ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে ফ্রান্স। এবার জয় পেয়েছে আজারবাইজানের বিপক্ষে। ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।
আরেক ম্যাচে লুক্সেমবার্গকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছে জার্মানি। আর বিশ্বকাপে খেলার আশায় বড় ধাক্কা খেল সুইডেন।
আজারবাইজানের ভুলে বল পেয়ে শট নেন কিলিয়ান এমবাপ্পে। সেই শত গোলবার ঘেঁষে চলে যায়। একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না।
একেবারে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গিয়ে ফ্রান্স স্কোর করে এমবাপ্পের গোলেই। প্রতিপক্ষের খেলোয়াড়দের একক নৈপুণ্যেই বলা যায় পরাস্ত করে বক্সে ঢুকে মাটি কামড়ানো শটে গোলের দেখা পান।
আন্দ্রে র্যাবিওট লিড দ্বিগুণ ৬৯ মিনিটে। হেড থেকে গোল করে ব্যবধান ২-০ করেন তিনি ৬৯ মিনিটে। ৮৩ মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে।
এমবাপ্পের বদলি নামার পরের মিনিটেই ফ্লোরিয়ান থাউভিন গোল করে ব্যবধান ৩-০ করেন। এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
অন্যদিকে, আরেক ম্যাচে জার্মানি ৪-০ ব্যবধানে লুক্সেমবার্গকে হারিয়েছে কিমিখের জোড়া গোলে। ফলে শীর্ষেও উঠে গেছে তারা।
এদিকে ২০২৬ বিশ্বকাপে খেলার আশায় বড় ধাক্কা খেল সুইডেন। স্টকহোমে নিজেদের মাঠে খেলা হলেও সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে জন ডাল টমাসনের দল। এই হারে গ্রুপ ‘বি’র তলানিতে নেমে গেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।
নিলয়/