ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
টিভিতে আজকের খেলা দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’ কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি জি৭ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমিই বস’ লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার পাওনা টাকার বিরোধেই খুন হন আরিফ আবারও বাড়ল স্বর্ণের দাম ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৩ নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ চট্টগ্রামের অপহরণকারীদের হুমকিমূলক চিরকুট,নিখোঁজ শিশু উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়ার শুভ সূচনা ধোবাউড়ায় শিশু নিছামনি ধর্ষণ-হত্যার বর্ণনা দিলেন ৪ ধর্ষক গ্রাহক আস্থা ও প্রযুক্তিনির্ভর সেবায় সাফল্যের চূড়ায় পূবালী ব্যাংক ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রাসুল (সা.)-এর রাতের অভ্যাস কি ছিল? মেসি-দ্যুতিতে রঙিন বিশ্ব ভুল পরিকল্পনায় ঝুলে গেল মন্ত্রীদের জন্য মসজিদ নির্মাণ প্রকল্প মেসিতে মাতাল বিশ্ব বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ বিশ্বকাপে অভিষেকেই বিরল ভৌগোলিক কৃতিত্ব উজবেকিস্তানের ঝিনাইদহের শৈলকুপায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান শেষ মুহূর্তের ইরেনকির গোলে পানামাকে হারিয়ে ঘানার জয়; খেলোয়াড়দের রেটিং দূরত্ব হাজার মাইল, উৎসব ক্যাম্পাসে তিস্তায় আরেকটি ব্যারেজ নির্মাণ হবে: সংসদে প্রধানমন্ত্রী
Nagad desktop

চ্যাম্পিয়ন্স লিগ ইন্টারের কামব্যাকে ফাইনাল স্বপ্নের সমাধি বার্সেলোনার

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:২৯ এএম
আপডেট: ০৭ মে ২০২৫, ১০:২৯ এএম
ইন্টারের কামব্যাকে ফাইনাল স্বপ্নের সমাধি বার্সেলোনার
ছবি : সংগৃহীত

প্রথম লেগে বার্সেলোনার মাঠে রোমাঞ্চকর লড়াইটা শেষ হয়েছিল ৩-৩ ব্যবধানে। সেই ম্যাচের ফলাফলেই ধারণা করা হচ্ছিল যে লড়াইটা দ্বিতীয় লেগেও কতটা জমজমাট হতে চলেছে। সেই ধারণা সত্যি হলো ইন্টার মিলানের মাঠে। যেখানে ফের দেখা গেছে রোমাঞ্চকর আরেক লড়াই। 

সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ড্র করার পর প্রতিপক্ষের মাঠে ৪-৩ ব্যবধানে হেরে ইন্টার পরীক্ষায় ফেল করলো বার্সেলোনা। তবে এবারও ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত খেলা ৩-৩ সমতাতেই থাকে।

অতিরিক্ত ৩০ মিনিট খেলা মাঠে গড়ালে ডেভিড ফ্রাত্তেসির গোলে জিতে যায় ইন্টার। দুই লেগ মিলিয়ে ৭–৬ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল ইতালির ক্লাবটি।

মঙ্গলবার (৬ মে) সান সিরোতে ম্যাচের প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক ইন্টার মিলান। লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়ালু করেন গোল দুটি।

বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে ১৫ মিনিটের মধ্যেই এরিক গার্সিয়া ও দানি ওলমোর গোলে ম্যাচে সমতা ফিরে আসে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষের আগে ৮৮ মিনিটে রাফিনিয়ার গোলে ব্যবধান ৩-২ করে ফেলা বার্সেলোনা দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লেখার প্রস্তুতি নেয়।

কিন্তু ঘরের মাঠে নাছোড়বান্দা ইন্টার ম্যাচের শেষদিকে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলের দেখা পেয়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন সেন্টারব্যাক ফ্রান্সেসকো আচেরবি। 

প্রথম লেগের মতো ম্যাচের স্কোর ৩-৩ হয়ে যাওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ইরানি স্ট্রাইকার মেহদী তারেমির পাস থেকে দারুণ এক গোলে ইন্টারকে এগিয়ে দেন ফ্রাত্তেসি। সেই গোল আর শোধ দিতে পারেনি বার্সেলোনা। ফলে এক দশক পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখা বার্সার ট্রফি খরা কাটানোর স্বপ্নটা কেবল স্বপ্নই রয়ে গেল।

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৫৫ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
চেক -দ. আফ্রিকা, রাত ১০টা
সুইজারল্যান্ড-বসনিয়া, রাত ১টা
কানাডা-কাতার, আগামীকাল ভোর ৪টা
মেক্সিকো-দ. কোরিয়া, আগামীকাল সকাল ৭টা
বিটিভি, টি স্পোর্টস

ক্রিকেট (সরাসরি)
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
উইন্ডিজ-স্কটল্যান্ড
রাত ১১টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস নেটওয়ার্ক

দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪৮ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:৪৯ এএম
দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ
দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। ছবি: সংগৃহীত

মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপ অভিযানের শুরুতেই কোচের রণকৌশল নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছিল, তার জবাবে সমালোচকদের সরাসরি ‘মুখ বন্ধ রাখতে’ বলেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'এ' গ্রুপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পরবর্তী ম্যাচের পরিকল্পনাও তিনি নিজের নিয়মেই করবেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ব্রুসকে অভূতপূর্ব এক রক্ষণাত্মক কৌশলে দল সাজাতে দেখে দক্ষিণ আফ্রিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ওই ম্যাচে কোনো স্পষ্ট সুযোগ তৈরি করতে না পেরেই ২-০ গোলে হেরে যায় তার দল।

তাছাড়া ‘বাফানা বাফানা’ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা দলের দ্বিতীয়ার্ধে দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ম্যাচটি শেষ করতে হয় ৯ জন নিয়ে। সব মিলিয়ে প্রথম ম্যাচে ইতিবাচক কোনো ছাপই রাখতে পারেনি তারা।

সংবাদ সম্মেলনে ব্রুস বলেন, ‘আমি ৪০ বছর ধরে কোচিং করাচ্ছি। আমি জানি এই পেশায় সমালোচনা সহ্য করা কাজেরই একটা অংশ। তাই এই মুহূর্তে আমার সমালোচনা হচ্ছে। তবে মানুষকে এটা জানতে হবে—এবং যারা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে বলছি—আমি কাজটা আমার নিজের নিয়মেই করি।’

প্রাক্তন ফুটবলারদের পণ্ডিতি ও সমালোচনার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের এসব আবর্জনা আমি কখনোই শুনি না। যারা নিজেদের খুব গুরুত্বপূর্ণ ভাবেন এবং দলের সমালোচনা করেন, তাদের কথাও আমি কান দিই না। অতীতে তারা নিজেরা কী অর্জন করেছেন, তা যখন আমি ফিরে দেখি, তখন মনে হয় তাদের মুখ বন্ধ রাখাই ভালো।’

নিজের অনড় অবস্থানের পুনরাবৃত্তি করে ব্রুস বলেন, ‘মেক্সিকোর বিপক্ষে ম্যাচে কী ভুল ছিল তা আমি জানি। খেলোয়াড়রাও সেটা জানে, আর এটাই সবচেয়ে বড় বিষয়। বাকি সব ক্ষেত্রে আমি আমার পথেই চলব।’

৭৪ বছর বয়সী এই অভিজ্ঞ বেলজিয়ান কোচ জানান, টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টার ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয় পাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কাছে প্রথম ম্যাচে হেরে চেক প্রজাতন্ত্রও এখন একই সমীকরণের মুখে। 

যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪২ এএম
যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্ব বা ‘রাউন্ড অব ৩২’-এ জায়গা করে নেবে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল এবং গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল। এবারের বর্ধিত দলের বিশ্বকাপের কারণে দলগুলোর সামনে গ্রুপ পর্বে তৃতীয় হয়েও নকআউট পর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে।

৩২ দলের নকআউট পর্বের নিয়ম অনুযায়ী, প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি ১২টি গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল পরবর্তী রাউন্ডে যাবে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর তৃতীয় স্থানে থাকা ১২টি দলকে একটি আলাদা তালিকায় একত্র করা হবে। এরপর নিচের নিয়মাবলি ক্রমানুসারে বিবেচনা করে সেরা আটটি দল নির্ধারণ করা হবে:

  • গ্রুপ পর্বের সব ম্যাচ মিলিয়ে অর্জিত সর্বোচ্চ পয়েন্ট।
  • গ্রুপ পর্বের সব ম্যাচ মিলিয়ে গোল ব্যবধান (গোল ডিফারেন্স)।
  • গ্রুপ পর্বের সব ম্যাচ মিলিয়ে দেওয়া মোট গোলের সংখ্যা।
  • ফেয়ার প্লে বা দলগত আচরণ স্কোর (গ্রুপ পর্বের সব ম্যাচে খেলোয়াড় ও অফিশিয়ালদের পাওয়া হলুদ ও লাল কার্ডের সংখ্যার ওপর ভিত্তি করে)।

ওপরের সব বিষয়ে সমান হলে, সর্বশেষ প্রকাশিত ফিফা বিশ্ব র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দল ওপরে থাকবে।
প্রথম রাউন্ড শেষে তৃতীয় স্থানে থাকা দলগুলোর পয়েন্ট তালিকা

