ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল গফরগাঁওয়ে স্বামীকে ঘরে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ চীনের ডেইরি কারখানায় উৎপাদন বাড়াচ্ছে স্বয়ংক্রিয় প্রযুক্তি আমাদের ঘরগুলো কি রহমত শূন্য হচ্ছে? বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদে কাজ করবে দারাজ টুকটুক ও চিকু পাঠ থেকে ৪টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি রংপুরে হিমাগারের ভাড়া বাড়ানোয় মহাসড়ক অবরোধ সোনামসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বলছে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে নারী-তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর জনসভা শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাত পর্যাপ্ত গুরুত্ব পায়নি: সিপিডি ওয়াহিদুল হত্যার আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী শরীয়তপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের ‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ জয়পুরহাটে পুত্রবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার কারণ কী? বিশ্বকাপ জয়ের এটাই সেরা সুযোগ: হ্যারি কেইন মেসি বন্দনায় ভাষা হারিয়েছেন স্কালোনি ঘুরে দাঁড়াতে মরিয়া তুরস্ক, লক্ষ্য প্যারাগুয়ে বধ নাটকীয় ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরির্দশনে স্বাস্থ্যমন্ত্রী প্রথমবার ইউএনএইচসিআর ব্যুরোর সভাপতিত্বে বাংলাদেশ ঝিনাইদহে ১১ কোটি ব্যয়ে কসাইখানা উদ্বোধন মৌলভীবাজারে বৃষ্টি উপেক্ষা করে জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
Nagad desktop

আসিফের মন্তব্যের প্রতিবাদে মৌন মিছিল

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
আসিফের মন্তব্যের প্রতিবাদে মৌন মিছিল
সাবেক, বর্তমান ফুটবলার, কোচ এবং সংগঠকদের মৌন মিছিল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সঙ্গীতশিল্পী আসিফ আকবরের ‘ফুটবলারদের ব্যবহার খারাপ’ মন্তব্যের প্রতিবাদে মৌন মিছিল করেছেন সাবেক ও বর্তমান ফুটবলার, কোচ এবং সংগঠকরা।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয় এই নীরব প্রতিবাদ কর্মসূচি।

এতে অংশ নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য, আব্দুল গাফফার, আবাহনীর কোচ মারুফুল হক, মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কাননসহ শতাধিক ফুটবল ব্যক্তিত্ব।

ফুটবলাররা আসিফ আকবরের মন্তব্যকে ‘অপমানজনক ও বিভাজন সৃষ্টিকারী’ বলে দাবি করেন। তারা তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায়, আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মিছিল শুরুর আগে আবাহনীর কোচ মারুফুল হক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, যাতে বোঝা যায় ফুটবলাররা ভদ্র ও সংযত। কিন্তু যদি তিন দিনের মধ্যে ক্ষমা না চান, আমরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘তিনি সরাসরি ফুটবলারদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা মেনে নেওয়া যায় না। তিনি ব্যাখ্যা না দিয়ে স্পষ্টভাবে ক্ষমা চাইবেন। এটাই আমাদের দাবি।’

উল্লেখ্য, গত রোববার বিসিবি আয়োজিত এক অনুষ্ঠানে আসিফ আকবর মন্তব্য করেন, ‘ফুটবলারদের জন্য অনেক জায়গায় ক্রিকেট খেলা যায় না, তারা উইকেট নষ্ট করছে, তাদের ব্যবহারও খারাপ।

চঞ্চল/এসএন 

গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমার্ধে গোল করার পর কেন চোখের জল ফেলেছিলেন, তা স্পষ্ট করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের দাবি, ফুটবল মাঠের বাইরের ‘সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তিগত কারণে’ আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশনে প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মেসি। একই সঙ্গে দেশের জার্সি গায়ে এটি ছিল তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।

ম্যাচের ১৮তম মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে আলজেরিয়ার জাল কাঁপান এই ৩৮ বছর বয়সী মহাতারকা। গোল উদযাপনে সতীর্থরা তাকে ঘিরে ধরার পরপরই দেখা যায়, জার্সিতে চোখ মুছছেন তিনি।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি কেন কেঁদেছিলাম? সেটি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় ছিল না, সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। গত কিছুদিন বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। তবে আমি দলের পুরো প্রতিনিধি দল এবং সতীর্থদের কাছে কৃতজ্ঞ। তারা সবসময় আমার পাশে থেকেছেন এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি জুগিয়েছেন।’

মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ
ছবি: সংগৃহীত

বয়স ৪০ ছুঁয়েছে, কিন্তু মাঠের ফুটবলে এখনো আগের মতোই সতেজ লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়া দলের প্রাণভোমরা আজ (১৮ জুন) রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই দেশের হয়ে নিজের ১৯৯তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন। দুই দলের লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।

