ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি ‘রিভারাইন পেট্রল ভেসেল’ স্ন্যাপড্রাগন প্রসেসরে স্যামসাংয়ের নতুন ল্যাপটপ গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইল মেডিকেলে হঠাৎ পরিদর্শন, অসন্তোষ প্রকাশ প্রতিমন্ত্রী টুকুর চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ
Nagad desktop

দুই সুপার ওভারের নাটকীয়তার পর আফগানদের হারাল দ.আফ্রিকা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম
দুই সুপার ওভারের নাটকীয়তার পর আফগানদের হারাল দ.আফ্রিকা
এই সেই রান আউট। যা ম্যাচকে নিয়ে যায় সুপার ওভারের নাটকীয়তায়। ছবি: সংগৃহীত

হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো এক ম্যাচ। এক কথায় অবিশ্বাস্য। দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানের ম্যাচের নিষ্পত্তি হয়েছে দ্বিতীয়বার সুপার ওভারে গিয়ে। যেখানে ৪ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) আহমেদাবাদে ‘ডি’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ১৮৭ রানের জবাব দিতে নেমে আফগানিস্তান ২ বল বাকি থাকতে ১৮৭ রানে অলআউট হয়ে যায়। এরপর সুপার ওভারে আফগানিস্তান বিনা উইকেটে ১৭ রান করার পর দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ১৭ রান করে। দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে বিনা উইকেটে ২৩ রান করে। আফগানিস্তান জবাব দিতে নেমে প্রথম বল ২ বলে কোনো রান না নিয়ে মোহাম্মদ নবীর উইকেট হারায়। কেশভ মহারাজের পরের তিন বলে রহমতউল্লাহ গুরবাজ টানা ছক্কা মেরে শেষ বলে জয়ের জন্য সমীকরণ সেই ছক্কায় নামিয়ে আনেন। শেষ বল মহারাজ ওয়াইড করলে জয়ের জন্য ৫, সেই ছক্কারই প্রয়োজন পড়ে আফগানিস্তানের। কারণ দৌড়ে ৫ রান নেওয়া সম্ভব নয়। ওয়াইড হওয়ার ফলে আফগানিস্তানের সামনে ম্যাচ আবার টাই করার সুযোগ চলে আসে যদি বাউন্ডারি মারতে পারে। কিন্তু এবার গুরবাজ আউটই হয়ে যান মিলার ক্যাচ ধরলে। এর মাধ্যমে শেষ হয় রুদ্ধশ্বাস এক ম্যাচ। ‘ডি’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার এটি ছিল টানা দ্বিতীয় জয়। বিপরীতে আফগানিস্তানের ছিল টানা দ্বিতীয় হার।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৮৭ রান করে। রিকলটন ২৮ বলে ৪ ছক্কা ও ৫ চারে ৬১, ডি কক ৪১ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৫৯ রান করেন। আজমতউল্লাহ ওমরজাই  ৪১ রানে ৩টি ও রশিদ খান ২৮ রানে ২টি উইকেট নেন।

জবাব দিতে নেমে ওপেনার রহমতউল্লাহ গুরবাজের ৪২ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৮৯ রানের ইনিংসে ভর করে আফগানিস্তান জয়ের পথেই ছিল। শেষ ওভারে তাদের প্রয়োজন পড়ে ১২ রানের। হাতে শেষ উইকেট। ক্রিজে নুর আহমেদ ও ফজলহক ফারুকী। রাবাদার করা সেই ওভারের প্রথম দুই বল ছিল নো ও ওয়াইড। তৃতীয় বলে কোনো রান না হলেও চতুর্থ বলে নুর আহমেদ ছক্কা মেরে ব্যবধান ৬ রানে নামিয়ে আনেন। চতুর্থ বলে আবার কোনো রান হয়নি। পঞ্চম বলটি নো হয়। আফগানিস্তান ৩ রান সংগ্রহ করে। রান সমান হয়ে যায়। ফলে শেষ ২ বলে প্রয়োজন পড়ে ১ রানের। কিন্তু ফজলহক ফারুকী রানআউট হয়ে গেলে ম্যাচ টাই হয়ে যায়। আগের ম্যাচে হ্যাটট্রিক করা ম্যাচসেরা এনগিডি ২৬ রানে নেন ৩ উইকেট। এরপর আসে সেই রুদ্ধশ্বাস  ভরা প্রথম ও দ্বিতীয় সুপার ওভার।

