ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিধিনিষেধ আরোপ সময়ের দাবি রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সীমানা পুনর্নির্ধারণের জন্য এনডিএর আর ৬ ভোট লাগবে টুকটুক ও চিকু পাঠ থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত চট্টগ্রামের নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার টিভিতে আজকের খেলা দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’ কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি জি৭ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমিই বস’ লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আদিতমারীতে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার পাওনা টাকার বিরোধেই খুন হন আরিফ আবারও বাড়ল স্বর্ণের দাম ইরানের সঙ্গে চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৩ নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ চট্টগ্রামের অপহরণকারীদের হুমকিমূলক চিরকুট,নিখোঁজ শিশু উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়ার শুভ সূচনা
Nagad desktop

পাকিস্তানের বয়কটে এশিয়া কাপ হকিতে বাংলাদেশ

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৩:২৩ পিএম
আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৪:৩০ পিএম
পাকিস্তানের বয়কটে এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
ছবি : ফাইল

ভারত-পাকিস্তানের রাজনৈয়িক বৈরিতার প্রভাব খেলাধুলার ওপরও পড়েছে। ক্রিকেটে নিরপেক্ষ ভেন্যু ছাড়া আইসিসি আসরে দুই দেশ একে অপরের মুখোমুখি হতে রাজি হয় না। দ্বিপক্ষীয় সিরিজ খেলা বন্ধ এক যুগের বেশি।

সেই প্রভাব এসে পড়েছে হকিতেও। কিছুদিন আগেই জানা গিয়েছিল ভারতের মাটিতে হকি এশিয়া কাপে অংশ নিতে চায় না পাকিস্তান হকি দল। তখনই খবর চাউর হয় আমন্ত্রণ পাচ্ছে বাংলাদেশ। শেষ পর্যন্ত সেটাই সত্য হলো।

এশিয়া কাপ হকিতে পাকিস্তান নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় সুযোগ মিলেছে বাংলাদেশের। আগামী ২৯ আগস্ট ভারতের বিহারে বসবে এশিয়ান হকির শীর্ষ এ আসর। টুর্নামেন্ট শুরুর মাত্র ১১ দিন আগে বাংলাদেশ আনুষ্ঠানিক আমন্ত্রণ পেল।

আগেই আমন্ত্রণের আভাস পাওয়া বাংলাদেশ শুরু করে দিয়েছিল প্রস্তুতি। গেল পাঁচ দিন ধরেই চালিয়ে যাচ্ছিল অনুশীলন। সাংবাদমাধ্যমকে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পর আয়োজক ভারত ও এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) দুপক্ষই আমাদেরকে এশিয়া কাপে খেলার আমন্ত্রণ জানিয়েছে। আমরাও খেলতে সম্মতি জানিয়েছি। এশিয়া কাপ খেলার অন্যান্য আনুষ্ঠানিকতাও আমরা দ্রুত সম্পন্ন করবো।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতের ভিসা পাওয়া সহজ নয় এবং পেলেও তা সময়সাপেক্ষ। তবে খেলাধুলার আন্তর্জাতিক ইভেন্টের কারণে খেলোয়াড়রা ভিসা পেয়ে যান।

এ ব্যাপারে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমরা আজ-কালের মধ্যে জিও (সরকারি আদেশ) পেয়ে যাওয়ার আশা করি। অনলাইনে ভিসার জন্য আজই আবেদন করা হবে। ভারত ও এশিয়ান হকি ফেডারেশন উভয়ে ভিসার ব্যাপারে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।’

বাংলাদেশ ১৯৮২ সাল থেকেই এশিয়া কাপ হকি খেলছে। ১৯৮৫ ও ২০১৭ সালে এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টের স্বাগতিকও হয়েছিল।

নিলয়/

স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০৩ পিএম
স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও, ম্যাচে দলের খেলায় এক ধরনের স্নায়ুচাপ লক্ষ্য করেছিলেন মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে। তাই দ্বিতীয় ম্যাচে শিষ্যদের কাছ থেকে আরও আত্মবিশ্বাসী পারফরম্যান্স আশা করছেন তিনি।

আগামীকাল (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেক্সিকো। ম্যাচটিকে সামনে রেখে আগুইরে বলেন, ‘আমি ৫০ বছর ধরে ফুটবলের সঙ্গে আছি, তবুও প্রতিটি ম্যাচের আগে আমার পেটের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। আমি স্নায়ুচাপে ভুগি। এটা বুঝিয়ে বলা কঠিন। যেদিন আমি এই অনুভূতিটা আর পাব না, সেদিন ফুটবল ছেড়ে ঘরে ফিরে যাওয়াই ভালো মনে করব।’

