ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি ‘রিভারাইন পেট্রল ভেসেল’ স্ন্যাপড্রাগন প্রসেসরে স্যামসাংয়ের নতুন ল্যাপটপ গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইল মেডিকেলে হঠাৎ পরিদর্শন, অসন্তোষ প্রকাশ প্রতিমন্ত্রী টুকুর চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিচার শুরু যাত্রা ও সার্কাসে অশ্লীলতা বরদাশত নয় : সংস্কৃতিমন্ত্রী আজকে যে কেউ সরকারের বিরুদ্ধে নির্দ্বিধায় বলতে পারে: প্রধানমন্ত্রী যে জগৎ মানুষের অপেক্ষায় আছে চট্টগ্রামে এইডস ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গারা মাধবদীর ‘মমতা’ সিনেমা হল বিক্রির বিজ্ঞাপন রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম যুগোপযোগী পাঠদান শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে: গ্লেনরিচে বক্তারা ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু বৈশ্বিক শিল্প ইতিহাসের ভূ-রাজনীতিতে নারী শিল্পী নগরায়ণ, পরিবেশ বিপর্যয় ও বরেন্দ্র জনপদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি ডায়ালগ জাতীয় সংসদসহ সব খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে: স্পিকার হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭৭ ট্রাম্প-মাখোঁ নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হচ্ছে জি-৭ সম্মেলন সিলেটে ভারতীয় সিগারেটসহ অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ যুক্তরাষ্ট্র-ইরান লিখিত চুক্তির আড়ালেও থেকে যাবে অনেক ‘হিসাব’
Nagad desktop

লাহোরের হয়ে মাঠে নামার আগে যা বললেন সাকিব

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৩:৪৫ পিএম
লাহোরের হয়ে মাঠে নামার আগে যা বললেন সাকিব
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। সবশেষ খেলেছিলেন আবুধাবি টি১০ লিগে গেল বছরের নভেম্বরে। অর্থ্যাৎ ৬ মাস পর মাঠে ফিরছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে আজ শনিবার রাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সি গায়ে মাঠে নামবেন বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার। 

যুদ্ধবিরতির পর ফের শুরু হতে যাওয়া পিএসএলে বিদেশি খেলোয়াড়ের সঙ্কট কাটিয়ে উঠতে সাকিবকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এই দলে খেলেছেন রিশাদ হোসেনও। যদিও বর্তমানে তিনি রয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে।

দীর্ঘদিন পর মাঠের ক্রিকেটে ফেরার উপলক্ষ তৈরি হওয়ায় বেশ ঊচ্ছ্বসিত সাকিব। পাকিস্তানে ক্রিকেট খেলতে সবসময়ই উপভোগ করেন তিনি। এমনটাই বলেছেন লাহোর কালান্দার্সের এক ভিডিও বার্তায়, ‘আমি যখনই পাকিস্তানে এসেছি, সবসময় দারুণ উপভোগ করেছি। পাকিস্তান আমার কাছে ক্রিকেট খেলার জন্য একটি দারুণ জায়গা। আবার এখানে ফিরে খুব ভালো লাগছে।’

রবিবার (১৮ মে) একাদশে সুযোগ পেলে রাত ৯টায় রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবেন সাকিব আল হাসান।

লাহোরের হয়ে ট্রেনিং সেশন শেষ করে সাকিব বলেন, ‘আমি কয়েক ওভার বল করেছি ছন্দ ফিরে পেতে। এবং আমি যা খুঁজছিলাম, সেটা পেয়েছি। দীর্ঘদিন পর ম্যাচ খেলছি, তবে আমি প্রস্তুত হয়েই নামছি। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডি সবকিছুতেই প্রস্তুতি নিয়েছি। এখন মনে হচ্ছে, আমি পুরোপুরি তৈরি।’

বাংলাদেশ দলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন ভারতের বিপক্ষে ২০২৪ সালের অক্টোবরে কানপুর টেস্টে। সেই টেস্টে মাঠে নামার আগে দিয়েছিলেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসরের ঘোষণা। কিন্তু রাজনৈতিক কারণে আর দেশা ফেরা সম্ভব হয়নি সাকিবের।

মাঝে সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়েও বিপাকে ছিলেন এই অলরাউন্ডার। বেশ কয়েকবার অ্যাকশনের পরীক্ষা দিয়ে মার্চের ২০ তারিখ বোলিং অ্যাকশন বৈধতা পান এই অভিজ্ঞ অলরাউন্ডার।

ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটিতে হাজার হাজার ফুটবল ভক্ত বিশ্বকাপের ট্রফি জয়ের অলৌকিক প্রার্থনায় জড়ো হচ্ছেন রাজধানীর প্রধান ক্যাথেড্রালে। তবে এই প্রার্থনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেক্সিকোর জাতীয় ফুটবল দলের জার্সি পরা এক  শিশু যীশুর মূর্তি। ভক্তরা সেখানে গিয়ে দলের বিজয়ের জন্য আকুল প্রার্থনা জানাচ্ছেন।

