ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
বিদায়ের আগে আবেগঘন এক বন্ধনের গল্প বস্টনের মন জয় করেছে টার্টান আর্মি দ্রুততম গোলে এগিয়ে বিরতিতে মরক্কো সুইডিশ সমর্থকদের ‘ইয়েলো মার্চ’ রদ্রিকে নিয়ে সমালোচনা ‘অপমানজনক’ ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্পেন ৭২ সেকেন্ডে গোল করে বিশ্বকাপে রেকর্ড মরক্কোর জয়ের খোঁজে নেদারল্যান্ডস ফুরফুরে মেজাজে ইংলিশরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেল যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধ ফিফার কাছে অভিযোগ করবে ইরান ২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের সিরিজ হারের পর বাংলাদেশ শিবিরে দুসংবাদ হোর্হে মেসির গুজব ছড়ানোয় বরখাস্ত তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই একনেকে পাস হবে: পানিসম্পদমন্ত্রী চাঁদপুরের সানজিদার বিশ্বজয়, যুক্তরাষ্ট্রে ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি জাবিতে শিক্ষামন্ত্রীর আগমনে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি গণপিটুনির শিকার চার ডিবি সদস্য গ্রেপ্তার, অপহরণ চেষ্টার মামলা শিশুস্বাস্থ্যে বড় উদ্যোগ, ৬ মাসে চালু ৫ বিশেষায়িত হাসপাতাল জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপে মরক্কোর নতুন বিস্ময় আয়ুব বুয়াদ্দি সংবাদ প্রকাশের জেরে বগুড়ার সাংবাদিক কারাগারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ২৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ব্রাজিল ম্যাচে থাকছে বিরল ৫০০ বছরের পুরোনো ফুটবল লেখক শিবিরের ১৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তির আশা ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব স্মরণে মিশরে আন্তর্জাতিক সেমিনার হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম অস্ট্রেলিয়ার গতিময় কাউন্টার-অ্যাটাকে সতর্ক যুক্তরাষ্ট্র

ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপে ব্রাজিল

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১১:০৫ এএম
ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপে ব্রাজিল

ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল। ওই ম্যাচ দিয়েই ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করেন কার্লো আনচেলত্তি। তবে দ্বিতীয় ম্যাচে এসে ঠিকই জয় তুলে নিয়েছে সেলেসাওরা। আর তাতেই নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপে নিজেদের জায়গা।

বুধবার (১১ জুন) ব্রাজিলের ঘরের মাঠ নেউ কুইমিকা অ্যারেনায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আনচেলত্তির শীষ্যরা। ফলে দুই ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি।

ব্রাজিলের একমাত্র গোলটি করেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ব্রাজিল বল দখলে এগিয়ে ছিল এবং তাদের রক্ষণভাগও বেশ ভালো করেছিল। কিন্তু আক্রমণে দুর্বলতায় পায়নি জয়ের দেখা। সন্তুষ্ট থাকতে হয়েছিল ১ পয়েন্ট নিয়েই। 

তবে প্যারাগুয়ের বিপক্ষে সেই সমস্যা কাটিয়ে ওঠে ভিনিসিয়ুসরা। নিজেদের দখলে ম্যাচের ৭৩ শতাংশ বল রাখার পাশাপাশি শট নিয়েছে ১১টি, যার চারটিই ছিল লক্ষ্যে। প্যারাগুয়ে গোলের উদ্দেশ্যে শট নিতে পেরেছে মাত্র ৫টি।

প্রথমার্ধের একেবারের শেষদিকে ৪৪ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে দলকে এগিয়ে নেন। সেই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণে যথেষ্ট হয়ে যায়। 

বিরতির আগে এগিয়ে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে। একাধিকবার তারা গোলের কাছাকাছি গেলেও ব্যবধান বাড়াতে পারেনি।

এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট প্যারাগুয়ের। কনমেবল অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে শীর্ষ ছয় দল। তালিকার সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৮ পয়েন্ট। ফলে বাকি দুটি ম্যাচ হারলেও ব্রাজিলের বিশ্বকাপে খেলা নিশ্চিত।

দ্রুততম গোলে এগিয়ে বিরতিতে মরক্কো

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:০৬ এএম
দ্রুততম গোলে এগিয়ে বিরতিতে মরক্কো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ডটি নিজেদের করে নিলো মরক্কো। বোস্টন স্টেডিয়ামে ইসমাইল সাইবারির ৭২ সেকেন্ডে করা গোলে স্কটল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচ তখন মাত্র শুরু হয়েছে। মরক্কোর আক্রমণে ডান দিক দিয়ে দারুণভাবে এগিয়ে যান দিয়াজ। তার নিখুঁত পাসে বল পেয়ে যান ইসমাইল সাইবারি। নিখুঁত টাইমিংয়ে দৌড় শুরু করে প্রতিপক্ষের রক্ষণভাগকে পেছনে ফেলে দেন তিনি।

দ্রুত গোল পেয়ে ম্যাচে দারুণ সূচনা করেছে মরক্কো, আর শুরু থেকেই চাপে পড়ে গেছে স্কটল্যান্ড।

রিফাত/

৭২ সেকেন্ডে গোল করে বিশ্বকাপে রেকর্ড মরক্কোর

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:১৩ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:৪৩ এএম
৭২ সেকেন্ডে গোল করে বিশ্বকাপে রেকর্ড মরক্কোর
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে মরক্কো।বিশ্বকাপের এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ডটি নিজেদের করে নিলো মরক্কো। বোস্টন স্টেডিয়ামে ইসমাইল সাইবারির ৭২ সেকেন্ডে করা গোলে স্কটল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।

 দ্রুত গোল পেয়ে ম্যাচে দারুণ সূচনা করেছে মরক্কো, আর শুরু থেকেই চাপে পড়ে গেছে স্কটল্যান্ড।

 ম্যাচের প্রথম দিকেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে এগিয়ে যায় দলটি। দ্রুত গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে মরক্কোর খেলোয়াড়রা এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। শুরুতেই গোল করে দারুণ সূচনা পাওয়ায় সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। এখন লিড ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করাই মরক্কোর লক্ষ্য।

রিফাত/

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেল যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:০৫ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৪৪ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

এই জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্র।

সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে একটি আত্মঘাতী গোল ও অ্যালেক্স ফ্রিম্যানের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ে নকআউট পর্বে ওঠার পথে বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

সিয়াটল স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বালোগুনের দুর্দান্ত গতির আক্রমণের পর তার ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বার্জেস। ফলে আত্মঘাতী গোলে ১-০ লিড নেয় যুক্তরাষ্ট্র।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে তারা। ফ্রিম্যানের হেডে বল জালে জড়ালেও প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল করা হয়। পরে ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে গোল বৈধ ঘোষণা করা হয়। ফলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে যুক্তরাষ্ট্র।

রিফাত/

২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:৫৬ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৪০ এএম
২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দ্বিতীয় গোলের দেখা পেয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকা যুক্তরাষ্ট্র গোলের সুযোগ তৈরি করতে থাকে। এরই ধারাবাহিকতায় দলের হয়ে দ্বিতীয় গোলটি আসে, যা ম্যাচে তাদের অবস্থান আরও শক্তিশালী করে।

৪৩ মিনিটে অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলের লিড নেয় যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে বল পান সার্জিনিও ডেস্ট। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।

শুরুতে অবশ্য গোল দেননি রেফারি। পরে ভিএআরের পর্যালোচনার পর রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না। সিদ্ধান্ত মিলতেই ফ্রিম্যান ও তার সতীর্থরা দৌড়ে গিয়ে উদ্‌যাপনে মেতে ওঠেন নিজেদের সমর্থকদের সামনে।

রিফাত/

শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:১৭ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:১৬ এএম
শুরুতেই  আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

শুরুতেই অস্ট্রেলিয়াকে এক গোল করে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র।

সিয়াটলে ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে গেল অস্ট্রেলিয়া।

১১ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। বালোগুন বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত স্প্রিন্টে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ছয় গজের বক্সের দিকে এগিয়ে যান। এরপর মাঝখানে নিচু করে একটি পাস বাড়ান। কিন্তু সেটি ক্লিয়ার করতে গিয়ে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বার্জেস ভুল করে বল নিজের জালের ছাদে জড়িয়ে দেন (১-০)

রিফাত/