ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার
Nagad desktop

ভারত আসার খবর নিশ্চিত করলেন মেসি নিজেই

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:১০ পিএম
ভারত আসার খবর নিশ্চিত করলেন মেসি নিজেই
ছবি : সংগৃহীত

এই আভাসটা আগেই পাওয়া গিয়েছিল যে লিওনেল মেসি আসছেন ভারতে। অবশেষে মেসি নিজেই নিশ্চিত করলেন ভারত সফরে আসার কথা। দীর্ঘ ১৪ বছর পর ফের ভারত সফরে আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেসি লিখেছেন, ‘ভারতের মতো একটি সুন্দর দেশে এই ডিসেম্বরে ভ্রমণ করতে পারবো যার জন্য আমি সত্যিই রোমাঞ্চিত।’

আয়োজন সম্পর্কে মেসি লিখেছেন, ‘কলকাতা, মুম্বই, নয়াদিল্লি এবং হয়তো আরেকটি শহরের আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠানের সময় কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপ এবং নানা ধরনের দাতব্য উদ্যোগে অংশ নেওয়া আমার জন্য আনন্দের বিষয় হবে। এই ইভেন্টগুলির টিকিট District অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকা এবং শীর্ষস্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করতেও পারব—এটা আমার জন্য বড় সম্মানের বিষয়।’

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মেসি লিখেছেন, ‘১৪ বছর পর আবার ভারতে ফিরে আসার সুযোগ করে দেওয়ার জন্য দ্য শতদ্রু দত্ত ইনিশিয়েটিভকে কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

গত পহেলা আগস্টে ভারতের সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, তিন দিনের সফরে ভারতে আসছেন মেসি। ভারতের তিন শহরে ১৩ থেকে ১৪ ডিসেম্বর ভ্রমণ করবেন তিনি। সফরের অংশ হিসেবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে অংশ নিতে পারেন এক বিশেষ ক্রিকেট ম্যাচে, যেখানে তার প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা।

কলকাতার ভ্রমণে যাওয়ার কথা রয়েছে ইডেন গার্ডেন্সে। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে সংবর্ধিত করবেন। 

কলকাতায় শিশুদের জন্য একটি বিশেষ ফুটবল কর্মশালার আয়োজন করতে চলেছেন লিওনেল মেসি, যেখানে তিনি নিজে অংশগ্রহণ করবেন এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন একটি আধুনিক ফুটবল ক্লিনিক। পাশাপাশি, তার সম্মানে অনুষ্ঠিত হবে একটি ৭-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট, যার নামকরণ করা হয়েছে ‘গোট কাপ।’

এটি হবে মেসির ভারত সফরের দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন তিনি। দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারতীয় মাটিতে পা রাখতে চলেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

নিলয়/

দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৯ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৯ এএম
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে দুই বার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সমতায় ফিরে ক্রোয়েশিয়া। মার্টিন বাতুরিনা ও পেতার মুসার গোলে ২-২ সমতায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে। ইংল্যান্ডের পক্ষে দুটি গোলই করেন অধিনায়ক হ্যারি কেইন।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ডালাস স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। 

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ৯ মিনিটে বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ফাউল করেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। এতে পেনাল্টি পায় ইংল্যান্ড। 

ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে ডোমিনিক লাইন থেকে বেরিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার বল জালে জড়াতে আর ভুল করেননি তিনি। একই দিকে শট নেন এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেন। 

ম্যাচের ৩৬ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আক্রমণটি শুরু হয় জুড বেলিংহামের বল হারানোর পর। পেতার সুচিচ সহজ একটি পাসে মার্টিন বাতুরিনাকে খুঁজে পান এবং তিনি বক্সের বাইরে থেকে দারুণভাবে শট নিয়ে গোল করেন। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলটিতে হাত লাগালেও শেষ পর্যন্ত তা আটকাতে পারেননি।

ইংল্যান্ডের জালে বল জড়ালেও তাদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ৫ মিনিট পর ম্যাচের ৪২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে ক্রোয়েশিয়ার জালে পাঠান হ্যারি কেইন।

২-১ গোলে পিছিয়ে পড়লেও বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পেতার মুসার গোলে সমতায় ফিরে তারা। 

সালমান/

ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:২৬ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:২৭ এএম
ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা
ছবি: সংগৃহীত

চোখের পানি শুকানোর আগেই বড় সুখবর পেলেন ভোজিনহা। পরের ম্যাচে যিনি তখন দাঁড়াবেন কেপ ভার্দের গোলমুখে, তখন গ্যালারিতে উপস্থিত থাকবেন তার মা আনা ক্যান্ডিদা। মা-ছেলের স্বপ্নপূরণ করে ফুটবল তার শক্তি দেখাল।

