ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু
Nagad desktop

সিলেটে আজ প্রথম টি-টোয়েন্টি ডাচ চ্যালেঞ্জে টাইগাররা

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১০:৪৫ এএম
আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ পিএম
ডাচ চ্যালেঞ্জে টাইগাররা
ছবি : সংগৃহীত

বাংলাদেশ-নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় লড়াইয়ের ইতিহাসে স্পষ্টভাবেই এগিয়ে টাইগাররা। পাঁচবারের মুখোমুখিতে চারবার জয় পেয়েছে বাংলাদেশ, হেরেছে মাত্র একবার। সেটিও ২০১২ সালে ডাচদের মাটিতে। এরপর টানা তিন ম্যাচে জয়ের ধারা গড়েছে বাংলাদেশ। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৯টায়।

আসন্ন এশিয়া কাপের আগে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ। স্বাগতিকরা ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চাইছে। তবু প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না কেউ। বাংলাদেশ দলের নতুন হেড কোচ ফিল সিমন্স সরাসরি জানিয়ে দিয়েছেন, প্রতিটি ম্যাচকে আন্তর্জাতিক লড়াই হিসেবেই দেখতে হবে। তার ভাষায়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এখন দুর্বল দল বলে কিছু নেই। সবাই জেতার মতো ক্রিকেট খেলছে। তাই আমাদেরও মান ধরে রেখে সেরা খেলাটা খেলতে হবে।’

প্রস্তুতি ও কন্ডিশন

বাংলাদেশ শিবির সিলেটে অনুশীলন করেছে গত কয়েক দিন। আবহাওয়া ও কন্ডিশন নিয়ে সন্তুষ্ট কোচ সিমন্স। তার মতে, সিলেটের উইকেট মানসম্মত এবং প্র্যাকটিস উইকেটও ভালো। বৃষ্টির শঙ্কা থাকলেও কন্ডিশন আদর্শ বলে তিনি উল্লেখ করেছেন। ম্যাচের দিন সন্ধ্যায় ডিউ ফ্যাক্টর কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন বড় প্রশ্ন।

টিম কম্বিনেশন নিয়ে ভাবনা

প্রথম ম্যাচের একাদশ এখনো চূড়ান্ত হয়নি। তবে বেশ কিছু জায়গায় প্রতিযোগিতা স্পষ্ট। বিশেষ করে ফাস্ট বোলিং অলরাউন্ডারদের জায়গায়। তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন দুজনই কোচের নজরে আছেন। সিমন্স জানিয়েছেন, তানজিম এখন দলে নাম্বার ওয়ান ফাস্ট বোলিং অলরাউন্ডার। তবে সাইফউদ্দিনও সুযোগ পেলে ভালো করে। দুজনই একে অপরকে চাপের মধ্যে রাখছে। এটিই দলের জন্য ইতিবাচক।

পাওয়ার হিটিং ও ডেথ ওভার চিন্তা

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই পাওয়ার হিটিং। এ নিয়ে বাংলাদেশ দলে কাজ চলছে জুলিয়ানের অধীনে। সিমন্স মনে করেন, প্রাকৃতিক শক্তি যাদের আছে তারা দ্রুত উন্নতি করবে, আর বাকিদের ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে পরিবর্তন আসবে। ডেথ ওভারে বোলিং নিয়েও আশাবাদী তিনি। সাইফউদ্দিনের সামর্থ্যকে উল্লেখ করে সিমন্স বলেন, ‘ওর সব ধরনের দক্ষতা আছে, ডেথ ওভারে বোলিংয়ের দায়িত্বও সামলাতে পারবে।’

প্রতিপক্ষ নেদারল্যান্ডস

যদিও আইসিসি র‍্যাঙ্কিংয়ে অনেক নিচে (১৩তম), তারপরও নেদারল্যান্ডসকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা দারুণ লড়াই করেছে। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়ে দিয়েছে তারা। ফলে সিমন্সের মন্তব্য, তারা বিশ্বকাপে খেলেছে এবং ভালো করেছে। তাই ওদের হারাতে হলে আমাদের সঠিক ক্রিকেট খেলতে হবে।