কোচ জ্লাতকো ডালিচের চোখে মদ্রিচ শুধু একজন খেলোয়াড় নন, মাঠের সেনাপতি। ডালিচ বলেন, ‘আমাদের দলের অধিনায়ক এবং একজন মানুষ হিসেবে তার(মদ্রিচ) গুরুত্ব অপরিসীম। মাঠে সে আমার ডান হাত। জাতীয় দলের জার্সির জন্য কীভাবে লড়াই করতে হয়, তার জন্য লুকা এক বড় রোল মডেল।’

গত দুটি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার অভাবনীয় সাফল্যের নেপথ্যে ছিল এই মদ্রিচ-ডালিচ জুটি। ২০১৮ সালে রানার্স-আপ এবং ২০২২ সালেও সেমিফাইনালে খেলেছিল দলটি। তবে অতীত ইতিহাস নিয়ে মেতে থাকতে চান না ডালিচ। এবারের আসরে প্রত্যাশার চাপ মাথায় নিয়ে তিনি বলেন, ‘সেগুলো এখন আমাদের জন্য ইতিহাস। আমরা শুধু ইতিহাস নিয়ে বেঁচে থাকতে পারি না; এটি নতুন বিশ্বকাপ, যেখানে আমরা দারুণ কিছু করতে চাই।’

পাপ্পু/অনিক/

‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:২০ পিএম
‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ
ছবি: সংগৃহীত

কখনও কখনও প্রতিপক্ষকে হারানোর জন্য শুধু তারকার প্রতিভাই যথেষ্ট নয়, দরকার প্রতিপক্ষের ভুলও। আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ মনে করেন, লিওনেল মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকের পেছনে তার দলের ভুলগুলোরও বড় ভূমিকা ছিল।

আজ (১৭ জুন) সকালে কানসাস সিটিতে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর হতাশ পেতকোভিচ স্বীকার করেছেন, তার দল বারবার মেসিকে সুযোগ দিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রথম ও দ্বিতীয় গোলের ক্ষেত্রে আমরাই তাকে সুযোগ করে দিয়েছি। আমরা তার জন্য গোল করা আরও সহজ করে দিয়েছি। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মেসির চিন্তাভাবনার স্বচ্ছতা এমন যে, সে অনেক কিছুই অন্যদের চেয়ে সহজভাবে করতে পারে।’

পেতকোভিচের মতে, শুধু মেসি নন, তাকে ঘিরে গড়ে ওঠা আর্জেন্টিনা দলটিও তার শক্তির অন্যতম উৎস। তিনি মনে করেন, বর্তমান আর্জেন্টিনা দলে সবাই যেন মেসিকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য কাজ করে, ‘তার একটা বিশেষ সুবিধা আছে, কারণ পুরো আর্জেন্টিনা দল তার জন্য কাজ করে এবং তাকে সমর্থন দেয়। আজ আর্জেন্টিনা ১০টি শট নিয়েছে, যার মধ্যে সাতটিই এসেছে মেসির কাছ থেকে।’

ম্যাচের শুরু থেকেই আলজেরিয়ার রক্ষণভাগে চাপ তৈরি করেছিলেন মেসি। প্রথম গোলের সময় গোলরক্ষক লুকা জিদান আরও ভালো করতে পারতেন বলে মনে করা হচ্ছে। পরে তার একটি শটও ঠিকমতো সামলাতে পারেননি তিনি, যার রিবাউন্ড থেকেই আসে মেসির দ্বিতীয় গোল। এরপর ৭৬ মিনিটে শক্তিশালী এক শটে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

তবে হারের দায় কোনো একক খেলোয়াড়ের ওপর চাপাতে চাননি পেতকোভিচ, ‘কোনো একজন খেলোয়াড়কে দোষারোপ করা আমার স্বভাব নয়। আমরা অনেক বেশি ভুল করেছি এবং সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় ধাক্কা খাওয়া আলজেরিয়ার সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ২২ জুন তারা মুখোমুখি হবে জর্ডানের। এরপর পাঁচ দিন পর খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।

অনিক/

বিশ্বকাপ জয়ের এটাই সেরা সুযোগ: হ্যারি কেইন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:০৮ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০২:১৭ পিএম
বিশ্বকাপ জয়ের এটাই সেরা সুযোগ: হ্যারি কেইন
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের জন্য এবারই অন্যতম সেরা সুযোগ এসেছে বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর এই মিশন সফল করতে হলে খেলোয়াড়দের মানসিকভাবে চাপমুক্ত থাকা সবচেয়ে জরুরি বলে মনে করেন তিনি।

