ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি ‘রিভারাইন পেট্রল ভেসেল’ স্ন্যাপড্রাগন প্রসেসরে স্যামসাংয়ের নতুন ল্যাপটপ গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইল মেডিকেলে হঠাৎ পরিদর্শন, অসন্তোষ প্রকাশ প্রতিমন্ত্রী টুকুর চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিচার শুরু যাত্রা ও সার্কাসে অশ্লীলতা বরদাশত নয় : সংস্কৃতিমন্ত্রী আজকে যে কেউ সরকারের বিরুদ্ধে নির্দ্বিধায় বলতে পারে: প্রধানমন্ত্রী যে জগৎ মানুষের অপেক্ষায় আছে চট্টগ্রামে এইডস ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গারা মাধবদীর ‘মমতা’ সিনেমা হল বিক্রির বিজ্ঞাপন রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম যুগোপযোগী পাঠদান শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে: গ্লেনরিচে বক্তারা ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু বৈশ্বিক শিল্প ইতিহাসের ভূ-রাজনীতিতে নারী শিল্পী নগরায়ণ, পরিবেশ বিপর্যয় ও বরেন্দ্র জনপদের ভবিষ্যৎ
Nagad desktop

‘বিসিবি সভাপতির অবস্থান স্ব-বিরোধী’

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
‘বিসিবি সভাপতির অবস্থান স্ব-বিরোধী’
আহমেদ সাজ্জাদুল আলম ববি, রফিকুল ইসলাম বাবু, সিরাজউদ্দিন মো. আলমগীর (বাঁ থেকে)

‘পাকিস্তান-ভারত ম্যাচের জন্য আমাদের ইন্টারেস্টেড হওয়া আমাকে অবাক করেছে। যেখানে আমরা বিশ্বকাপ খেলতে পারছি না, সেখানে পাকিস্তানকে কেন আমরা অনুরোধ করব খেলার জন্য। এখানে আমাদের ইন্টারেস্ট কী? যেখানে আমরা বিশ্বকাপ খেলতে পারছি না, সেখানে পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে আগ্রহ দেখাচ্ছি। পাকিস্তানের অবস্থানের কারণে ভারত যে চাপে পড়েছিল, আমরাই সেটা রিলিফ করে দিলাম। এখানে পাকিস্তানকে রিলিফ করে দেওয়া হয়েছে। ভারতকে রিলিফ করে দেওয়া হয়েছে। খেলা না হলে আর্থিকভাবে যে বিশাল ক্ষতি হতো, তাতে ক্রিকেটে বিশ্বের সবাই ক্ষতিগ্রস্ত হতো। সবাই জানত বাংলাদেশের অবস্থানের কারণে এ রকম হয়েছে। কেন এ রকম করেছে তাও সবাই জানেন। ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকত’–সিরাজউদ্দিন মো. আলমগীর, কাউন্সিলর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

‘বাংলাদেশের পক্ষে একমাত্র পাকিস্তান সাপোর্ট দিয়েছে। আবার পাকিস্তানের না খেলার সিদ্ধান্তে আমার মনে হয় বিসিবির সভাপতির ওপর ব্যাপক চাপ আছে। সে জন্য তিনি দৌড়ে পাকিস্তান চলে গেছেন। এক কথায় বলব এটা হলো স্ববিরোধী। এই দৌড়াদৌড়ি যদি আগে করা হতো তাহলে দেশের ক্রিকেটের জন্য ভালো হতো, বিশ্বকাপ খেলা হতো। এমন স্ববিরোধী কর্মকাণ্ডে বাংলাদেশের ক্রিকেট কোথায় নেমে এল? এখন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে’–রফিকুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক, বিসিবি।

‘পুরো বিষয়টা এতদূর যেত না, যদি ক্রিকেট বোর্ড এককভাবে সিদ্ধান্ত নিত। তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। কিন্তু সরকার যেহেতু এটি চাপিয়ে দিয়েছে সরকারি হস্তক্ষেপই ধরে নেওয়া যেতে পারে। সরকারি হস্তক্ষেপই হয়েছে। কিন্তু ক্রিকেট বোর্ড এখানে ব্যর্থ হয়েছে সরকারকে তারা সঠিকভাবে বিষয়টা বোঝাতে পারেনি। চেষ্টা করেছে কিনা তাও জানি না’–আহমেদ সাজ্জাদুল আলম ববি, সাবেক পরিচালক, বিসিবি।