নেদারল্যান্ডস (গ্রুপ এফ) – ১ পয়েন্ট
ব্রাজিল (গ্রুপ সি) – ১ পয়েন্ট
বেলজিয়াম (গ্রুপ জি) – ১ পয়েন্ট
কাতার (গ্রুপ বি) – ১ পয়েন্ট
পর্তুগাল (গ্রুপ কে) – ১ পয়েন্ট
স্পেন (গ্রুপ এইচ) – ১ পয়েন্ট
চেক প্রজাতন্ত্র (গ্রুপ এ) – ০ পয়েন্ট
ইকুয়েডর (গ্রুপ ই) – ০ পয়েন্ট
পানামা (গ্রুপ এল) – ০ পয়েন্ট
সেনেগাল (গ্রুপ আই) – ০ পয়েন্ট
জর্ডান (গ্রুপ জে) – ০ পয়েন্ট
তুরস্ক (গ্রুপ ডি) – ০ পয়েন্ট

নিজেদের ড্র ম্যাচে দুটি গোল করায় এই তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। ১ পয়েন্ট পাওয়া বাকি দলগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে তাদের আচরণ স্কোর (ফেয়ার প্লে) এবং ফিফা র‍্যাংকিংয়ের ওপর ভিত্তি করে।

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১৪ এএম
বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের প্রথম ‘হাইড্রেশন ব্রেক’ (পানি পানের বিরতি) শুরু হতেই ডালাস স্টেডিয়ামে তীব্র দুয়োধ্বনি (বু) ভেসে আসে। ফিফার এই নতুন নিয়মের প্রতি নিজেদের চরম অসন্তুষ্টির কথাই যেন জানান দিলেন মাঠে উপস্থিত সমর্থকরা।

উত্তর আমেরিকার তীব্র গরম ও আর্দ্রতার সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে সাহায্য করার জন্য এই বিশ্বকাপে প্রথমবারের মতো প্রতি অর্ধে একটি করে বাধ্যতামূলক তিন মিনিটের বিরতি চালু করেছে ফিফা। তবে প্রবর্তনের পর থেকেই এই নিয়মটি বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

সমালোচকদের একাংশের মতে, এই বিরতি ম্যাচের স্বাভাবিক গতি ও ছন্দ নষ্ট করে দিচ্ছে। আবার অন্যদের ধারণা, ম্যাচটিকে চার কোয়ার্টারে ভাগ করে সম্প্রচারকদের বেশি বেশি বিজ্ঞাপন দেখানোর সুযোগ করে দিতেই এটি এক ধরণের চতুর চাল।

বৃহস্পতিবার ম্যাচে এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই ঘোষণা দিয়েছিলেন কিছু ইংলিশ সমর্থক। ম্যাচ চলাকালীন ২২তম মিনিটে রেফারি ক্লেমেন্ট টার্পিন যখনই বিরতির বাঁশি বাজান, তখনই দুই দেশের সমর্থকরা একসঙ্গে দুয়োধ্বনি দিতে শুরু করেন।

এল গ্রুপের অন্য ম্যাচে বেশ ঠান্ডা আবহাওয়ার শহর টরন্টোতেও এই হাইড্রেশন ব্রেক বেশ ঠান্ডা অভ্যর্থনাই পেয়েছে। সেখানে অবিরাম বৃষ্টির মধ্যে যখন পানামা ও ঘানার খেলোয়াড়রা সাইডলাইনের বেঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন গ্যালারিতে উপস্থিত দর্শকরা দুয়োধ্বনি দিচ্ছিলেন।

এর আগে গত মঙ্গলবার বস্টন স্টেডিয়ামে নরওয়ে বনাম ইরাকের মধ্যকার ম্যাচেও প্রথম বিরতি শুরু হওয়ার পর গ্যালারি থেকে দুয়োধ্বনি আসে। অথচ তখন বস্টনের তাপমাত্রা ছিল বেশ আরামদায়ক- মাত্র ২৩ ডিগ্রি সেলসিয়াস।

উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়ার শুভ সূচনা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:১৭ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১০:২২ এএম
উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়ার শুভ সূচনা
ছবি: সংগৃহীত

এশিয়ার স্থলবেষ্টিত দেশ উজবেকিস্তান প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে কলম্বিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রথমার্ধে কলম্বিয়া এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ইতালির কিংবদন্তি ডিফেন্ডার কানাভারোর অধীনে খেলা উজবেকিস্তান।

তবে গোল খেয়ে ৫ মিনিট পর আবারও এগিয়ে যায় কলম্বিয়া। আর বাড়ানো সময়ে কলম্বিয়া আরেকটি গোল করলে হার নিয়ে মাঠ ছাড়ে উজবেকিস্তান।

সমতা ফেরানোর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আবারও পিছিয়ে পড়ল উজবেকিস্তান। বিশ্বকাপের ‘কে’ গ্রুপের ম্যাচে ৬৫তম মিনিটে কলম্বিয়ার হয়ে দ্বিতীয় গোল করেন লুইস দিয়াজ।

এতে করে আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচটি নতুন করে দিক বদলে নেয়।

থিওটোনিয়াস