পলাশ/এসজি/

মেসির পর রোনালদোর কীর্তি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:১৯ পিএম
মেসির পর রোনালদোর কীর্তি
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো

২০২২ কাতার বিশ্বকাপেই অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু তাদের ভুল প্রমাণ করে আরও এক বিশ্বকাপে নাম লেখালেন তারা।

বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে দারুণ হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু করেন মেসি। এতে দেশের জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপে নামার কীর্তি গড়েন তিনি।

মেসির পর এই কীর্তি গড়লেন রোনালদো। আজ রাতে ডিআর কঙ্গোর বিপক্ষে নেমেছেন তিনি। এর মধ্য দিয়ে তিনিও পর্তুগালের জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপে নামার কীর্তি গড়লেন। 

মেসি-রোনালদোর মতো মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়াও এই কীর্তি গড়েছেন। তবে ২০০৬ ও ২০১০ আসরে স্কোয়াডে থাকলেও তার মাঠে নামার সুযোগ হয়নি। এবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি।

সালমান/

পর্তুগালের একাদশে রোনালদো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৪২ পিএম
পর্তুগালের একাদশে রোনালদো
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। এই ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে দলটি। পর্তুগালের শুরুর একাদশে আছেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বুধবার (১৭ জুন) হিউস্টনে গ্রুপ ‘কে’-র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা ও জোয়াও নেভেসের প্রতি আস্থা রেখেছেন পর্তুগালের স্প্যানিশ কোচ রর্বাতো মার্টিনেজ। আর রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন জোয়াও ক্যানসেলো, টমাস আরাজো, রাফায়েল ভেইগা ও নুনো মেন্ডিস।

পর্তুগাল একাদশ: ডিয়াগো কস্তা, জোয়াও ক্যানসেলো, টমাস আরাজো, রাফায়েল ভেইগা, নুনো মেন্ডিস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ,  বার্নার্দো সিলভা, পেদ্রো নেতো, ক্রিশ্চিয়ানো রোনালদো।

সালমান/

ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটিতে হাজার হাজার ফুটবল ভক্ত বিশ্বকাপের ট্রফি জয়ের অলৌকিক প্রার্থনায় জড়ো হচ্ছেন রাজধানীর প্রধান ক্যাথেড্রালে। তবে এই প্রার্থনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেক্সিকোর জাতীয় ফুটবল দলের জার্সি পরা এক  শিশু যীশুর মূর্তি। ভক্তরা সেখানে গিয়ে দলের বিজয়ের জন্য আকুল প্রার্থনা জানাচ্ছেন।

মেক্সিকোতে এই ঐতিহ্যের সূচনা হয়েছিল ১৯৭০ সালে, যখন দেশটিতে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তবে এবারই প্রথম মেক্সিকোর প্রধান ক্যাথেড্রালে এই ফুটবলার শিশু যীশু'র মূর্তি স্থাপন করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

মেক্সিকোর সংস্কৃতিতে শিশু যীশুর মূর্তিকে বিভিন্ন পোশাকে সাজানোর রেওয়াজ বেশ পুরনো। যেমন—ভ্রমণকারীদের সুরক্ষার জন্য তাকে তীর্থযাত্রীর পোশাকে কিংবা সুস্বাস্থ্যের প্রার্থনায় 'ডাক্তার'-এর পোশাকে সাজানো হয়।

ফুটবল জার্সিতে শিশু যীশু সাজানোর এই প্রথাটি ৫৫ বছর আগে মেক্সিকো সিটির একটি দরিদ্র এলাকার 'সান মিগুয়েল আরকাঞ্জেল' চার্চে শুরু হয়েছিল। তবে চলতি বছর চার্চের নতুন যাজক এটিকে ‘অসম্মানজনক’ আখ্যা দিয়ে এই রীতির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

