বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের শেষ টি-টোয়েন্টি। লিটন কুমার দাসের দল সিরিজ জিতে নিল ২-০ ব্যবধানে।
আগের দুই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সুযোগ না নেওয়ায় কিছু প্রশ্ন-সমালোচনা হচ্ছিল লিটনদের। এই ম্যাচে টস হেরে আগের ব্যাটিংয়ের সুযোগ মেলে। ১৮.২ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ১৬৪ রান তোলার পর আর খেলা হয়নি।
বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি। যেখানে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
এদিন উদ্বোধনী জুটিতে ব্যাটিং করতে নামেন সাইফ হাসান ও লিটন দাস। তারা ৩.১ ওভারে ৩৯ রান তোলেন। তবে কাইল ক্লাইনের বলে ব্যক্তিগত ১২ রানে বোল্ড হন সাইফ। প্রথম দফায় বৃষ্টি নামার আগ পর্যন্ত ৪.১ ওভারে ৬০ রান তোলে বাংলাদেশ।
বৃষ্টির পর খেলা শুরু হলে তাওহীদ হৃদয় বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ৯ রান করে টিম প্রিঙ্গলের বলে আউট হন। এরপর দলনেতা লিটনের ব্যাটে চড়ে দলীয় শতক পার করে বাংলাদেশ। শেষ পর্যন্ত তিনি ৪৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রান করে মাঠ ছাড়েন। ক্লাইনের বলে আউট হন তিনি। ক্লাইনের তৃতীয় শিকার হয়ে ২১ রানে ফেরেন শামীম হোসেনও।
এর আগে সিরিজ ঘরে তোলায় ৫ পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম দলে ঢুকেছেন। তাদের জায়গা করে দিতে দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন, অলরাউন্ডার মেহেদী হাসান ও দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান সরে গেছেন।
লিটনদের অপেক্ষায় এখন এশিয়া কাপ। আগামী মঙ্গলবার শুরু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৮.২ ওভারে ১৬৪/৪ (সাইফ ১২, লিটন ৭৩, হৃদয় ৯, শামীম ২১, জাকের ২০*, সোহান ২২*; আরিয়ান ৩.২-০-১৯-০, ক্লেইন ৪-০-৫৩-৩, ডোরাম ৪-০-৪৫-০, ফন মিকেরেন ৩-০-২৭-০, প্রিঙ্গল ৪-০-১৮-১)।
নেদারল্যান্ডস: ১৭.৩ ওভারে ১০৩ (ও’ডাউড ৮, ভিক্রামজিৎ ২৪, নিদামানুরু ০, এডওয়ার্ডস ৯, শারিজ ১২, ক্রোস ২, সিকান্দার ২, ক্লেইন ৪, আরিয়ান ৩০, ফন মিকেরেন ৩, ডোরাম ২*; মেহেদি ৩.৩-০-২৪-১, তাসকিন ৪-০-২২-২, নাসুম ৪-০-২১-৩, তানজিম ৩-০-১৬-১, মুস্তাফিজ ৩-০-১৮-২)।
ফল: ম্যাচ পরিত্যক্ত।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে জয়ী।
এসএন/