তিনজনের এই বক্তব্য টি-টেয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানকে ম্যাচ খেলার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধ করা নিয়ে। প্রশ্ন উঠেছে পাকিস্তান যেখানে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। সেখানে বাংলাদেশেরও পাকিস্তানের পক্ষে শক্তভাবে অবস্থান নেওয়ার কথা। সেখানে তিনি পাকিস্তানকেই অনুরোধ করেন ম্যাচ খেলার জন্য। দেশে ফিরে এসে আমিনুল ইসলাম বুলবুল খুবই গর্বিতভাবে এ নিয়ে মিডিয়ায় কথা বলেন। তার এমন অবস্থানকেই ক্রিকেট মহল স্ববিরোধী বলে মন্তব্য করেছেন। কারণ তিনি দেশের ক্রিকেটের জন্য এ রকম কৌশলী অবস্থান নিতে পারেননি। সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, ‘এই কূটনীতিটা আমরা আগে করলাম না কেন? এটা কূটনৈতিক ব্যর্থতা। আমরা কেন পাকিস্তানের সঙ্গে আগে বসলাম না। কেন অন্য দেশগুলোকে আমরা কনভিন্স করলাম না। পাকিস্তান পরে যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটি যদি আগে করত, বাংলাদেশকে যদি নিরপক্ষে ভেন্যুতে বিশ্বকাপ খেলতে দেওয়া না হয়, তাহলে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। পাকিস্তানের অবস্থানের কারণে আইসিসি এখন যে রকম প্রেসারে পড়েছে, তখন তারা এ রকম প্রেসারে পড়ত। এই প্রেসারটা আমাদের আগেই দেওয়া উচিত ছিল। আইসিসি তখন বাধ্য হয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলার সিদ্ধান্ত নিত। এটা আগে করতে পারলে আমাদের বিশ্বকাপটা মিস হতো না।’ রফিকুল ইসলাম বাবু বলেন, ‘বাংলাদেশ সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপালসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে বসতে পারত। বসে জানতে চাইতে পারত আমাদের এখন করণীয় কী। এটা সুন্দর হতো না? নিজেরা ওয়ার্ল্ডকাপ বর্জন করে এখন অন্য দেশের জন্য ওকালতি করছেন। এখন উকিল হয়ে গেছেন। দেশের মানুষকে এখন কী জবাব দেবেন? দেশের মানুষ বিশ্বকাপ দেখার জন্য উন্মুখ হয়েছিল। খেলোয়াড়রা ২ বছর অপেক্ষায় ছিল খেলার জন্য।’

আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তান গিয়েছেন হঠাৎ করে। তার পাকিস্তান যাওয়ার বিষয়টা জানতেন না বিসিবির পরিচালকরাও। তিনি যাওয়ার পর এবং দেশে ফিরে এসে যেভাবে সফলতার কথা বলছেন এটাকে আহমেদ সাজ্জাদুল আলম ববি সাজানো নাটক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘প্রথম দিন থেকে শুরু করে লাহোরে গিয়ে শেষ হয়েছে। পুরোটাই হয়েছে তৃতীয় একটা দেশের এজেন্ডা ফুলফিল করার জন্য। আমরা সেই নাটকটা করে গিয়েছি তাদের পক্ষে।’ 

আহমেদ সাজ্জাদুল আলম ববির কথার মিল পাওয়া যায় আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে। আমিনুল ইসলাম বুলবুলের এ রকম পাকিস্তান সফর নিয়ে সংবাদ সংস্থ পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার পত্রিকা উল্লেখ করেছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি নিজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বলেছিলেন, তারা যেন একটি চিঠি লেখেন। সেই চিঠিতে যেন লেখা থাকে যে, বিসিবি-ই পাক বোর্ডকে অনুরোধ করছে ভারত-ম্যাচ খেলার জন্য।’

