ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সুরের মূর্ছনায় বিশ্ব সংগীত দিবস: ঢাকার দুই প্রান্তে সুরের বিভা কুড়িগ্রামে এক বাঘা আইড় ৮৫০০০ অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদরাসাছাত্রের জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় দণ্ডিত ৫৯ জন: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য, উত্তপ্ত সংসদ স্পেনের শুরুর একাদশে ইয়ামাল সুফিয়া কামাল ও আবু হেনা মোস্তফা কামালের স্মরণে জবিতে দুই দিনব্যাপী সেমিনার শুরু মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ মালয়েশিয়ায় তারেক রহমান, বাণিজ্য–বিনিয়োগে নতুন সম্ভাবনার প্রত্যাশা দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ শরীয়তপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক স্থানীয় নির্বাচনে প্রার্থীর রাজনৈতিক পরিচয় মুখ্য নয়: ইসি সচিব বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন তারেক রহমান মাদারগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু ‘কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার উদ্যোগ নিচ্ছেন’ আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু জেনেভায় সিলেটে টানা বৃষ্টি, বন্যার শঙ্কা পাউবোর বাংলাদেশের বাজেট ২০২৬-২০২৭: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাস্তবতা গাজীপুরে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল প্রযুক্তির অপচ্ছায়া সড়কে ‘এআই ক্যামেরা’ ও অভিনব ডিজিটাল ডাকাতি বাবা দিবসে সবচেয়ে বড় প্রশ্ন: আমরা কি বাবা-মাকে হারাচ্ছি, নাকি তাদের সঙ্গে সময়ের সংযোগ হারাচ্ছি! ১০ দফা দাবিতে চাকরিচ্যুত ব্যাংকারদের মানববন্ধন সোমবার মোহভঙ্গের বাংলাদেশ: যখন বুঝলাম সর্বনাশ হয়ে গেছে

২৪ সেঞ্চুরি করা কাউকে কেন দলে নেবেন না, প্রশ্ন শান্তর

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৩:২৬ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম
২৪ সেঞ্চুরি করা কাউকে কেন দলে নেবেন না, প্রশ্ন শান্তর
ছবি : সংগৃহীত

বরাবরই ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে বেড়ান এনামুল হক বিজয়। বইয়ে দেন রানের বন্যা। কিন্তু জাতীয় দলে এলেই যেন ভুলে যান ব্যাটিং। ব্যর্থ হন রানের খাতা খুলতেও। সেই বিজয় কি আদৌ জাতীয় দলে খেলার যোগ্য? এই প্রশ্ন প্রতিনিয়তই ঘোরপাক খাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে।

জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কা সিরিজেও তার ব্যর্থতায় জোরালো হয়েছে এসব প্রশ্ন আবারও। চার ইনিংসে মোট রান এসেছে তার ব্যাটে ২৩। যার মধ্যে শূন্য রানেই আউট হয়েছেন দুবার। দ্বিতীয় টেস্টের আগে প্রধান কোচ ফিল সিমন্স আস্থা রেখেছিলেন এনামুলের ওপর। এবার সদ্য বিদায়ী টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাশে পেলেন তিনি।

শনিবার (২৮ জুন) কলম্বোয় ইনিংস ব্যবধানে হেরে সিরিজ হারার পর সংবাদ সম্মেলনে এসে বিজয়ের পক্ষ নিয়ে নাজমুল হোসেন বলেন, ‘৯ হাজার (৯০৬৬) প্রথম শ্রেণির রান, ২৪টা সেঞ্চুরি, ৪৯টা ফিফটি করা অভিজ্ঞ খেলোয়াড়কে আমরা কেন দলে নেব না? ওই চিন্তা করেই নেওয়া হয়েছিল। শেষ কয়েক বছর ধরে আমাদের ওপেনাররা ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছিল। জয় (মাহমুদুল হাসান), জাকির কিছু কিছু ম্যাচ ভালো করেছে, তারপর দেখা গেছে ওরকম অবদান রাখতে পারেনি।’

শান্তকে পাশে পেলেও বিজয় সেভাবে কখনোই মেলে ধরতে পারেননি নিজেকে টেস্ট ক্রিকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে গলেই তার অভিষেক হয়েছিল ২০১৩ সালে। ৮ ম্যাচের ক্যারিয়ারে, ১৫ ইনিংসে করেছেন এখন পর্যন্ত মাত্র ১৬২ রান। নেই জোনো অর্ধশতকও। 

দলে সুযোগ পেয়েছিলেন ঘরোয়া লিগের পারফরম্যান্স দিয়ে। গেল বছর প্রথম শ্রেণির টুর্নামেন্ট করেছিলেন ৭০০ রান। এবারের ডিপিএলেও রানের ফোয়ারায় পূর্ণ করেছিলেন ক্যারিয়ারের ৫০তম শতক। কিন্তু জাতীয় দলে একেবারেই মলিন তার পারফরম্যান্স।

