ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
পশুর শিংয়ে নান্দনিক শিল্পকর্ম কসাইয়ের ‘এইভাবে পইড়া থাকলে বাচ্চা দুইডা মইরা যাইব’ ছড়িয়ে পড়ছে এইডস: আক্রান্ত তরুণ ও শিক্ষার্থীরা কালীগঙ্গা নদীর ওপর সেতু আছে, তবু খেয়া পারাপার ১৮ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১৮ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল প্রথম জয়ের খোঁজে… বসনিয়া চ্যালেঞ্জ সুইসদের ১৮ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি কানাডার সামনে এশিয়ান চ্যাম্পিয়নরা ৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
Nagad desktop

ভারতে ব্লক ইমরান-ওয়াসিম-বাবর

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০২:৪৬ পিএম
ভারতে ব্লক ইমরান-ওয়াসিম-বাবর
ছবি : সংগৃহীত

পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটারের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ভারতে। এই তালিকায় আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও সাবেক তারকা পেসার ওয়াসিম আকরাম।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বেশ কয়েকজন তারকাদের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। 

এই তালিকায় কেবল এই তিনজনই নন। আছেন শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, নাসিম শাহ, শাদাব খান, ইমাম-উল-হক, শান মাসুদ ও হাসান আলী। এমনকি ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ব্লক করেছে ভারত।

ভারতের নাগরিকরা ভারতে বসে পাকিস্তানের এই ক্রিকেট তারকাদের অ্যাকাউন্ট দেখতে পারছেন না। পাকিস্তান ক্রিকেটারদের অ্যাকাউন্টে প্রবেশ করতে চাইলে ইনস্টাগ্রাম বার্তা দিচ্ছে, ‘ভারতে এই অ্যাকাউন্ট প্রদর্শনযোগ্য নয়। এর কারণ হলো এই কনটেন্টকে সীমাবদ্ধ রাখার আইনি অনুরোধ মেনে চলছি আমরা।’

উল্লেখ্য, গেল মাস তথা এপ্রিল মাসের ২২ তারিখ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন মারা যান, যাদের বেশির ভাগই পর্যটক। এরপর ভারত সরকার পাকিস্তানি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর ওপর কঠোর হয়, যাদের ভারতে প্রচুর অনুসারী আছে।

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:০৭ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৪:১৩ এএম
৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। তারা ৪-২ গোলে ম্যাচটি জিতেছে। ইংল্যান্ডের হয়ে হ্যারি কেইন দুটি, জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ড একটি করে গোল করেন। আর ক্রোয়েশিয়ার হয়ে গোলের দেখা পান মার্টিন বাতুরিনা ও পেতার মুসার। 

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ৯ মিনিটে বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ফাউল করেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। এতে পেনাল্টি পায় ইংল্যান্ড। 

ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে ডোমিনিক লাইন থেকে বেরিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার বল জালে জড়াতে আর ভুল করেননি তিনি। একই দিকে শট নেন এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেন। 

ম্যাচের ৩৬ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আক্রমণটি শুরু হয় জুড বেলিংহামের বল হারানোর পর। পেতার সুচিচ সহজ একটি পাসে মার্টিন বাতুরিনাকে খুঁজে পান এবং তিনি বক্সের বাইরে থেকে দারুণভাবে শট নিয়ে গোল করেন। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলটিতে হাত লাগালেও শেষ পর্যন্ত তা আটকাতে পারেননি।

ইংল্যান্ডের জালে বল জড়ালেও তাদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ৫ মিনিট পর ম্যাচের ৪২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে ক্রোয়েশিয়ার জালে পাঠান হ্যারি কেইন। 

২-১ গোলে পিছিয়ে পড়লেও বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পেতার মুসার গোলে সমতায় ফিরে তারা। এতে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণে ধার বাড়ায় ইংল্যান্ড। ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকেন জুড বেলিংহাম। তার নেওয়া শটে বল পোস্টে লেগে জড়ায় জালে। এরপর দুই হাত আকাশের দিকে তুলে পরিচিত উদ্‌যাপন।  

ম্যাচের ৮৫ মিনিটে চতুর্থ গোলের দেখা পায় টমাস টুখেলের শিষ্যরা। বদলি খেলোয়াড়রা মিলে পাল্টা আক্রমণে গোল আদায় করে নেন। ডিজেড স্পেন্স বলটি কাটব্যাক করে বুকায়ো সাকার কাছে দেন, এরপর সাকা খুঁজে নেন মার্কাস রাশফোর্ডকে। রাশফোর্ড একটু জায়গা বানিয়ে ডান পায়ে শট নিয়ে শান্তভাবে বল জালে পাঠিয়ে দেন। 

ইংল্যান্ডের জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু তা হতে দেননি ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। দারুণ দক্ষতায় বেশ কয়েকটি সেভ দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত গোলের সংখ্যা বাড়াতে পারেনি ক্রোয়েশিয়াও। 

সালমান/

কানাডার সামনে এশিয়ান চ্যাম্পিয়নরা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:০০ এএম
কানাডার সামনে এশিয়ান চ্যাম্পিয়নরা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা তাদের মিশন শুরু করেছে ড্র দিয়ে। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারও ঠিক তাই। দুদলের জন্যই যা ছিল নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট। আজ (১৮ জুন) নিজেদের মধ্যে মুখোমুখি লড়াইয়ে উভয় দলেরই লক্ষ্য থাকবে একটাই- বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নেওয়া।

নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১-১ ড্র করেছে কানাডা। অন্যদিকে কাতার একই স্কোরলাইনে পয়েন্ট ভাগাভাগি করে সুইজারল্যান্ডের বিপক্ষে। ২০২২ বিশ্বকাপে আয়োজক হিসেবে খেলা কাতার শূন্য পয়েন্টে আসর শেষ করেছিল। এবার তাদের শুরুটা হয়েছে দারুণ। কানাডার বিপক্ষে সেই ধারাটাই টেনে নিতে চাইবে তারা।

অবশ্য ঘরের মাঠে খেলায় অনেকদিক থেকেই এগিয়ে থাকবে কানাডা। দলটির দারুণ কিছু খেলোয়াড়ও রয়েছে। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিলেই বিপদ হতে পারে। ফলে সতর্ক থাকতে হবে কানাডা কোচ জেসি মার্শকে। পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে এগিয়ে যেতে এই ম্যাচ স্বাগতিরদের জন্য বড় সুযোগ।

এদিকে সুইজারল্যান্ডকে রুখে দিয়ে চমকই দিয়েছে কাতার। কিছুটা ভাগ্যেরও ছোঁয়া পেয়েছে দলটি। একেবারে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে পয়েন্ট পায় এশিয়ান চ্যাম্পিয়নরা। সুইসরা প্রতিপক্ষকে কিছুটা হালকাভাবে নিয়েই বিপাকে পড়েছে। কানাডা যে একই ভুল করবে না, এটা নিশ্চিত থেকেই মাঠে নামবে কাতার। ফলে ভালো একটা লড়াই হওয়া কথা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে কানাডার অবস্থান ৩২তম, কাতার ৪৯তম। এর আগে দুই দল একবারই মুখোমুখি হয়েছে। ২০২২ সালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে ২-০ গোলে জয় তুলে নিয়েছিল কানাডা।

বসনিয়া চ্যালেঞ্জ সুইসদের

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:০০ এএম
বসনিয়া চ্যালেঞ্জ সুইসদের
ছবি: সংগৃহীত

‘বি’ গ্রুপের চার দলই নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে এবারের বিশ্বকাপ শুরু করেছে। সহ-আয়োজক কানাডার বিপক্ষে ১-১ ড্র করেছিল বসনিয়া-হার্জেগোভিনা। অন্যদিকে কাতারের বিপক্ষে ১-১ ড্র করেছিল সুইজারল্যান্ড। ফলে টেবিলে সবারই অর্জন ১ পয়েন্ট করে। এরপরও গ্রুপ টেবিলে সুইজারল্যান্ড আছে শীর্ষে, বসনিয়া চতুর্থ স্থানে। আজ নিশ্চয়ই বসনিয়া পয়েন্ট ও অবস্থান উভয় দিক থেকেই এগিয়ে যেতে চাইবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা আছে ৬৩তম স্থানে। সুইজারল্যান্ড তাদের থেকে বেশ এগিয়ে; ১৯তম স্থানে দলটি। এ ম্যাচে ফেবারিটও সুইসরাই।

বসনিয়া অবশ্য নিজেদের সবশেষ ৯ ম্যাচে অপরাজিত। এই ধারাটা সুইজারল্যান্ড ম্যাচে টেনে নেওয়াটা তাদের জন্য চ্যালেঞ্জিংই হবে। ঐতিহ্যগতভাবেই সুইজারল্যান্ড যে তাদের থেকে বেশ এগিয়ে। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে সুইজারল্যান্ড তাদের সবশেষ ১৭টি গ্রুপ ম্যাচের মধ্যে হেরেছে মাত্র দুটিতে। এবার দিয়ে ১৩তম বারের মতো বিশ্বকাপ খেলা সুইজারল্যান্ড তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছে। সবশেষ কাতার বিশ্বকাপেও শেষ ষোলোতে খেলেছে দলটি।

অন্যদিকে বসনিয়া দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলছে। ২০১৪ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বেই তাদের যাত্রা থেমেছিল। তবে বিদায় নেওয়ার আগে ইরানকে হারিয়েছিল তারা। এবার এক যুগ পর বিশ্বকাপে ফিরে অন্তত আরেকটি জয় তো তারা তুলে নিতে চাইবেই!