মেক্সিকোতে এই ঐতিহ্যের সূচনা হয়েছিল ১৯৭০ সালে, যখন দেশটিতে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তবে এবারই প্রথম মেক্সিকোর প্রধান ক্যাথেড্রালে এই ফুটবলার শিশু যীশু'র মূর্তি স্থাপন করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

মেক্সিকোর সংস্কৃতিতে শিশু যীশুর মূর্তিকে বিভিন্ন পোশাকে সাজানোর রেওয়াজ বেশ পুরনো। যেমন—ভ্রমণকারীদের সুরক্ষার জন্য তাকে তীর্থযাত্রীর পোশাকে কিংবা সুস্বাস্থ্যের প্রার্থনায় 'ডাক্তার'-এর পোশাকে সাজানো হয়।

ফুটবল জার্সিতে শিশু যীশু সাজানোর এই প্রথাটি ৫৫ বছর আগে মেক্সিকো সিটির একটি দরিদ্র এলাকার 'সান মিগুয়েল আরকাঞ্জেল' চার্চে শুরু হয়েছিল। তবে চলতি বছর চার্চের নতুন যাজক এটিকে ‘অসম্মানজনক’ আখ্যা দিয়ে এই রীতির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

এতে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি অনেক ভক্ত আশঙ্কা করতে থাকেন যে, এর ফলে হয়তো জাতীয় দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই চরম উত্তেজনার মুখে মেক্সিকো সিটির মেট্রোপলিটন ক্যাথেড্রাল কর্তৃপক্ষ ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে নিজেদের প্রাঙ্গণেই 'এল ত্রি' এর জার্সি পরিহিত শিশু যীশুর মূর্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়।

ক্যাথেড্রালের ক্যানন ম্যানুয়েল কোরাল বলেন, ‘ক্যাথেড্রালে এবারই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে... স্বয়ং সাধারণ মানুষই এই দাবি জানিয়েছিলেন।’

কোরাল আরও জানান, বিশ্বকাপে প্রিয় দলের একটু বাড়তি সুবিধা বা আশীর্বাদ পাওয়ার এই আকুলতা কেবল মেক্সিকান ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজতেকা স্টেডিয়ামে উজবেকিস্তানের মুখোমুখি হওয়ার আগে কলম্বিয়ার ভক্তদেরও এখানে এসে প্রার্থনা করতে দেখা গেছে।

মেক্সিকো দলের পারফরম্যান্স যাই হোক না কেন, বিশ্বকাপ টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত এই মূর্তিটি ক্যাথেড্রালের অলিন্দসহ বিভিন্ন অংশে প্রদর্শিত হবে এবং এটি জাতীয় দলের কোনো না কোনো জার্সি পরিহিত অবস্থায় থাকবে।

গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমার্ধে গোল করার পর কেন চোখের জল ফেলেছিলেন, তা স্পষ্ট করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের দাবি, ফুটবল মাঠের বাইরের ‘সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তিগত কারণে’ আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশনে প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মেসি। একই সঙ্গে দেশের জার্সি গায়ে এটি ছিল তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।

ম্যাচের ১৮তম মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে আলজেরিয়ার জাল কাঁপান এই ৩৮ বছর বয়সী মহাতারকা। গোল উদযাপনে সতীর্থরা তাকে ঘিরে ধরার পরপরই দেখা যায়, জার্সিতে চোখ মুছছেন তিনি।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি কেন কেঁদেছিলাম? সেটি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় ছিল না, সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। গত কিছুদিন বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। তবে আমি দলের পুরো প্রতিনিধি দল এবং সতীর্থদের কাছে কৃতজ্ঞ। তারা সবসময় আমার পাশে থেকেছেন এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি জুগিয়েছেন।’

মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ
ছবি: সংগৃহীত

বয়স ৪০ ছুঁয়েছে, কিন্তু মাঠের ফুটবলে এখনো আগের মতোই সতেজ লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়া দলের প্রাণভোমরা আজ (১৮ জুন) রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই দেশের হয়ে নিজের ১৯৯তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন। দুই দলের লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।

কোচ জ্লাতকো ডালিচের চোখে মদ্রিচ শুধু একজন খেলোয়াড় নন, মাঠের সেনাপতি। ডালিচ বলেন, ‘আমাদের দলের অধিনায়ক এবং একজন মানুষ হিসেবে তার(মদ্রিচ) গুরুত্ব অপরিসীম। মাঠে সে আমার ডান হাত। জাতীয় দলের জার্সির জন্য কীভাবে লড়াই করতে হয়, তার জন্য লুকা এক বড় রোল মডেল।’

