ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ১৬ রানে হেরেছে বাংলাদেশ দল। ওয়ানডেতে সিরিজ জিতলেও ব্যাটাররা সেভাবে রানের দেখা পাননি। সেই অধারাবাহিকতা দেখা গেল টি-টোয়েন্টিতেও।
প্রথম ম্যাচের পর অধিনায়ক লিটন কুমার দাস অসন্তোষ প্রকাশ করেন শামীম হোসেন পাটোয়ারির ওপর। সেই শামীমকে আজ (২৯ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। তার জায়গায় একাদশে ফিরতে পারেন জাকের আলি অনিক।
বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, তার জায়গায় ফিরতে পারেন শরিফুল ইসলাম। এর বাইরে এখন পর্যন্ত আরকোনো পরিবর্তনের আভাস নেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
নিলয়/