গ্রুপপর্বের প্রথম ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া, উভয় দলই জয় নিয়ে মাঠ ছেড়েছে। তাদের মুখোমুখি লড়াইটা হবে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখলের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না আগুইয়ের।

মেক্সিকো কোচ বলেন, ‘আপনাকে মুখের কথার চেয়ে মাঠের কাজে প্রমাণ দেখাতে হবে। অভিজ্ঞতা বলে যে বিশ্বকাপে আগে থেকে কিছু লিখে রাখা যায় না। আপনি ফেভারিট দল হলেও কোনো লাভ নেই। আবহাওয়া যেমনই হোক- বৃষ্টি হতে পারে, পেনাল্টি হতে পারে কিংবা কোনো খেলোয়াড় চোট পেতে পারে, বিশ্বকাপে এসব অহরহ ঘটে।’

আগুইরে আরও বলেন, ‘আমি নিজে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং খেলোয়াড়দের মধ্যেও সেই আত্মবিশ্বাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে আমাদের ভুলে গেলে চলবে না যে কোরিয়া একটি শক্তিশালী দল।’

পাপ্পু/অনিক/

মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:২১ পিএম
মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপপর্বে ফুটবলপ্রেমীদের আরেকটি দুর্দান্ত ম্যাচ উপহার দিল ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। গতকাল (১৭ জুন) টেক্সাসে ‘হাইভোল্টেজ’ ম্যাচে টমাস টুখেলের শিষ্যরা ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে।

ইংল্যান্ডের বড় জয়ের অন্যতম নায়ক ছিলেন অধিনায়ক হ্যারি কেইন, যিনি ম্যাচে জোড়া গোল করেছেন। তার প্রথম গোলটি আসে নাটকীয় এক পেনাল্টি থেকে, যা পুনরায় নিতে হয়েছিল। প্রথম প্রচেষ্টায় বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের শট রুখে দিয়েছিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।

কিন্তু শট নেওয়ার আগেই ক্রোয়েশিয়ান গোলরক্ষক গোললাইন ছেড়ে কয়েক সেন্টিমিটার সামনে এগিয়ে আসায় রেফারি পেনাল্টিটি পুনরায় নেওয়ার নির্দেশ দেন। দ্বিতীয় সুযোগে অবশ্য কোনো ভুল করেননি কেইন, নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন।

জালের দেখা পেয়ে বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোল করার অনন্য রেকর্ড নিজের করে নিলেন কেইন। বিশ্বমঞ্চে পেনাল্টি থেকে এটি তার পঞ্চম গোল। তিনি লিওনেল মেসি, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, ইউসেবিও এবং রব রেনসেনব্লিঙ্ককে (যাদের প্রত্যেকের পেনাল্টি গোল ৪টি করে) ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন।

কিছুক্ষণ পরেই কর্নার থেকে উড়ে আসা বলে এক বুলেট গতির হেডে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। দ্বিতীয় গোলের মাধ্যমে বায়ার্ন স্ট্রাইকার স্পর্শ করেছেন আরেকটি ঐতিহাসিক মাইলফলক। বিশ্বকাপে ১০টি গোল নিয়ে তিনি এখন গ্যারি লিনেকারের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

পাপ্পু/অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৫৫ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
চেক -দ. আফ্রিকা, রাত ১০টা
সুইজারল্যান্ড-বসনিয়া, রাত ১টা
কানাডা-কাতার, আগামীকাল ভোর ৪টা
মেক্সিকো-দ. কোরিয়া, আগামীকাল সকাল ৭টা
বিটিভি, টি স্পোর্টস

ক্রিকেট (সরাসরি)
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
উইন্ডিজ-স্কটল্যান্ড
রাত ১১টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস নেটওয়ার্ক

দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪৮ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:৪৯ এএম
দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ
দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। ছবি: সংগৃহীত

মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপ অভিযানের শুরুতেই কোচের রণকৌশল নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছিল, তার জবাবে সমালোচকদের সরাসরি ‘মুখ বন্ধ রাখতে’ বলেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'এ' গ্রুপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পরবর্তী ম্যাচের পরিকল্পনাও তিনি নিজের নিয়মেই করবেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ব্রুসকে অভূতপূর্ব এক রক্ষণাত্মক কৌশলে দল সাজাতে দেখে দক্ষিণ আফ্রিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ওই ম্যাচে কোনো স্পষ্ট সুযোগ তৈরি করতে না পেরেই ২-০ গোলে হেরে যায় তার দল।

তাছাড়া ‘বাফানা বাফানা’ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা দলের দ্বিতীয়ার্ধে দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ম্যাচটি শেষ করতে হয় ৯ জন নিয়ে। সব মিলিয়ে প্রথম ম্যাচে ইতিবাচক কোনো ছাপই রাখতে পারেনি তারা।

