ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স শিশু গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক হবে আগামীর স্মার্ট বাহন টিভিতে আজকের খেলা প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক? গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা ৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নোবিপ্রবিতে উৎসবের আমেজ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত মা-বাবাকে অবহেলা করো না, জাহান্নাম নেমে আসবে পৃথিবীতে!

হংকং সিক্সেসে বাংলাদেশের অধিনায়ক আকবর

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম
হংকং সিক্সেসে বাংলাদেশের অধিনায়ক আকবর
ছবি : সংগৃহীত

এবারের হংকং সিক্সেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের টিন কওং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে। যার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২৯ অক্টোবর) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

সবশেষ আসরে সেমিফাইনালে পা রেখেছিল বাংলাদেশ। এবার লক্ষ্য শিরোপা জেতা। দলে আছেন পেসার আবু হায়দার রনি। গত আসরের অন্যতম সেরা পারফর্মার জিশান আলমও আছেন স্কোয়াডে। ২০২৪ সালের আসরে ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করার পাশাপাশি নিয়েছিলেন ৬ উইকেট।

অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও আছেন স্কোয়াডে। ৪ ম্যাচে তিনি শিকার করেছিলেন তিনি ৩ উইকেট। আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও।

বোলিং আক্রমণে সহায়তা করবেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান এবং পেস অলরাউন্ডার তৌফায়েল আহমেদ রায়হান।

বাংলাদেশ স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার রনি, জিশান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান, তৌফায়েল আহমেদ রায়হান।

নিলয়/

তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:২১ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:৪০ পিএম
তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান
ছবি: সংগৃহীত

মন্টেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে নকআউট পর্বের দিকে একধাপ এগিয়ে গেল জাপান। এই হারের ফলে তিউনিসিয়ার নকআউট পর্বে ওঠার স্বপ্ন এখানেই ভেঙে গেল।

ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়াকে চেপে ধরে ব্লু সামুরাইরা। মাত্র ৪ মিনিটের মাথায় কেইতো নাকামুরার পাস থেকে সিক্স-ইয়ার্ড বক্সের ভেতর চমৎকার ফিনিশিংয়ে জাপানকে এগিয়ে নেন দাইচি কামাদা।

ম্যাচের আধঘণ্টা পেরোতেই ব্যবধান দ্বিগুণ করে জাপান। বক্সের প্রান্ত থেকে দারুণ এক কোনাকুনি শটে বল জালে জড়ান আয়াসে উয়েদা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা।

দ্বিতীয়ার্ধেও জাপান খেলেছে আক্রমণাত্মক ভঙ্গিতে। ৬৯ মিনিটে উয়েদার চমৎকার এক ‘ফ্লীক’ থেকে বল পেয়ে তিউনিসিয়ার ডিফেন্স ভেদ করে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন জুনিয়া ইতো।

এরপর ম্যাচের ৮৪ মিনিটে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন উয়েদা। কাইশু সানোর ক্রস থেকে চোখ ধাঁধানো এক লুপিং হেডারে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড। ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

পাপ্পু/আমান

ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:১৭ পিএম
ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ‘আই’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হওয়ার আগে দলে বড় কোনো রদবদলের ইঙ্গিত দিচ্ছে না ফ্রান্স। কোচ দিদিয়ের দেশম জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মূল একাদশের কাঠামো অপরিবর্তিত রেখে কেবল কয়েকটি ছোট পরিবর্তন আনতে পারেন।

নিউইয়র্কে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ‘লে ব্লুজ’রা। সেই ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। বোস্টনে ইরাকের বিপক্ষে জয় পেলে শেষ ৩২-এ ওঠা নিশ্চিত হবে ফরাসিদের।

বড় টুর্নামেন্টে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা এড়িয়ে চলার জন্য পরিচিত দেশম। স্কোয়াডে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় থাকলেও নিজের পরিচিত কৌশল থেকে সরে আসার সম্ভাবনা কম তার। সেনেগালের বিপক্ষে প্রথমার্ধে রক্ষণভাগ কিছুটা নড়বড়ে থাকলেও বিরতির পর ফ্রান্স ছিল অনেক বেশি সংগঠিত। তাই দলের বর্তমান ভারসাম্যে বড় পরিবর্তন আনতে চাইছেন না কোচ।

সম্ভাব্য পরিবর্তনের মধ্যে রয়েছে বাম প্রান্তে থিও হার্নান্দেজের বদলে লুকাস ডিগনের অন্তর্ভুক্তি। আক্রমণভাগে দেশিরে দুয়ের জায়গায় ব্র্যাডলি বারকোলাকে দেখা যেতে পারে। মাঝমাঠে আদ্রিয়েন রাবিওতের সঙ্গী হিসেবে মানু কোনেকে খেলানোর চিন্তাও রয়েছে। তবে আক্রমণের মূল ভরসা হিসেবে যথারীতি থাকবেন কিলিয়ান এমবাপে, মাইকেল অলিসে ও উসমান দেম্বেলে।

ইরাককে হালকাভাবে নিচ্ছে না ফরাসি শিবির। পিঠের চোট কাটিয়ে ফেরা সেন্ট্রাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা বলেন, ‘আমরা নরওয়ের বিপক্ষে ওদের ম্যাচের কিছু ভিডিও দেখেছি। আমার মনে হয় ওরা বেশ ভালো দল।’

তিনি আরও বলেন, ‘ম্যাচটি মোটেও সহজ হবে না। অনেকে হয়তো ভাবছেন ইরাকের বিরুদ্ধে খেলেই আমরা অনায়াসে ৩ পয়েন্ট পেয়ে যাব, কিন্তু মাঠের লড়াইটা সম্পূর্ণ ভিন্ন হবে।’

