ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য চক্র ভাঙার মিশন। কিন্তু মিশনে বাংলাদেশ হোঁচট খেয়েছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে। তবে তাই বলে চক্র ভাঙার মিশন শেষ হয়নি। এখনো অক্ষত আছে। তবে তা কঠিন হয়ে গেছে। বাকি ২ ম্যাচই জিততে হবে। আজ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ জিততে না পারলে বাংলাদেশের কাকতালীয় হয়ে যাওয়া চক্র ভাঙা আর হবে না। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১৬ রানে।
সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ একত্রে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি। শেষ তিনটিতে তারা টি-টোয়েন্টি সিরিজ জিতলেও হেরেছিল ওয়ানেড সিরিজ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল সমান ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে।
প্রথম ম্যাচ বাংলাদেশ হেরেছিল মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে। যেটি বাংলাদেশ দলের ব্যর্থতার সঙ্গে আষ্টেপৃষ্ঠে গেঁথে গেছে। আগে ব্যাট করে প্রতিপক্ষ দেড় শ রানের বেশি টার্গেট দিলেই বাংলাদেশ দলের জন্য তা অতিক্রম করা কঠিন হয়ে পড়ে। যার প্রমাণ ছিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। যে পিচে বাংলাদেশ অলআউট হয়েছিল, সেই পিচে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল মাত্র ৩ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেটে করেছিল ১৬৫ রান। বাংলাদেশ সেই রান তাড়া করতে নেমে ২০ ওভারও টিকতে পারেনি। ২ বল বাকি থাকতে অলআউট হয়েছিল ১৪৯ রানে। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের রান আরও কম হতে পারত। বাংলাদেশের বোলাররা অসম্ভব ভালো বোলিং করেছিলেন। যেটা তারা সব সময় করে থাকেন। ১৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ১১৪। শেষ ৩ ওভারে অধিনায়ক শাই হোপ ও রভম্যান পাওয়েল বেধড়ক পিটিয়ে ৫১ রান করে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলে
পলাশ/নিলয়/