গত দুটি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার অভাবনীয় সাফল্যের নেপথ্যে ছিল এই মদ্রিচ-ডালিচ জুটি। ২০১৮ সালে রানার্স-আপ এবং ২০২২ সালেও সেমিফাইনালে খেলেছিল দলটি। তবে অতীত ইতিহাস নিয়ে মেতে থাকতে চান না ডালিচ। এবারের আসরে প্রত্যাশার চাপ মাথায় নিয়ে তিনি বলেন, ‘সেগুলো এখন আমাদের জন্য ইতিহাস। আমরা শুধু ইতিহাস নিয়ে বেঁচে থাকতে পারি না; এটি নতুন বিশ্বকাপ, যেখানে আমরা দারুণ কিছু করতে চাই।’

পাপ্পু/অনিক/

‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:২০ পিএম
‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ
ছবি: সংগৃহীত

কখনও কখনও প্রতিপক্ষকে হারানোর জন্য শুধু তারকার প্রতিভাই যথেষ্ট নয়, দরকার প্রতিপক্ষের ভুলও। আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ মনে করেন, লিওনেল মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকের পেছনে তার দলের ভুলগুলোরও বড় ভূমিকা ছিল।

আজ (১৭ জুন) সকালে কানসাস সিটিতে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর হতাশ পেতকোভিচ স্বীকার করেছেন, তার দল বারবার মেসিকে সুযোগ দিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রথম ও দ্বিতীয় গোলের ক্ষেত্রে আমরাই তাকে সুযোগ করে দিয়েছি। আমরা তার জন্য গোল করা আরও সহজ করে দিয়েছি। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মেসির চিন্তাভাবনার স্বচ্ছতা এমন যে, সে অনেক কিছুই অন্যদের চেয়ে সহজভাবে করতে পারে।’

পেতকোভিচের মতে, শুধু মেসি নন, তাকে ঘিরে গড়ে ওঠা আর্জেন্টিনা দলটিও তার শক্তির অন্যতম উৎস। তিনি মনে করেন, বর্তমান আর্জেন্টিনা দলে সবাই যেন মেসিকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য কাজ করে, ‘তার একটা বিশেষ সুবিধা আছে, কারণ পুরো আর্জেন্টিনা দল তার জন্য কাজ করে এবং তাকে সমর্থন দেয়। আজ আর্জেন্টিনা ১০টি শট নিয়েছে, যার মধ্যে সাতটিই এসেছে মেসির কাছ থেকে।’

ম্যাচের শুরু থেকেই আলজেরিয়ার রক্ষণভাগে চাপ তৈরি করেছিলেন মেসি। প্রথম গোলের সময় গোলরক্ষক লুকা জিদান আরও ভালো করতে পারতেন বলে মনে করা হচ্ছে। পরে তার একটি শটও ঠিকমতো সামলাতে পারেননি তিনি, যার রিবাউন্ড থেকেই আসে মেসির দ্বিতীয় গোল। এরপর ৭৬ মিনিটে শক্তিশালী এক শটে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

তবে হারের দায় কোনো একক খেলোয়াড়ের ওপর চাপাতে চাননি পেতকোভিচ, ‘কোনো একজন খেলোয়াড়কে দোষারোপ করা আমার স্বভাব নয়। আমরা অনেক বেশি ভুল করেছি এবং সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় ধাক্কা খাওয়া আলজেরিয়ার সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ২২ জুন তারা মুখোমুখি হবে জর্ডানের। এরপর পাঁচ দিন পর খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।

অনিক/

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার কারণ কী?

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:১০ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার কারণ কী?
ছবি: সংগৃহীত

কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ আসরের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

টুর্নামেন্টের জন্য আর্জেন্টিনার তৈরি করা নতুন কিটের সামনে একটি সোনালী প্যাচ রয়েছে, যা তাদের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরবকে ফুটিয়ে তোলে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোর ওপর জ্বলজ্বল করছে তিনটি সোনালী তারকা, যা দলটির জেতা তিনটি বিশ্বকাপকে (১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২) নির্দেশ করে।

তবে এবার জার্সির পেছনে, ঘাড়ের ঠিক নিচে লেখা রয়েছে ‘১৮৯৩’ সংখ্যাটি। কিন্তু কেন আর্জেন্টিনার জার্সিতে এই সালটি লিখে রাখা হয়েছে?

মূলত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠার বছরকে স্মরণীয় করে রাখতেই জার্সিতে ‘১৮৯৩’ সংখ্যাটি যুক্ত করা হয়েছে। এই ফুটবল অ্যাসোসিয়েশনটি প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার ওয়াটসন হাটন, যাঁকে আর্জেন্টিনার ফুটবলের জনক বলা হয়। ইউরোপের বাইরে এটিই ছিল বিশ্বের প্রথম কোনো ফুটবল অ্যাসোসিয়েশন।

পাপ্পু/রিফাত/