ম্যাচ শুরুর আগে হ্যারি কেইন বলেন, ‘দল হিসেবে বিশ্বকাপ জেতার জন্য নিশ্চিতভাবেই এটি আমাদের অন্যতম সেরা সুযোগ। আমি মনে করি সবাই আগামীকাল একটা দারুণ শুরু করতে এবং এই টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার সামর্থ্য আমাদের আছে—সেটা প্রমাণ করতে উন্মুখ হয়ে আছে।’

৩২ বছর বয়সী হ্যারি কেইন ইংল্যান্ডের হয়ে নিজের ষষ্ঠ বড় টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন। আর্লিংটনে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামলেই তিনি সাবেক কিংবদন্তি ডেভিড ব্যাকহামের ১১৫ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন।

কেইন আরও বলেন, ‘দিনশেষে আমার পক্ষ থেকে বার্তা একটাই—মনকে একদম সতেজ ও চাপমুক্ত রাখতে হবে। আমার মনে হয় যেকোনো টুর্নামেন্টে আপনি যদি মাঠে নিজের সবটুকু উজাড় করে দিয়ে আসেন, তবে ফলাফল যাই হোক না কেন, অন্তত মাথা উঁচু করে ফিরতে পারবেন। অধিনায়ক হিসেবে আমার মূল লক্ষ্য থাকবে খেলোয়াড়রা যেন কোনো চাপ ছাড়া নিজেদের মেলে ধরতে পারে। তারা একটা নির্দিষ্ট কারণেই আজ জাতীয় দলে সুযোগ পেয়েছে, ক্লাবের হয়ে দুর্দান্ত একটা মৌসুম পার করেই এখানে এসেছে। এখন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে তা দেখানোর সুযোগ এসেছে তাদের সামনে।’

নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে কেল বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বললে, এটি ছিল আমার ক্যারিয়ারের সেরা মৌসুম। আগের যেকোনো মৌসুমের চেয়ে এবার আমি অনেক বেশি গোল করেছি, যা অবশ্যই আনন্দের। একই সঙ্গে শারীরিক ও মানসিকভাবে মৌসুমের শেষটা আমার জন্য দারুণ ছিল। ছেলেদের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পেও আমি সেই আত্মবিশ্বাস ধরে রেখেছি। আমি জানি, সঠিক সময়ে অনেক কিছু আপনার পক্ষে আসতে হয়, আমার মনে হচ্ছে এবার তা হচ্ছে।’

মেসি বন্দনায় ভাষা হারিয়েছেন স্কালোনি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:০৩ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০২:১৭ পিএম
মেসি বন্দনায় ভাষা হারিয়েছেন স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। আর অধিনায়কের এমন অতিমানবীয় পারফরম্যান্সের পর বিস্ময় ও মুগ্ধতা লুকাতে পারেননি আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘লিওকে নিয়ে কথা বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। আমি আর নতুন কী বলব? ও আসলেই অবিশ্বাস্য। ‘সে এমন একটা টুর্নামেন্ট শুরু করতে পারে, এটা কল্পনা করার কিছু নেই। গত ২০ বছর ধরে সে অবিরাম এটাই করে যাচ্ছে। শুধু আর্জেন্টিনার মানুষই নয়, বিশ্বজুড়ে যারা ফুটবল ভালোবাসে তারা সবাই তাকে দেখতে চায়। ফলাফলের চেয়ে বড় কথা হলো, আমাদের তাকে উপভোগ করতে হবে। সে বিশ্বজুড়ে যে আবেগ ছড়িয়ে দেয়, তা সত্যিই অবিশ্বাস্য।’

ম্যাচে হ্যাটট্রিক করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬টি বিশ্বকাপ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। একই সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য ইতিহাসও গড়েছেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে এই জয়ে আরও একটি রেকর্ডে ক্লোসার পাশে বসেছেন মেসি। মিরোস্লাভ ক্লোসার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ১৭টি ম্যাচ জয়ের রেকর্ড এখন মেসির দখলে। তবে দলের এমন দুর্দান্ত শুরুর পরও স্কালোনি সতর্কবার্তা দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপের দলগুলোর শক্তিমত্তা মনে করিয়ে দিয়ে তিনি জানান, এই এক জয়ে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই।

স্কালোনি বলেন, ‘আমরা কোনোভাবেই গা ভাসিয়ে দেব না। তবে এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আমরা যদি আজ যেভাবে খেলেছি, ঠিক সেভাবে কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনা ধরে রাখতে পারি, তবে যেকোনো দলের জন্যই আমাদের হারানো কঠিন হবে।’

গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার পরবর্তী মিশন আগামী ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান।