ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা বিশ্ব বাবা দিবস আজ ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, পরে পুলিশে হস্তান্তর ব্রায়ান ব্রোবির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ এক দিনে দ্রুততম দুই গোল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ উল্লাসের পরদিন ৪০ টন স্মৃতি ছুটিতে গ্রামে গিয়ে ডাকাত হামলায় আহত এসিল্যান্ডসহ ৬ জন মেসির ফাউল: ফিফায় আলজেরিয়ার নালিশ ঈশ্বরগঞ্জে আ.লীগের সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট ১১ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা বুলবুল আটক বম সম্প্রদায়ের এক অসুস্থ নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করল সেনাবাহিনী উত্তরায় ভূমি গ্যালারিতে চিত্রপ্রদর্শনী দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত রোনালদো-মেসিদের মতো খেলো, অলিম্পিকে ভালো ফল চাই: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করতে গোপনে মরিয়া ছিলেন ট্রাম্প প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ভারত সফরেও যাবেন: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক জামায়াত গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল ব্যস্ত জীবন, ভার্চুয়াল বিনোদন: আমরা এখন কোন পথে? লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব-সম্পাদক জিসান বরিশাল বিভাগ এসএসসি ১৯৮৬ বাংলাদেশর দিনব্যাপী নৌ-বিহার আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ আর্জেন্টিনা-ব্রাজিলে মাতোয়ারা ‘প্রচেষ্টা’র এক দিন জিয়াউর রহমান জনগণের বাকস্বাধীনতা নিশ্চিত করেছিলেন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল স্পেনে

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম
২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল স্পেনে
ছবি: সংগৃহীত

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রেসিডেন্ট রাফায়েল লুজান জানিয়েছেন, ২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল আয়োজন করবে স্পেন। লুজানের ভাষ্য ছিল এমন, ‘স্পেন বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল এখানেই অনুষ্ঠিত হবে।’

ফিফা এখনও জানায়নি তারা টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি কোথায় আয়োজন করতে চায়। এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে রাফায়েল লুজান এক সংবাদমাধ্যম অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ফাইনাল ম্যাচটি স্পেনেই হবে, যদিও তিনি কোন শহর বা ভেন্যুতে খেলা হবে তা নির্দিষ্ট করে বলেননি।

স্প্যানিশ গণমাধ্যম দীর্ঘদিন ধরেই রিয়াল মাদ্রিদের সদ্য সংস্কারকৃত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামকে ফাইনালের ভেন্যু হিসেবে উল্লেখ করে আসছে। তবে সম্প্রতি এমন প্রতিবেদনও ছিল যে মরক্কো এই ম্যাচ আয়োজন করতে পারে। মরক্কো আশা করছিল নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজন করতে, যা ২০২৮ সালে পরিকল্পিতভাবে শেষ হলে ১,১৫,০০০ দর্শক ধারণক্ষমতা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হবে।

তবে চলতি মাসে আফ্রিকা কাপ অব নেশনসের বিশৃঙ্খল ফাইনাল মরক্কোর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে দেশটি বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সুযোগ হারাতে পারে। বার্সেলোনাও তাদের ক্যাম্প ন্যু স্টেডিয়াম সংস্কার করেছে এবং তারাও ফাইনালের জন্য বিড করতে পারে।

২০৩০ বিশ্বকাপে লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে প্রত্যেকেই একটি করে ম্যাচ আয়োজন করবে, টুর্নামেন্টের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে।

অনিক/

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:০২ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০১:১০ এএম
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচের বিবর্ণতা কাটিয়ে সুইডেনকে রীতিমতো চেপে ধরল নেদারল্যান্ডস। ফরোয়ার্ডরা জাল খুঁজে নিতেও ভুল করলেন না। সুবাদে দাপুটে এক জয়ই তুলে নিল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় অনুষ্ঠিত বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচটি ৫-১ ব্যবধানে জিতেছে ডাচরা। প্রতিযোগিতার তিনবারের ফাইনালিস্টদের এবারের আসরে এটিই প্রথম জয়।

নিজেদের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ ড্র করেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে ১৯৫৮ আসরের ফাইনালিস্ট সুইডেন নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল তিউনিসিয়াকে। 

পয়েন্ট হারিয়ে আসর শুরু করায় ডাচরা এ ম্যাচে ভালো করতে তেতে ছিল। যার ফলাফল- ১৭ মিনিটের মধ্যেই সুইডেনের জালে দুই গোল। পঞ্চম মিনিটে গোল উৎসবের শুরুটা ব্রায়ান ব্রবির পায়ে। কোডি গাকপোর পাস থেকে জাল খুঁজে নেন তিনি। এরপর ১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের পাস থেকে আবারও জাল খুঁজে নেন ব্রবি। তাতে ২-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড। এই স্কোরলাইন ধরে রেখেই বিরতিতে যায় তারা। 

বিরতি থেকে ফিরে দুই মিনিটের মধ্যে ব্যবধান ৩-০ করে ফেলে নেদারল্যান্ডস। এবার গোলদাতা কোডি গাকপো। এই গোলের সুবাদে বিশ্বকাপে গোল সংখ্যায় ইয়োহান ক্রুইফকে ছাড়িয়ে যান লিভারপুল ফরোয়ার্ড। ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোল আদায় করেন ২৭ বছর বয়সী উইঙ্গার। ফলে ৪-০ তে এগিয়ে যায় ডাচরা। বলা যায়, তাতে ম্যাচটাও পুরোপুরি মুঠোতে চলে আসে দলটির। গাকপোর দ্বিতীয় গোলটি আবার এবারের বিশ্বকাপে সব দল মিলিয়ে ১০০তম গোল।

সুইডেন ৫৯ মিনিটে অ্যান্থনি এলাঙ্গার গোলে ব্যবধান কমায় (৪-১)। তবে বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি দলটি। উল্টো ৮৯ মিনিটে স্কোরলাইন ৫-১ করেন বদলি নামা ক্রিসেনসিও সামারভিল। এ সময় ডাগআউটে ডাচ কোচ কোম্যানকে সহকর্মীদের সঙ্গে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। শেষ পর্যন্ত কোম্যানের পুরো দলই মাঠ ছেড়েছে চওড়া হাসি নিয়ে।

এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে নেদারল্যান্ডস। ৩ পয়েন্ট নিয়ে সুইডেন নেমে গেছে দ্বিতীয় স্থানে।

তোফায়েল/সালমান/

দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৪৩ এএম
দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা
ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। এর পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ঘানা। এই ম্যাচে বুকায়ো সাকার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।    

শনিবার (২০ জুন) কানসাস সিটিতে দলের মূল অনুশীলন সেশন থেকে আলাদা হয়ে অনুশীলন করেন আর্সেনাল তারকা।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, অ্যাকিলিস টেন্ডনের সমস্যার কারণে সাকাকে বিশেষ ‘লোড ম্যানেজমেন্ট’ পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে, যাতে তিনি টুর্নামেন্টের পরবর্তী সময়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে সাকার পরিবর্তে একাদশে ছিলেন আর্সেনালেরই আরেক খেলোয়াড় ননি মাদুয়েকে। সাকা ওই ম্যাচের শেষ ১৮ মিনিট মাঠে ছিলেন। 

এদিকে সাকা পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের শুরুর একাদশে ফিরতে পারবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ থমাস টুখেল। 

মার্চের পর থেকে মাত্র এক ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন সাকা। মৌসুমের শেষ দিকে আর্সেনালের হয়ে মাত্র পাঁচটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। 

