে। সিরি’আতে তারা তাদের সর্বশেষ দুই ম্যাচ হেরে হারিয়েছে শীর্ষস্থান। এই দুই হারের মাঝে ‘মিলান ডার্বি’তে পরাস্ত হওয়ায় ইতালিয়ান কাপের সেমিফাইনালে থেমেছে তাদের যাত্রা। সব মিলিয়ে টানা চার ম্যাচ জয়হীন ইতালিয়ান ক্লাবটি। সাম্প্রতিক ব্যর্থতার এই রেকর্ড স্পষ্টভাবেই বার্সার বিপক্ষে প্রথম লেগে পিছিয়ে রাখছে ইন্টারকে। তবে এটাও মনে রাখতে হবে, বায়ার্ন মিউনিখের মতো দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইন্টার।

এবার বার্সা আঙিনা স্তব্ধ করার চ্যালেঞ্জ ইন্টারের, যারা কোয়ার্টার ফাইনালে বায়ার্নের মাঠে জিতেছিল ২-১ ব্যবধানে। কঠিন চ্যালেঞ্জে ইন্টার অধিনায়ক লাউতারো মার্টিনেজ পাচ্ছেন শক্তিশালী দল। তাকে সঙ্গ দিতে প্রস্তুত জোয়াকিন কোরেয়া-মার্কাস থুরামরা। এদিক থেকে কিছুটা চাপে বার্সা। স্বাগতিকদের খেলতে হবে চোটাক্রান্ত রবার্ত লেভানদোভস্কিকে ছাড়া। যদিও ইয়ামাল-ওলমো-পেদ্রিরা বার্সার ইঞ্জিন সচল রাখতে প্রস্তুত।

ইউরোপিয়ান টুর্নামেন্টে পূর্বে ১৬ বার সাক্ষাৎ হয়েছে বার্সা-ইন্টারের। অর্ধেক ম্যাচে জয় স্প্যানিশ জায়ান্টদের। ড্র ৫টি এবং হার মাত্র ৩টি। ইউরোপে দ্বিতীয়বার নকআউট ম্যাচে দেখা হবে তাদের। প্রথমবারও দেখা হয়েছিল সেমিফাইনালে, ২০০৯-১০ মৌসুমে। সেবার হোসে মরিনহোর ইন্টার বিদায় করেছিল বার্সাকে (৩-২ অগ্রগামিতায়)। এ যাত্রায় কী হয়, সেটা জানা যাবে দুই জায়ান্টের দুই লেগের লড়াই শেষে।

নেদারল্যান্ডসকে জিততে দিল না জাপান

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৪:১১ এএম
নেদারল্যান্ডসকে জিততে দিল না জাপান
গোলের পর জাপানের খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

আক্রমণ-পাল্টা আক্রমণেও প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটে আসে ৩ গোল। তাতে ২-১ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। কিন্তু শেষ মুহূর্তে জাপানের গোলে জয়বঞ্চিত হয়েছে নেদারল্যান্ডস। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। 

রবিবার (১৪ জুন) ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। 

ম্যাচের প্রথমার্ধে দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েছে। কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। এতে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে মাঠে নামার ৫ মিনিট পরই গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ৫১ মিনিটে রায়ান গ্রাভেনবার্চের ক্রস ফাঁকা জায়গায় পেয়ে হেডে গোল করেন ভার্জিল ফন ডাইক। বলটি পোস্টে লেগে জালে জড়ায়। 

ফন ডাইকের গোলে এগিয়ে গেলেও মাত্র ৬ মিনিট লিড ধরে রাখতে সক্ষম হয় ডাচরা। ম্যাচের ৫৭ মিনিটে তাকেফুসা কুবো বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে কেইতো নাকামুরার দিকে নিখুঁত পাস বাড়ান এবং তিনি দারুণ শটে বল জালে জড়ান। তার গোলে সমতায় ফিরে জাপান। 

ম্যাচের ৬৪ মিনিটে আসে তৃতীয় গোল। এবার নেদারল্যান্ডসের গোলের নায়ক ক্রিসেনসিও সামারভিল। পেনাল্টি বক্সের ওপর দিয়ে আড়াআড়িভাবে এগিয়ে গিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল পাঠিয়ে দেন জালে। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না সেই শট ঠেকানোর। মাত্র ১৩ মিনিটেই আসে তিন গোল। 

২-১ গোলে এগিয়ে থেকে নেদারল্যান্ডস যখন জয়ের স্বপ্ন বুনছিল সে সময় তাদের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ান দাইচি কামাদা।

কর্নার থেকে ভেসে আসা বলে হেডে জালে জড়ান কোকি ওগাওয়া। ডাচ গোলরক্ষক বার্ট ফারব্রুগেনের হাতে বল লাগলেও তিনি তা জালে ঢোকা থেকে ঠেকাতে পারেননি। 