সিরিজের গুরুত্ব

বাংলাদেশ ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এই সিরিজ শুধু জয়-পরাজয়ের নয় বরং প্রস্তুতিরও মঞ্চ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল গঠনে স্থিতিশীলতা আনতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সিমন্স পরিষ্কার করে দিয়েছেন, তার মূল লক্ষ্য হলো শ্রীলঙ্কা সফরে যেভাবে মান ধরে রাখা হয়েছিল, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখা।

আজকের ম্যাচে কী আশা

সিলেটের উইকেটে সাধারণত ব্যাটিং উপযোগী পরিবেশ থাকে। ফলে দর্শকরা রানপ্রবাহের খেলা দেখার অপেক্ষায়। লিটন দাস, তৌহিদ হৃদয়রা থাকবেন ব্যাটিং শক্তির ভরকেন্দ্র। অন্যদিকে বোলিংয়ে নজর থাকবে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের দিকে। নেদারল্যান্ডসও তাদের অভিজ্ঞ ব্যাটসম্যান ও অপ্রত্যাশিত বোলিং আক্রমণে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইবে।

সব মিলিয়ে সিরিজের প্রথম ম্যাচ থেকেই দারুণ লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ইতিহাস, ঘরের মাঠ ও বর্তমান প্রস্তুতির কারণে বাংলাদেশ এগিয়ে থাকলেও নেদারল্যান্ডসের চ্যালেঞ্জকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ফিল সিমন্সের ভাষায়, আমরা হারার কথা ভাবি না, আমরা ভাবি কীভাবে খেলব। যদি মান ধরে রাখতে পারি, আমরা জিতব।

আজকের সিলেটের ম্যাচে তাই বাংলাদেশের কাছে শুধু জয়ের প্রত্যাশাই নয় বরং ধারাবাহিকতা ধরে রাখার পরীক্ষাও।

চঞ্চল/নিলয়/

ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:২৬ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:২৭ এএম
ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা
ছবি: সংগৃহীত

চোখের পানি শুকানোর আগেই বড় সুখবর পেলেন ভোজিনহা। পরের ম্যাচে যিনি তখন দাঁড়াবেন কেপ ভার্দের গোলমুখে, তখন গ্যালারিতে উপস্থিত থাকবেন তার মা আনা ক্যান্ডিদা। মা-ছেলের স্বপ্নপূরণ করে ফুটবল তার শক্তি দেখাল।

গত সোমবার রাতে বিশ্বকাপে অভিষেক হয় কেপ ভার্দের। ঐতিহাসিক ম্যাচটি তারা স্মরনীয় করে রাখে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে। গোলশূন্য ড্রয়ে সবচেয়ে বড় অবদান ছিল ভোজিনহার। দুর্দান্ত ৭ সেভে দলকে উদ্ধার করেন তিনি।

যে নামটার তেমন কোনো পরিচয় ছিল সোমবারের আগে, সেই ভোজিনহা স্পেনকে রুখে দিয়ে এখন বিশ্ব দরবারে সুপরিচিত এক গোলরক্ষক। সেই রাতে আনন্দের মাঝে নিজের কষ্টের কথাও বলেছিলেন কেপ ভার্দে ফুটবলার। তখনই জানা যায়, টাকার অভাবে মাকে যুক্তরাষ্ট্রে আনতে পারেননি তিনি। তাই আনন্দের ক্ষণে তার চোখ ভিজেছিল।

ফুটবল ভোজিনহার আক্ষেপ দূর করেছে। তার মা অবশেষে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোজিনিহা ও তার মা আনা ক্যান্ডিদা আগামী রবিবার মায়ামিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচের আগে একত্রিত হবেন।

আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, সব ধরনের ফি মওকুফ করা হয়েছে এবং ভ্রমণের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে আনা ক্যান্ডিদা এভোরা মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে উপস্থিত থাকতে পারেন।

‘এইচ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দে আগামী রবিবার উরুগুয়ে জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে।