গত সোমবার রাতে বিশ্বকাপে অভিষেক হয় কেপ ভার্দের। ঐতিহাসিক ম্যাচটি তারা স্মরনীয় করে রাখে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে। গোলশূন্য ড্রয়ে সবচেয়ে বড় অবদান ছিল ভোজিনহার। দুর্দান্ত ৭ সেভে দলকে উদ্ধার করেন তিনি।

যে নামটার তেমন কোনো পরিচয় ছিল সোমবারের আগে, সেই ভোজিনহা স্পেনকে রুখে দিয়ে এখন বিশ্ব দরবারে সুপরিচিত এক গোলরক্ষক। সেই রাতে আনন্দের মাঝে নিজের কষ্টের কথাও বলেছিলেন কেপ ভার্দে ফুটবলার। তখনই জানা যায়, টাকার অভাবে মাকে যুক্তরাষ্ট্রে আনতে পারেননি তিনি। তাই আনন্দের ক্ষণে তার চোখ ভিজেছিল।

ফুটবল ভোজিনহার আক্ষেপ দূর করেছে। তার মা অবশেষে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোজিনিহা ও তার মা আনা ক্যান্ডিদা আগামী রবিবার মায়ামিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচের আগে একত্রিত হবেন।

আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, সব ধরনের ফি মওকুফ করা হয়েছে এবং ভ্রমণের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে আনা ক্যান্ডিদা এভোরা মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে উপস্থিত থাকতে পারেন।

‘এইচ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দে আগামী রবিবার উরুগুয়ে জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে।

অনিক/

বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৭ এএম
বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বাস করা কঠিন হতে পারে, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে গোলখরায় ভুগছেন।

আজ (১৭ জুন) ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অভিযান শুরু করেছেন রোনালদো। তার দলকে ১-১ গোলে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। এটা ছিল পর্তুগিজ যুবরাজের জন্য ঐতিহাসিক ম্যাচ। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামেন তিনি।

বিশেষ মাইলফলকের ম্যাচটি দারুণ কিছু করে রাঙাতে পারেননি সিআর সেভেন। টুর্নামেন্টে পর্তুগালের উদ্বোধনী ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ার পর, রোনালদো এখন বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচ (!) গোলশূন্য রয়েছেন।

২০২২ বিশ্বকাপে রোনালদো চার ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন, ঘানার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাওয়া একটি পেনাল্টি থেকে। আর ২০২৪ ইউরোর পাঁচ ম্যাচে তিনি একবারও গোল করতে পারেননি।

অনিক/

রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০২ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:১৭ এএম
রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের পর প্রথম পয়েন্ট পেল তারা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

বুধবার (১৭ জুন) হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় পর্তুগাল।

ম্যাচের ৬ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে হেডে গোল করেন জোয়াও নেভেস। এতে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল হজম করতে হয় তাদের। 

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা ইওয়ানে উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। এতেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের দেখা পায় আফ্রিকার দেশটি।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগাল। যদি জোয়াও ক্যানসেলোর অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিকে করা গোলটি অফসাইডের কারণে বাতিল না হতো। এরপর সুযোগ আসে কঙ্গোর, এগিয়ে যাওয়ার। কিন্তু কেদ্রিক বাবাম্বুর জোরালো শটে বল পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় তারা।

জয়ের খোঁজে একের পর এক চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি পর্তুগাল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

সালমান/

অনুশীলনে ফিরলেন নেইমার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৪৪ এএম
অনুশীলনে ফিরলেন নেইমার
ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফের ইনজুরিতে এক মাস ধরে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড বুধবার (১৭ জুন) নিউ জার্সির মরিস্টাউনে দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেন।

বিশ্বকাপ চলাকালে এই প্রথমবার ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে প্রাথমিক অনুশীলন করার পর তিনি কোচিং স্টাফদের তত্ত্বাবধানে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফের চোটে পড়েন নেইমার। এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। তবে চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রেখেছে ব্রাজিল।

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। গ্রুপপর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ হাইতি, এরপর স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। 

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচে নেইমারকে না খেলিয়ে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে দলের মেডিকেল স্টাফদের।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসন ও একাধিক চোটের কারণে প্রায় ৭০০ দিন জাতীয় দলের বাইরে কাটাতে হয়েছে তাকে।

সালমান/