সংবাদ সম্মেলনে ব্রুস বলেন, ‘আমি ৪০ বছর ধরে কোচিং করাচ্ছি। আমি জানি এই পেশায় সমালোচনা সহ্য করা কাজেরই একটা অংশ। তাই এই মুহূর্তে আমার সমালোচনা হচ্ছে। তবে মানুষকে এটা জানতে হবে—এবং যারা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে বলছি—আমি কাজটা আমার নিজের নিয়মেই করি।’

প্রাক্তন ফুটবলারদের পণ্ডিতি ও সমালোচনার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের এসব আবর্জনা আমি কখনোই শুনি না। যারা নিজেদের খুব গুরুত্বপূর্ণ ভাবেন এবং দলের সমালোচনা করেন, তাদের কথাও আমি কান দিই না। অতীতে তারা নিজেরা কী অর্জন করেছেন, তা যখন আমি ফিরে দেখি, তখন মনে হয় তাদের মুখ বন্ধ রাখাই ভালো।’

নিজের অনড় অবস্থানের পুনরাবৃত্তি করে ব্রুস বলেন, ‘মেক্সিকোর বিপক্ষে ম্যাচে কী ভুল ছিল তা আমি জানি। খেলোয়াড়রাও সেটা জানে, আর এটাই সবচেয়ে বড় বিষয়। বাকি সব ক্ষেত্রে আমি আমার পথেই চলব।’

৭৪ বছর বয়সী এই অভিজ্ঞ বেলজিয়ান কোচ জানান, টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টার ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয় পাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কাছে প্রথম ম্যাচে হেরে চেক প্রজাতন্ত্রও এখন একই সমীকরণের মুখে। 

যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪২ এএম
যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্ব বা ‘রাউন্ড অব ৩২’-এ জায়গা করে নেবে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল এবং গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল। এবারের বর্ধিত দলের বিশ্বকাপের কারণে দলগুলোর সামনে গ্রুপ পর্বে তৃতীয় হয়েও নকআউট পর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে।

৩২ দলের নকআউট পর্বের নিয়ম অনুযায়ী, প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি ১২টি গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল পরবর্তী রাউন্ডে যাবে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর তৃতীয় স্থানে থাকা ১২টি দলকে একটি আলাদা তালিকায় একত্র করা হবে। এরপর নিচের নিয়মাবলি ক্রমানুসারে বিবেচনা করে সেরা আটটি দল নির্ধারণ করা হবে:

  • গ্রুপ পর্বের সব ম্যাচ মিলিয়ে অর্জিত সর্বোচ্চ পয়েন্ট।
  • গ্রুপ পর্বের সব ম্যাচ মিলিয়ে গোল ব্যবধান (গোল ডিফারেন্স)।
  • গ্রুপ পর্বের সব ম্যাচ মিলিয়ে দেওয়া মোট গোলের সংখ্যা।
  • ফেয়ার প্লে বা দলগত আচরণ স্কোর (গ্রুপ পর্বের সব ম্যাচে খেলোয়াড় ও অফিশিয়ালদের পাওয়া হলুদ ও লাল কার্ডের সংখ্যার ওপর ভিত্তি করে)।

ওপরের সব বিষয়ে সমান হলে, সর্বশেষ প্রকাশিত ফিফা বিশ্ব র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দল ওপরে থাকবে।
প্রথম রাউন্ড শেষে তৃতীয় স্থানে থাকা দলগুলোর পয়েন্ট তালিকা

নেদারল্যান্ডস (গ্রুপ এফ) – ১ পয়েন্ট
ব্রাজিল (গ্রুপ সি) – ১ পয়েন্ট
বেলজিয়াম (গ্রুপ জি) – ১ পয়েন্ট
কাতার (গ্রুপ বি) – ১ পয়েন্ট
পর্তুগাল (গ্রুপ কে) – ১ পয়েন্ট
স্পেন (গ্রুপ এইচ) – ১ পয়েন্ট
চেক প্রজাতন্ত্র (গ্রুপ এ) – ০ পয়েন্ট
ইকুয়েডর (গ্রুপ ই) – ০ পয়েন্ট
পানামা (গ্রুপ এল) – ০ পয়েন্ট
সেনেগাল (গ্রুপ আই) – ০ পয়েন্ট
জর্ডান (গ্রুপ জে) – ০ পয়েন্ট
তুরস্ক (গ্রুপ ডি) – ০ পয়েন্ট

নিজেদের ড্র ম্যাচে দুটি গোল করায় এই তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। ১ পয়েন্ট পাওয়া বাকি দলগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে তাদের আচরণ স্কোর (ফেয়ার প্লে) এবং ফিফা র‍্যাংকিংয়ের ওপর ভিত্তি করে।