অনিক/

বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৭ এএম
বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বাস করা কঠিন হতে পারে, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে গোলখরায় ভুগছেন।

আজ (১৭ জুন) ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অভিযান শুরু করেছেন রোনালদো। তার দলকে ১-১ গোলে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। এটা ছিল পর্তুগিজ যুবরাজের জন্য ঐতিহাসিক ম্যাচ। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামেন তিনি।

বিশেষ মাইলফলকের ম্যাচটি দারুণ কিছু করে রাঙাতে পারেননি সিআর সেভেন। টুর্নামেন্টে পর্তুগালের উদ্বোধনী ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ার পর, রোনালদো এখন বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচ (!) গোলশূন্য রয়েছেন।

২০২২ বিশ্বকাপে রোনালদো চার ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন, ঘানার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাওয়া একটি পেনাল্টি থেকে। আর ২০২৪ ইউরোর পাঁচ ম্যাচে তিনি একবারও গোল করতে পারেননি।

অনিক/

রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০২ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:১৭ এএম
রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের পর প্রথম পয়েন্ট পেল তারা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

বুধবার (১৭ জুন) হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় পর্তুগাল।

ম্যাচের ৬ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে হেডে গোল করেন জোয়াও নেভেস। এতে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল হজম করতে হয় তাদের। 

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা ইওয়ানে উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। এতেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের দেখা পায় আফ্রিকার দেশটি।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগাল। যদি জোয়াও ক্যানসেলোর অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিকে করা গোলটি অফসাইডের কারণে বাতিল না হতো। এরপর সুযোগ আসে কঙ্গোর, এগিয়ে যাওয়ার। কিন্তু কেদ্রিক বাবাম্বুর জোরালো শটে বল পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় তারা।

জয়ের খোঁজে একের পর এক চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি পর্তুগাল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

সালমান/

অনুশীলনে ফিরলেন নেইমার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৪৪ এএম
অনুশীলনে ফিরলেন নেইমার
ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফের ইনজুরিতে এক মাস ধরে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড বুধবার (১৭ জুন) নিউ জার্সির মরিস্টাউনে দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেন।

বিশ্বকাপ চলাকালে এই প্রথমবার ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে প্রাথমিক অনুশীলন করার পর তিনি কোচিং স্টাফদের তত্ত্বাবধানে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফের চোটে পড়েন নেইমার। এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। তবে চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রেখেছে ব্রাজিল।

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। গ্রুপপর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ হাইতি, এরপর স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। 

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচে নেইমারকে না খেলিয়ে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে দলের মেডিকেল স্টাফদের।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসন ও একাধিক চোটের কারণে প্রায় ৭০০ দিন জাতীয় দলের বাইরে কাটাতে হয়েছে তাকে।

সালমান/

বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৫৫ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:১৪ এএম
বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়ল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেল তারা। সুবাদে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ করেছে আফ্রিকার দেশটি।

বুধবার (১৭ জুন) হিউস্টনে গ্রুপ ‘কে’-র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামে দুইদল।

ম্যাচের শুরুতে মাত্র ৬ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালকে এগিয়ে নেন জোয়াও নেভেস। পেদ্রো নেতোর পাস থেকে হেডে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসিকে পরাস্ত করেন তিনি। পর্তুগালের জার্সিতে পেয়ে যান চতুর্থ গোলের দেখা। 

শুরুর লিড ধরেই এগিয়ে যেতে থাকে পর্তুগাল। প্রথমার্ধ প্রায় শেষের দিকে। চলছিল যোগ করা সময়ের পঞ্চম মিনিটের খেলা। এমন সময় চমক দেখাল কঙ্গো। পেয়ে গেল বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল। এই ঐতিহাসিক গোলের নায়ক ইওয়ানে উইসা। 

শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। তা ঠেকানোর কোনো সুযোগই পাননি দিয়োগো কস্তা। এতে শেষ মুহূর্তে ১-১ গোলে সমতায় ফেরে কঙ্গো। তাদের গোলের পর শেষ হয় প্রথমার্ধ।

সালমান/