বিসিবির সভাপতির এই সফরের মাধ্যমে বাংলাদেশও লাভবান হয়েছে। আইসিসি কোনো আর্থিক বা প্রশাসনিক জরিমানা করবে না, প্রয়োজনে তারা বিরোধ নিষ্পত্তি কমিটির কাছেও যেতে পারবে, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আইসিসির একটি ইভেন্ট আয়োজনের স্বত্ব পাবে বিসিবি। কিন্তু সিরাজউদ্দিন মো. আলমগীর বলেন, ‘এখানে পাকিস্তানও লাভবান হয়েছে।’ 

পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনেও পাকিস্তানের লাভবান হওয়ার বিষয়টি উঠে এসেছে, ‘ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় কিছু সুবিধা পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষ হওয়ার পরেই প্রকাশ্যে তা জানাবে আইসিসি।’ 

আনন্দবাজারের প্রতিবেদনে উঠে এসেছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য নানা দিক থেকে পিসিবির ওপর প্রচণ্ড চাপ ছিল। শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড চিঠি দিয়ে পাকিস্তানকে ম্যাচ খেলতে বলেছিল। সব কিছুর সমাপ্তি হয় বিসিবির সভাপতিকে পাকিস্তান ডেকে নিয়ে গিয়ে! এ নিয়ে প্রশ্ন তুলেছেন সিরাজউদ্দিন মো. আলমগীর। তিনি বলেন, ‘পাকিস্তান আমাদের পক্ষে দাঁড়িয়েছে। আমরা পাকিস্তানকে ধন্যবাদ জানাই। আমাদের আর্থিক ক্ষতিগুলো সমন্বয় হবে এটার জন্য অবশ্যই তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা রাষ্ট্রীয়ভাবে একটা থ্যাঙ্কস লেটার দিতে পারতাম। ভারত আমাদের সঙ্গে এত বড় গাদ্দারি করল, বেইমানি করল। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিল। আমরা কেন গায়ে পড়ে খেলার কথা বলব। আমরা কেন ভারতের পারপাস সার্ভ করলাম। আমরা ভারতকে একটা উপহার দিলাম। আমার প্রশ্ন তাহলে ভারতের দালাল কে?’

ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটিতে হাজার হাজার ফুটবল ভক্ত বিশ্বকাপের ট্রফি জয়ের অলৌকিক প্রার্থনায় জড়ো হচ্ছেন রাজধানীর প্রধান ক্যাথেড্রালে। তবে এই প্রার্থনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেক্সিকোর জাতীয় ফুটবল দলের জার্সি পরা এক  শিশু যীশুর মূর্তি। ভক্তরা সেখানে গিয়ে দলের বিজয়ের জন্য আকুল প্রার্থনা জানাচ্ছেন।

মেক্সিকোতে এই ঐতিহ্যের সূচনা হয়েছিল ১৯৭০ সালে, যখন দেশটিতে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তবে এবারই প্রথম মেক্সিকোর প্রধান ক্যাথেড্রালে এই ফুটবলার শিশু যীশু'র মূর্তি স্থাপন করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

মেক্সিকোর সংস্কৃতিতে শিশু যীশুর মূর্তিকে বিভিন্ন পোশাকে সাজানোর রেওয়াজ বেশ পুরনো। যেমন—ভ্রমণকারীদের সুরক্ষার জন্য তাকে তীর্থযাত্রীর পোশাকে কিংবা সুস্বাস্থ্যের প্রার্থনায় 'ডাক্তার'-এর পোশাকে সাজানো হয়।

ফুটবল জার্সিতে শিশু যীশু সাজানোর এই প্রথাটি ৫৫ বছর আগে মেক্সিকো সিটির একটি দরিদ্র এলাকার 'সান মিগুয়েল আরকাঞ্জেল' চার্চে শুরু হয়েছিল। তবে চলতি বছর চার্চের নতুন যাজক এটিকে ‘অসম্মানজনক’ আখ্যা দিয়ে এই রীতির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

