ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
অরুণাচলে বাঁধ নির্মাণ করেছে চীন পাল্টা প্রকল্প ভারতের সুইডেনের বিপক্ষে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের খেলা নিয়ে সংশয় হাইতিকে ৩-০ গোলে হারাল ব্রাজিল টাইলস আমদানিতে ধস, কমেছে রাজস্ব আয় ব্রিটেনে উপনির্বাচনে বার্নহামের জয়, চ্যালেঞ্জের মুখে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব ন্যায্য মজুরি থেকে বঞ্চিত চা-শ্রমিকরা রাজধানীতে আবাসিক হোটেলে সৌদিপ্রবাসীর মৃত্যু নিয়ে রহস্য গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে মৃত্যু শেবাচিমে মোবাইলের আলোয় আইসিইউ সেবা উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাতে ইরাকে গোপন সেল গঠন ইরানের ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি হঠাৎ দেখা নীলমাথা হাঁস সবার আগে শেষ নকআউটে মেক্সিকো বৈঠা যেন তার জীবনের নিয়তি আগের পোশাকে ফিরছে পুলিশ কানাডার উৎসব ম্লান ভয়াবহ চোটে গোলোৎসবের দিন মেসির গোল উদযাপনে বদলের পরামর্শ ২০ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি জার্মানির সামনে আফ্রিকান চ্যালেঞ্জ, ঘুরে দাঁড়াতে মরিয়া ইকুয়েডর বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে মরক্কোর জয় বিদায়ের আগে আবেগঘন এক বন্ধনের গল্প বস্টনের মন জয় করেছে টার্টান আর্মি দ্রুততম গোলে এগিয়ে বিরতিতে মরক্কো সুইডিশ সমর্থকদের ‘ইয়েলো মার্চ’ রদ্রিকে নিয়ে সমালোচনা ‘অপমানজনক’ ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্পেন ৭২ সেকেন্ডে গোল করে বিশ্বকাপে রেকর্ড মরক্কোর জয়ের খোঁজে নেদারল্যান্ডস ফুরফুরে মেজাজে ইংলিশরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেল যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধ ফিফার কাছে অভিযোগ করবে ইরান

মেসির হ্যাটট্রিকে পিছিয়ে পড়েও মায়ামির বড় জয়

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এএম
আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫৪ এএম
মেসির হ্যাটট্রিকে পিছিয়ে পড়েও মায়ামির বড় জয়
ছবি : সংগৃহীত

প্রথমে ম্যাচে গোলের দেখা পেয়েছিল ইন্টার মায়ামিই। লিওনেল মেসি এগিয়ে নেন মায়ামিকে। কিন্তু প্রথমার্ধের শেষদিকে পরপর দুই গোল করে এগিয়ে যায় ন্যাশভিলে। সেই ম্যাচ মায়ামি জিতেছে ৫-২ ব্যবধানে মেসির হ্যাটট্রিকে।

দারুণ এই হ্যাটট্রিকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। গেল বেশ কিছুদিন ধরে একের পর এক জাদুকরি পারফরম্যান্সে তাক লাগিয়ে যাচ্ছেন তিনি ৩৮ বছর বয়সেও। এটি মেসির এমএলএস ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক। চলমান মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা মেসির গোলসংখ্যা এখন ২৯। 

ম্যাচের ৩৫ মিনিটে মেসি এগিয়ে নেন মায়ামিকে। সেটি ছিল ম্যাচেরই প্রথম গোল। বক্সের বাইরে থেকে দারুণ শটে প্রতিপক্ষের জাল কাঁপান তিনি। তবে ৪৩ মিনিটে স্যাম সুরিজের হেডে সমতা ফেরায় ন্যাশভিল।

প্রথমার্ধে আগে মায়ামি গোলের দেখা পেলেও আক্রমণ বেশি ছিল ন্যাশভিলের। সেটিকে কাজে লাগিয়ে হানি মুখতারের শট পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে জ্যাকব শ্যাফেলবার্গ গোল করে ন্যাশভিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির আগেই পিছিয়ে পড়া মায়ামিকে টেনে তোলার দায়িত্ব নেন মেসি। ৬২ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। বক্সের ভেতর বল লাগে অ্যান্ডি নাজারের হাতে। স্পটকিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। চার মিনিট পর বালতাসার রদ্রিগেজের শটে আবারও এগিয়ে যায় ইন্টার মিয়ামি।