পাপ্পু/অনিক/

জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৫১ এএম
জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে বিএমও ফিল্ডে জার্মানির কাছে ২-১ গোলে হেরেছে আইভরি কোস্ট। তবে হারের চেয়েও জার্মান দলের খেলোয়াড়সুলভ আচরণের অভাব নিয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে।

ম্যাচ শেষে জার্মান লেফট-ব্যাক নাথানিয়েল ব্রাউনের একটি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন ফায়ে। ম্যাচের এক পর্যায়ে আইভরি কোস্টের ডিফেন্ডার উইলফ্রিড সিংগো চোট পেলে তিনি বল মাঠের বাইরে পাঠিয়ে দেন। প্রচলিত সৌজন্য অনুযায়ী এরপর বলটি প্রতিপক্ষকে ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও ব্রাউন তা না করে থ্রো-ইন থেকে সরাসরি আক্রমণে চলে যান।

এ ঘটনায় হতাশা প্রকাশ করে ফায়ে বলেন, ‘আমি ওকে (ব্রাউন) বিনয়ী হতে বলেছি। ও দুর্দান্ত খেলেছে, কিন্তু ম্যাচ ১-১ সমতায় থাকা অবস্থায় জেতার তাড়নায় আমাদের সঙ্গে খারাপ আচরণ করার কোনো প্রয়োজন ছিল না।’

জার্মানির কাছ থেকে আরও ভালো ক্রীড়াসুলভ আচরণ প্রত্যাশা করেছিলেন বলেও জানান আইভরি কোস্ট কোচ। তার ভাষ্য, ‘আমরা জার্মানির কাছ থেকে আরও একটু ভালো ক্রীড়াসুলভ আচরণ আশা করেছিলাম। সিংগো যখন চোট পেল, তখন ওদের উচিত ছিল বলটি আমাদের ফেরত দেওয়া। ওরা ফুটবলের একটি পরাশক্তি, আমরা ওদের উদাহরণ হিসেবে দেখি। তাই ওদের এমন আচরণে আমি সত্যিই হতাশ।’

ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল আইভরি কোস্টই। প্রথমার্ধে মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসির দুর্দান্ত গোলে লেস এলিফ্যান্টসরা লিড নেয়। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের বড় একটি সময়জুড়ে জার্মানির চেয়ে ভালো খেলেও সেই সুবিধা ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে দেনিজ উন্দাভের গোলে সমতায় ফেরে জার্মানি। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উন্দাভের দ্বিতীয় গোল আইভরি কোস্টের স্বপ্ন ভেঙে দেয়।

তবে হারের পরও নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ফায়ে। তিনি মন্তব্য করেন, ‘দুই দলই জয়ের যোগ্য ছিল এবং দুই দলের সামনেই সুযোগ এসেছিল। জার্মানিকে অভিনন্দন। তারা মূলত তাদের অভিজ্ঞতার জোরে ম্যাচটি জিতেছে। তবে আমরাও দারুণ খেলেছি এবং টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলের বিরুদ্ধে আমার খেলোয়াড়রা যেভাবে লড়েছে, তা নিয়ে আমি গর্বিত। এই হার থেকে শিক্ষা নিয়ে আমাদের টুর্নামেন্টের বাকি পথ চলতে হবে।’

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১৬ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
তিউনিসিয়া-জাপান, সকাল ১০টা
স্পেন-সৌদি আরব, রাত ১০টা
বেলজিয়াম-ইরান, রাত ১টা
উরুগুয়ে-কেপ ভার্দে
আগামীকাল ভোর ৪টা
নিউজিল্যান্ড-মিশর
আগামীকাল সকাল ৭টা
বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি

ক্রিকেট (সরাসরি)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
তৃতীয় টি-টোয়েন্টি, দুপুর ২টা
টি স্পোর্টস

অনিক/

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১১ এএম
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান।

খেলা শুরুর মাত্র ৪ মিনিটেই জাপানকে এগিয়ে দেন মিডফিল্ডার কামাদাদ্রুতগতির আক্রমণ থেকে পাওয়া সুযোগে নিখুঁত ফিনিশিং করে দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে যায় তিউনিসিয়া।

লিড পাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি জাপান। ম্যাচের ৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ তৈরি হলেও তিউনিসিয়ার গোলরক্ষকের দুর্দান্ত সেভে রক্ষা পায় আফ্রিকার দলটি।

তবে ৩১তম মিনিটে আর রক্ষা হয়নি। তিউনিসিয়ার রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে দ্বিতীয় গোলটি করেন ফরোয়ার্ড আয়াসে উয়েদা। কাউন্টার অ্যাটাক থেকে মাঝমাঠের একটু ভেতরে বল পেয়ে দ্রুত এগিয়ে যান তিনি। তিউনিসিয়ার ডিফেন্ডারদের তেমন কোনো বাধার মুখে না পড়ে বক্সের মাথা থেকে কোনাকুনি শট নেন উয়েদা। ডিফেন্ডার মন্তাসার তালবির পায়ের ফাঁক গলে বল জড়িয়ে যায় জালে।

ঐতিহাসিক এই ম্যাচে প্রথমার্ধ জুড়েই আধিপত্য দেখিয়েছে জাপান। অন্যদিকে, রক্ষণে বারবার ভুল ও আক্রমণে কার্যকর পরিকল্পনার অভাবে পিছিয়ে পড়েছে তিউনিসিয়া। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে আফ্রিকার প্রতিনিধিদের আরও সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে।