ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু
Nagad desktop

বার্সা-ইন্টার আজ মুখোমুখি সান সিরোয় মহারণ

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১১:৫০ এএম
সান সিরোয় মহারণ
ছবি : সংগৃহীত

ন্যু ক্যাম্পে প্রথম লেগের ম্যাচ ৩-৩ গোলে ড্র। ফিরতি লেগে জয়ী দল পাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট। আজ সান সিরোয় হবে সেই মহারণ। যে যুদ্ধে মাঠে নামবে বার্সেলোনা ও ইন্টার মিলান। গত সপ্তাহে প্রথম লেগের ম্যাচটি ছিল ঠাসা উত্তেজনায় ভরপুর। যেখানে বার্সাকে রীতিমতো ভড়কে দিয়েছিল ইতালিয়ান দলটি। ২১ মিনিটেই দুই গোলে লিড নিয়েছিল ইন্টার।  পরে অবশ্য ১৭ মিনিটের মধ্যেই দুই গোল শোধ দেয় বার্সা। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ইন্টার আবার লিড নিলেও পরের মিনিটেই আত্মঘাতী গোলে ম্যাচে সমতা আনে বার্সা। সব মিলিয়ে ম্যাচ ছিল রোমাঞ্চকর। 

ইন্টারের শক্তি

ঘরের মাঠ বলেই ইন্টার মিলান আজ এগিয়ে থাকছে। সেমিফাইনাল পর্যন্ত আসার পথে তারা গোল হজম করেছে মাত্র ৫ বার। লিগ পর্বে বার্সার সমান ১৯ পয়েন্টও ছিল দলটির। নকআউটে হারিয়েছে ফেইনুর্ড ও বায়ার্ন মিউনিখকে। ইন্টার সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ২০১০ সালে। সেবারও সেমিফাইনালে ইন্টার হারিয়েছিল বার্সাকে। মরিনহোর কোচিংয়ে ফাইনালে ইন্টার হারায় বায়ার্ন মিউনিখকে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৫ ম্যাচ অপরাজিত ইন্টার মিলান। এর মধ্যে জয় ১২টিতে। সান সিরোতে ১১টি ইউরোপিয়ান সেমিফাইনালের মধ্যে ৯টিই জিতেছে তারা। 

মরিয়া বার্সা 

কোপা দেলরে জয়ী বার্সার সামনে ট্রেবল জয়ের হাতছানি। লিগে সবার ওপরে দলটি। ইন্টারকে আজ হারাতে পারলে আরেকটি ফাইনালে পৌঁছাবে হ্যান্সি ফ্লিক শিবির। বার্সার আলোচিত স্ট্রাইকার লামিন ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৫ গোল। কিশোর বয়সে এক মৌসুমে এত বেশি গোল এর আগে শুধু রাউল (৬), এমবাপ্পে (৬) ও হলান্ড (১০) করতে পেরেছেন। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সা খেলছে ধারাবাহিক ও গতিশীল ফুটবল। ফ্লিক নিজেও একবার চ্যাম্পিয়ন ছিলেন বায়ার্নের কোচ হিসেবে।

দলের হালহকিকত

ইন্টার মিলানের বড় ধাক্কা আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজের ইনজুরি। বেঞ্জামিন পাভার্ডও মাঠের বাইরে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন থুরাম। স্কোয়াডে ফেরার অপেক্ষায় ডুমফ্রিজ, মিখিটারিয়ান, ইয়ান সমার। অন্যদিকে বার্সার জন্য সুখবর রবার্ত লেভানদোভস্কির স্কোয়াডে ফেরা। গোলরক্ষক স্টেগেনও লম্বা ইনজুরির পর ফিরেছেন। জুল কুন্দে এখনো চোটে। 

পরিসংখ্যান

বার্সেলোনা তাদের শেষ ৪টি সেমিফাইনাল অ্যাওয়ে ম্যাচেই হেরেছে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের অ্যাওয়ে ম্যাচে বার্সার জয় মাত্র ২টি, হেরেছে ১১টিতে। সান সিরোতে ইন্টারের বিপক্ষে ছয় ম্যাচে মাত্র একবার জিতেছে বার্সা। ইতালিতে বার্সেলোনার রেকর্ড দুর্বল- ২৪ ম্যাচে মাত্র ৫ জয়। 

বার্সাবধে প্রস্তুত ইনজাঘি

ঘরের মাঠে বার্সাকে হারিয়ে ফাইনালে যেতে চান ইন্টার কোচ সিমোনে ইনজাঘি। তিনি বলেন, ‘এটা আমাদের ফাইনালে যাওয়ার পথ। আমরা দুর্দান্ত একটি পথ পেরিয়ে এখানে এসেছি। আগামীকালের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানেই মিলবে ফাইনালের টিকিট। বার্সাকে হারাতে নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করব।’ 

বার্সেলোনার বিস্ময়কর বালক ইয়ামাল প্রসঙ্গে ইন্টার কোচ বলেন, ‘প্রথম লেগের পর আমরা বিশ্লেষণ করেছি কোথায় আরও ভালো করা যেত ইয়ামালকে রক্ষণে আটকাতে। এমন খেলোয়াড়কে যতটা সম্ভব কম রেফারেন্স পয়েন্ট দেওয়া উচিত- এটাই আদর্শ। ওর মধ্যে দারুণ প্রতিভা রয়েছে।’ 

রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০২ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:১৭ এএম
রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের পর প্রথম পয়েন্ট পেল তারা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

বুধবার (১৭ জুন) হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় পর্তুগাল।

ম্যাচের ৬ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে হেডে গোল করেন জোয়াও নেভেস। এতে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল হজম করতে হয় তাদের। 

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা ইওয়ানে উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। এতেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের দেখা পায় আফ্রিকার দেশটি।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগাল। যদি জোয়াও ক্যানসেলোর অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিকে করা গোলটি অফসাইডের কারণে বাতিল না হতো। এরপর সুযোগ আসে কঙ্গোর, এগিয়ে যাওয়ার। কিন্তু কেদ্রিক বাবাম্বুর জোরালো শটে বল পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় তারা।

জয়ের খোঁজে একের পর এক চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি পর্তুগাল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

সালমান/

অনুশীলনে ফিরলেন নেইমার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৪৪ এএম
অনুশীলনে ফিরলেন নেইমার
ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফের ইনজুরিতে এক মাস ধরে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড বুধবার (১৭ জুন) নিউ জার্সির মরিস্টাউনে দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেন।

বিশ্বকাপ চলাকালে এই প্রথমবার ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে প্রাথমিক অনুশীলন করার পর তিনি কোচিং স্টাফদের তত্ত্বাবধানে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফের চোটে পড়েন নেইমার। এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। তবে চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রেখেছে ব্রাজিল।

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। গ্রুপপর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ হাইতি, এরপর স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। 

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচে নেইমারকে না খেলিয়ে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে দলের মেডিকেল স্টাফদের।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসন ও একাধিক চোটের কারণে প্রায় ৭০০ দিন জাতীয় দলের বাইরে কাটাতে হয়েছে তাকে।

সালমান/

বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৫৫ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:১৪ এএম
বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়ল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেল তারা। সুবাদে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ করেছে আফ্রিকার দেশটি।

বুধবার (১৭ জুন) হিউস্টনে গ্রুপ ‘কে’-র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামে দুইদল।

ম্যাচের শুরুতে মাত্র ৬ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালকে এগিয়ে নেন জোয়াও নেভেস। পেদ্রো নেতোর পাস থেকে হেডে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসিকে পরাস্ত করেন তিনি। পর্তুগালের জার্সিতে পেয়ে যান চতুর্থ গোলের দেখা। 

শুরুর লিড ধরেই এগিয়ে যেতে থাকে পর্তুগাল। প্রথমার্ধ প্রায় শেষের দিকে। চলছিল যোগ করা সময়ের পঞ্চম মিনিটের খেলা। এমন সময় চমক দেখাল কঙ্গো। পেয়ে গেল বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল। এই ঐতিহাসিক গোলের নায়ক ইওয়ানে উইসা। 

শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। তা ঠেকানোর কোনো সুযোগই পাননি দিয়োগো কস্তা। এতে শেষ মুহূর্তে ১-১ গোলে সমতায় ফেরে কঙ্গো। তাদের গোলের পর শেষ হয় প্রথমার্ধ।

সালমান/

মেসির পর রোনালদোর কীর্তি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:১৯ পিএম
মেসির পর রোনালদোর কীর্তি
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো

২০২২ কাতার বিশ্বকাপেই অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু তাদের ভুল প্রমাণ করে আরও এক বিশ্বকাপে নাম লেখালেন তারা।

বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে দারুণ হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু করেন মেসি। এতে দেশের জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপে নামার কীর্তি গড়েন তিনি।

মেসির পর এই কীর্তি গড়লেন রোনালদো। আজ রাতে ডিআর কঙ্গোর বিপক্ষে নেমেছেন তিনি। এর মধ্য দিয়ে তিনিও পর্তুগালের জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপে নামার কীর্তি গড়লেন। 

মেসি-রোনালদোর মতো মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়াও এই কীর্তি গড়েছেন। তবে ২০০৬ ও ২০১০ আসরে স্কোয়াডে থাকলেও তার মাঠে নামার সুযোগ হয়নি। এবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি।

সালমান/

পর্তুগালের একাদশে রোনালদো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৪২ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:০৮ এএম
পর্তুগালের একাদশে রোনালদো
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। এই ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে দলটি। পর্তুগালের শুরুর একাদশে আছেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বুধবার (১৭ জুন) হিউস্টনে গ্রুপ ‘কে’-র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে দুই দল।

মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা ও জোয়াও নেভেসের প্রতি আস্থা রেখেছেন পর্তুগালের স্প্যানিশ কোচ রর্বাতো মার্টিনেজ। আর রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন জোয়াও ক্যানসেলো, টমাস আরাজো, রাফায়েল ভেইগা ও নুনো মেন্ডিস।

পর্তুগাল একাদশ: ডিয়াগো কস্তা, জোয়াও ক্যানসেলো, টমাস আরাজো, রাফায়েল ভেইগা, নুনো মেন্ডিস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ,  বার্নার্দো সিলভা, পেদ্রো নেতো, ক্রিশ্চিয়ানো রোনালদো।

সালমান/