পরবর্তী সময়ে রিপ্লেতে দেখা যায়, বলটি জালে যাওয়ার আগে দাইচি কামাদার শরীর স্পর্শ করে। যার ফলে গোলের কৃতিত্ব তারই। এতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে জাপান।

সালমান/

প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৪২ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:৪৫ এএম
প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই ম্যাচে মাঠে নামলেই দারুণ এক রেকর্ড গড়বেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনার জার্সি গায়ে এখন পর্যন্ত ১৯৯ ম্যাচ খেলেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই ২০০ ম্যাচ খেলার রেকর্ডে নাম লেখাবেন সর্বোচ্চ আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এদিকে মেসির ফিটনেস ইস্যুতে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছিল আর্জেন্টিনা শিবিরে। কেননা গত মাসে ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে মাঠ ছাড়তে হয় মেসিকে। কিন্তু আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নেমে সেই শঙ্কা দূর করেন তিনি। সেই ম্যাচে ২০ মিনিটের মতো মাঠে ছিলেন মেসি। নামার কিছুক্ষণ পর পেনাল্টি থেকে গোলও আদায় করে নেন তিনি। এবার অধিনায়ককে নিয়েই মূল লড়াইয়ে নামার অপেক্ষায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রসঙ্গত, সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটি পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি এখন পর্যন্ত ২২৮টি ম্যাচ খেলেছেন। ২০২টি ম্যাচ খেলে তালিকায় দুইয়ে আছেন কুয়েতের বাদের আল মুতাওয়া। আর তিনে আছেন মেসি।  

সালমান/

কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:১৮ এএম
কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড
ডিক অ্যাডভোকাট

কুরাসাওয়ের ডাচ কোচ ডিক অ্যাডভোকাট ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে রেকর্ড গড়েছেন। চলতি বিশ্বকাপে জার্মানির বিপক্ষে কুরাসাওয়ের প্রথম ম্যাচে দায়িত্ব পালন করার সময় তার বয়স ছিল ৭৮ বছর ২৬০ দিন।

অ্যাডভোকাট এই রেকর্ড গড়েন চলতি বিশ্বকাপেই গড়া আগের রেকর্ডটি ভেঙে। এর আগে, মিরোস্লাভ কৌবেক (চেক প্রজাতন্ত্র) এবং হুগো ব্রুস (দক্ষিণ আফ্রিকা) ৭৪ বছর বয়সে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে রেকর্ড গড়েছিলেন। 

এর মধ্যে হুগো ব্রুসের জন্ম ১৯৫২ সালের ১০ এপ্রিল, আর কৌবেকের জন্ম ১৯৫১ সালের ১ সেপ্টেম্বর। অন্যদিকে অ্যাডভোকাটের জন্ম ১৯৪৭ সালের ২৭ সেপ্টেম্বর। তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ।

২০২৬ বিশ্বকাপের আগে এই রেকর্ডের মালিক ছিলেন জার্মানির অটো রেহাগেল। তিনি ২০১০ ফিফা বিশ্বকাপে গ্রিস জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার সময় ৭১ বছর ৩১৭ দিন বয়সে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়েছিলেন।

সালমান/

গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৫৫ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:১৫ এএম
গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

আক্রমণ ও পাল্টা আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি জাপান ও নেদারল্যান্ডস। ফলে গোলশূন্য থেকে প্রথমার্থ শেষ করেছে তারা।

রবিবার (১৪ জুন) ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হয় ম্যাচ।

প্রথমার্ধের ৩৪ মিনিটে দারুণ এক সুযোগ আসে নেদারল্যান্ডসের সামনে। কর্নার থেকে ডনিয়েল মালেনের নেওয়া হেড ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। তার দুর্দান্ত সেভে প্রথমার্ধে গোল হজম করতে হয়নি জাপানকে। 

সালমান/

মরুর সাহস, উরুগুয়ের ইতিহাস

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:০০ এএম
মরুর সাহস, উরুগুয়ের ইতিহাস
ছবি: সংগৃহীত

এক পাশে ফুটবল ইতিহাসের অন্যতম প্রাচীন শক্তি, অন্য পাশে মরুভূমির দেশ হলেও বিশ্বকাপে চমক দেখানোর স্মৃতি আছে যাদের। ২০২৬ বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে মঙ্গলবার ভোরে মুখোমুখি হচ্ছে উরুগুয়ে ও সৌদি আরব। মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৬ জুন) ভোর ৪টায় শুরু হবে ম্যাচ। দুই দলের লক্ষ্য আলাদা। উরুগুয়ে চাইছে নিজেদের গৌরবময় অতীতের সঙ্গে নতুন সাফল্যের সেতুবন্ধ গড়তে, আর সৌদি আরব খুঁজছে আরেকটি বিশ্বকাপ-অঘটনের গল্প।

