নারী ওয়ানডে বিশ্বকাপে তানা ৩ ম্যাচেই টস হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক সোফি ডিভাইন। ফলে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
শুক্রবার (১০ অক্টোবর) গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকাল ৩টা ৩০ মিনিটে। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত শুরু করা বাংলাদেশ জেতার সম্ভাবনা জাগিয়েও বাজে আম্পায়ারিংয়ে হেরে ইংলিশ মেয়েদের কাছে।
অন্যদিকে নিজেদের দুই ম্যাচেই পরাজয়ের স্বাদ নিয়ে পিছিয়ে আছে নিউজিল্যান্ডের মেয়েরা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।
টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন বলেন, ‘আজ আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। এই পিচে আগে খেলা হয়েছে, তাই আমরা শুরুতেই এর সুবিধা নেওয়ার চেষ্টা করব। আমরা বিশ্বাস করি, একটি প্রতিযোগিতামূলক স্কোর গড়ে তুলে সেটি ডিফেন্ড করতে পারব। দলের পারফরম্যান্সে ইতিবাচক দিক রয়েছে, তবে তা দীর্ঘ সময় ধরে ধরে রাখা সম্ভব হয়নি। বোলিংয়ে ধারাবাহিকতা অর্জনের লক্ষ্য রয়েছে, আর সেটি অর্জনে আমাদের পরিকল্পনা সহজ ও পরিষ্কার রাখতে হবে। আজকের ম্যাচে একটি পরিবর্তন এসেছে — মেয়ার দলে এসেছেন ইলিংয়ের জায়গায়।’
টস হেরে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা প্রথমে বোলিং করতে চেয়েছিলাম। আমাদের বোলাররা প্রথম দুই ম্যাচে ভালো করেছে, তাই আমরা তাদের শুরুতেই সুযোগ দিতে চেয়েছিলাম। এটা আমাদের জন্য একটি দারুণ সুযোগ, আমরা এখানে আমাদের সেরা খেলাটা খেলতে চাই। আমাদের দলে দুটি পরিবর্তন এসেছে — সুমাইয়া এবং নিশিতা দলে যুক্ত হয়েছে।’
বাংলাদেশ একাদশ
রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্না আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আখতার নিশি।
নিউজিল্যান্ড একাদশ
সুজি বেটস, জর্জিয়া প্লিমার, আমেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হলিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটকিপার), জেস কের, লিয়া তাহুহু, ইডেন কারসন, রোজমেরি মেয়ার।
নিলয়/