জাতীয় দলের স্কোয়াডে তার সুযোগ পাওয়ার যুক্তি দেখিয়ে শান্ত বলেন, ‘আমরা এ রকম একজন অভিজ্ঞ খেলোয়াড় খুঁজছিলাম, যার অনেক রান আছে। যে কি না অভিজ্ঞ একটু এই সংস্করণে। এই চিন্তা করেই দলে তাকে নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে (রান) করতে পারে নাই। দলের জন্য এটা অবশ্যই হতাশাজনক। আমি এখনো বিশ্বাস করি, তার যদি সামনে সুযোগ আসে, অবশ্যই সে ভালো কিছু করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, শুধু তার ওপর দোষ দেওয়াটা বোকামি হবে, দল হিসেবে আমরা এ ম্যাচটা ভালো খেলি নাই।’

প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩৬ পিএম
প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে ফিরেই ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল। ম্যাচের ১০ মিনিটেই বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেলেন এই তরুণ তারকা। এতে মাত্র ১৯ বছর বয়সের আগে বিশ্বকাপে গোল করা সপ্তম খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইয়ামাল।

রবিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে মুখোমুখি হয়েছে সৌদি আরব ও স্পেন। 

সৌদির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে স্পেন। প্রথম গোল পেতে তাদের লাগে মাত্র ১০ মিনিট। বাঁ দিক থেকে মিকেল ওইয়ারসাবালের পাঠানো ক্রস খুঁজে নেয় ইয়ামালকে। দূরের পোস্টে স্লাইড করে বল জালে জড়ান তিনি। মুহূর্তেই গর্জে ওঠে আটলান্টার গ্যালারি। তাতেই বিশ্বকাপে গোলের খাতা খুলেন বার্সেলোনার এই তারকা।

সালমান/ 

স্পেনের শুরুর একাদশে ইয়ামাল

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৪১ পিএম
স্পেনের শুরুর একাদশে ইয়ামাল
লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে চাপে রয়েছে স্পেন। আজ (২১ জুন) সৌদি আরবের বিপক্ষে তাই চারটি পরিবর্তন নিয়ে নামছে তারা। তরুণ তারকা লামিনে ইয়ামাল ফিরেছেন শুরুর একাদশে। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন পেদ্রো পোরো, দানি ওলমো ও আলেক্স বায়েনা।

অন্যদিকে প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফেরান তোরেস, গাভি, ফাবিয়ান রুইজ এবং মার্কোস ইয়োরেন্তে।

কেপ ভার্দের বিপক্ষে স্পেনের গোলশূন্য ড্রয়ের ম্যাচে ৭১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। ইয়ামাল শুরুর একাদশে জায়গা পাওয়ায় স্প্যানিশ সমর্থকরা আশা করছেন, ম্যাচের শুরু থেকেই তাদের দল আক্রমণে আরও গতিময়, সৃজনশীল এবং ধারালো ফুটবল উপহার দিতে পারবে।

সৌদি আরব একাদশ: আল ওয়াইস (গোলরক্ষক), আল তামবাকতি, আলি লাজামি, আল আমরি, আবদুলহামিদ, আল হারবি, নাসের আল দাওসারি, আল খাইবারি, আল জুয়াইর, আল ব্রিকান, সালেম আল দাওসারি।

স্পেন একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাও কুবারসি, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, পেদ্রি, রদ্রি, লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

সালমান/

ইরান ম্যাচে বেলজিয়ামের মূল ফোকাস নিজেদের খেলায়: গার্সিয়া

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
ইরান ম্যাচে বেলজিয়ামের মূল ফোকাস নিজেদের খেলায়: গার্সিয়া
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে ইরানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষের তুলনায় নিজেদের শক্তির ওপরই বেশি জোর দিচ্ছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। এশিয়ান দলগুলোর খেলার ধরন খুব বেশি অনুসরণ না করলেও ইরানকে যথেষ্ট সমীহ করছেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্সিয়া বলেন, ইরানের বিপক্ষে মাঠে নেমে তাঁর দল নিজেদের সেরা পারফরম্যান্সই উপহার দিতে চায়। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়াম মিশর-এর সঙ্গে ১-১ গোলে ড্র করে, আর ইরান ২-২ গোলে ড্র করে নিউজিল্যান্ড-এর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে।