সুইজারল্যান্ডকে হারানোর রেকর্ডও কিন্তু আছে বসনিয়ার। এর আগে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ১০ বছর আগের সেই লড়াইয়ে ২-০ গোলে জিতেছিল বসনিয়া। সেটাও সুইজারল্যান্ডের মাঠে।

প্রথম জয়ের খোঁজে…

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:০০ এএম
প্রথম জয়ের খোঁজে…
ছবি: সংগৃহীত

এবারের আসরের উদ্বোধনী দিনে ভিন্ন দুই ম্যাচে মাঠে নেমেছিল এই দুই দল। উভয়কেই পুড়তে হয়েছে হারের বেদনায়। সেই হতাশা ভুলে এ ম্যাচে প্রথম জয়ের সন্ধান করবে তারা। পরের ধাপের আশা জিইয়ে রাখতে আসলে এর বিকল্পও নেই তাদের।

আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে খুব একটা লড়াই জমাতে পারেনি দলটি। ২-০ গোলে হারা ম্যাচে তাদের দু-দুজন খেলোয়াড় লাল কার্ড দেখে। তারা হলেন থেম্বা জোয়ান ও স্ফেফেলো সিটোলে। খুব স্বাভাবিকভাবেই আজ তাদের মাঠে নামা হচ্ছে না।

২০১০ সালে আয়োজক হিসেবে বিশ্বকাপ খেলার পর তিনটি বিশ্বকাপ মিস করেছে দলটি। অর্থাৎ এবার ১৬ বছর পর তারা বিশ্বমঞ্চে ফিরেছে। এর আগে মোট তিনবার বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ পর্বের বাধা তারা কখনোই পেরোতে পারেনি।

এদিকে ২০ বছর পর বিশ্বকাপে ফেরা চেক প্রজাতন্ত্র নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে। তবে ম্যাচটিতে শুরুতে লিড নিয়েছিল তারাই। স্বাধীন দেশ হিসেবে এর আগে একবারই বিশ্বকাপে অংশ নিয়েছিল দলটি। ২০০৬ সালের ওই আসরে তারা আটকে গিয়েছিল গ্রুপ পর্বেই। এবার দ্বিতীয় ধাপে পা রাখার লক্ষ্য পূরণ করতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করতে চাইবে চেকরা। গ্রুপের শেষ ম্যাচটা যে তাদের স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে চেক প্রজাতন্ত্রের অবস্থান ৪৩তম। দক্ষিণ আফ্রিকার আছে ৬১তম স্থানে। এর আগে দুদল একবারই মুখোমুখি হয়েছিল। ২৯ বছর আগের সেই ম্যাচটি ২-২ ড্র হয়েছিল।

দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৯ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৯ এএম
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে দুই বার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সমতায় ফিরে ক্রোয়েশিয়া। মার্টিন বাতুরিনা ও পেতার মুসার গোলে ২-২ সমতায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে। ইংল্যান্ডের পক্ষে দুটি গোলই করেন অধিনায়ক হ্যারি কেইন।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ডালাস স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। 

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ৯ মিনিটে বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ফাউল করেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। এতে পেনাল্টি পায় ইংল্যান্ড। 

ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে ডোমিনিক লাইন থেকে বেরিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার বল জালে জড়াতে আর ভুল করেননি তিনি। একই দিকে শট নেন এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেন। 

ম্যাচের ৩৬ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আক্রমণটি শুরু হয় জুড বেলিংহামের বল হারানোর পর। পেতার সুচিচ সহজ একটি পাসে মার্টিন বাতুরিনাকে খুঁজে পান এবং তিনি বক্সের বাইরে থেকে দারুণভাবে শট নিয়ে গোল করেন। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলটিতে হাত লাগালেও শেষ পর্যন্ত তা আটকাতে পারেননি।

ইংল্যান্ডের জালে বল জড়ালেও তাদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ৫ মিনিট পর ম্যাচের ৪২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে ক্রোয়েশিয়ার জালে পাঠান হ্যারি কেইন।

২-১ গোলে পিছিয়ে পড়লেও বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পেতার মুসার গোলে সমতায় ফিরে তারা। 

সালমান/