৩-২ গোলে এগিয়ে থাকা মায়ামিকে আবারও গোলের স্বাদ দেন মেসিই। ৮১ মিনিটে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের মাপা শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। তেলাস্কো সেগোভিয়া ইনজুরি টাইমের শুরুতেই গোল করে ব্যবধান বাড়িয়ে দেন ৫-২ এ।

হ্যাটট্রিকের দেখা পেয়ে গোল্ডেন বুটের দৌড়ে বেশ এগিয়ে গেছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা স্যাম সুরিজ ও ডেনিস বুয়াঙ্গার চেয়ে পাঁচ গোল এগিয়ে।

নিলয়/

সুইডেনের বিপক্ষে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের খেলা নিয়ে সংশয়

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৫১ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৮:৫৩ এএম
সুইডেনের বিপক্ষে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের খেলা নিয়ে সংশয়
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন নেদারল্যান্ডসের ফ্রেঙ্কি ডি ইয়ং (বামে)। | ছবি: এপি

সতীর্থের সাথে ধাক্কা লেগে চোট পাওয়ায় শনিবার (২০ জুন) সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে ফ্রেঙ্কি ডি ইয়ং-এর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান।

টেক্সাসের হিউস্টনে এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ কোম্যান জানান, বার্সেলোনা তারকা ডি ইয়ং তার সতীর্থ মিডফিল্ডার কুইন্টেন টিম্বারের সঙ্গে ধাক্কা লেগে চোট পেয়েছেন। টেক্সাসে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি হিসেবে নামা টিম্বার হালকা মস্তিষ্কের আঘাতের কারণে এই ম্যাচ থেকে নিশ্চিতভাবেই ছিটকে গেছেন। তবে ডি ইয়ং ঠিক কী ধরনের চোটে পড়েছেন, সে বিষয়ে বিস্তারিত বলতে কিছুটা বিরক্তি প্রকাশ করেন কোচ। 

ডি ইয়ং গত রোববার জাপানের বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন। সাবেক ডাচ ডিফেন্ডার কোম্যান শুক্রবার বলেন, 'অনুশীলনে একটি ধাক্কা লাগার ঘটনায় হালকা কনকাশন (আঘাত) হয়েছে, তাই কুইন্টেন এই ম্যাচে খেলবে না। তবে এই ম্যাচের পর সে হয়তো সুস্থ হয়ে উঠবে। কিন্তু ফ্রেঙ্কিরও শারীরিক অবস্থা নিয়ে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিয়েছে, দেখা যাক আগামীকাল তার পরিস্থিতি কেমন থাকে।'

জাতীয় দলের হয়ে ৬৭টি ম্যাচ খেলা ডি ইয়ংয়ের চোট শরীরের ঠিক কোথায় লেগেছে জানতে চাওয়া হলে, কোম্যান কেবল বলেন, যে এটি তার পেটের নিচের অংশে।

জাপানের বিপক্ষে ম্যাচে খেলোয়াড় বদল নিয়ে ডাচ মিডিয়ার সমালোচনার মুখে পড়া কোম্যানকে এই চোট নিয়ে আবারও প্রশ্ন করা হলে তিনি কিছুটা বিরক্ত হয়ে বলেন, 'কুইন্টেন হোঁচট খেয়েছিল এবং এর ফলেই ফ্রেঙ্কি চোট পায়। আমি তার চোটের বিষয়ে অলরেডি যথেষ্ট তথ্য দিয়েছি।'

উল্লেখ্য, প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে সুইডেন।

আজহার/

হাইতিকে ৩-০ গোলে হারাল ব্রাজিল

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
হাইতিকে ৩-০ গোলে হারাল ব্রাজিল
ছবি: সংগৃহীত

প্রথমার্ধের মাত্র কয়েক মিনিটের ঝড়ে হাইতিকে উড়িয়ে দিয়ে চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল।

আজ (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের তিন গোলের ওপর ভর করে সহজ জয় পায় সেলেকাওরা।

ম্যাচের শুরুতেই জোড়া গোল করে ব্রাজিলের জয়ের ভিত গড়ে দেন মাথেউস কুনহা। এরপর ভিনিসিয়ুস জুনিয়র দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এর মাধ্যমে ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধেই তিন গোল দেওয়ার কৃতিত্ব দেখালো ব্রাজিল।