গার্সিয়া বলেন, ‘আমরা ইরানকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারিনি, কারণ প্রীতি ম্যাচগুলোতে তাদের পর্যবেক্ষণ করা সহজ ছিল না। তবে বিশ্বকাপ বাছাইপর্বে তাদের দুর্দান্ত পারফরম্যান্স আমরা দেখেছি।’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি আমরা দেখেছি। দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যাদের আমরা ভালোভাবে চিনি, আবার কয়েকজন সম্পর্কে আমাদের ধারণা তুলনামূলক কম। কারণ এশিয়ান দলগুলোকে আমরা নিয়মিত অনুসরণ করি না। তবে মেহদি তারেমিকে সবাই চেনে।’

ইরানের শক্তি সম্পর্কে গার্সিয়া বলেন, ‘তারা এমন একটি দল যারা মাঠে প্রচুর পরিশ্রম করে, রক্ষণভাগ সুসংগঠিত রাখে এবং সেট-পিসে বেশ কার্যকর। তাই তাদের হারাতে হলে আমাদের শতভাগ উজাড় করে খেলতে হবে। সে কারণেই আমরা প্রতিপক্ষের চেয়ে নিজেদের খেলাতেই বেশি মনোযোগ দিচ্ছি।’

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও ইরান। তবে দুই দেশের ফুটবলের সম্পর্ক নতুন নয়। বেলজিয়ামের সাবেক কোচ মার্ক উইলমোটস ২০১৯ সালে স্বল্প সময়ের জন্য ইরান জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন।

পাপ্পু/রিফাত/

জার্মানির জয়ের নায়ক কে এই ডেনিজ উন্দাভ?

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:২৮ পিএম
জার্মানির জয়ের নায়ক কে এই ডেনিজ উন্দাভ?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে বদলি খেলোয়াড় হিসেবে নেমে শেষ মুহূর্তের জোড়া গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে জার্মানি। নাটকীয় এই জয়ে টুর্নামেন্টের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসম্যানের দল। 

ম্যাচের প্রথমার্ধে আইভরি কোস্ট আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা নাদিয়েম আমিরি ও ডেনিজ উন্দাভের সমন্বয়ে ঘুরে দাঁড়ায় জার্মানি। ৬৮তম মিনিটে সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন উন্দাভ।

২৯ বছর বয়সী এই স্ট্রাইকার এখন পর্যন্ত বদলি হিসেবে নেমেই তিন গোল করে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন। 

তবে তার ফুটবল-যাত্রা মোটেও সহজ ছিল না। ব্রেমেনের কাছে আচিম শহরে বেড়ে ওঠা উন্দাভের পরিবার তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলের কুর্দিশ ইয়াজিদি সম্প্রদায়ের। ১৪ বছর বয়সে ভের্ডার ব্রেমেন একাডেমি থেকে বাদ পড়ার পর তিনি জার্মানির চতুর্থ স্তরের লিগে খেলেছেন এবং জীবিকা নির্বাহের জন্য কারখানায় কাজও করেছেন।

২০২০ সালে বেলজিয়ামের ইউনিয়ন সেন্ট-জিলোয়াসে যোগ দিয়ে নিজের প্রতিভার প্রমাণ দেন তিনি। তাঁর পারফরম্যান্সে দলটি শীর্ষ লিগে ওঠে এবং তিনি ২৫ গোল করেন। পরে ইংলিশ ক্লাব ব্রাইটনে যোগ দিলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। এরপর স্টুটগার্টে ধারে গিয়ে সাফল্য পান এবং ২০২৪ সালে স্থায়ী চুক্তি করেন। ২০২৫/২৬ মৌসুমে ১৯ লিগ গোল করে দলকে চ্যাম্পিয়ন্স লিগে তুলতে বড় ভূমিকা রাখেন এবং জার্মানির বিশ্বকাপ দলে নিজের জায়গা পাকা করেন।

পাপ্পু/রিফাত/

অস্ট্রেলিয়ার দাপুটে জয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:২১ পিএম
অস্ট্রেলিয়ার দাপুটে জয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সিরিজ হাতছাড়া হয়েছিল আগেই। তবু শেষটা অন্তত ভালো করার সুযোগ ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নূন্যতম লড়াইটাও জমাতে পারল না বাংলাদেশ। দাপুটে এক জয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশের স্বাদ দিল সফরকারীরা।

রবিবার (২১ জুন) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। ১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে অজিরা। অধিনায়ক মিশেল মার্শ একাই করেছেন অর্ধেকের বেশি রান। ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রান করেছেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। অধিনায়ক তাওহিদ হৃদয়ের ৫১ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে দলের স্কোরটা তিন অঙ্কে নিয়ে যান। হৃদয়ের ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা।

হৃদয় বাদে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র একজন। রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে ১৪ বলে ১৬ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।

দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন মিচেল মার্শ। সিরিজসেরা হয়েছেন ম্যাট রেনশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারে ৭ রানে। টি-টোয়েন্টি সিরিজের আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতেছিল বাংলাদেশ।