এতে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি অনেক ভক্ত আশঙ্কা করতে থাকেন যে, এর ফলে হয়তো জাতীয় দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই চরম উত্তেজনার মুখে মেক্সিকো সিটির মেট্রোপলিটন ক্যাথেড্রাল কর্তৃপক্ষ ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে নিজেদের প্রাঙ্গণেই 'এল ত্রি' এর জার্সি পরিহিত শিশু যীশুর মূর্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়।

ক্যাথেড্রালের ক্যানন ম্যানুয়েল কোরাল বলেন, ‘ক্যাথেড্রালে এবারই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে... স্বয়ং সাধারণ মানুষই এই দাবি জানিয়েছিলেন।’

কোরাল আরও জানান, বিশ্বকাপে প্রিয় দলের একটু বাড়তি সুবিধা বা আশীর্বাদ পাওয়ার এই আকুলতা কেবল মেক্সিকান ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজতেকা স্টেডিয়ামে উজবেকিস্তানের মুখোমুখি হওয়ার আগে কলম্বিয়ার ভক্তদেরও এখানে এসে প্রার্থনা করতে দেখা গেছে।

মেক্সিকো দলের পারফরম্যান্স যাই হোক না কেন, বিশ্বকাপ টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত এই মূর্তিটি ক্যাথেড্রালের অলিন্দসহ বিভিন্ন অংশে প্রদর্শিত হবে এবং এটি জাতীয় দলের কোনো না কোনো জার্সি পরিহিত অবস্থায় থাকবে।

গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমার্ধে গোল করার পর কেন চোখের জল ফেলেছিলেন, তা স্পষ্ট করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের দাবি, ফুটবল মাঠের বাইরের ‘সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তিগত কারণে’ আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশনে প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মেসি। একই সঙ্গে দেশের জার্সি গায়ে এটি ছিল তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।

ম্যাচের ১৮তম মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে আলজেরিয়ার জাল কাঁপান এই ৩৮ বছর বয়সী মহাতারকা। গোল উদযাপনে সতীর্থরা তাকে ঘিরে ধরার পরপরই দেখা যায়, জার্সিতে চোখ মুছছেন তিনি।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি কেন কেঁদেছিলাম? সেটি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় ছিল না, সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। গত কিছুদিন বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। তবে আমি দলের পুরো প্রতিনিধি দল এবং সতীর্থদের কাছে কৃতজ্ঞ। তারা সবসময় আমার পাশে থেকেছেন এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি জুগিয়েছেন।’

মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ
ছবি: সংগৃহীত

বয়স ৪০ ছুঁয়েছে, কিন্তু মাঠের ফুটবলে এখনো আগের মতোই সতেজ লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়া দলের প্রাণভোমরা আজ (১৮ জুন) রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই দেশের হয়ে নিজের ১৯৯তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন। দুই দলের লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।

কোচ জ্লাতকো ডালিচের চোখে মদ্রিচ শুধু একজন খেলোয়াড় নন, মাঠের সেনাপতি। ডালিচ বলেন, ‘আমাদের দলের অধিনায়ক এবং একজন মানুষ হিসেবে তার(মদ্রিচ) গুরুত্ব অপরিসীম। মাঠে সে আমার ডান হাত। জাতীয় দলের জার্সির জন্য কীভাবে লড়াই করতে হয়, তার জন্য লুকা এক বড় রোল মডেল।’

গত দুটি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার অভাবনীয় সাফল্যের নেপথ্যে ছিল এই মদ্রিচ-ডালিচ জুটি। ২০১৮ সালে রানার্স-আপ এবং ২০২২ সালেও সেমিফাইনালে খেলেছিল দলটি। তবে অতীত ইতিহাস নিয়ে মেতে থাকতে চান না ডালিচ। এবারের আসরে প্রত্যাশার চাপ মাথায় নিয়ে তিনি বলেন, ‘সেগুলো এখন আমাদের জন্য ইতিহাস। আমরা শুধু ইতিহাস নিয়ে বেঁচে থাকতে পারি না; এটি নতুন বিশ্বকাপ, যেখানে আমরা দারুণ কিছু করতে চাই।’