সালমান/

ব্রায়ান ব্রোবির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৫৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:০৪ এএম
ব্রায়ান ব্রোবির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের এগিয়ে যেতে সময় লাগল মাত্র ৫ মিনিট। এরপর ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ব্রোবি। তার জোড়া গোলে সুইডেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ডাচরা।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোলটি করেন ব্রায়ান ব্রোবি। তিনি মিডফিল্ডে তিজানি রেইনডার্সের উদ্দেশে বল ফ্লিক করে দেন। রেইনডার্স বাঁ প্রান্তে থাকা কোডি গাকপোর উদ্দেশে বল বাড়িয়ে দেন। লিভারপুল তারকা নিখুঁত একটি ক্রস ভাসিয়ে দেন বক্সের মাঝখানে, যেখানে অপেক্ষায় থাকা সান্ডারল্যান্ড ফরোয়ার্ড ব্রোবি পা ছুঁয়ে বল জালে পাঠান।

এরপর ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রোবি। ডান দিক থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁইয়ে বলের গতিপথ বদলে দেন তিনি। বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

ব্রোবিকে আক্রমণের কেন্দ্রে খেলানোর যে সিদ্ধান্ত কোচ রোনাল্ড কোম্যান নিয়েছিলেন, সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।

আক্রমণ গড়ে তুলে ম্যাচের ৩৭ গোলের সুযোগ তৈরি করেছিল সুইডেন। তবে ভিক্টর গাইকারেসের বাঁকানো শটটি নেদারল্যান্ডস গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। বিরতিতে যাওয়ার আগে নেদারল্যান্ডসের জালে বল জড়ায় সুইডেন। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

প্রথমার্ধের শেষের দিকে দারুণ দুটি সেভে সুইডেনকে গোলবঞ্চিত রাখেন নেদারল্যান্ডস গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন। ভিক্টর গাইকারেসের নেওয়া ফ্রি-কিক শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি। এরপর ইয়াসিন আয়ারির নেওয়া শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আঙুলের ডগায় ছুঁয়ে বলটি পোস্টের বাইরে পাঠিয়ে দেন তিনি। প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সুইডিশরা।

সালমান/ 

অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৪৫ পিএম
অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছে আর্জেন্টিনার। প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ম্যারাডোনার উত্তরসূরিরা। এবার তাদের সামনে গ্রুপ পর্বের দ্বিতীয় পরীক্ষা; অস্ট্রিয়া। তবে ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনিকে ভাবাচ্ছে স্কোয়াডের চোট পরিস্থিতি।

বিশ্বকাপ শুরু হওয়ার পর এখন পর্যন্ত কোনো দিনই পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পাননি স্কালোনি। কখনো বিশ্রাম, কখনো ছোটখাটো শারীরিক সমস্যার কারণে একাধিক খেলোয়াড় ছিলেন দলের বাইরে। এক দিন অনুশীলন মিস করেছেন এমিলিয়ানো মার্তিনেজ, আরেকদিন বাইরে ছিলেন মেসি। কখনো অনুপস্থিত ছিলেন রোমেরো কিংবা আলভারেজও। আবার অন্য সময়ে অনুশীলনে ছিলেন না পারেদেস ও তাগলিয়াফিকো।

সব মিলিয়ে দীর্ঘ অপেক্ষার পর গত শুক্রবার প্রথমবার পুরো দলকে একসঙ্গে অনুশীলনে পেয়েছিলেন স্কালোনি। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। নতুন করে চোটে পড়েছেন ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পেশির সমস্যার কারণে অন্তত একটি ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে মন্তিয়েলকে। ফলে আগামীকাল অস্ট্রিয়ার বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে না বলেই ধরা হচ্ছে।

প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন মন্তিয়েল। তবে কয়েক দিন আগে থেকেই তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। বাঁ পায়ের পুরোনো চোট কাটিয়ে তিনি উদ্বোধনী ম্যাচ খেললেও পরে অনুশীলনে পুরোপুরি স্বস্তিতে ছিলেন না। এক দিন মাঠে না নেমে জিমেই সময় কাটিয়েছিলেন তিনি। সতীর্থদের সঙ্গে আবার মাঠে ফিরলেও অনুশীলন শেষ করতে পারেননি। পরে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, ডান পায়ে অতিরিক্ত চাপজনিত সমস্যায় ভুগছেন তিনি।

