নারী বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। সেই ম্যাচ টস হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান নারী দলের অধিনায়ক ফাতিমা সানা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।
টস জিতে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা বলেন, ‘আমরাই আগে ব্যাট করব। পিচটা ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে, আশা করি আমরা ভালো ক্রিকেট খেলব। বিশ্বকাপে প্রতিটি দলই কঠিন প্রতিপক্ষ। যদি আমরা ভালো খেলি, তাহলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের দলে তিনজন নতুন মুখ রয়েছে।
টস হেরে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘ঠিক আছে, তবে আমরাও ব্যাট করতে চেয়েছিলাম। প্রস্তুতি ম্যাচগুলোতেও পিচ ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। বিরতির সময় বেশ কিছু ক্যাম্প করেছি—ফিটনেস এবং দক্ষতা উভয় দিক থেকেই। শারীরিক সুস্থতা এবং মানসিক অবস্থাও ঠিক রাখার চেষ্টা করেছি। আজ আমাদের দলে একজন নতুন মুখ আছেন—রুবিয়া হায়দার।’
বাংলাদেশ একাদশ
ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আক্তার।
পাকিস্তান একাদশ
মুনিবা আলী, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা, সিদরা নওয়াজ, রমিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল।
নিলয়/