পাপ্পু/অনিক/

‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:২০ পিএম
‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ
ছবি: সংগৃহীত

কখনও কখনও প্রতিপক্ষকে হারানোর জন্য শুধু তারকার প্রতিভাই যথেষ্ট নয়, দরকার প্রতিপক্ষের ভুলও। আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ মনে করেন, লিওনেল মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকের পেছনে তার দলের ভুলগুলোরও বড় ভূমিকা ছিল।

আজ (১৭ জুন) সকালে কানসাস সিটিতে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর হতাশ পেতকোভিচ স্বীকার করেছেন, তার দল বারবার মেসিকে সুযোগ দিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রথম ও দ্বিতীয় গোলের ক্ষেত্রে আমরাই তাকে সুযোগ করে দিয়েছি। আমরা তার জন্য গোল করা আরও সহজ করে দিয়েছি। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মেসির চিন্তাভাবনার স্বচ্ছতা এমন যে, সে অনেক কিছুই অন্যদের চেয়ে সহজভাবে করতে পারে।’

পেতকোভিচের মতে, শুধু মেসি নন, তাকে ঘিরে গড়ে ওঠা আর্জেন্টিনা দলটিও তার শক্তির অন্যতম উৎস। তিনি মনে করেন, বর্তমান আর্জেন্টিনা দলে সবাই যেন মেসিকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য কাজ করে, ‘তার একটা বিশেষ সুবিধা আছে, কারণ পুরো আর্জেন্টিনা দল তার জন্য কাজ করে এবং তাকে সমর্থন দেয়। আজ আর্জেন্টিনা ১০টি শট নিয়েছে, যার মধ্যে সাতটিই এসেছে মেসির কাছ থেকে।’

ম্যাচের শুরু থেকেই আলজেরিয়ার রক্ষণভাগে চাপ তৈরি করেছিলেন মেসি। প্রথম গোলের সময় গোলরক্ষক লুকা জিদান আরও ভালো করতে পারতেন বলে মনে করা হচ্ছে। পরে তার একটি শটও ঠিকমতো সামলাতে পারেননি তিনি, যার রিবাউন্ড থেকেই আসে মেসির দ্বিতীয় গোল। এরপর ৭৬ মিনিটে শক্তিশালী এক শটে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

তবে হারের দায় কোনো একক খেলোয়াড়ের ওপর চাপাতে চাননি পেতকোভিচ, ‘কোনো একজন খেলোয়াড়কে দোষারোপ করা আমার স্বভাব নয়। আমরা অনেক বেশি ভুল করেছি এবং সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় ধাক্কা খাওয়া আলজেরিয়ার সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ২২ জুন তারা মুখোমুখি হবে জর্ডানের। এরপর পাঁচ দিন পর খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।

অনিক/

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার কারণ কী?

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:১০ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার কারণ কী?
ছবি: সংগৃহীত

কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ আসরের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

টুর্নামেন্টের জন্য আর্জেন্টিনার তৈরি করা নতুন কিটের সামনে একটি সোনালী প্যাচ রয়েছে, যা তাদের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরবকে ফুটিয়ে তোলে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোর ওপর জ্বলজ্বল করছে তিনটি সোনালী তারকা, যা দলটির জেতা তিনটি বিশ্বকাপকে (১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২) নির্দেশ করে।

তবে এবার জার্সির পেছনে, ঘাড়ের ঠিক নিচে লেখা রয়েছে ‘১৮৯৩’ সংখ্যাটি। কিন্তু কেন আর্জেন্টিনার জার্সিতে এই সালটি লিখে রাখা হয়েছে?

মূলত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠার বছরকে স্মরণীয় করে রাখতেই জার্সিতে ‘১৮৯৩’ সংখ্যাটি যুক্ত করা হয়েছে। এই ফুটবল অ্যাসোসিয়েশনটি প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার ওয়াটসন হাটন, যাঁকে আর্জেন্টিনার ফুটবলের জনক বলা হয়। ইউরোপের বাইরে এটিই ছিল বিশ্বের প্রথম কোনো ফুটবল অ্যাসোসিয়েশন।

পাপ্পু/রিফাত/