বাংলাদেশের ইনিংসের অর্ধেকেরও বেশি সময় ধরে একাই খেলেছে বৃষ্টি। টস হয়েছে নির্ধারিত সময়েরওন ৩৫ মিনিট পর। কিন্তু এরপরও শুরু করা যায়নি খেলা। সেই ম্যাচ মাঠে গড়িয়েছে প্রায় দুইঘন্টা পর। ৪৩ ওভারে নেমে আসা ম্যাচের ১২.২ ওভার খেলা হতেই ফের বৃষ্টির চোখ রাঙানি। ২ উইকেটে তখন বাংলাদেশের রান ৩৯।
আবারও দুই ঘন্টা খেলা বন্ধ থাকার পর ২৭ ওভারে নেম আসা খেলায় সেভাবে কোনো আগ্রহ ছিল না দর্শকদের মাঝে। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া বাংলাদেশ ভালো স্মৃতি নিয়ে আসর শেষ করতে চাইলেও সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা ভারতের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি মোটেও।
প্রথম দফায় খেলা শুরু হওয়ার পর ইনিংসের প্রথম ওভারের শেষ বলে সুমাইয়া আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। ২ রান করে রেনুকা সিয়ের বলে শ্রী চরনিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি দলীয় ৩ রানে। ৩১ রানের জুটি গড়েন রুবিয়া হায়দার ও শারমিন আক্তার। কিন্তু রুবিয়াকেও পথ ধরতে হয় সাজঘরের দলীয় ৩৪ রানে। দিপ্তি শর্মার বলে ১৩ রান করে ক্যাচ দেন হার্লেন দেউলের হাতে। ২ উইকেটে ৩৯ রান নিয়ে বৃষ্টির কারণে ফের বন্ধ হয়ে যায় খেলা।
মাত্র ৯ রান করে রানআউট হন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫৩ রানে পতন হয় তৃতীয় উইকেটের। শারমিন ও সোবহানা গড়েন ৩৮ রানের জুটি। কিন্তু তাতে বাধ সাধেন রাধা যাদব। দেউলের ক্যাচ বানিয়ে ফেরান ২৬ রান করা আত্মবিশ্বাসী সোবহানাকে।
এরপরই নামে ধস। একে একে সাজঘরে যেতে শুরু করেন স্বর্ণা আক্তার (২), নাহিদা আক্তার (৩), শারমিন আক্তার (৩৬), রাবেয়া খান (৩)। ৯১ থেকে ১০৫ রানের মধ্যে হারায় নিগাররা ৫ উইকেট। ১০৫ রানে ৮ উইকেট হারিয়ে তখন অলআউটের শঙ্কা।
তবে শেষ পর্যন্ত অবশ্য অলআঊট হয়নি বাংলাদেশের মেয়েরা। ২৭তম ওভারের পঞ্চম বলে ৭ বলে ১১ রান করা রিতু মনিকে শ্রী চারিনি বিদায় করলে নবম উইকেটের পতন ঘটে। শেষ বল মোকাবেলা করা মারুফা নেন ২ রান।
২৭ ওভার শেষে বাংলাদেশের বোর্ডে জমা হয় ৯ উইকেটে ১১৯ রান।
নিলয়/