প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা হয়নি ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। কাঁধের চোতের কারণে সেদিন মাঠে নামা হয়নি। এবার সেই চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি।
কাঁধে বেশ অস্বস্তি অনুভব করায় শেষ পর্যন্ত আর খেলা হচ্ছে না এই পেসারের।
ভারতের বিপক্ষেও শামারের মাঠে নামা হয়নি চোটের কারণে টেস্ট সিরিজে। বাংলাদেশ সিরিজের স্কোয়াডে থাকলেও প্রথম ওয়ানোডেতে নামা হয়নি মাঠে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) জানিয়েছে, ‘জোসেফের কাঁধে কিছু অস্বস্তি রয়েছে এবং তাকে ইংল্যান্ডে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর সুপারিশ করা হয়েছে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্য।’
তবে শামার একা ছিটকে যাননি, আরেক তরুণ বোলার জেদিয়া ব্লেডসও চোটের কারণে ছিটকে গেছেন। বাঁহাতি এই পেসার পিঠের নিচের দিকে চোটে পড়েছেন।
চলমান সিরিজ নয় শুধু, তিনি বাদ পড়েছেন পরবর্তী নিউজিল্যান্ড সফর থেকেও। ধারণা করা হচ্ছে পুনর্বাসনের জন্য ব্লেডস পুনর্বাসনের নিজ দেশে ফিরে যাবেন।
এই দুই বোলারের পরিবর্তে আকিল হোসেন এবং র্যামন সাইমন্ডসকে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ করা হয়েছে বাকি দুই ওয়ানডের জন্য। দুজনই আগে থেকেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত ছিলেন।
নিলয়/