এতে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি অনেক ভক্ত আশঙ্কা করতে থাকেন যে, এর ফলে হয়তো জাতীয় দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই চরম উত্তেজনার মুখে মেক্সিকো সিটির মেট্রোপলিটন ক্যাথেড্রাল কর্তৃপক্ষ ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে নিজেদের প্রাঙ্গণেই 'এল ত্রি' এর জার্সি পরিহিত শিশু যীশুর মূর্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়।

ক্যাথেড্রালের ক্যানন ম্যানুয়েল কোরাল বলেন, ‘ক্যাথেড্রালে এবারই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে... স্বয়ং সাধারণ মানুষই এই দাবি জানিয়েছিলেন।’

কোরাল আরও জানান, বিশ্বকাপে প্রিয় দলের একটু বাড়তি সুবিধা বা আশীর্বাদ পাওয়ার এই আকুলতা কেবল মেক্সিকান ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজতেকা স্টেডিয়ামে উজবেকিস্তানের মুখোমুখি হওয়ার আগে কলম্বিয়ার ভক্তদেরও এখানে এসে প্রার্থনা করতে দেখা গেছে।

মেক্সিকো দলের পারফরম্যান্স যাই হোক না কেন, বিশ্বকাপ টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত এই মূর্তিটি ক্যাথেড্রালের অলিন্দসহ বিভিন্ন অংশে প্রদর্শিত হবে এবং এটি জাতীয় দলের কোনো না কোনো জার্সি পরিহিত অবস্থায় থাকবে।

গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমার্ধে গোল করার পর কেন চোখের জল ফেলেছিলেন, তা স্পষ্ট করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের দাবি, ফুটবল মাঠের বাইরের ‘সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তিগত কারণে’ আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশনে প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মেসি। একই সঙ্গে দেশের জার্সি গায়ে এটি ছিল তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।

ম্যাচের ১৮তম মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে আলজেরিয়ার জাল কাঁপান এই ৩৮ বছর বয়সী মহাতারকা। গোল উদযাপনে সতীর্থরা তাকে ঘিরে ধরার পরপরই দেখা যায়, জার্সিতে চোখ মুছছেন তিনি।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি কেন কেঁদেছিলাম? সেটি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় ছিল না, সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। গত কিছুদিন বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। তবে আমি দলের পুরো প্রতিনিধি দল এবং সতীর্থদের কাছে কৃতজ্ঞ। তারা সবসময় আমার পাশে থেকেছেন এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি জুগিয়েছেন।’

মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ
ছবি: সংগৃহীত

বয়স ৪০ ছুঁয়েছে, কিন্তু মাঠের ফুটবলে এখনো আগের মতোই সতেজ লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়া দলের প্রাণভোমরা আজ (১৮ জুন) রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই দেশের হয়ে নিজের ১৯৯তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন। দুই দলের লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।

কোচ জ্লাতকো ডালিচের চোখে মদ্রিচ শুধু একজন খেলোয়াড় নন, মাঠের সেনাপতি। ডালিচ বলেন, ‘আমাদের দলের অধিনায়ক এবং একজন মানুষ হিসেবে তার(মদ্রিচ) গুরুত্ব অপরিসীম। মাঠে সে আমার ডান হাত। জাতীয় দলের জার্সির জন্য কীভাবে লড়াই করতে হয়, তার জন্য লুকা এক বড় রোল মডেল।’

গত দুটি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার অভাবনীয় সাফল্যের নেপথ্যে ছিল এই মদ্রিচ-ডালিচ জুটি। ২০১৮ সালে রানার্স-আপ এবং ২০২২ সালেও সেমিফাইনালে খেলেছিল দলটি। তবে অতীত ইতিহাস নিয়ে মেতে থাকতে চান না ডালিচ। এবারের আসরে প্রত্যাশার চাপ মাথায় নিয়ে তিনি বলেন, ‘সেগুলো এখন আমাদের জন্য ইতিহাস। আমরা শুধু ইতিহাস নিয়ে বেঁচে থাকতে পারি না; এটি নতুন বিশ্বকাপ, যেখানে আমরা দারুণ কিছু করতে চাই।’

পাপ্পু/অনিক/