খেলার দ্বিতীয়ার্ধে অবশ্য রক্ষণভাগ সামলে নিয়ে আর কোনো গোল হজম করেনি হাইতি। তবে টানা দ্বিতীয় ম্যাচে এই হারের ফলে আসরের ২য় রাউন্ডে ওঠার সমীকরণ থেকে গাণিতিকভাবে ছিটকে গেল ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশটি।

থিও/

বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে মরক্কোর জয়

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:০৮ এএম
বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে মরক্কোর জয়
ইসমাইল সাইবারি

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। ম্যাচ শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মাথায় গোল করে স্কটল্যান্ডের বিপক্ষে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার ইসমাইল সাইবারি। তার করা এই গোলই ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন রেকর্ড।

শুক্রবার (১৯ জুন) গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মরক্কো ও স্কটল্যান্ড। 

ম্যাচ তখন মাত্র শুরু হয়েছে। মরক্কোর আক্রমণে ডান দিক দিয়ে দারুণভাবে এগিয়ে যান দিয়াজ। তার নিখুঁত পাসে বল পেয়ে যান ইসমাইল সাইবারি। নিখুঁত টাইমিংয়ে দৌড় শুরু করে প্রতিপক্ষের রক্ষণভাগকে পেছনে ফেলে দেন তিনি।

খেলা শুরু হওয়ার পরপরই আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ১ মিনিট ১১ সেকেন্ডে ইসমাইল সাইবারি প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান।

সাইবারির ওই গোলের পর ম্যাচে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় স্কটল্যান্ড। তবে মরক্কোর শক্ত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে উত্তর আফ্রিকার দেশটি।

এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে মরক্কো। একই সঙ্গে ইসমাইল সাইবারির নাম উঠে গেছে চলতি বিশ্বকাপের রেকর্ড বইয়েও। তার করা ৭১ সেকেন্ডের গোলটি এখন পর্যন্ত আসরের দ্রুততম গোল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ডগড়া এই জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করল মরক্কো।

রিফাত/

দ্রুততম গোলে এগিয়ে বিরতিতে মরক্কো

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:০৬ এএম
দ্রুততম গোলে এগিয়ে বিরতিতে মরক্কো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ডটি নিজেদের করে নিলো মরক্কো। বোস্টন স্টেডিয়ামে ইসমাইল সাইবারির ৭২ সেকেন্ডে করা গোলে স্কটল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচ তখন মাত্র শুরু হয়েছে। মরক্কোর আক্রমণে ডান দিক দিয়ে দারুণভাবে এগিয়ে যান দিয়াজ। তার নিখুঁত পাসে বল পেয়ে যান ইসমাইল সাইবারি। নিখুঁত টাইমিংয়ে দৌড় শুরু করে প্রতিপক্ষের রক্ষণভাগকে পেছনে ফেলে দেন তিনি।

দ্রুত গোল পেয়ে ম্যাচে দারুণ সূচনা করেছে মরক্কো, আর শুরু থেকেই চাপে পড়ে গেছে স্কটল্যান্ড।

রিফাত/

৭২ সেকেন্ডে গোল করে বিশ্বকাপে রেকর্ড মরক্কোর

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:১৩ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:৪৩ এএম
৭২ সেকেন্ডে গোল করে বিশ্বকাপে রেকর্ড মরক্কোর
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে মরক্কো।বিশ্বকাপের এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ডটি নিজেদের করে নিলো মরক্কো। বোস্টন স্টেডিয়ামে ইসমাইল সাইবারির ৭২ সেকেন্ডে করা গোলে স্কটল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।

 দ্রুত গোল পেয়ে ম্যাচে দারুণ সূচনা করেছে মরক্কো, আর শুরু থেকেই চাপে পড়ে গেছে স্কটল্যান্ড।

 ম্যাচের প্রথম দিকেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে এগিয়ে যায় দলটি। দ্রুত গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে মরক্কোর খেলোয়াড়রা এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। শুরুতেই গোল করে দারুণ সূচনা পাওয়ায় সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। এখন লিড ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করাই মরক্কোর লক্ষ্য।

রিফাত/