বিশ্বকাপের ইতিহাসে উরুগুয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারাই। এরপর ১৯৫০ সালে ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতে দক্ষিণ আমেরিকার দেশটি। বিশ্বকাপ একাধিকবার জেতা মাত্র ছয় দেশের একটি উরুগুয়ে। কিন্তু ইতিহাস যত উজ্জ্বলই হোক, সাম্প্রতিক সময়ে বিশ্বকাপের শুরুটা খুব একটা ভালো হয় না তাদের। শেষ আটটি উদ্বোধনী ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে লা সেলেস্তেরা। চারটি ড্র, তিনটিতে হার।

এই দলের নেতৃত্বে আছেন অভিজ্ঞ মার্সেলো বিয়েলসা। বিশ্বকাপে এটি তার তৃতীয় অধ্যায়। এর আগে আর্জেন্টিনা ও চিলির কোচ হিসেবে বিশ্বকাপ খেলিয়েছেন তিনি। তিনটি ভিন্ন জাতীয় দল নিয়ে বিশ্বকাপ পরিচালনা করা কোচের সংখ্যা খুবই কম; সেই বিশেষ তালিকাতেই আছেন বিয়েলসা।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে উরুগুয়ে ছিল চতুর্থ। সবচেয়ে বড় সাফল্য; আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানো। আক্রমণে সবচেয়ে বেশি অবদান ছিল দারউইন নুনিয়েসের। পাঁচ গোল ও দুই গোলে সহায়তা করে তিনি ছিলেন দলের প্রধান অস্ত্র। আক্রমণের দায়িত্ব এবারও তার কাঁধেই। তবে কিছুটা দুশ্চিন্তা আছে উরুগুয়ে শিবিরে। দলের তুখোড় মিডফিল্ডার জর্জিয়ান দে আরাসকায়েতা, রোনাল্ড আরাউহো ও অধিনায়ক হোসে মারিয়া হিমেনেসের শারীরিক অবস্থা পুরোপুরি নিশ্চিত নয়। হিমেনেস না খেললে অধিনায়কত্ব করবেন ফেদেরিকো ভালভার্দে।

অন্যদিকে সৌদি আরবের পথটা ছিল কঠিন। এশিয়া অঞ্চলের বাছাইয়ে প্রত্যাশামতো খেলতে পারেনি তারা। শেষ পর্যন্ত চতুর্থ ধাপে ইরাক ও ইন্দোনেশিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। ১২ ম্যাচে মাত্র ১০ গোল করার পর বিদায় নেন হারভে রেনার। এরপর দায়িত্ব নেন গ্রিসের কোচ জর্জিওস দোনিস। নতুন কোচের অধীনে শুরুটা মিশ্র; ইকুয়েডরের কাছে হারলেও পরে পুয়ের্তো রিকোকে হারিয়েছে, সেনেগালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।

তবে সৌদিদের সবচেয়ে বড় প্রেরণা এখনো কাতার বিশ্বকাপের সেই দিন। প্রথম ম্যাচেই তারা হারিয়েছিল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনাকে। বিশ্ব ফুটবলের অন্যতম বড় অঘটন হিসেবে এখনো সেই ম্যাচ আলোচনায়। যদিও পরিসংখ্যান খুব বেশি আশাবাদী নয়। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ১৩টিতেই হেরেছে সৌদি আরব। ১৫ বা তার বেশি ম্যাচ খেলা দেশগুলোর মধ্যে এটিই সবচেয়ে খারাপ হারের পালা। আর মাত্র একবারই তারা গোল না খেয়ে ম্যাচ শেষ করতে পেরেছে; ১৯৯৪ সালে বেলজিয়ামের বিপক্ষে। সেই আসরেই একবারের মতো প্রথম পর্ব পেরিয়েছিল তারা।

এবার সৌদিদের বড় ভরসা দুজন; ফিরাস আল ব্রিকান ও সালেম আল দাওসারি। বাছাইপর্বে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন আল ব্রিকান। আর ৩৪ বছর বয়সেও সালেম দলটির প্রাণভোমরা। আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়া গোলটিও এসেছিল তার পা থেকেই। গোলপোস্টের নিচেও কিছুটা অনিশ্চয়তা আছে। প্রথম পছন্দের গোলরক্ষক নাওয়াফ আল আকিদি না থাকায় দায়িত্ব পেতে পারেন অভিজ্ঞ মোহাম্মদ আল ওয়স।

দুই দলের মুখোমুখি ইতিহাস খুব ছোট। বিশ্বকাপে একবারই দেখা হয়েছে; ২০১৮ সালে। সেবার লুইস সুয়ারেজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছিল উরুগুয়ে। বিশ্বকাপের বাইরে ২০১৪ সালে রিয়াদে প্রীতি ম্যাচে ১-১ ড্র করেছিল দুই দল।

পরিসংখ্যান উরুগুয়ের দিকে। সাম্প্রতিক বিশ্লেষণেও জয়ের সম্ভাবনা তাদের অনেক বেশি। কিন্তু বিশ্বকাপ এমন এক মঞ্চ, যেখানে আট বছর আগের ইতিহাস কিংবা চার বছর আগের অঘটন; দুটোই নতুন করে জন্ম নিতে পারে।