গণভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার সরকারের। সেই সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। গতকাল (২৮ সেপ্টেম্বর) ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব। এরপরই শুরু হয় আলোচনা ও সমালোচনা।
সাকিবের পোস্টকে ইঙ্গিত করে ফেসবুকে যুব ও ক্রীড়া উপদেষ্টাও একটি পোস্ট কলে শুরু হয় নতুন আলোচনা।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিব লেখেন, ‘শুভ জন্মদিন আপা।’
মুহূর্তেই সাকিবের এই পোস্ট ছড়িয়ে পড়লে কিছুক্ষণ পর ফেসবুকে পোস্ট যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু, আমিই ঠিক ছিলাম। আলোচনা শেষ।’
আসিফের পোস্টের পর এশিয়া কাপের ফাইনালের উত্তেজনার চেয়েও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে পড়ে সাকিব ও আসিফ মাহমুদের পাল্টাপাল্টি পোস্টে।
এই পোস্টকে সবাই সাকিব আল হাসানের প্রতি ইঙ্গিত করেই দেওয়া বলে ধরে নিয়েছেন। সাকিব নিজেও প্রতিক্রিয়া দেখিয়েছেন সেই পোস্টের।
সাকিব আরেকটি পোস্টে লিখেন, ‘যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের আগেই দেশের বাইরে ছিলেন সাকিব আল হাসান। এরপর দেশের হয়ে বিদেশে দুটি সিরিজ খেললেও টেস্ট থেকে অবসর নিতে বাংলাদেশে আসতে চাইলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।
নিলয়/