এ অবস্থায় অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে অন্তত একটি পরিবর্তন আসছে; এটা প্রায় নিশ্চিত। তবে গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মন্তিয়েল ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।

এক দিনে দ্রুততম দুই গোল

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৩৫ পিএম
এক দিনে দ্রুততম দুই গোল
ইসমায়েল সাইবারি ও মাতিয়াস গালারজা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের এবারের আসরে এক দিনেই দ্রুততম দুই গোল দেখল দর্শক। প্রথমে দ্রুততম গোলের কীর্তি গড়েন মরক্কোর ইসমায়েল সাইবারি। বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি ৭১ সেকেন্ডে গোল করেন। তার এই গোলেই স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বের পথে অনেকটা এগিয়ে গেছে মরক্কো। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে মরক্কো। সমান পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে শীর্ষে।

এদিকে মরক্কো-স্কটল্যান্ড ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা কয়েক পরই শুরু হয় তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচ। ‘ডি’ গ্রুপের এই ম্যাচে ৬৪ সেকেন্ডে গোল আদায় করে নেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। ম্যাচটিতে তুরস্ককে ১-০ গোলে হারায় প্যারাগুয়ে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান আসরে স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত গালারজার গোলটিই দ্রুততম। তার ঠিক পরের স্থানে সাইবারি।

সাইবারি ও গালারজার গোল এবারের বিশ্বকাপের দ্রুততম হলেও বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম নয়। তারা দুজন শীর্ষ দশেও স্থান করে নিতে পারেননি। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড হাকান সুকুরের। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। ১৫ সেকেন্ডে গোল করে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন চেকোস্লোভাকিয়ার ভাকলাভ মাসেকের। ১৯৬২ সালে মেক্সিকোর বিপক্ষে গোল করেছিলেন তিনি। জার্মানির আর্নেস্ট লেহনার আছেন তৃতীয় স্থানে। তিনি ১৯৩৪ সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ২৫তম সেকেন্ডে গোল করেছিলেন। ইংল্যান্ডের ব্রায়ান রবসন চতুর্থ স্থানে। ১৯৮২ সালে ফ্রান্সের বিপক্ষে ২৮ সেকেন্ডে গোল করেছিলেন। আধা মিনিটের মধ্যে স্কোরশিটে নাম লিখিয়ে দ্রুততম গোলের কীর্তিতে পঞ্চম স্থানে যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসে। ২০১৪ সালের বিশ্বকাপে ঘানার বিপক্ষে তিনি দর্শকদের গোল উৎসবে মাতাতে মাত্র ৩০ সেকেন্ড সময় নিয়েছিলেন।

এর পরের স্থানগুলোতে যথাক্রমে রয়েছেন বার্নার্ড লাকম্বে (ফ্রান্স, ১৯৭৮ সাল, ৩১ সেকেন্ড), আর্নে নাইবেঙ্গ (সুইডেন, ১৯৩৮, ৩৫ সেকেন্ড), ইমিলি ভেইনান্তে (ফ্রান্স, ১৯৩৮, ৩৫ সেকেন্ড), ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি, ১৯৬২, ৫০ সেকেন্ড), আদালবার্ট ডেসু (রুমানিয়া, ১৯৩০, ৫০ সেকেন্ড), সেউং জিন পাক (দক্ষিণ কোরিয়া, ১৯৬৬, ৫০ সেকেন্ড), সেলসো আয়ালা (প্যারাগুয়ে, ১৯৯৮, ৫২ সেকেন্ড) ও ম্যাথিয়াস ইয়োর্গেনসেন (ডেনমার্ক, ২০১৮, ৫৫ সেকেন্ড)।