ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজটায় শুরু হয়েছে দারুণভাবে। প্রথম ম্যাচে ৫ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
সেই ম্যাচে ৫১ রানে ৪ উইকেট শিকার করেছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। দলের জয়ে এই বোলিং ফিগার দারুণ ভূমিকা রেখেছিল। রেকর্ডবুকেও স্থান পেয়েছে এই আফ্রিদির এই পারফরম্যান্স।
বর্তমানে ওয়ানডে ক্রিকেটে সেরা স্ট্রাইক রেট এখন শাহিনের দখলে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে অন্তত ১০০ উইকেট শিকার করা বোলারদের মধ্যে সবচেয়ে সেরা স্ট্রাইকরেট এখন শাহিন শাহ আফ্রিদির। তার স্ট্রাইকরেট ২৫.৪। শাহিনের ক্যারিয়ারের উইকেট সংখ্যা ৬৫ ম্যাচে ১৩১।
১০৮ ম্যাচে ২০৬ উইকেট সিকার করা মোহাম্মদ শামির স্ট্রাইক রেট ২৫.৮। তিনি অবস্থান করছেন দুইয়ে। এতদিন তিনিই শীর্ষে অবস্থান করছিলেন।
তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, যার স্ট্রাইকরেট ২৬.৬৮। অবশ্য এই রেকর্ড ধরে রাখতে হলে ৬৭তম ম্যাচে শাহিনকে পৌঁছতে হবে অন্তত ১৩৩ উইকেটে, নইলে শীর্ষস্থানে উঠে যাবেন স্টার্ক।
নিলয়/